3D স্কেচ (৪.০)
নমস্কার বন্ধুরা! আশা করি সবাই ঈশ্বরের কৃপায় ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে ভিন্ন ধরনের একটি 3d পেন্সিল স্কেচ নিয়ে হাজির হয়েছি৷ চলুন আর বেশি দেরি না করে শুরু করে দেই আমি কিভাবে স্কেচটা সম্পূর্ণ করলাম...
| ছবিটা দেখে মনে হচ্ছে না! বক্স গুলো নিজের পায়ে দাড়িয়ে আছে? |
|---|
আজকে আঁকানোর সময় বুঝতে পারলাম 3d আঁকার সময় কেন এতে স্কেলেট মাপের দিকে খেয়াল রাখতে হয়। আজকে নির্দিষ্ট কোনো মাপ না নিয়েই খাতা কলম নিয়ে বসে গিয়েছিলাম। আঁকানো অর্ধেক হয়ে যাওয়ার পর বুঝতে পারলাম এটা হবে না। মাপ কোনো পাশ দিয়ে মিলাতে পারছি না।
আঁকানোটা হলেও 3d বোঝা যাচ্ছিল না। আমি প্রথম থেকেই বলে আসতেছি যে স্কেলের মাপ প্রতিটা ক্ষেত্রেই খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আজকে আমি নিজেই এমন একটা ভুল করব আজকে না আঁকলে বুঝতে পারতাম না। আঁকানোটা অনেকটাই হয়ে গিয়েছিল। এখান থেকে মুছে আর আঁকানো সম্ভব ছিল না।
| যেটা মাপ ছাড়া আঁকিয়েছিলাম। |
|---|
তাই অপর একটা পেজে প্রপার মাপের মাধ্যমে আঁকানো শুরু করলাম। এবার অবশ্য আগের মতে আর ভুল করলাম না। মাথা ঠান্ডা করে পুরো আঁকানোটা ভালোভাবে সম্পূর্ণ করলাম।
যাই হোক অনেক গল্প হলো, এখন চলুন আজকে আমার স্কেচটা কিভাবে আঁকালাম তার প্রতিটা ধাপ সহ আপনাদের মাঝে তুলে ধরি....
| উপকরণ |
|---|
একটি ড্রইং খাতা, পেন্সিল, রাবার, পেন্সিল কাটার,কাটা কম্পাস, স্কেল। একটি 2b পেন্সিল, একটি 6b পেন্সিল। কারণ একটি দিয়ে ড্রইং এর বেজ তৈরি করেছি এবং আরেকটি দিয়ে স্কেচ করি। আজকে একটি মার্কার কলম ও ব্যবহার করেছি না । কারণ আমার মার্কার কলমের কালি শেষ হয়ে গেছে।
| ১ম ধাপ |
|---|
প্রথমে খাতার চারপাশে আজকে একটু বেশি জায়গা রেখে স্কেল ব্যবহার করে দাগ কেনে নিলাম। করণ এই দাগের ভিতরেই আজকের স্কেচটা সম্পূর্ণ করবো।
| ২য় ধাপ |
|---|
খাতার মাঝ বরাবর নির্দিষ্ট মাপ নিয়ে সমান দূরত্ব বাজায় রেখে উপরে ও নিচে চারটা করে দাগ টেনে নিলাম।
| ৩য় ধাপ |
|---|
তারপর দাগ গুলো স্কেলের সাহায্যে জোড়া লাগায় দিলাম।
| ৪র্থ ধাপ |
|---|
চারকোনা বক্সের নিচ দিয়ে আড়াআড়ি দাগ সব গুলো বক্সে দিয়ে নিলাম।
| ৫ম ধাপ |
|---|
তারপর উপরের দিক থেকেও ঠিক একই ভাবে আড়াআড়ি ভাবে দাগ টেনে নিলাম এবং প্রতিটা বক্সের সাথে স্কেলের সাহায্যে সংযোগ করে দিলাম।
| ৬ষ্ঠ ধাপ |
|---|
স্কেচ করার আগে অবাঞ্চিত সব দাগ রাবারের সাথে মুছে নিলাম এবং আঁকানোর উপর দিয়ে আবারও গাড় করে আঁকায় নিলাম।
| ৭ম ধাপ |
|---|
এবার স্কেচ এর পালা। প্রথমে যে য়ে বক্স গুলো স্কেচ করব সেগুলো আগে মার্কিং করে নিলাম এবং সে গুলো স্কেচ করে নিলাম।
| ৮ম ধাপ |
|---|
তারপর উপরের বক্সে গুলো স্কেচ করে নিলাম।
| ৯ম ধাপ |
|---|
যে বক্স গুলো গাড় কালি করব না সেগুলো হালকা করে স্কেচ করে নিলাম এবং পরে হালকা তুলা দিয়ে স্কেচটা মিশিয়ে নিলাম।
| ফাইনাল লুক |
|---|
অবশেষে আমার আঁকানো শেষ হলো। দীর্ঘ কয়েক ঘন্টা আঁকানোর পর আমার আঁকানোটা এরকম দেখতে লাগছে।
আশা করি আপনাদের আমার আঁকানো 3d স্কেচটা ভালো লাগবে। আপনারা আমাকে সাপোর্ট করলে ভবিষ্যতে আরো নিত্য নতুন স্কেচ নিয়ে হাজির হবো। আপনারা শুধু আমার পাশে থাকবেন এবং আশীর্বাদ করবেন। ভালো থাকবেন সবাই।
Upvoted! Thank you for supporting witness @jswit.
প্রতিটা জিনিস তৈরি করার ক্ষেত্রে অনেকগুলো জিনিসের প্রয়োজন হয় যেমন আপনি থ্রিডি স্কেচ যখন তৈরি করেন তখন আপনার প্রয়োজন হয় স্কেলের কিন্তু আপনি আজকে স্কেল না দিয়ে নিজের মত করে আকাশ শুরু করেছেন যার কারণে ছবিটা থ্রিডি মনে হচ্ছে না তার পরেও কিন্তু আপনার আকার যে হাত রয়েছে সেটা থেকে আমি অবশ্যই বলব ছবিটা অসাধারণ হয়েছে।