জ্ঞান দেখে নয়, বরং মন দেখে মানুষকে বিচার করা উচিত।
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
| জ্ঞান দেখে নয়, বরং মন দেখে মানুষকে বিচার করা উচিত। |
|---|
বন্ধুরা টাইটেল দেখেই বুঝে গিয়েছেন আজকে কি বিষয়ে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি।আসলে প্রতি সপ্তাহে একটি করে জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করার উদ্দেশ্যেই বসলাম, তখন এই বিষয়টি মাথায় আসলো।তাই আপনাদের মাঝে নিজের মত করে কিছু কথা শেয়ার করতে যাচ্ছি।তো বেশি ভূমিকায় না গিয়ে সরাসরি মেইন পয়েন্টে ফিরে যাই ।
আমাদের সমাজে অনেককেই দেখি অমুক তমুককে প্রাধান্য দেয় জ্ঞানের উপর নির্ভর করে। কিন্তু সেই অমুক তমুককে দেখি মানুষকে কষ্ট দিচ্ছে। তার ফ্যামিলির দায়িত্ব ঠিকমতো সেই পালন করছে না।আবার দেখা যায় সে কারণ অকারণে তার মাকেও কষ্ট দিচ্ছে। আবার তার জ্ঞান দ্বারা অনেক কুকর্ম করছে।তাহলে এরকম জ্ঞান বা মেধা দিয়ে কি লাভ হবে।কারণ আমরা সকলেই জানি যে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই।
আর সেজন্যই মূলত যে জ্ঞান দ্বারা মানুষের উপকার হয় না, বা মানুষের ক্ষতি হয়। সে জ্ঞান থাকার চাইতে না থাকাই ভালো।ভালো মন বা ভালো মানুষ হাওয়ার জন্য জ্ঞানের প্রয়োজন হয় না।যারা ভাল মানুষ বা যাদের মন ভালো তারাই আসলে প্রকৃত মানুষ।কারণ মানুষ আর প্রকৃত বা ভালো মানুষ এক নয়। একজন মানুষ মেধাবী হলে যে সে ভালো মানুষে রূপান্তরিত হবে এটার কোন গ্যারান্টি নেই।
তবে একজন ভালো মানুষ যদি মেধাবী নাও হয় তার দ্বারা সবাই উপকৃত হবে,সে কারো ক্ষতিও করবে না।প্রতিটি মানুষেরই মেধা রয়েছে হয়তো এক একজন একেক দিক থেকে মেধাবী।তবে আমি মনে করি মেধার চাইতে ভালো মনুষ্যত্ব থাকাটা অতীব জরুরী। যেহেতু সব মানুষ তো আর চাইলে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারবে না।
যার যার মেধা অনুযায়ী বা যে যে কাজে এক্সপার্ট, সে সে কাজে এগিয়ে যাচ্ছে যাবে ।তবে কথা হচ্ছে এই মেধার পাশাপাশি ভালো মানুষ হওয়াটা অতিব প্রয়োজন।বর্তমানে পৃথিবীতে অসংখ্য মেধাবী লোক রয়েছে যারা শুধু মেধাবী ভালো মানুষ নয়।আর সেই অসংখ্য মেধাবীর লোক দ্বারা আমাদের কোন না কোনভাবে ক্ষতিও হচ্ছে।
সেজন্যই মূলত মেধাবীর পাশাপাশি ভালো মানুষ বা মানবিক গুণাবলী সম্পন্ন প্রকৃত মানুষের প্রয়োজন। আর এজন্যই শুধু মেধা দিয়ে মানুষকে বিচার করা ঠিক নয় বরং তার মন বুঝে তার মনুষ্যত্ব বুঝেই তাকে মানুষ হিসেবে মূল্যায়ন করা উচিত।এতে করেই সঠিক মানুষরা সঠিক মূল্যায়ন পাবে বলে আশা করছি। যাইহোক আজকে আর কথা বাড়াবো না যদি আবারো কখনো সুযোগ হয় আপনাদের সাথে আরো কিছু কথা শেয়ার করবো।
তাই আজকে আর কথা বাড়াবো না। এই ব্লগটি যদি কারো ভালো লেগে থাকে সেটা অবশ্যই মন্তব্য করে জানাবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ।
তো বন্ধুরা এই ছিল আজকের ব্লগ যেটি আমার মত করে আপনাদের মাঝে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই মন্তব্য করে জানাবেন।আর কষ্ট করে ব্লগটা যারা পড়েছেন তাদেরকে মনের অন্তস্থল থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ।
VOTE @bangla.witness as witness
OR
ফোনের বিবরণ
| ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
|---|---|
| ধরণ | জেনারেল রাইটিং। |
| ক্যামেরা.মডেল | এম ৩২ |
| ক্যাপচার | @nevlu123 |
| সম্পাদনা | রিসাইজ &সেচুরেশন। |
| অবস্থান | বাংলাদেশ |
আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার।২০১৮ সালের জানুয়ারি মাস থেকে আমি স্টিমিট এ কাজ করি।আর এই প্লাটফর্মে জয়েন করি শখের বসে। আর সে থেকেই আজ অব্দি ভালোলাগা থেকেই কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি,আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।


Upvoted! Thank you for supporting witness @jswit.
🙏💥🌿,
আপনার এই কথার সাথে আমি পুরোপুরি একমত। আসলে মনের সাথে জ্ঞানের পার্থক্য অনেক বেশি থাকে। এজন্যই জ্ঞান থেকে মন দেখা খুব জরুরী। কিন্তু কথা হচ্ছে মন দেখা তো যায় না ভাইয়া? মন দেখার জন্য কিছু ফর্মুলা বলে দিয়েন 😀😀😀
ফর্মুলা তো বলে দেয়া আছে,এটা আরেকবার পড়,
https://x.com/Nevlu123/status/1825053036596895916
অনেক সময় একটি বিষয় লক্ষ্য করা যায় জ্ঞানী হলেই প্রকৃত মানুষ হওয়া যায় না। আর একজন ভালো মানুষ নির্বাচন করা সত্যিই অনেক কঠিন। তাই সবকিছু ভেবেচিন্তে নির্বাচিত করতে হয়। ভাইয়া আপনার লেখাগুলো পড়ে অনেক ভালো লাগলো।
দারুন মন্তব্য করেছেন।।
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
ধন্যবাদ সব সময় সাপোর্ট করার জন্য।।
Hi @nevlu123,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.
Come and visit Italy Community
❤️
আসলে আমিও মনে করি মানুষকে মানবিক গুণাবলির মাধ্যমে বিচার করা উচিৎ। কারন ভালো মানুষ বা মানবিক মানুষ সবার উপকারে আসে। আর তারা মানুষদের ক্ষতি করে না। যাইহোক গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করেছো অনেক অনেকে ধন্যবাদ তোমাকে।
ধন্যবাদ। 🥰
আজকে আপনি খুব মূল্যবান একটি পোস্ট করেছেন। তবে আপনার পোষ্টের সাথে আমি একমত। জ্ঞান দেখে নয় বড় মানুষের মন দেখে বিবেচনা করা উচিত। তবে অনেক জ্ঞানী মানুষ এবং শিক্ষিত মানুষ আছে তারা বিবেক দিয়ে কাজ করে না। আবার অনেক সময় দেখা যায় অশিক্ষিতি মানুষটি তার মন দিয়ে ভালো কিছু করার চেষ্টা করে। সুন্দর একটি পোস্ট করার জন্য ধন্যবাদ আপনাকে।
ঠিক বলেছেন।,🌿🌿
আসলেই জ্ঞান দেখে নয়, বরং মন দেখে মানুষকে বিচার করা উচিত। তেতো হলেও কথাটা সত্যি যে,এখনকার বেশিরভাগ জ্ঞানীদের মধ্যেই শয়তানি করার প্রবণতাটা বেশি দেখা যায়। তারা লোক ঠকানোর জন্য উঠেপড়ে লাগে। এসব মানুষদের চেয়ে যাদের জ্ঞান কম কিন্তু মন ফ্রেশ, এমন মানুষদের সাথে ওঠাবসা করা ভালো। কারণ এমন মানুষেরা কারো উপকার করতে পারুক কিংবা না পারুক,অন্তত কারো ক্ষতি করবে না। যাইহোক দারুণ লিখেছেন ভাই। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
মনের কথা বলেছেন ভাই।