বোনের জন্মদিন পালন।

in আমার বাংলা ব্লগ2 years ago

সবাই কে আমার নমস্কার /আদাব। আশা করি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি ও ভালো আছি ও সুস্থ আছি। আজ অনেক দিন পর আবার ও আসলাম আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে। গতকিছু দিন দেশ ও নিজের কিছু ব্যক্তিগত সমস্যার জন্য পোস্ট করা হয়নি। মনটা কেমন জানি অস্থির হয়ে আছে,কোন কিছুই
মনথেকে মনোযোগ দিয়ে করে উঠতে পারছিনা।
যাইহোক গত ১২/০৭/২০২৪ আমার একমাত্র ছোট বোন এর শুভ জন্মদিন ছিল।

IMG_20240729_181132.jpg
প্রতিবার যে ভাবে জন্মদিন পালন করা হয় এবার সেভাবে জন্মদিন পালন করা হয়নি।
এবার জন্মদিন এ আমরা সবাই মিলে গিয়েছিলাম বাহিরে খেতে।
মামী তো আগেই সারপ্রাইজ গিফট পাঠিয়েছিল।আমি আর মা মিলে কিছু কসমেটিক কিনে দিয়েছিলাম আর এদিকে দীদা আর দাদু মিলে দু হাজার টাকা দিয়ে পাঠিয়েছিল।
রাত বারোটা বাজতে মামা ও মামি বোনকে জন্মদিন এর শুভেচ্ছা জানালো। আমারা ও জানালাম ওকে অনেক অনেক শুভেচ্ছা।
আমার বোন আমার জন্য সৃষ্টিকর্তার তরফ থেকে পাঠানো এক বিশেষ উপহার।
বাড়িতে সেদিন স্বাভাবিক দিনের মতই খাওয়া দাওয়া করলাম।
একটু বিকেল হতে বোনকে বললাম তৈরি হয়ে নে বাহিরে যাব। বোনের মনটা একটু খারাপ ছিল কারন এত বেলা হলো কেক, বেলুন, পায়েস কিংবা ভালো খাবার এর আয়োজন হলো না।
রেডি হয়ে গেলাম আমরা আগে যে বাসায় থাকতাম সেখানে ও অন্য আন্টি দের বাসায়।

IMG_20240729_181031.jpg

IMG_20240712_193014.jpg
তারপর বোনকে আবার সারপ্রাইজ দিতে নিয়ে গেলাম রেস্টুরেন্টএ।রেস্টুরেন্ট এ ঢুকে সে তো মহাখুশি। আগে খাবর এর অর্ডার দিলাম। তারপর শুরু হলো ছবি তোলা।

IMG_20240729_181014.jpg

IMG_20240729_181002.jpg

IMG_20240712_201019.jpg

IMG_20240712_200032.jpg

IMG_20240712_200023.jpg
একটু পর খাবার আসলো।

IMG_20240712_202207.jpg
খাবার খেয়ে চলে আসলাম বাসায়। মা আবার বাসায় পায়েস রান্না করল। কারণ পায়েস ছাড়া জন্মদিন অস্পুর্ন।

IMG_20240712_230745.jpg

এভাবে বোনের জন্মদিন শেষ হলো।সবাই আমার বোনের জন্য আর্শীরবাদ করবেন। বোন যেন একটা সুন্দর, সুস্থ ও সাফল্যময় জীবন কাটায়।
আজ আর নয়। শুধু দেশ এ নয় পুরো সৃষ্টি জগৎ এর উপর শান্তি বর্ষিত হোক এই কামনায় করি।ভুল ত্রুটি গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সম্পুর্ন পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ। সম্পুর্ন পোস্ট টি পড়ে আপনার মতামত জানাবেন।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপনার বোনের জন্য দোয়া এবং শুভকামনা রইল। একমাত্র বোনের জন্মদিনটা আসলে একটু স্পেশাল। তাই এই দিনটা তে আলাদাভাবে কিছু না করলে হয় না। রেস্টুরেন্টে গিয়ে বেশ দারুন মুহূর্ত কাটিয়েছেন। রেস্টুরেন্টের ইনডোর টা বেশ সুন্দর। সবশেষে আবার বাসায় এসে পায়েস খেলেন। আসলে জন্মদিনে পায়েশ না হলে অসম্পূর্ণ। মুহূর্তগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

বোনের জন্মদিনে সকলে মিলে বেশ আনন্দ করেছেন বোঝাই যাচ্ছে। বোনকে শুভ জন্মদিনের শুভেচ্ছা জানাই। সকলে খুব ভালো থাকুন। রেস্টুরেন্টে আপনাদের সকলে মিলে বেশ ভালো ও মূল্যবান সময় কেটেছে। ভালো থাকুন

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য। আপনি ও ভালো থাকবেন।

 2 years ago 

জন্মদিন মানে আনন্দের বিষয়। আর সেখানে বোনদের জন্মদিন বলে কথা। আশা করি বোনদের জন্মদিন উপলক্ষে খুব আনন্দ করেছেন মজা করেছেন। আর তারিখ কিছু অংশ আমাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছেন দেখে ভালো লেগেছে।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকে ও।

 2 years ago 

শুভ কামনা ও জন্মদিনের শুভেচ্ছা আপনার বোনের জন্য। অনেক অনেক বড়ো মানুষের মতো মানুষ হয়ে আপনার মুখ উজ্জ্বল করুক এই কামনা করছি।আপনি বোনের জন্মদিনে অনেক সুন্দর আয়োজন করেছেন বাইরে খাওয়াদাওয়ার।সত্যি আমরা যতো আয়োজনে করি না কেন মায়ের হাতের পায়েস ছারা জন্মদিন অসম্পূর্ণ। ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্ট টি ভাগ করে নেয়ার জন্য। বেঁচে থাকুন আজীবন ভাই বোনের অটুট মেলবন্ধন।

 2 years ago 

ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর শুভকামনা জানানোর জন্য।

 2 years ago 

প্রথমে জানায় জন্মদিনের শুভেচছা ও অভিনন্দন। এমন দিন আপনার বোনের জীবনে বারবার ফিরে আসুক। আসলে ভাইয়া হঠাৎ রেষ্টুরেন্ট এ নিয়ে গিয়ে এভাবে সারপ্রাইজ পেয়ে আপনার বোন নিশ্চয় অনেক খুশি হয়েছে। আপনারা সবাই বেশ ভালো সময় কাটিয়েছেন।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ধন্যবাদ আপু আপনাকে ও এত সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64139.33
ETH 1799.22
USDT 1.00
SBD 0.38