জেনারেল রাইটিংঃ ক্ষমা।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

সবাইকে শুভেচ্ছা।

প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা, কেমন আছেন? আশাকরি ভালো আছেন সবাই। আমিও ভালো আছি।আজ ২৭ই ভাদ্র, শরৎকাল,১৪৩০ বঙ্গাব্দ। ১১ সেপ্টেম্বর,২০২৩ খ্রীস্টাব্দ। ঢাকায় একটু বৃষ্টি হয়েছে আজ ,তাই আবহাওয়া একটু স্বস্তি দিচ্ছে। ভাদ্র মাসের প্রায় শেষ কিন্তু গরম কমছে না। বৈশ্বিক আবহাওয়ার যে পরিবর্তন হচ্ছে, পৃথিবী দিন দিন উষ্ণ হচ্ছে এটা তারেই লক্ষন। আর ডেঙ্গু নিয়ে নতুন করে বলার কিছুই নাই। শুধু এতটুকু বলা যায় পরিস্থিতি দিন দিন ভয়াবহ হয়ে উঠছে। নিজের সচেতনতাই একমাত্র প্রতিরোধ। তাই মশার কামড় থেকে নিজেকে রক্ষা করা ছাড়া আপাতত উপায় নেই। বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ হাজির হয়েছে একটি জেনারেল রাইটিং নিয়ে। জেনারেল রাইটিং এর বিষয় হচ্ছে "ক্ষমা"। আশাকরি সাথেই থাকবেন।

k.jpg

source

মানুষ সামাজিক জীব।পরিবারে -চলার পথে অন্যান্য মানুষের সাথেই চলতে হয় আমাদের। আর মানুষের সাথে চলতে গেলে কাজে-কর্ম, কথা-বার্তা,দেনা-পাওনা স্বাভাবিক বিষয়। এসব এড়িয়ে চলার সুযোগ নেই। এড়িয়ে চলতে গেলে বনবাসে যেতে হবে। আর সেটা কি সম্ভব? একদম সম্ভব নয়। পৃথিবীতে হাজারো প্রাণী আছে তার মধ্য শ্রেষ্ঠ হচ্ছে মানুষ। কারণ মানুষের বোধবুদ্ধি আছে। বোধবুদ্ধি আছে বলেই সমাজের শৃংখনা,নীতি-নৈতিকতা বিদ্যমান আছে। তার পরেও বোধবুদ্ধি সম্পর্ণ মানুষও ভূল করে। ভুল থেকে মহা ভুলের সৃষ্টি হয়। কখনো কখনো ভুলের মাসুল দিতে অনেক ক্ষতি হয়ে যায়। অন্যের ভুল থেকে রাগ হয়। আর রাগ যত নষ্টের গোড়া। রাগকে দমন করে ভুল করা ব্যক্তিকে শোধরাবার সুযোগ দিয়ে "ক্ষমা" করে দিলে কত সুন্দরই না হয়।

"ক্ষমা" মহৎ গুণ। প্রতিটি ধর্মেই ক্ষমার মহত্ব বর্ননা করা আছে। বিভিন্ন মনীষিরার ক্ষমার জয়গান করেছেন সর্বত্র। পরিবারে,কর্মক্ষেত্রে-চলার পথে অনেকের সাথেই দ্বি-মত হয়,রাগারাগি হয় ঠান্ডা মাথায় চিন্তা করে ক্ষমা করে দিলে অনেক বড় ঝামেলা থেকে মুক্ত হওয়া যায়। আর মানুষ মাত্রই ভুল করবে,বুঝে না বুঝে ছোট খাট অন্যায় করবে আমরা যদি প্রতিশোধ পরায়ন না হয়ে ক্ষমা করে দেই তাহলে ঝামেলা মিটে যায়। শুধু প্রতিশোধ নিতে যেয়ে পরিবারে-সমাজে কত অশান্তি বিরাজ করছে যা আমরা সবাই জানি। তাই ক্ষমার বিকল্প নাই।

ক্ষমাকারীকে আমাদের সমাজে কখনো কখনো দূর্বল চিত্তের মানুষ বলে অভিহিত করা হয়। এরা সমাজের দুষ্টু লোক। এরা ভাল লোক নয়,এরা সমাজের অনিষ্ট চায়। এই দুষ্টু লোকদের কথায় কান দিয়ে লাভ নেই।নিজের বোধবুদ্ধির দাম দেয়াটাই আসল। ক্ষমা সবাই করতে পারে না। মহৎ মানুষেরাই ক্ষমা করতে পারে। আর অন্যায়কারীকে ক্ষমা করলে প্রশান্তিতে মন-প্রাণ ছুঁয়ে যায়। দূর্বল চিত্তের নয় মানুষ হিসেবে অনেক শক্তিশালীরাই ক্ষমা করতে পারে। আমাদের সবার উচিত পরিবার থেকেই ক্ষমা করার প্র্যাক্টিস শুরু করা। তাহলে পরিবারের অশান্তি আর থাকবে না। এভাবে সমাজের অশান্তিও দূর হরে। ক্ষমা শত্রুর বিনাশ করে। একে অপরের বন্ধনকে দৃঢ় করে। আসুন ক্ষমা করি।

পোস্ট বিবরণ

শ্রেণীজেনারেল রাইটিং
পোস্ট তৈরি@selina75
তারিখ১১ সেপ্টেম্বর, ২০২৩
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পাড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

ক্ষমা একটি মহৎ গুণ। ক্ষমা একটি মানুষকে তার ভুল সংশোধনের বড় একটা সুযোগ । যেটা সবার মধ্যেই থাকা উচিত সে বিষয়ে দারুণ কিছু কথা বললেন সত্যিই অনেক ভালো লাগলো। সেজন্য একতাবদ্ধ ভাবে বেঁচে থাকতে হলে ক্ষমাশীলতা প্রয়োজন।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ঠিক তাই ভাইয়া। ক্ষমা মানুষকে সংশোধনের সুযোগ করে দেয়।অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপু আপনি ঠিক বলেছেন বর্তমানে ডেঙ্গুর পরিস্থিতি ভয়ানক রূপ ধারণ করেছে। জানিনা এ শেষটা কোথায় গিয়ে ঠেকবে। আপনি আজকে ক্ষমা নিয়ে খুব সুন্দর লিখেছেন। আসলে ক্ষমা হলো একজন মানুষের মহৎ গুণ। ক্ষমা করে ব্যক্তিকে আল্লাহ পছন্দ করে। মানুষের চলার পথে ভুল ভ্রান্তি হতে পারে সেগুলোকে নগণ্য ভেবে যদি ক্ষমা করে দেওয়া যায় এটাই হলো মনুষ্যত্ব।

Posted using SteemPro Mobile

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ক্ষমা অত্যন্ত বেশি পরিমাণে একটি মহৎ গুণ। ক্ষমার মধ্যেই মাহাত্মা লুকিয়ে রয়েছে৷ মানুষ ভুল করবে এটাই স্বাভাবিক। আর সবাইকে ক্ষমা করে দেওয়া সকলের। আর কোন ধরনের প্রতিশোধ না নেওয়া উচিৎ। খুবই সুন্দর একটি জেনারেল রাইটিং লিখেছেন আপনি৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে৷

 3 years ago 

ক্ষমা করে সংশোধনের সুযোগ করে দেয়া দরকার। অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ক্ষমা বিষয় নিয়ে সুন্দর লিখেছেন আপু। ক্ষমা হলো মানুষের মহৎ একটি গুন।যার মন উদার সেই শুধুমাত্র ক্ষমা করতে পারে। ক্ষমাকারী ব্যক্তিকে মহান আল্লাহ তায়ালা পছন্দ করেন। আপনার লেখাটি পড়ে খুব ভালো লাগলো। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আজকাল কেউ ক্ষমা করতে চায় না। কেবল প্রতিশোধ নেয়ায় ব্যস্ত। অনেক ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64529.31
ETH 1873.71
USDT 1.00
SBD 0.38