জেনারেল রাইটিং :- " প্রকৃতির সাথে কখনোই খেলা করা উচিৎ নয় "

in আমার বাংলা ব্লগ2 years ago

আমার বাংলা ব্লগ

আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আমার একটি পোস্ট। খুবই ভিন্ন ধরনের এই পোস্ট। আমি আশা করি সকলে এই পোস্ট মনোযোগ দিয়ে পড়ে আপনার সুন্দর মন্তব্য শেয়ার করবেন।


1000050519.jpg

Source

আজকে আবার আপনাদের মাঝে একটি জেনারেল রাইটিং নিয়ে চলে আসলাম। আজকে আমি আপনাদের মাঝে যে জেনারেল রাইটিং শেয়ার করবো সেই জেনারেল রাইটিংটি সম্প্রতি একটি ঘটনাকে কেন্দ্র করে তৈরি করার চিন্তা মাথায় আসলো। তাই ভাবলাম যে এরকম একটি জেনারেল রাইটিং তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করা যাক। তাহলে চলুন শুরু করা যাক।

প্রথমে আসল ঘটনা সম্পর্কে বলে দেওয়া যাক৷ আসলে আমাদের এই পৃথিবী সবসময় সৃষ্টিকর্তার আদেশে চলে৷ তিনি যা কিছুই পরিকল্পনা করেন সবকিছুই ঘটে৷ তবে আমরা মানুষ যদি সে বিষয়টি নিজের হাতে করতে চাই তাহলে বিপর্যয় ঘটবে৷ ঠিক সেরকম একটি ঘটনা এখন ডুবাইয়ে ঘটেছে। যা আমরা সকলেই জানি৷ সেই ঘটনার পিছনে রহস্য আমাদের অনেকেরই জানা। আসলে কখনোই সৃষ্টিকর্তার কোন প্রক্রিয়াকে বিপর্যস্ত করা উচিত নয় ।

এই সৃষ্টিজগতে সবকিছুই সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন৷ তিনি সবকিছু চালনা করছেন।তিনি যা ইচ্ছা তাই করতে পারেন এবং প্রতিনিয়ত তিনি এভাবে ঝড় বৃষ্টি আলো বাতাস দিয়ে এই প্রকৃতিকে সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন৷ তিনি যেসময় যা কিছু প্রয়োজন তাই করে আসছেন এবং দিয়ে আসছেন৷ তবে কিছু কিছু মানুষ অথবা কিছু জাতি রয়েছে যারা এই চক্রকে একটু ভিন্নভাবে করতে চেয়েছিল। ঠিক সেরকমই ঘটনা ঘটতে গিয়ে তাদের এত বড় বিপদ নেমে এসেছে।

দুবাইয়ের এই ঘটনা সম্পর্কে আমরা সকলেই জানি। এটি একটি মরুভূমিপ্রবণ দেশ এবং এখানে অনেক বছর ধরে বৃষ্টি হয় না এবং বৃষ্টির আশাও তারা করেনা। কারণ তাদের জীবনের কোন সময় তারা তাদের এই স্থানে বৃষ্টি হতে দেখেনি। তবে তারা এমন একটি পদক্ষেপ নিয়েছিল যা প্রকৃতির একেবারে বিপরীত৷ প্রকৃতির যা ইচ্ছা তাই দিবে৷ তবে তারা এ বিষয়টি কোনভাবেই মেনে নিচ্ছিল না। তাই তারা কৃত্রিমভাবে বৃষ্টি নামাতে চেয়েছিল। এই প্রক্রিয়া তারা শুরু করে দিয়েছিল৷ তারা যেখানে ইচ্ছা সেখানে বৃষ্টি নামাতে সক্ষম হয়েছিল৷ এর ফলে প্রকৃতির যে চক্র রয়েছে সেটি বিপর্যস্ত হয়।

এই প্রকৃতির নিয়ম যখন তারা ভঙ্গ করে এবং প্রকৃতির সকল কিছুকে তারা পরিবর্তন করার চেষ্টা করে তখনই প্রকৃতির একটি বিশাল বিপর্যয় নেমে আসে। সেই দেশের যা কিছু ছিল সব কিছুই পানির তলে চলে গিয়েছিল৷ একইসাথে তাদের যেসকল বড় বড় স্থাপনাগুলো ছিল, বড় বড় প্রজেক্টগুলো ছিল এবং যে সকল মানুষের যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্র ছিল সকল কিছুই নষ্ট হয়ে গিয়েছিল । বৃষ্টির কারণে এতটাই বৃষ্টি হয়েছিল। যে বন্যা উঠে গিয়েছিল আমরা সকলেই জানি। সেই দেশের সকল কিছুই একেবারে থেমে গিয়েছিল।

সেখানে যে সকল কার্যক্রমগুলো প্রতিনিয়ত চলে আসছিল সবগুলো একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে৷ অনেকে বলছেন এটি প্রকৃতির একটি সাধারণ প্রক্রিয়া। তবে এটি কোনভাবে প্রকৃতির সাধারণ প্রক্রিয়া হতে পারে না। কেননা যেই দেশে এত বছরেও কোন ধরনের বৃষ্টিপাত হয়নি৷ সেই দেশে যখন কৃত্রিমভাবে বৃষ্টি চালু করা হলো তারপরে এরকম একটি বন্যার সৃষ্টি হল যা কেউ কখনো কল্পনাও করতে পারেনি৷ এই ঘটনা নিয়ে অনেকেই অনেক ধরনের কথা বলছে৷

তবে এই ঘটনাকে কেন্দ্র করে আমার একটাই মতামত কখনোই প্রকৃতির সাথে খেলা করা উচিত না৷ প্রকৃতি তার নিজ নিয়মে চলতে থাকবে এবং সৃষ্টিকর্তা প্রকৃতিকে যেভাবে চলার জন্য সৃষ্টি করেছেন এবং যেভাবে ইচ্ছা সেভাবে প্রকৃতির সকল বিষয়বস্তুগুলো চালনা করবে৷ তবে যখনই আমরা মানব জাতি এই বিষয়টিকে পরিবর্তন করার চেষ্টা করবো তখনই যেকোন ধরনের বিপদ নেমে আসবে৷ তাই সেরকমই একটি বিপদ নেমে এসেছে এখানে৷ পূর্ববর্তী সময়ে এরকম একটি মরুভূমির দেশেও এরকম একটি ঘটনা ঘটেছিল এবং এখনো ঠিক সেরকম একটি ঘটনা আবারও বহিঃপ্রকাশ হয়েছে যা থেকে সকলকে শিক্ষা গ্রহণ করা উচিত৷

আশাকরি আপনাদের সবার আমার এই পোস্টটি ভালো লেগেছে। ভালো থাকবেন নিজের যত্ন নিবেন। আপনাদের প্রতি আমার গভীর ভালোবাসা ও শ্রদ্ধা রইল। দেখা হবে নতুন একটি পোস্ট।

পোস্টের বিবরণ

ক্যাটাগরিজেনারেল রাইটিং
ফটোগ্রাফার@bijoy1
ডিভাইসSamsung Galaxy M34 5g
তারিখ২৬.০৪.২০২৪
লোকেশনফেনী,বাংলাদেশ

আজকে এই পর্যন্তই। আশাকরি আপনাদের সবার কাছে আমার এই পোস্টটি ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না। নিজের যত্ন নিবেন। আপনাদের প্রতি আমার গভীর ভালোবাসা ও শ্রদ্ধা রইল। ইনশা আল্লাহ দেখা হবে নতুন একটি পোস্টে।

পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ও ভালোবাসা রইল।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমি কে?

1000050430.gif

🤍🖤আমি বাংলাদেশ থেকে আবদুল্লাহ আল সাইমুন। আমার ডাক নাম বিজয়। আমি একজন ছাত্র। আমি ফেনী জেলায় বসবাস করি। আমি এই প্ল্যাটফর্মের নিয়মিত ব্যবহারকারী। আমি এই প্ল্যাটফর্মে আমার কাজগুলো সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। আমি আশা করি ভবিষ্যতে এই স্টিমিট প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবো। আমি ঘুরতে পছন্দ করি। তার পাশাপাশি বাইক চালানো, ফটোগ্রাফি করা, বই পড়া, নতুন নতুন কাজ করা ইত্যাদি আমার অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডির নাম @bijoy1 এবং আমার একই নামের একটি ডিসকর্ড অ্যাকাউন্ট রয়েছে। সর্বশেষ একটাই কথা,বাঙালী হিসেবে আমি গর্বিত। তাই আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবসময় আন্তরিকতার সাথে কাজ করতে ইচ্ছুক।❤️🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপনার প্রতি ভালোবাসা সবসময় আমাকে সাপোর্ট করে যাওয়ার জন্য৷

 2 years ago 

সৃষ্টিজগতে সবকিছুই সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন৷ তিনি সব কিছু যে ভাবে চাইবেন সেভাবেই নিয়ন্ত্রণ করবেন। দুবাইয়ের ঘটনাটি শুনেছিলাম। যে গরম পরেছে সৃষ্টিকর্তা খুব তাড়াতাড়ি বৃষ্টি দিবেন ইনশাআল্লাহ। সৃষ্টিকর্তার উপরে সব সময়ই আমাদের ভরসা রাখা উচিত। তিনি সঠিক সময়ে সঠিক কাজ করবেন। আপনার জেনারেল রাইটিং লেখা গুলো পড়ে ভীষণ ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে ভাই ভিন্ন রকম একটি জেনারেল রাইটিং তুলে ধরার জন্য।

 2 years ago 

তিনি আমাদেরকে কোন না কোন উপায় অবশ্যই দিবেন।

 2 years ago 

আসলে আমরা যদি প্রকৃতির সাথে এরকম কিছু করার চেষ্টা করি, তাহলে বড় কোন কিছু হয়ে যেতে পারে। যেটা দুবাইয়ের সাথে হয়েছে। কৃত্রিমভাবে বৃষ্টি নিয়ে আসলেও এটা এখন এমন পর্যায়ে চলে গিয়েছে সবাই এখন পস্তাচ্ছে। সৃষ্টিকর্তার ইচ্ছামতো তিনি যেটাই করুন না কেন, এর জন্য এটাকে আমরা কখনোই বদলাতে পারবো না। অনেক সুন্দর করে আপনি বিষয়টা নিয়ে লিখেছেন। আপনার লেখাগুলো সত্যি খুব ভালো লেগেছে আমার কাছে। এই সময়টা তো এটাই কামনা করি, যে জায়গা গুলোতে বেশি গরম পড়তেছে সব জায়গায় যেন বৃষ্টি হয়।

 2 years ago 

একেবারে ঠিক বলেছেন। কৃত্রিম বৃষ্টির কারণে এরকম হয়েছে বলে সকলে ধারণা করছেন।

 2 years ago 

আপনার এই কথাগুলোর সাথে আমি পুরোপুরি ভাবে একমত। প্রকৃতি নিজের মতোই থাকে। এটাকে কেউ পরিবর্তন করতে পারে না। কিন্তু কৃত্রিমভাবে যদি কিছু করার চেষ্টা করে, তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। যে রকম দুবাইতে এখন হয়েছে। প্রকৃতি যেরকম অবস্থায় থাকুক না কেন, আমাদেরকে এটাই মেনে নিতে হবে। গরমের হাত থেকে বাঁচার জন্য বেশি বেশি গাছ লাগাতে হবে। শুধু গরমের জন্য না এমনিতেও গাছ লাগানো বেশি প্রয়োজন। এগুলো থেকে শিক্ষা নেওয়া আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব ভালো লেগেছে আপনার কথাগুলো।

 2 years ago 

একেবারে ঠিক বলেছেন। প্রকৃতির নিয়ম যদি ভঙ্গ করা হয় তাহলে এরকমই হবে।

 2 years ago 

অনেক সুন্দর একটি বিষয় নিয়ে আপনি আমাদের মাঝে আলোচনা করেছেন। আপনার আলোচনার বিষয়টি আমার কাছে খুবই ভালো লেগেছে। প্রকৃতি হলো আল্লাহর দান আল্লাহর সৃষ্টি। প্রকৃতির সাথে কখনোই খেলা করা ঠিক না। কারণ প্রকৃতি খেলা করার জিনিস নয়। প্রকৃতির সাথে আপনি যেভাবে আচরণ করবেন প্রকৃতি ঠিক সেভাবে আপনাকে প্রতিদান দেবে। অনেক সুন্দর ভাবে এ বিষয়টি আপনি আলোচনা করেছেন। আপনার লেখাটি পড়ে বেশ ভালো লাগলো।

 2 years ago 

চেষ্টা করেছে কিছু বিষয় এই পোস্টের মাধ্যমে ফুটিয়ে তোলার।

 2 years ago 

প্রকৃতির নিয়মের বাইরে কোন কিছু সফলতা বয়ে আনে না। কারণ এই সুন্দর প্রকৃতি সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন। প্রকৃতির ভালো মন্দ একমাত্র সৃষ্টকর্তা বুঝে থাকেন। আমি যতটুকু বুঝি এই প্রকৃতিকে ধ্বংস করে দিয়েছে একমাত্রই মানুষ। কারণ এই দুবাই মরুভূমিতে পরিণত করেছে একমাত্র মানুষ। যেখানে হাজার বছর ধরেও বৃষ্টি হয় না। হয়তো মাঝে মধ্যে হলেও হালকা পাতলা বৃষ্টি হতো। কিন্তু কৃত্তিম ভাবে যদি কোন কিছু তৈরি করা হয় সেটা কখনো সফল হয় না কিংবা মঙ্গলের হয় না। যার কারণে এই দেশে অনেক বড় ধরনের বিপর্যয়ের সৃষ্টি হয়ে গেল। লেখাগুলো পড়ে বেশ ভালো লেগেছে।

 2 years ago 

খুব সুন্দর সুন্দর কিছু কথা আপনার এই মন্তব্যের মধ্যে আপনি ফুটিয়ে তুলেছেন। অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63275.91
ETH 1838.64
USDT 1.00
SBD 0.38