ধনী-গরীব নয় বরং মানুষ হিসেবেই সবার পরিচয়।

in আমার বাংলা ব্লগ3 years ago
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

ধনী-গরীব নয় বরং মানুষ হিসেবেই সবার পরিচয়।

20231028_223422.jpg

ধনী-গরীব নয় বরং মানুষ হিসেবেই সবার পরিচয়।বন্ধুরা আমি আজকে আপনাদের মাঝে আরো একটি বাস্তবিক বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আজকে এই বিষয়কে কেন্দ্র করে আমি আমার মত করে কিছু অভিজ্ঞতা শেয়ার করব। আশা করছি এ বিষয়টি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের বিষয়টি।

মূলত বর্তমান সমাজে মানুষ মানুষকে বেশিরভাগ প্রাধান্য দেয়, ধনী গরীব বিবেচনা করে। সমাজে ধনীদের একরকম মর্যাদা, আবার গরিবদের অন্যরকম।ধনীরা সবসময় সবার কাছে মূল্যবান চারিদিক থেকে। আর গরিবরা প্রতিনিয়ত সবার কাছে হেয় প্রতিপন্ন হয়।ধরুন সমাজে কোন প্রকার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।আর সেখানে প্রধান অতিথি হিসেবে কিন্তু সেই ধনী ও গণ্যমান্য লোক এনে বসায়।

কিন্তু একটা গরীবকে কখনোই তারা সেখানে প্রধান অতিথি করে না। আর এই ধনী গরিবের বৈষম্যটা আমাদের সমাজে এখনো বহমান।এটা শুধু যে একটা সেক্টরে ঘটতেছে তা কিন্তু নয়। প্রত্যেকটা সেক্টরেই দেখা যাচ্ছে যার শক্তি সামর্থ্য বেশি, যে টাকা-পয়সার দিক থেকে বেশি অর্থবিত্ত, তাকেই সবার আগে প্রাধান্য দেয়া হচ্ছে। আর যারা খেটে খাওয়া মানুষ, গরিব, মধ্যবিত্ত, তাদেরকে অনেক পরেই মূল্যায়ন করা হয়। কোন কোন ক্ষেত্রে তো এদের কোন মূল্যায়নই করা হয় না। আর এটা একান্তই অমানবিক কর্মকান্ড।

যাইহোক এবারে বাস্তবিক অভিজ্ঞতা থেকে একটি বিষয় আপনাদের মাঝে শেয়ার করি। একদিন এক ব্যক্তি একটি সিএনজি করে তার ফ্যামিলির কিছু লোকজন নিয়ে একটা বাড়িতে দাওয়াত খেতে গেল। তবে যে সিএনজিতে করে দাওয়াত খেতে গেল, সে সিএনজির ড্রাইভার ছিল তার আপন মেয়ের জামাই। যখন সবাই যে বাড়িতে দাওয়াত খেতে গেল সেখানে ঘরের মধ্যে ঢুকে পড়লো এবং সবাই গেস্টরুমে বসে পড়লো।

তাদের সাথে সেই সিএনজি ড্রাইভার মানে ওই ব্যক্তিটির মেয়ে জামাই ও ভিতরে ঢুকে বসে পড়লো।এরই মাঝে তাদের আত্মীয়রা গেস্ট রুমে এসে পৌঁছায়।তখন ওই সময় ঐ ব্যক্তিটি সবাইকে এক এক করে কে সম্পর্কে কি হয়, সেই হিসেবে পরিচয় করিয়ে দিচ্ছেন। সবার পরিচয় করে দেয়া শেষ হলেও তিনি তার মেয়ের জামাই মানে সিএনজি ড্রাইভার হিসেবে,বা গরিব চিন্তা করে আর সেখানে পরিচয় করিয়ে দেন নাই।

এখানে একটি বিষয় হল তিনি হয়তো লজ্জাবোধ করেছেন, যে তার মেয়ে জামাই সিএনজি ড্রাইভার। সেই লজ্জা থেকেই তিনি পরিচয়টি করিয়ে দেন নাই। তাহলে বোঝা যায় তিনি সেখানে মানুষকে ধনী গরীব বা তার অবস্থানের উপরে বিবেচনা করেই এই বিষয়টি ঘটিয়েছেন। তবে সর্বোপরি এখানে উনার উচিত ছিল মানুষ হিসেবে তাকে পরিচয় করিয়ে দেওয়া। তার অবস্থান আজ একটা, কাল অন্যটাও হতে পারে।তাই বলে অবস্থানকে কেন্দ্র করে মানুষের সাথে পরিচয় করিয়ে দেওয়া, বা মূল্যায়ন করা মোটেও ঠিক নয়।

তো বন্ধুরা এই ছিল আজকের বিষয়ে আলোচনা। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন।আর এরকম কারো অভিজ্ঞতার সাথে যদি মিলে যায় তাহলে অবশ্যই মন্তব্য করে জানাবেন।যাইহোক আজকে আর বেশি কথা না বাড়িয়ে এখানে বিদায় নেব। তবে যারা কষ্ট করে পুরো ব্লগটি পড়েছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনদের সাথে সুস্থ ও নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক।


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণজেনারেল রাইটিং।
ক্যামেরা.মডেলএম ৩২
ক্যাপচার@nevlu123
সম্পাদনারিসাইজ &সেচুরেশন।
অবস্থানবাংলাদেশ

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

20211126_191305.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।বর্তমানে আমার তিনটি প্রতিষ্ঠান রয়েছে, আর সেই তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি আমি স্টিমিট এ কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

gifeditor_20181225_230443.gif

Posted using SteemPro Mobile

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

সার্পোট করার জন্য ধন্যবাদ।।,

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

❤❤🙏💐💐

 3 years ago 

এটা ঠিক যে বর্তমান সমাজে মানুষ মানুষকে বেশির ভাগ প্রাধান্য দেয় ধনী গরীব বিবেচনা করে। আসলে একটা মানুষ যদি ভালো শার্ট প্যান্ট পড়ে বের হয় তাকে অনেক সম্মান দেওয়া হয় কিন্তু একটা উচ্চশিক্ষিত মানুষ নরমাল লুঙ্গি পরে বের হয় তাহলে তাকেও মর্যাদা দেওয়া হয় না। এখন আমরা পোশাক দিকে বিবেচনা করি ও পেশা দিয়ে বিবেচনা করি। এটাই হচ্ছে আমাদের মনুষত্ব। সিএনজি ড্রাইভার বলে লজ্জিত হওয়া যাবেনা কোন পেশায় ছোট নয় এবং হালাল ইনকাম এর মধ্যে সৃষ্টিকর্তা অনেক শান্তি দেন। জি ভাইয়া ওনার উচিয় ছিল মানুষ হিসেবে তাকে পরিচয় করিয়ে দেওয়া। দিন দিন মনুষত্ব আমাদের ভিতর থেকে হারিয়ে যাচ্ছে। আমরা সবসময়ই লজ্জাবোধ করি নিজের পেশা অবস্থান নিয়ে।

 3 years ago 

সুন্দর মতামত প্রধানের জন্য ধন্যবাদ।

 3 years ago 

ভাইরে আজ যদি উনি সি এনজি ওয়ালা না হয়ে কোন হোমরা চোমরা হত তাহলে দেখতেন তাকে কিভাবে পরিচয় করিয়ে দিতো। জনে জনে ডেকে ডেকে পরিচয় করাতো। এটাই হলো আমাদের বর্তমান সমাজের রূপ। আপনি বেশ সুন্দর ‍উদাহরনের মাধ্যমে আমাদের মাঝে আপনার অনুভূতি গুলো শেয়ার করেছেন। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ঠিক আপু।ধন্যবাদ আপনাকে।।

 3 years ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া, ধনী গরিব নয় বরং মানুষ হিসেবে আমাদের বড় পরিচয়। কিন্তু আমাদের সমাজে এখনো অনেক মানুষ আছে যারা এই জিনিসটা নিয়ে ভেদাভেদ করে। তবে আমাদের বোঝা উচিত সব পেশায় অনেক মূল্যবান। কেননা সিএনজি ড্রাইভার যদি তার পেশা চালিত না রাখে তবে আমরাই সমস্যাই পড়বো। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ঠিক বলেছেন সবার বোঝা উচিত সব পেশাই অনেক মূল্যবান।

 3 years ago 

বর্তমান সমাজে যার যতো অর্থসম্পদ, তার দাম সবচেয়ে বেশি। সমাজের প্রতিটি কর্মকাণ্ডে তারা জড়িত থাকে এবং তারা সবক্ষেত্রেই প্রাধান্য পায়। নিম্নবিত্ত মানুষদের তো মানুষ হিসেবে মূল্যায়ন পর্যন্ত করা হয় না। যদিও এটা মোটেই উচিত নয়,কারণ সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। সৃষ্টিকর্তা চাইলে ধনীকে নিমিষেই গরীব করে দিতে পারে এবং গরীবকে নিমিষেই ধনী করে দিতে পারে। সুতরাং ধনী গরীব কখনোই ভেদাভেদ করা উচিত না। যাইহোক সবার শুভবুদ্ধির উদয় হোক সেই কামনা করছি। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

 3 years ago 

জি ভাই নিম্নবিত্ত মানুষদের তো মানুষ হিসেবে মূল্যায়ন পর্যন্ত করা হয় না।।

 3 years ago 

বর্তমান সময়ে মানুষ টাকা পয়সা এবং আত্মসম্মান বেশি প্রাধান্য দেয়। একটি অনুষ্ঠানে গেলে টাকা পয়সা ওয়ালা লোককে বেশি প্রাধান্য দেয়। আর গরিব লোককে প্রাধান্য দেই না বলে চলে। যেমন আপনি বলেছেন সিএনজি ড্রাইভার তাদের মেয়ের জামাই অথচ তাকে আত্মীয় বাড়িতে পরিচয় করিয়ে দেয়নি। সেই চিন্তা করল সিএনজি ড্রাইভার এই কারণে তাকে পরিচয় করিয়ে দেয় নাই। আসলে সবাই মানুষ এই কথা চিন্তা করা দরকার সবাই। খুব গুরুত্বপূর্ণ একটি পোস্ট করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

জি ভাই আসলেই সবাই মানুষ এই কথা চিন্তা করা দরকার সবার।

 3 years ago 

আমরা যদি মানুষ মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করি তাহলে অনেক ভালো হয়। তবে মানুষের মধ্যে ধনী গরীব অনেক পার্থক্য আছে। একটি অনুষ্ঠানে যখন যাওয়া হয় তখন ধনী লোকগুলোকে আলাদা একটা সম্মান করা হয়। নিজের আপন লোক সিএনজির ড্রাইভার করে বিদায় তাকে অনুষ্ঠানে পরিচয় দিল না। তবে মানুষ হিসেবে মানুষ এটা চিন্তা করার দরকার সবাই কোন না কোন কাজের সাথে জড়িত আছে। একজন মানুষ মানুষ হিসাবে মানুষকে মূল্যায়ন করা বেশি দরকার ধনী গরীব হিসাবে নয়। খুব সুন্দর একটি টপিক নিয়ে পোস্ট করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

জি একদম ঠিক আমরা যদি মানুষ মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করি তাহলে অনেক ভালো হয়।

 3 years ago 

কথাটা অতীব সত্যি কিন্তু কয়জনই বা এ বিষয়টি ফলো করে। সমাজে বেশিরভাগ লোকই যারা অর্থবিত্ত তাদেরকে প্রাধান্য দেয়। মধ্যবিত্ত অথবা গরিবদের কে তেমন একটা প্রাধান্য দেয়া হয় না। এটা আসলে মোটেও ঠিক নয়। যাইহোক খুব চমৎকার একটি ব্লগ সবার উদ্দেশ্যে শেয়ার করেছো ধন্যবাদ।

 3 years ago 

ঠিক সমাজে বেশিরভাগ লোকই যারা অর্থবিত্ত তাদেরকে প্রাধান্য দেয়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.102
BTC 62751.41
ETH 1800.61
USDT 1.00
SBD 0.38