3D ইলিউশনস স্কেচ (২.০)
নমস্কার বন্ধুরা! আশা করি সবাই ঈশ্বরের কৃপায় ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে ভিন্ন ধরনের একটি 3d পেন্সিল স্কেচ নিয়ে হাজির হয়েছি৷ চলুন আর বেশি দেরি না করে শুরু করে দেই আমি কিভাবে স্কেচটা সম্পূর্ণ করলাম...
| ছবিটা ভালো করে খেয়াল করুণ ছবিটায় অনেক নিচু একটা দাবার কোর্টের মতো মনে হচ্ছে না! |
|---|
কিছুদিন যাবত আমার চোখে খুব সমস্যা হচ্ছিল, তাই খুলনায় গিয়েছিলাম ডক্টর দেখাতে। চোখের ব্যপার তো তাই বেশি দেরি করি নি। ডক্টর দেখানোর জন্য এক মাস আগে থেকে ডক্টরের সিরিরাল নিতে হয়। আর গতকাল ছিল আমার ডক্টর দেখানোর সময়।
তাই এক দিন আগে গিয়েছিলাম। ডক্টর দেখানোর শেষ করে বাড়ি আসার প্রস্তুতি নিচ্ছাল তখন আমার হঠাৎ করে ফোন দেয় আমাকে। আসলে পরীক্ষার শেষে খুলনা থেকে বাড়ি চলে আসার কারণে তাদের সাথে অনেক দিন পর পর দেখা হয়। যখন খুলনা যাই তখন শুধু দেখা হয়।
তাই সেদিন আর আসা হলো না তার সাথে দেখা করতে চলে গেলাম। তারপর আজকে সাকলে উঠে বাড়ির উদ্দেশ্য রওনা হলাম। আসতে প্রায় দুই ঘন্টা লেগে গেল৷ বাড়ি এসে স্নান করে দুপুরের খাবার খেয়ে নিলাম। আজকে যেহেতু জার্নি করে আসছিলাম তাই খাওয়া শেষে একটু ঘুম পড়ে নিলাম। তারপর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আঁকাতে বসে গেলাম।
অনেক কথা হলো এখন চলুন আজকে আমার 3d স্কেচটা কিভাবে আঁকলাম তার প্রতিটা ধাপ সহ আপনাদের মাঝে তুলে ধরি........
উপকরণ
একটি ড্রইং খাতা, পেন্সিল, রাবার, পেন্সিল কাটার,কাটা কম্পাস, স্কেল। একটি 2b পেন্সিল, একটি 6b পেন্সিল। কারণ একটি দিয়ে ড্রইং এর বেজ তৈরি করেছি এবং আরেকটি দিয়ে স্কেচ করি। আজকে একটি মার্কার কলম ও ব্যবহার করেছি।
১ম ধাপ
প্রথমে খাতার চারপাশে আজকে একটু বেশি জায়গা রেখে স্কেল ব্যবহার করে দাগ কেনে নিলাম। করণ এই দাগের ভিতরেই আজকের স্কেচটা সম্পূর্ণ করবো।
২য় ধাপ
আসলে 3d স্কেচ আঁকতে বেশি স্কেল ব্যবহার করতে হয়। করণ এ আঁকাতে অনেক ধরনের মাপ নিতে হয়। মাপ এলোমেলো হলেই স্কেচ টা নষ্ট হয়ে যায়। তাই স্কেলের সাহায্যে খাতার মাঝখানে আরও একটা চতুর্ভুজ আঁকায় নিলাম।
৩য় ধাপ
চতুর্ভুজ আঁকানোর সময় একটু চারপাশে বেশি দাগ নিয়েছিলাম, সেগুলো যোগ করে নিলাম। এবং একটি নির্দিষ্ট মাপ নিয়ে ছোট ছোট ঘর আঁকায় নিলাম। আর চতুর্ভুজের এক পাশে আরও একটি বড় ঘর আঁকায় নিলাম।
৪র্থ ধাপ
এবার পাশের দেয়াল আঁকার পালা। তাই স্কেলের সাহায্যে প্রতিটা মাপ ভালো করে নিয়ে দেয়াল এঁকে নিলাম৷
৫ম ধাপ
শুধু দেয়াল আঁকলেই ভালো লাগে না দেয়ালে লাগানো ইট না আঁকলে ভালো দেখা যায় না তাই আবারও স্কেলের সাহায্যে ইট গুলো আঁকায় নিলাম।
৬ষ্ঠ ধাপ
তারপর মার্কার কলম দিয়ে চতুর্ভুজের সাইডের ছোট ছোট ঘর গুলোর পাশ দিয়ে দাগ টেনে নিলাম। পরে এগুলো পূর্ণ করে দিতে হবে।
৭ম ধাপ
এবার ছোট ছোট ঘর গুলো কালি দিয়ে পূর্ণ করতে হবে তাই মার্কার কলম দিয়ে করে নিলাম।
৮ম ধাপ
তারপর ভিতরের ছোট চতুর্ভুজের ঘর গুলো একে একে মার্কার দিয়ে কালি করে নিলাম।
৯ম ধাপ
এবার স্কেচ এর পালা। আজকে স্কেচ একটু কম। প্রথমে দয়াল দিয়ে স্কেচ করা শুরু করলাম এবং স্কেচ করার পরে স্কেচটা হালকা তুলার সাহায্যে মিশিয়ে নিলাম।
১০ম ধাপ
তারপর ভিতরের ছোট ঘর গুলো স্কেচ করে নিলাম এবং স্কেচটা মিশিয়ে নিলাম।
১১তম ধাপ
আমার সবকিছু করা প্রায় শেষ। এবার আঁকানোর উপর দিয়ে আবারও আঁকাতে হবে তবে আঁকানোটা পরিষ্কার ভাবে দেখা যাবে এবং পাশের অতিরিক্ত কালি রাবার দিয়ে মুছে নিলাম।
ফাইনাল লুক
দীর্ঘ কয়েক ঘন্টা আঁকানোর পর আমার 3d স্কেচটা এরকম দেখতে লাগছে।
আশা করি আপনাদের আমার আঁকানো 3d স্কেচটা ভালো লাগবে। আপনারা আমাকে সাপোর্ট করলে ভবিষ্যতে আরো নিত্য নতুন স্কেচ নিয়ে হাজির হবো। আপনারা শুধু আমার পাশে থাকবেন এবং আশীর্বাদ করবেন। ভালো থাকবেন সবাই।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Manual Curation of "Seven Network Project".
#artonsteemit
ᴀʀᴛ & ᴀʀᴛɪꜱᴛꜱ
আপনি একেবারেই ঠিক বলেছেন ছবিটা দেখতে অনেকটা অনেক নিচু দাদার কোটের মত মনে হচ্ছে থ্রিডি আর্ট করতে আপনার অনেক বেশি ভালো লাগে যার কারণে আপনি আর্টগুলো আমাদের সাথে শেয়ার করে থাকেন। আপনার চোখের সমস্যার কারণে ডাক্তারের কাছে গিয়েছেন আশা করি আপনি খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন চিন্তা করবেন না।
Superb .. appreciate the dedication