3D ইলিউশনস (জিওমেট্রিক আর্ট)

in Incredible Indialast year

নমস্কার বন্ধুরা! আশা করি সবাই ঈশ্বরের কৃপায় ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে ভিন্ন ধরনের একটি জিওমেট্রিক আর্ট নিয়ে হাজির হয়েছি৷ চলুন আর বেশি দেরি না করে শুরু করে দেই আমি কিভাবে স্কেচটা সম্পূর্ণ করলাম...

1000010436.jpg

ইলিউশনস আর্ট বিভিন্ন ধরনের হয়ে থাকে তার মধ্যে অন্যতম হলো জিওমেট্রিক আর্ট। জিওমেট্রিক আর্ট সম্পূর্ণটা স্কেলের সাহায্য করা হয় আর এখনে কোনো পেন্সিল স্কেচ করা হয় না। জিওমেট্রিক আর্ট আঁকনো খুব সহজ এখানে শুধু স্কেলের মাপ গুলো সঠিক ভাবে রেখে আঁকতে হয়৷

আজকে ভাবলাম আমি আপনাদের মাঝে নতুন একটা আর্ট শেয়ার করি তাই জিওমেট্রিক আর্ট শেয়ার করলাম। এটি আমার কাছে একদমই নতুন। আর নতুন কিছু আঁকাতে আমার বেশ ভালোই লাগে। আমি কালকেই ভেবে রেখেছিলাম যে আজকে জিওমেট্রিক ডিজাইন করব। কালকে সময় না পাওয়ার কররণে আজকে আঁকিয়ে শেয়ার করলাম।

দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু ঘুমিয়ে নিলাম। তারপর বিকালে ঘুম থেকে উঠে খাতা পেন্সিল নিয়ে বসে গেলাম আঁকাতে। তারপর আস্তে আস্তে সকল ধাপ গুলো একে একে শেষ করলাম। আজকে অবশ্য আমার আঁকাতে বেশি সময় নষ্ট হয় নি। কিন্তু আমার মাপ গুলো নিতে প্রথমে খুব ঝামেলা হয়েছিল৷

আঁকানো শেষ হওয়ার পর যখন পোস্ট করব তখনই কারেন্ট চলে যায়। তার দীর্ঘ কয়েক ঘন্টার পর কারেন্ট আসলে সব এডিট শেষ করে পোস্ট করলাম।

অনেক কথা হলো এখন চলুন আজকে আমার স্কেচটা কিভাবে আঁকলাম তার প্রতিটা ধাপ সহ আপনাদের মাঝে তুলে ধরি.......

উপকরণ

1000010400.jpg

একটি ড্রইং খাতা, পেন্সিল, রাবার, পেন্সিল কাটার,কাটা কম্পাস, স্কেল। একটি 2b পেন্সিল, একটি 6b পেন্সিল। কারণ একটি দিয়ে ড্রইং এর বেজ তৈরি করেছি এবং আরেকটি দিয়ে স্কেচ করি। আজকে একটি মার্কার কলম ও ব্যবহার করেছি।

১ম ধাপ

1000010401.jpg

প্রথমে খাতার চারপাশে আজকে একটু বেশি জায়গা রেখে স্কেল ব্যবহার করে দাগ কেনে নিলাম। করণ এই দাগের ভিতরেই আজকের স্কেচটা সম্পূর্ণ করবো।

২য় ধাপ

1000010429.png

খাতার মাঝ বরাবর স্কেলের সাহায্যে সঠিক মাপ অনুযায়ী একটা বড় চতুর্ভুজ আঁকিয়ে নিলাম। এর ভিতরেই জিওমেট্রিক ডিজাইনটা হবে।

৩য় ধাপ

1000010430.png

তারপর প্রথমে চতুর্ভুজের কোণাকোণি বরাবর একটা ক্রস দিয় নিলাম এবং পরে একটা প্লাস আঁকিয়ে নিলাম।

৪র্থ ধাপ

1000010431.png

পরবর্তীতে লম্বালম্বি ভাবে সোজা দাগ টেনে নিলাম নিচ পর্যন্ত। এখানে প্রতিটা ক্ষেত্রে সঠিক মাপ প্রয়োজন মাপ এলো মেলো হলেই দাগ গুলো পরবর্তীতে আর মিলবে না।

৫ম ধাপ

1000010432.png

লম্বালম্বি দাগ দেওয়ার পর আড়াআড়ি দুইপাশে আবারো সোজাসুজি দাগ টেনে নিলাম।

৬ষ্ঠ ধাপ

1000010433.png

সব কিছু আঁকানোর পর এবার মার্কার দিয়ে কালার করার পালা। তাই প্রথম যে যে ঘর গুলো কালার করব সেই ঘর গুলো আগে মার্কিং করে নিলাম কারণ মার্কিং না করলে পরে কালার করতে সমস্যা হবে এবং সময়ও নষ্ট হবে।

৭ম ধাপ

1000010434.png

তারপর ক্রস দিয়ে মার্কিং করা অংশ গুলো আগে মার্কার দিয়ে কালার করে নিলাম।

৮ম ধাপ

1000010435.png

তারপর সোজা দাগ দেওয়া মার্কিং ঘর গুলো কালার করে নিলাম।

ফাইনাল লুক

1000010437.jpg

অবশেষে আমার আঁকানো শেষ হলো। দীর্ঘ কয়েক ঘন্টা আঁকানোর পর আমার আঁকানোটা শেষ হলো।

আশা করি আপনাদের আমার আঁকানো প্রথম জিওমেট্রিক ডিজাইনটা ভালো লাগবে। আপনারা আমাকে সাপোর্ট করলে ভবিষ্যতে আরো নিত্য নতুন স্কেচ নিয়ে হাজির হবো। আপনারা শুধু আমার পাশে থাকবেন এবং আশীর্বাদ করবেন। ভালো থাকবেন সবাই।

'সমাপ্ত'

"ধন্যবাদ সবাইকে"

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Loading...

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 64171.76
ETH 1736.48
USDT 1.00
SBD 0.44