শুভ জন্মদিন টিনটিন সোনা
ABB ২৭ সেপ্টেম্বর ২০২৩
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। আমি প্রতি সপ্তাহে একটি করে রাইটিং পোস্ট লেখার চেষ্টা করি। আজ আমি খুবই সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট লিখতেছি। গতকাল আমাদের সবার প্রিয় টিনটিন সোনার জন্মদিন ছিল। টিনটিন সোনাকে জানাই শুভ জন্মদিন।
আমার বাংলা ব্লগ পরিবার গত কয়েক বছর যাবত টিনটিন সোনার জন্মদিন পালন করতেছি। আসলে ভার্চুয়াল ভাবে এত সুন্দর আয়োজন এর মাধ্যমে, জন্মদিন পালন করা যায় তা কখনোই ভাবতে পারিনা। আমরা এতগুলো মানুষ একসাথে টিনটিন সোনার জন্মদিন পালন করেছি। খুবই আনন্দঘন একটি মুহূর্ত ছিল গতকালকে রাতটা। আজ কয়েকদিন আগেই জেনেছিলাম ছাব্বিশ সেপ্টেম্বর টিনটিন সোনার জন্মদিন। খুব সুন্দর একটি আর্ট করার পরিকল্পনা করেছিলাম। কিন্তু অনেক বেশি ব্যস্ততার মধ্যে দিন যাচ্ছে। এজন্য এ সপ্তাহ একটি আর্ট পোস্ট করতে পারি নাই।
গতকাল এই পোস্ট লিখার কথা ছিল। আসলে এমন একটি প্রিয় মানুষের জন্মদিনের কথা কি ভুলে থাকা যায়। গতকালকে না পারলেও এজন্য আজকে লিখতে বসে পড়লাম। আসলে টিনটিন সোনা এমন একজন এর সন্তান , যার মতো ভালো মানুষ পাওয়া এ যুগে যায়না। দোয়া করি যেন বাবার মতো ভালো মনের একজন মানুষ হতে পারে। জীবনের পুরো অংশটা বাবার মত মানুষের পাশে দাঁড়াতে পারে। তাকে দেওয়ার মতো কোন কিছুই আমাদের কাছে নেই শুধু দোয়া ছাড়া। আমরা সবাই মন থেকে দোয়া করতে পারি টিনটিন সোনার জন্য।
আমার বাংলা ব্লগ পরিবারের পক্ষ থেকে তার জন্য দোয়া, ভালোবাসা রইলো। পৃথিবীতে দোয়া ভালোবাসার উপরে আর কোন উপহার হতে পারে না। জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে দোয়া ভালোবাসা খুব গুরুত্বপূর্ণ। এজন্য সবাই বলে মুরুব্বীদের দোয়া জীবনের শেষ মুহূর্তে হলেও কাজে লাগে। তেমনভাবে এতগুলো মানুষ যদি আমরা টিনটিন সোনার জন্য দোয়া করি তাহলে অবশ্যই তার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। মানুষের মতো মানুষ হতে পারবে। নিজের পরিবারকে যেভাবে উজ্জ্বল করবে, তেমনি দেশকেও অনেক সুনাম অর্জন করতে নিয়ে আসতে পারবে।
আসলে বর্তমানে ভালো মানুষের খুব অভাব রয়েছে। আমরা আমাদের সবার প্রিয় বড় দাদা থেকে অনেক কিছু পেয়েছি। আমরা সব সময় বড় দাদাকে অনুসরণ করে আসতেছি। আমাদের জীবনে তার অবদান অনেক বেশি। তাকে নিয়ে অনেক গর্ব করি আমরা। এজন্য দোয়া করি তার সন্তানটাও যেন তার চেয়ে আরো বড় মনের অধিকারী হতে পারে। এবং সারা জীবন সুস্থ থাকতে পারে। সুস্থ থেকে মানুষের পাশে দাঁড়াতে পারে। জীবনে মানুষের মত মানুষ হতে পারে। এই কামনা করি সব সময়।
আসলে দাদার কাছ থেকে আমরা টিনটিন এর সম্পর্কে অনেক কিছু জেনেছি। আসলে ছোটবেলা থেকে তার চলাফেরার স্টাইল এত সুন্দর। আসলেই টিনটিন সোনার তার পরিবারের মুখ উজ্জ্বল করবে। এই দোয়াই করি আমি সব সময়। আজ তোমার জন্মদিনে কি দিব আর উপহার, দোয়া ভালোবাসা ছাড়া দেওয়ার মত, নেই তো কিছু আর। অনেক অনেক দোয়া ও ভালোবাসা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি টিনটিন সোনা।
Happy Birthday To You Tintin.
নিজেকে নিয়ে কিছু কথা
আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy

https://twitter.com/NARocky4/status/1706867280142041329?t=Uu77-nqpXcp5-NPTqIx2Cw&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
টিনটিন সোনারং জন্মদিন উপলক্ষে গতকাল রাতে আমরা সকলেই আনন্দ উপভোগ করেছি। অনেক সুন্দর লিখেছেন। অনেক অনেক দোয়া রইল টিনটিন এর জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
আসলেই অনেক আনন্দ উপভোগ করেছিলাম।
ভার্চুয়াল ভাবে এতটা আনন্দ করা যায় এই বাংলা ব্লগে আমি না আসলে বুঝতে পারতাম না। গত বছরে যখন টিনটিন বাবু জন্মদিন হয় তখন শুধুমাত্র আমি এসেছিলাম। তখন অতটা বুঝতে পারেনি এবং খুব বেশি আনন্দ পায়নি। কিন্তু এবার আমি ভীষণ আনন্দ পেয়েছি এবং অনেক এক্সাইটিং ছিলাম। ছোট্ট ছেলেটার জন্য অনেক শুভকামনা রইলো।
আসলে আমরাও অনেক বেশি এক্সাইটেড ছিলাম। এবারে ভীষণ আনন্দ পেয়েছেন এটা শুনে ভালো লাগলো।
গতকাল আমরা টিনটিন বাবুর জন্মদিন উৎযাপন করেছি। আমার কাছে খুবই ভালো লেগেছিলো কালকের দিনটি। মজা হয়েছে খুব। স্পেশালি যখন কেক নিয়ে কারাকারি করলাম সবাই মিলে।
আসলে অনেক মজা হয়েছিল। আসলে কেক নিয়ে কারাকারি করার বিষয়টা অনেক মজার ছিল।
প্রথমেই টিনটিন বাবুকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। শুভ জন্মদিন টিনটিন বাবু।টিনটিন বাবুর সুদীর্ঘ হায়াত এবং সুস্থতা কামনা করছি। টিনটিন বাবু যেন তার বাবা-মার মুখ সবসময় উজ্জ্বল করে রাখতে পারে। টিনটিন বাবুর জন্মদিন উপলক্ষে আপনার লেখাটি পড়ে খুবই ভালো লাগলো। ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।
সব সময় টিনটিন বাবুর জন্য দোয়া করি।
ভার্চুয়াল ভাবে যে এত সুন্দর করে জন্মদিন পালন করা যায় সেটা গতকাল দাদার কাছ থেকে দেখতে পেলাম। টিন টিন বাবুর জন্য অসংখ্য শুভকামনা ও দোয়া রইল সে যেন বড় হয়ে মানুষের মত মানুষ হতে পারে ।
টিনটিন বাবুর জন্য দোয়া রইল।
প্রথমে টিনটিন বাবুর জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই- শুভ জন্মদিন।
টিনটিন বাবুর জন্মদিনে আপনার হৃদয়ের অনুভূতিগুলো পড়ে খুব ভালো লাগলো। অনেক সুন্দর লিখেছেন ভাই ধন্যবাদ আপনাকে।
আমার হৃদয়ের অনুভূতিগুলো পড়ে আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো।
আসলেই ভার্চুয়ালি এতো চমৎকার ভাবে গতকালকে আমরা জন্মদিন পালন করেছি, যা সত্যিই দারুণ লেগেছিল আমার কাছে। শত ব্যস্ততার মাঝেও দাদা আমাদের সাথে টিনটিন বাবুর জন্মদিনের কেক এবং আরো কিছু ফটোগ্রাফি শেয়ার করেছিল ডিসকর্ডে। তারপর আমাদের সাথে কিছুক্ষণ কথা বলেছিল। আসলেই দাদা অনেক বড় মনের একজন মানুষ। দোয়া করি টিনটিন বাবু দাদার আদর্শে বড় হোক এবং দাদার মতো এমন উদার মনের মানুষ হোক। যাইহোক পোস্টটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আপনি আমার পুরো পোস্টটা পড়ে এত সুন্দর একটা মন্তব্য করেছেন দেখে ভালো লাগলো। আর টিনটিন বাবুর জন্য সব সময় দোয়া করি।