জেনারেল রাইটিং || বাস্তবতা অনেক কিছু শেখায়

in আমার বাংলা ব্লগ2 years ago

আমার বাংলা ব্লগ



আসসালামু আলাইকুম

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি।



প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে আসলাম। আজকে আপনাদের মাঝে আমি একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করবো। আজকে আপনাদের সাথে বাস্তবতা অনেক কিছু শেখায় শেয়ার করবো। পূর্ববর্তী সময়ে আমি আপনাদের মাঝে অনেক জেনারেল রাইটিং শেয়ার করেছিলাম যা আপনাদের অনেক ভালো লেগেছিল৷ তাই আজকে আরো একটি জেনারেল রাইটিং আপনাদের মাঝে শেয়ার করলাম।


1000057509.jpg

Source


আজকে আমি আপনাদের মাঝে যে জেনারেল রাইটিং এর বিষয়টি শেয়ার করবো সেটি আমাদের সকলের জন্য অনেক গুরুত্বপূর্ণ৷ তাহলে চলুন শুরু করা যাক৷ আজকের জেনারেল রাইটিং এর মূল বিষয় হচ্ছে বাস্তবিক কিছু কথা নিয়ে৷ বাস্তবের জীবনে আমরা অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকি এবং অনেক ভালো সময় অতিবাহিত করে থাকি৷ সেই সব কিছু থেকেই আমাদেরকে সব সময় শিক্ষা গ্রহণ করা উচিত। এমন কিছু জিনিস রয়েছে যা আমাদেরকে সব সময় শিক্ষা দিতে থাকে৷ এই শিক্ষা থেকে আমরা অনেক কিছুই গ্রহণ করতে পারি। আবার এমনও কিছু শিক্ষা আছে যা আমাদেরকে খারাপ পথে যেতেও বাধ্য করে। আমরা অনেকেই আবেগের বসে অনেক কিছুই করে থাকি৷ তবে সেই আবেগের বসে করা কোন কাজই কখনো ঠিক নয়। সেটি ভালো কাজ হোক অথবা খারাপ কোন কাজ হোক না কেন।



আমরা অনেকেই আছি যারা কোন কাজ অত্যন্ত দ্রুততার সাথে করতে থাকি৷ সেই দ্রুততার সাথে কাজগুলো করার কারণে অনেক সময় অনেক খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে হয়৷ সেই পরিস্থিতি যেভাবেই কাটিয়ে উঠার চেষ্টা করো হোক না কেন সেই পথ আরো কঠিন হয়ে যায়৷ এই পরিস্থিতি মোকাবেলায় মানুষের অনেক কষ্ট করে যেতে হয়। যদি আমরা অত্যন্ত দ্রুততার সাথে কোন কাজ করতে চাই অথবা এমন কোন পদক্ষেপ গ্রহণ করে ফেলি যা অনেক তাড়াহুড়ায় আমরা গ্রহণ করি তাহলে সেই পদক্ষেপ যেমন ভুল হতে পারে , যদি কোন ধরনের বড় ধরনের কাজও আমরা এভাবে তাড়াহুড়ার মাধ্যমে করে ফেলি তাহলে সেটিও হতে পারে সারা জীবনের কান্না৷ আমাদের চারপাশে আমরা অনেক ঘটনা দেখে থাকি যা আমাদেরকে অনেক কিছু দেখায় এবং শেখায়। কিছু কিছু ঘটনা আমাদেরকে একেবারে কাঁদিয়ে ফেলে৷ এমন অনেক ঘটনা রয়েছে যা মানুষের পরিচয়ও ঠিকভাবে বহন করো না। কিছু কিছু মানুষ এমন কিছু কাজ করে ফেলে যার ফলে তাদের সেই ভুলের মাশুল গুনতে হয় অন্য কোন মানুষকে অথবা অন্য কোন জাতিকে।


এমন অনেক মানুষ আছে যারা আবেগের বসে অনেক ধরনের কাজ করে ফেলেন৷ সেই কাজের ফলে তারা ভবিষ্যতে তার ফল পেতে থাকে। কিছু সময়ের জন্য তারা হয়তো কিছুটা সুখ শান্তি লাভ করতে পারেন তবে এমন একটা সময় তাদের সে বিষয়টি উপলব্ধি হয় যে তারা এই বিষয়টি ভুল করে ফেলেছে এবং তারা যদি এই বিষয়টি আবেগের বসে তখন না করে যদি এখন তাদের যথাযথ বয়সে করে ফেলত তাহলে তাদের জন্য অনেকটাই ভালো হতো৷ তবে তারা যেহেতু আবেগের বসে অনেক আগেই এই কাজটি করে ফেলেছে এবং তাদের এই ভুল পদক্ষেপ গ্রহণ করার কারণে তাদের জীবনের একটি অধ্যায় পার হয়ে গিয়েছে, তাই তাদের জীবনের একটি সময় তারা একেবারেই হারিয়ে ফেলেছে৷ কখনোই সে পিছনে ফিরে যেতে পারবে না৷ এমন অনেক মানুষ রয়েছে যারা এরকম পরিস্থিতিতে পড়ে আবার তাদের অতীতকে কাছে টেনে আনতে চায়। তবে তা কোনোভাবেই সম্ভব নয়৷ তাই আমাদের উচিৎ সবসময় সব কিছু করার ক্ষেত্রে অনেক ভালোভাবে চিন্তা-ভাবনা করা। কোন পদক্ষেপ তাড়াহুড়ার সাথে গ্রহণ না করা। এই বাস্তবতা থেকে আমরা যেসকল শিক্ষা রয়েছে সেগুলো গ্রহণ করে আমাদের জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া।




2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিজেনারেল রাইটিং
ফটোগ্রাফার@bijoy1
ডিভাইসSamsung Galaxy M34 5g
তারিখ৩১.০৫.২০২৪
লোকেশনফেনী,বাংলাদেশ

আজকে এই পর্যন্তই। আশাকরি আপনাদের সবার কাছে আমার এই পোস্টটি ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না। নিজের যত্ন নিবেন। আপনাদের প্রতি আমার গভীর ভালোবাসা ও শ্রদ্ধা রইল। ইনশা আল্লাহ দেখা হবে নতুন একটি পোস্টে।

পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ও ভালোবাসা রইল।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমি কে?

20240306_081102.jpg

🤍🖤আমি বাংলাদেশ থেকে আবদুল্লাহ আল সাইমুন। আমার ডাক নাম বিজয়। আমি একজন ছাত্র। আমি ফেনী জেলায় বসবাস করি। আমি এই প্ল্যাটফর্মের নিয়মিত ব্যবহারকারী। আমি এই প্ল্যাটফর্মে আমার কাজগুলো সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। আমি আশা করি ভবিষ্যতে এই স্টিমিট প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবো। আমি ঘুরতে পছন্দ করি। তার পাশাপাশি বাইক চালানো, ফটোগ্রাফি করা, বই পড়া, নতুন নতুন কাজ করা ইত্যাদি আমার অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডির নাম @bijoy1 এবং আমার একই নামের একটি ডিসকর্ড অ্যাকাউন্ট রয়েছে। সর্বশেষ একটাই কথা,বাঙালী হিসেবে আমি গর্বিত। তাই আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবসময় আন্তরিকতার সাথে কাজ করতে ইচ্ছুক।❤️🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

ভালোবাসার সব সময় আমাকে সাপোর্ট দিয়ে যাওয়ার জন্য।

 2 years ago 

আসলে ঘুমিয়ে স্বপ্ন দেখা আর জেগে জেগে সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিয়া খুবই কঠিন।
বর্তমান সময় এবং পরিবেশ অনুযায়ী বাস্তবতার সাথে খাপ খাইয়ে চলাচল করাও অনেক কঠিন হয়ে পড়েছে।
বাস্তবতাকে নিয়ে আপনি অনেক তথ্যবহুল আলোচনা করেছেন পোস্টটি পড়ে খুবই ভালো লাগলো।

 2 years ago 

আপনার এই মন্তব্যটি পড়ে খুবই খুশি হলাম।
অনেক ধন্যবাদ।

 2 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে বেশ দারুন একটি বিষয় নিয়ে পোস্ট লিখে শেয়ার করেছেন। আপনার লেখা পোস্টটি পড়তে আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে যেকোনো কাজে আমাদের তাড়াহুড়ো করা উচিত নয়। তাড়াহুড়ো করতে গিয়ে কোন একটি কাজ যদি আমরা ভুল করে ফেলি তা সংশোধন করতে সত্যিই অনেক কষ্ট হয় ,যদি তা সংশোধন করা না যায় তাহলে সেই ভুলই মানুষের অনেক বড় কান্না হয়ে দাঁড়ায়। তাই যেকোনো কাজ আমাদের ধীর স্থির ভাবে করা উচিত। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি মেসেজ দিয়ে পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

সব সময় মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

কল্পনা, স্বপ্ন, বাস্তবতা সবগুলোই সম্পূর্ণ ভিন্ন। এই জিনিসগুলো একে অপরের থেকে সম্পূর্ণ বিপরীত। যখন আমরা বাস্তব জীবনে প্রবেশ করি তখন বুঝা যায় আসলে জীবন কত কঠিন কত খারাপ। বিভিন্ন সময় আমরা বিভিন্ন জিনিসের সম্মুখীন হয় বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হয়। তখন আমরা বুঝতে পারি জীবনের খারাপ পরিস্থিতি এবং ভালো পরিস্থিতি। আপনি অনেক ধরনের উদাহরণ দিলেন বেশ ভালো লাগলো পড়ে। ঠিক বলছেন যত সুস্থভাবে ধীরস্থির ভাবে কোন কাজ করবো তত সুন্দর ফলাফল পাওয়া যাবে। দ্রুত গতিতে কোন কাজ করলেই ভালো ফলাফল পাওয়া যায় না।

 2 years ago 

আমার এই পোস্টটি পড়ে খুব সুন্দর একটি মন্তব্য শেয়ার করেছেন দেখে খুব ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

বাস্তবতা আমাদের অবশ্যই অনেক কিছুই শেখায়। আবেগ ভালো, তবে অতিরিক্ত আবেগ ভালো নয়। কোন কাজ করার আগে আসলেই ভালোভাবে চিন্তা ভাবনা করে করাই ভালো। তবে আপনার 'বসে' বানানটি ঠিক করে নিবেন ভাই, ওটা "বশে" হবে প্রতিটি জায়গায়।

 2 years ago 

আমার এই পোস্ট পড়ে সুন্দর একটি মন্তব্য শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.106
BTC 65388.44
ETH 1968.44
USDT 1.00
SBD 0.37