তানিয়া আপুর উপহার।

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা।
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। গতকালকের দিনটি খুবই হিজিবিজি কেটেছে আমার। শহরে যাওয়ার কথা ছিলো বিকেলের দিকে। আমি প্রচুর ব্যস্ত ছিলাম কাল। দুপুরের সব কাজ সেরে গোসল খাওয়া-দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠতে উঠতে চারটা বেজে গেছিল। হঠাৎ বৃষ্টির আওয়াজ শুনতে পেলাম বাইরে।

কিছু টেস্টের রিপোর্ট দেবে যেগুলো ডক্টর কে দেখিয়ে আনতে হবে। যার কারণে মিস দেয়া যাবে না কোন ভাবেই। ঝড় হোক, বৃষ্টি হোক যেতেই হবে। ঘরের চালে বৃষ্টির আওয়াজ শুনতে বেশ ভালো লাগে কিন্তু কিভাবে বের হব সেই চিন্তা এখন। ঘুম থেকে উঠে ফ্রেশ হতে হতে বৃষ্টির দাপট কিছুটা কমে গেল। এখনকার বৃষ্টি এরকমই। এই আসে এই আবার চলে যায়। রওনা দিলাম শহরের উদ্দেশ্যে। একা একা যেতে ভালো লাগছিল না, তাই সাথে একজনকে নিলাম।

1726068979066-01.jpeg
পূর্বের ছবি

শহরে পৌঁছে হসপিটালে গিয়ে রিপোর্টটা কালেক্ট করলাম। রিপোর্ট কালেক্ট করার পর ডাক্তার কে দেখালাম। রিপোর্টের রেজাল্ট নিয়ে ডাক্তারের সাথে প্রায় ১৫ মিনিট আলোচনা হল। এরপর বেরিয়ে এলাম। আমার শহরের টিকিয়া ভীষণ জনপ্রিয়। হসপিটাল থেকে বেরিয়ে আমরা একটা টিকিয়ার দোকানে গিয়ে ১০ পিস টিকিয়া আর একটি চপ খেলাম। কলেজ লাইফে এগুলো কত খেয়েছি!! দিনগুলো মনে পড়ে যায়। শহরে আসলেই এজন্য আমি সুযোগ পেলেই কিছু টিকিয়া খেয়ে তারপর ফিরি। একটা ভাগ্নে এসেছিল দেখা করতে। সবাই একসাথে কিছু সময় পার করে এরপর চলে এবং আমাদের এলাকার দিকে।

1726068915628-01.jpeg
পূর্বের ছবি

ভিশনের শোরুম থেকে একটি আয়রন নিলাম। ততক্ষণে আমরা পাঁচজন হয়ে গেলাম। এবার সবাই মিলে গেলাম সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিসে। আমার শ্রদ্ধেয় বড় আপু @tania69, বাবুর জন্য গিফট পাঠিয়েছে। গত দুইদিন আগে এসেছে পার্সেলটা কিন্তু ব্যস্ততার কারণে আসতে পারিনি। যাই হোক ওটা রিসিভ করে বাড়ির দিকে চলে আসলাম।

1726068994198-01.jpeg

বাসায় এসে পার্সেলটা খুলে দেখলাম কি কি গিফট পাঠিয়েছে বাবুর জন্য। দারুন দারুন কিছু ড্রেস পাঠিয়েছে। ড্রেসগুলো ঐশী আর আমার দুজনেরই ভীষণ পছন্দ হয়েছে। সত্য কথা বলতে সাদাকালো যে ড্রেসটা দেখছেন ওটা আমার এতটাই ভালো লেগেছে যে মনে হচ্ছিল আমার সাইজের হলে এটা আমি নিয়ে নিতাম। হিহিহি। তানিয়া আপুকে অনেক অনেক ধন্যবাদ বাবুর পক্ষ থেকে। বাবু তার ফুপ্পিদের কাছ থেকে এখন অত গিফট পাচ্ছে, বড় হয়ে ওর দায়িত্ব হবে ফুপ্পিদের জন্য গিফট দেওয়া। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।



IMG_20220926_174120.png

VOTE @bangla.witness as witness

OR

SET @rme as your proxy


20240320_225328_0000.png



JOIN WITH US ON DISCORD SERVER

banner-abbVD.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


Polish_20240825_125322804.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। ঠিক বলেছেন ভাইয়া বাবুর এখন শুধু গিফট পাওয়ার সময় তবে বড় হলে বাবু অবশ্যই দেবে।আপনার টিকিয়া আর চপের কথা শোনে কলেজ লাইফের কথা মনে পড়ে গেল।সত্যি অনেক মজার খাবার । দোয়া রইল বাবুর জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু আপনাকে।

 2 years ago 

ড্রেসগুলো পছন্দ হয়েছে জেনে ভালো লাগলো।বেবি হওয়ার পর পরই পাঠাতে চেয়েছিলাম ট। কিন্তু তখন তো দেশের অবস্থা খারাপ ছিলো। তাই দেরি হয়ে গেলো। সাদা ড্রেসটা কিন্তু আপনার ভাইয়া পছন্দ করেছে। বেবির জন্য অনেক দোয়া রইলো।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপু। 💞💞

 2 years ago 

আপনার পোস্ট টা পড়ে একটু আবেগআপ্লুত হয়ে গেলাম। ইস কতদিন কুষ্টিয়া যায় না। কলেজ ক‍্যাম্পাসের ঐ জায়গাই আড্ডা দেয় না। তানিয়া আপু বেশ সুন্দর ড্রেস পাঠিয়েছে আপনার ছেলের জন্য। দেখে বেশ ভালো লাগল। ছেলেকে এগুলো পড়িয়ে ছবি শেয়ার কইরেন ভাই।

 2 years ago 

আমিও অনেক দিন পর গেলাম।

 2 years ago 

তানিয়া আপুর পক্ষ থেকে পাওয়া গিফট গুলো দেখে সত্যি অনেক ভালো লাগলো ভাইয়া। সাদাকালো ড্রেসটি আমার কাছেও বেশ ভালো লেগেছে। আর অন্যান্য ড্রেসগুলোও দেখতে অনেক সুন্দর লাগছে।

 2 years ago 

জ্বি আপু৷ ধন্যবাদ আপনাকে।।

 2 years ago 

তানিয়া আপু তো দেখছি বাবুর জন্য অনেক সুন্দর সুন্দর কিছু ড্রেস পাঠিয়েছে। ড্রেস গুলো দেখে ভীষণ ভালো লাগলো। আশা করি এই ড্রেস গুলো পড়লে বাবুকে খুবই কিউট লাগবে। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

হুম ভাই। ড্রেস গুলো অনেক সুন্দর।

 2 years ago 

আমাদের তানিয়া আপুর পক্ষ থেকে পাওয়া গিফট গুলো কিন্তু আসলেই খুব সুন্দর হয়েছে। সত্যি কথা বলতে দাদা আমার কাছেও আপনার বলা ওই কালারের জামাটা অনেক বেশি ভালো লেগেছে। যাই হোক, আপনার বাবুর জন্য অনেক অনেক আশীর্বাদ রইলো । তবে দাদা আপনি এক কাজ করতে পারেন, দোকানে গিয়ে ওই ড্রেসটা দেখাতে পারেন। দেখা গেল আপনার সাইজের একটা পেয়ে গেলেন। হা হা হা...🤭

 2 years ago 

এই ড্রেসটা নিয়ে দোকানে দোকানে ঘুড়তে হবে 😜😜

 2 years ago 

তানিয়া আপু বাবুর জন্য বেশ দারুন কিছু ড্রেস পাঠিয়েছে। ড্রেস গুলো দেখে অনেক ভালো লাগলো। ড্রেসগুলোর কালার অনেক সুন্দর ছিল বাবুকে পড়লে খুব সুন্দরলাগবে। বাবুর জন্য অনেক দোয়া রইল।ধন্যবাদ ভাই পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.076
BTC 64420.09
ETH 1675.09
USDT 1.00
SBD 0.41