বিধাতা যার উপরে খুশি হন তাকে মেয়ে সন্তান দেয়, বিষয়টি কতটুকু সত্য?

in আমার বাংলা ব্লগ3 years ago
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

বিধাতা যার উপরে খুশি হন তাকে মেয়ে সন্তান দেয় বিষয়টি কতটুকু সত্য?।

20231118_205117.jpg

বিধাতা যার উপরে খুশি হন তাকে মেয়ে সন্তান দেয়।আসলে বিষয়টি কতটুকু সত্য?বন্ধুরা আজকে আমি এই বিষয়টি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করতে যাচ্ছি। যদিও এই বিষয়টি অনেক দিন, অনেক বছর যাবৎ আমার মাথায় ঘুরতে ছিল। আসলে কথাটা কতটুকু সত্য? প্রচলিত সমাজে এই ধরনের কথা বারবার শুনতে পাই।সেটা হলো বিধাতা কারো উপরে খুশি হলে তাকে মেয়ে সন্তান দেবে।তাহলে আমার প্রশ্ন হল বিধাতা যার উপরে খুশি হন না তাকে কি ছেলে সন্তান দেয়?

আরেকটু ক্লিয়ার করে বলি।মেয়ে সন্তান দেওয়াটা যদি বিধাতার খুশি হয়ে থাকে, তাহলে ছেলে সন্তান দেওয়াতে কি বিধাতা দুঃখী হন?যেহেতু ছেলে এবং মেয়ে উভয়ই একে অন্যের বিপরীত।আর দেওয়ার মালিকও বিধাতা। তাহলে খুশি হওয়ার বিপরীতে দুঃখী হওয়ার বিষয়টিও তো থাকতে পারে। আমি যতদূর জানি ছেলে মেয়ে সবাই বিধাতার অপরূপ সৃষ্টি।

বিধাতার ইচ্ছামত যার যার ঘরে মাধ্যম পন্থায় সন্তান প্রদান করে। এতে করে কারো উপরে খুশি হয়ে সন্তান দিলো, কারো উপর নারাজ হয়ে সন্তান দিল এরকম কিছুই নয়।কারণ প্রত্যেক শিশুই নিষ্পাপ ও প্রস্ফুটিত ফুলের মত। তাহলে তাকে নিয়ে এ ধরনের চিন্তায় কোন প্রকার বিচার করা যায় না।তার মানে এ কথাটা আমি অবান্তর বলে মনে করি।

আবার ভিন্ন আঙ্গীকে বলতে গেলে অনেকে হয়তো এভাবেও বলতে পারে,ছেলে সন্তানের চাইতে মেয়ে সন্তান ভালো। মেয়েরা কথা শুনে, মেয়েরা বাবা-মায়ের সেবা করে। মেয়েদের মধ্যে বিশৃঙ্খলা খুব কম দেখা যায়। সর্বোপরি মেয়েরা মায়ের জাতি।অপর পিঠে ছেলেরা অনেক বদ মেজাজি হয়। এরা মা বাবার সেবা করে না।জায়গায় জায়গায় এরা বিশৃঙ্খলা করে এবং মা ও বাবার সম্মান নষ্ট করে।

আবার সোশ্যাল মিডিয়ার মধ্যে অসংখ্য ভিডিও দেখা যায়, মা বাবার গায়ে হাত তুলে ছেলেরা। এরকম অসংখ্য কারণে ছেলেদেরকে হয়তো অনেকে পছন্দ করে না। বা ছেলে সন্তান জন্ম নিলে কম খুশি হয়। আর সবাই হয়তো এ কারণেই ভাবে আল্লাহ খুশি হয়ে বা বিধাতা খুশি হয়ে মেয়ে সন্তান দেয়।মূলত বিষয়টি এরকম নয় যেটা আমি মনে করি।

ছেলে সন্তান খারাপ মেয়ে সন্তান ভালো এটার কোন গ্যারান্টিই নেই। সবাই বিধাতার সৃষ্টি, সবাই ভালো, আবার যে খারাপ সে নিতান্তই খারাপ। এমনও অনেক রেকর্ড রয়েছে মেয়ে সন্তানরা তার বাবা-মাকে হত্যা করেছে। অনেক জায়গায় অনেক অপকর্মে ও লিপ্ত রয়েছে।আবার ছেলে সন্তানরাও বাবা-মাকে হত্যা করেছে, মারধর করেছে।আবার তারাও বিভিন্ন জায়গায় অপকর্মে লিপ্ত রয়েছে। তাই বলে শুধু ছেলেদের দোষ দেওয়া যাবে না।তাই বলে শুধু মেয়েদেরও দোষ দেওয়া যাবে না।হাতের পাঁচ আঙ্গুল যেমন সমান নয় তেমনি সব মেয়ে সব ছেলে ও সমান নয়।মানুষ মনুষ্যত্ব, ব্যক্তিত্ব, এবং বিবেক বুদ্ধিতে ভিন্ন রকম হয়,সবাই সবার থেকে আলাদা।

যার মনুষত্ব থাকবে বা যে মানবিক হবে। সে ছেলে হোক মেয়ে হোক বরাবরই সে প্রকৃত মানুষে গড়ে উঠবে। আর যার মনুষত্ব বিকৃত থাকবে, মানবতার বিপরীতে থাকবে এবং অমানবিক পরিবেশে বেড়ে উঠবে,সে মেয়ে হোক আর ছেলে হোক তার দ্বারা ক্ষতি অনিবার্য। তাই আমি মনে করি বিধাতা যে শুধু মেয়ে দিলেই কারো উপরে খুশি হবে, বা শুধু মেয়ে সন্তানই ভালো আসলে বিষয়টা এরকম নয়।মূলত প্রকৃত মানুষ হতে পারলেই সেই ভালো। হোক সে মেয়ে হোক সে ছেলে।

যাই হোক আজকে আর বেশি কথা বাড়াবো না। আশা করছি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন। আর আমি আমার অ্যাঙ্গেল থেকে ভিন্ন আঙ্গিকে কিছু কথোপকথন আপনাদের মাঝে শেয়ার করলাম। আপনাদেরও যদি কোন কথোপকথন বা এ বিষয়ে কোন মতামত জানাতে মন চায় সেটি অবশ্যই মন্তব্যে জানাতে পারবেন। তো বন্ধুরা আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। অন্য দিন অন্য কোন ব্লগ নিয়ে আবারও ফিরে আসবো ধন্যবাদ।

তো বন্ধুরা এই ছিল আজকের ব্লগ যেটি আমার মত করে আপনাদের মাঝে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই মন্তব্য করে জানাবেন।আর কষ্ট করে ব্লগটা যারা পড়েছেন তাদেরকে মনের অন্তস্থল থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনদের সাথে সুস্থ ও নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক।


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণজেনারেল রাইটিং।
ক্যামেরা.মডেলএম ৩২
ক্যাপচার@nevlu123
সম্পাদনারিসাইজ &সেচুরেশন।
অবস্থানবাংলাদেশ

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

20211126_191305.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।বর্তমানে আমার তিনটি প্রতিষ্ঠান রয়েছে, আর সেই তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি আমি স্টিমিট এ কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

gifeditor_20181225_230443.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

আপনার লেখাটা পড়ে সত্যি ভীষণ ভালো লাগলো। আসলে আমাদের সমাজে এখনও এখনও কিছু কুসংস্কার রয়েছে। আপনার কথা গুলোর যুক্তি রয়েছে। সবাই বিধাতার সৃষ্টি । আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

 3 years ago 

অসাধারণ মন্তব্য করেছেন ধন্যবাদ।।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

💐💐💥💐💥

 3 years ago 

আসলে এ বিষয় নিয়ে আমাদের বাড়াবাড়ি করার মোটে উচিত নয়। এখানে সম্পন্ন মহান সৃষ্টিকর্তার হাত কিন্তু অনেকে ভুল বোঝাবুঝির কারণে একেক সময় একেক কথা বলে থাকে। তবে এটা মাথায় রাখতে হবে সৃষ্টিকর্তার খুশিতেই হয়ে থাকে।

 3 years ago 

সেটা ঠিক,এখানে পুরোটাই মহান সৃষ্টিকর্তার হাত। কিন্তু অনেকে ভুল বোঝাবুঝির কারণে একেক সময় একেক কথা বলে থাকে।

 3 years ago 

ছেলে মেয়ে যে সন্তানেই হোক না কেন সৃষ্টিকর্তার অপূর্ব সৃষ্টি এবং উপহার।সন্তান মানেই সৃষ্টি কর্তার উপহার।আগের দিনে তো মেয়ে সন্তান হলে মাকে মানসিক নির্যাতনের স্বিকার হতে হতো।বর্তমানে মেয়ে বাচ্চার প্রতি সবার ভালোবাসা বেশি। অবশ্য পারিপার্শ্বিক কিছু আকাঙ্খিত ঘটনার কারণে এমনি হয়েছে সবার।তবে মেয়ে হোক ছেলে হোক মানুষের মতো মানুষ হিসেবে গড়ে উঠুক এটাই সবার কাম্য।ধন্যবাদ

 3 years ago 

জি আপু সন্তান মানেই সৃষ্টি কর্তার উপহার।

 3 years ago 

আসলে মহান আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন আমাদের জীবনের সকল দায়িত্ব তার তিনি আমাদের কখন কি দিবেন এটা একান্তই তার ইচ্ছা আমরা কেউ তার উপর জোর করে ছেলে মেয়ে বানিয়ে আনার ক্ষমতা নেই। তার যাকে যা ইচ্ছে হবে তাকে সে তাই দেবে। তাহলে যারা নিঃসন্তান তাদের উপরেও কি আল্লাহ অসন্তুষ্ট।

 3 years ago 

আমার ও তো একই কথা আপু।

 3 years ago 

আসলে ভাই এই ধরনের কথাগুলো খারাপ চিন্তা ভাবনা পরিব্যপ্তি। অনেকে চিন্তাভাবনা না করেই এটা মেনে নেয় কিন্তু এর সাথে আমি একমত নয় কারণ সন্তান হলো বাবা-মায়ের অনেক বড় সম্পদ যেটা আল্লাহতালা তাদের দিয়ে থাকে। সেজন্য ভেদাভেদ সৃষ্টি না করে সন্তুষ্ট থাকাই উচিত আর আমরা মানুষ হিসেবে পরীক্ষিত সেজন্য ছেলে হোক বা মেয়ে হোক আপনার জীবনে প্রশান্তি বয়ে আনবে যখন আপনি ছেলে বা মেয়েকে সমানভাবে গ্রহণ করবেন।

Posted using SteemPro Mobile

 3 years ago 

সুন্দর ফিডব্যাক দেওয়ার জন্য ধন্যবাদ।

 3 years ago 

ভাই আমি যতটুকু জানি, আগের দিনে বেশিরভাগ মানুষ ছেলে সন্তান আশা করতো। মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে পরিবারের বেশিরভাগ মানুষ মন খারাপ করতো। কারণ তাদের ধারণা ছিলো মেয়েরা বিয়ের পর অন্যের বাড়িতে চলে যাবে এবং ছেলে সন্তান হলে ইনকাম করে খাওয়াতে পারবে। আর সেজন্য অনেকে সান্ত্বনামূলক ভাবে এটা বলতো যে মেয়ে হচ্ছে আল্লাহর রহমত। যাতে করে তারা মন খারাপ না করে। যাইহোক আল্লাহ তায়ালা বুঝে শুনেই সন্তান দান করে আমাদেরকে। সুতরাং এইসব নিয়ে মন খারাপ করা বা অখুশি হওয়া মোটেই ঠিক নয়। ছেলে হোক কিংবা মেয়ে, মানুষের মতো মানুষ হিসেবে তৈরি করতে পারলে সবাই ভালো। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

সোজা কথা হচ্ছে ছেলে মেয়ে দুটোই আল্লাহর ইচ্ছাতেই হয়। খুশি নারাজ এর ব্যাপার নয়। ধন্যবাদ সুন্দর গঠনমূলক মন্তব্যের জন্য।

 3 years ago 

এটা হচ্ছে যে আসলে কথার কথা। অনেকে দেখবেন যে মেয়ে সন্তান বেশি হলেই নারাজ হয়ে যায়। তো তার মন খুশি করার জন্য হয়তো একটি রেওয়াজে পরিণত হয়ে গেছে। আসলে মেয়ের সন্তান বা ছেলে সন্তান সেটা হচ্ছে সবকিছু আল্লাহর দান। কোন সন্তান কি রকম হবে সেটা বলা যায় না। ছেলে সন্তান যেমন খারাপ চরিত্র হতে পারে। তেমনি তো মেয়ে সন্তান ও খারাপ চরিত্রের হতে পারে। কিংবা মা বাবার উপর খারাপ ব্যবহার করতে পারে। তো সবকিছু হচ্ছে পারিবারিক শিক্ষা। অথবা সামাজিক শিক্ষার অভাবেই হয়ে থাকে। এতে ছেলে কিংবা মেয়ে সন্তান কোনটার উপরে কারো হাত নেই। সবকিছু সৃষ্টিকর্তার দান।

 3 years ago 

আমিও মনে করি এটা কথার কথা।

 3 years ago 

আল্লাহ যার উপর খুশি হন তাকে প্রথমে মেয়ে সন্তান দান করেন। আসলে বিষয়টি এসেছে যুগ যুগ আগের ঘটনাকে কেন্দ্র করে।আরবের আইয়ামে জাহেলিয়ার সময়কে কেন্দ্র করে।সেই সময়কে অন্ধকার যুগ বলা হতো। তখন মেয়ে হলে মাটিতে পুতে ফেলা হতো।নারীদের কোন সম্মান করা হতো না।তাই নারীদেরকে সেই সময় সম্মান দিয়েছেন আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ (সাঃ)।তিনি বলেছেন,মায়ের পায়ের নীচে সন্তানের বেহেশত। ঠিক তেমনি ভাবে কন্যা সন্তানের কথা ও বলা হয়েছে।শুধুমাত্র মেয়েদের সম্মান দিতে।তবে সন্তান ছেলে হোক কিংবা মেয়ে তা আল্লাহ খুশী হয়েই দান করেন।এতে কোন সন্দেহ নেই।

 3 years ago 

জি সন্তান ছেলে হোক কিংবা মেয়ে তা আল্লাহ খুশী হয়েই দান করেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64555.14
ETH 1916.97
USDT 1.00
SBD 0.38