গান কভার :- ভুলে ভুলে জীবনটা শেষ।

in আমার বাংলা ব্লগ2 years ago
আমি @tuhin002, আমি আমার বাংলা ব্লগের সকল সদস্যগনকে আমার পক্ষ থেকে জানায় সালাম," আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন ? আশা করি, মহান আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহুর অশেষ রহমতে ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে একটি ভিন্ন ধরনের পোস্ট শেয়ার করতে যাচ্ছি। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করবো একটি গান। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ...


ছবিটি কেনভা দিয়ে তৈরি


গতদিনের থেকে আজকের দিনটার প্রখর গরম পড়ছে। গরমের এই তীব্রতা যেন দিন দিন বেড়েই চলেছে। মানুষ পশু পাখি প্রত্যেকটা সৃষ্টির জীবন যেন বিষাদ হয়ে উঠেছে। ঘর থেকে বাইরে বেরোনই যাচ্ছে না রোদের এত তাপ। রোদের এই উষ্ণতা যেন শরীরের উপর এমন ভাবে প্রভাব ফেলছে যা সহ্য করা কঠিন হয়ে যাচ্ছে। শুনছি আবহাওয়া অধিদপ্তর আগামীকালকে ঝড় হওয়ার পূর্বাভাস দিয়েছেন। আবার আমি কয়েকদিন আগে খবর দেখলাম যে ২৫ তারিখের পরে ভয়াবহ গরম পড়বে। কোনটা হবে না হবে সেটা সৃষ্টিকর্তা ভালো জানেন। তবে তিনি উপরে বসে যা করেন আমাদের মঙ্গলের জন্যই করেন। আর এই বিষয়টা আমি মনে প্রাণে দৃঢ়ভাবে বিশ্বাস করি। তিনি যেটা ভালো মনে করবেন সেটাই হবে। তাপমাত্রার যে অবস্থা তাতে এই সময় অনেক মানুষ অসুস্থ হয়ে পড়ছে। বড় যারা আছে তাদের তো একটা পর্যায়ে আছে। কিন্তু ছোট বাচ্চাদের অবস্থা আরো বেশি খারাপ। বৃষ্টি যে একটা বড় নেয়ামত, এই বিষয়টা মানবজাতি হাড়ে হাড়ে টের পাশে। বৃষ্টি সারা দুনিয়াটাকে যেন ঠান্ডা করে দেয়। গরমের উষ্ণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে দিন দিন মানুষের জীবন অসহায় হয়ে পড়েছে।


বেশ কিছুদিন হলো আসিফের গান কভার করা হয় না। হঠাৎ করে আজকে একটা গানের কথা মনে পড়ে গেল। গানের প্রথম লাইন হল, ভুলে ভুলে জীবনটা শেষ। আসিফ আমার খুবই জনপ্রিয় একজন শিল্পী। তার গান গুলো যেকোনো মানুষের জীবনের সাথে খুব মিলে যায়। যেকোনো মানুষের জীবনের সাথে মিলিয়ে দেখলে দেখা যায়, তার গানের কথা গুলোতে মিল রয়েছে। হঠাৎ করে গানটি মনে পড়লো তাই ভাবলাম গানটি গেয়ে আপনাদের মাঝে কভার করি। অত ভালো গাইতে পারবো না, তবে চেষ্টা করব সুন্দর ভাবে গেয়ে আপনাদের মাঝে তুলে ধরার জন্য। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আমার আজকের ব্লগ......।

গানের রিলিক্স


ভুলে ভুলে জীবনটা শেষ।


ভুলে ভুলে জীবনটা শেষ
ভালোবেসে ভুল করেছি
যতটা না কাঁদে মানুষ
তার বেশি আমি কেঁদেছি
তোমারি হয়েছে বিজয়
ধন্য তোমার অভিনয়।

ও তোমারি হয়েছে বিজয়
ধন্য তোমার অভিনয়।

ভুলে ভুলে জীবনটা শেষ
ভালোবেসে ভুল করেছি।

পাথর চাপা কষ্ট বুকে
কস্টের কথা বলি কাকে
যার কারনে নিঃস্ব হলাম
সে তো আছে আজ সুখে।

পাথর চাপা কষ্ট বুকে
কস্টের কথা বলি কাকে
যার কারনে নিঃস্ব হলাম
সে তো আছে আজ সুখে।

তোমারি হয়েছে বিজয়
ধন্য তোমার অভিনয়,
ও তোমারি হয়েছে বিজয়
ধন্য তোমার অভিনয়।

ভুলে ভুলে জীবনটা শেষ
ভালোবেসে ভুল করেছি।

এ কোন সুখের জন্য তুমি
আমায় ছেড়ে চলে গেলে
প্রথম প্রেমের প্রথম চাওয়া
এক নিমিষেই ভেঙ্গে দিলে।

এ কোন সুখের জন্য তুমি
আমায় ছেড়ে চলে গেলে
প্রথম প্রেমের প্রথম চাওয়া
এক নিমিষেই ভেঙ্গে দিলে।

তোমারি হয়েছে বিজয়
ধন্য তোমার অভিনয়,
ও তোমারি হয়েছে বিজয়
ধন্য তোমার অভিনয়।

ভুলে ভুলে জীবনটা শেষ
ভালোবেসে ভুল করেছি
যতটা না কাঁদে মানুষ
তার বেশি আমি কেঁদেছি।

তোমারি হয়েছে বিজয়
ধন্য তোমার অভিনয়
ও তোমারি হয়েছে বিজয়
ধন্য তোমার অভিনয়।

ভুলে ভুলে জীবনটা শেষ
ভালোবেসে ভুল করেছি।


🥀গানের কিছু তথ্য🌹

গান:- ভুলে ভুলে জীবনটা শেষ।

🍁 শিল্পী:- আসিফ আকবর।

🌹 গান কভার:- তুহিন।


Source


সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় নিয়ে শেষ করছি আমার আজকের ব্লগ। আল্লাহ হাফেজ।


আজ এই পর্যন্ত। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।


👨‍🦰আমার নিজের পরিচয়👨‍🦰


1666192548913_1666192548801_1666192548599_1666192548416_1666192548270_1666192548091_1666192547839_1666192547665_1666192022150.jpg

আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।


Logo.png

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )


4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqK...hMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAmfHf9YgyuYwwZo1Nd9dUCogeVvSsKh3MRCxw1Khi2NyeZh4Rt4J9n7wTsZvJ1tiUMafwrMjZ5AQz2ERchsjjJv.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPxFqYAEtmnwbJrshP4Tdaov4BmxkXJqLhx2USjht6Vy2soth7e34k1TKBQ2RZ2vXNJBF8X9uKH9aLNKFV...xU6W1ggWaLoBhkXz82k34bfNqfnFypapZe2oHzEHELJzLj6msr2RorLQSivfSXJaPiBZmUdQYzewFKsaGxDCyC6yRhEDYu8mNwzeEnkjmmjmpLrQEyQZKZnCTp.png

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

প্রচন্ড গরম সুস্থ থাকা মুশকিল হয়ে পড়েছে। আমি গরমের কারনে অসুস্থ হয়ে গিয়েছি। ভুলে ভুলে জীবনটা শেষ বেশ জনপ্রিয় একটি গান আসিফ আকবর এর। এধরনের গান গুলো আগে অনেক চলতো। যদিও এখন আগের মতো কেউ শোনে না। বর্তমান সময়ে সবাই ডিজিটাল গান শুনে। তবে আমার কাছে পুরানো সব গান ভালো লাগে। আপনার কন্ঠে গানটি শুনে ভীষণ ভালো লাগলো ধন্যবাদ আপনাকে ভাই।

 2 years ago 

আমার পরিবার সবাই অসুস্থ। এই গরমে টিকে থাকা কঠিন হয়ে পড়েছে। যাইহোক ভাই পুরনো গান গুলো আমার ভিষণ ভালো লাগে। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপনি যখন গানটি গাইতে ছিলেন তখন আমি শুনছিলাম ভাইয়া। মোবাইলে এভাবে শোনার থেকে সরাসরি গানটি খুবই ভালো লেগেছিল আমার কাছে। আপনার গান বেশিরভাগ সময় এভাবে মোবাইলে শোনা হয়। কিন্তু আজকে বাস্তবে শুনতে পেরে বেশ ভালো লাগলো। এরকম সুন্দর একটি গান আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

জানি বেশ ভালো গাইতে পারি না তারপরও চেষ্টা করি। তবে লুকিয়ে লুকিয়ে শোনাটা এটা কিন্তু ঠিক হয়নি 😄। অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।

 2 years ago 

ঠিকই বলেছেন, বৃষ্টি যে কত বড় নেয়ামত সেটা এই অসহ্য গরমের মধ্যেই বোঝা যায়। প্রত্যেকটা জায়গায় আবারো অনেক গরম পড়ছে। যাইহোক আপনার কভার করা গানটা শুনে বেশ ভালো লাগলো। বরাবরের মতোই দারুণভাবে কভার করেছেন। যদিও গানটা আগে সেভাবে শোনা হয়নি আজকে আপনার কণ্ঠ শুনে বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

এই গান গুলো আসিফ আকবরের খুবই জনপ্রিয় গান। বেশ ভালো লাগলো আমার কন্ঠে প্রথম আপনি গানটি শুনলেন। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

অনেক সুন্দর একটি গান কভার করেছেন ভাইয়া। আসিফের এই অ্যালবামের গান গুলো অনেক ভালো লাগে। দারুন ছিল আপনার কন্ঠে গানটা। অনেক সুন্দর ভাবে গাওয়ার চেষ্টা করেছেন আপনি। আশা করব আর এই অ্যালবামের সব গান আমাদের গেয়ে শোনাবেন।

 2 years ago 

চেষ্টা করি সব সময় সুন্দর ভাবে গেয়ে আপনাদের মাঝে তুলে ধরার জন্য। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

ভুলে ভুলে জীবনটা শেষ এই গানটি আজকে প্রথম শুনলাম আপনার কন্ঠে। আপনি শুরু থেকে শেষ পর্যন্ত বেশ দারুন কন্ঠে পরিবেশনা করেছেন।আশা করবো সামনে আরো ভালো কিছু আমাদের মাঝে নিয়ে আসবেন। শুভেচ্ছা রইল আপনার জন্য দারুণ গানটি কভার করার জন্য।

 2 years ago 

চেষ্টা করবো ভাই ভালো কোন গান গেয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আমাদের এখানে সমুদ্রের কাছাকাছি তাই আমরা অনেক রিস্কের মধ্যে আছি। দোয়া করবেন ভাইয়া যেন সবকিছু কাটিয়ে স্বাভাবিক হয় পরিবেশ হয়। আপনি গান সুন্দর কভার করলেন। প্রতিনিয়ত আপনার শেয়ার করা গানগুলো শুনে থাকি অনেক ভালো লাগে। আপনার শেয়ার করা আজকের গান কভারটি অনেক ভালো লেগেছে।

 2 years ago 

দোয়া রইলো আপু। আল্লাহ না চাইলে কোন কিছু হবে না। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

অসাধারণ সুন্দর একটি গানের কভার আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে এ ধরনের গানগুলো শুনতে আমি খুবই পছন্দ করি। আর আমার পছন্দের গানটি আপনার কন্ঠে শুনতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমি আশা করি আগামী দিনে আপনার নিকট থেকে এরকম আরো সুন্দর সুন্দর গান শুনতে পারবো।

 2 years ago 

আপনার পচ্ছন্দের গানটি আমি গেয়েছি ভাই, এটা জেনে ভিষণ ভালো লাগলো। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

বেশ সুন্দর একটি গান কাভার করেছেন আপনি। ভুলে ভুলে জীবনটা শেষ গানটি সত্যি বেশ দারুণ। গানের কথা গুলো হৃদয় ছুঁয়ে দেয়। আজ আপনি খুব সুন্দর করে অত্যন্ত মিষ্টি কন্ঠে আমাদের মাঝে গানটি শেয়ার করেছেন। আপনার কন্ঠে গানটি শুনে সত্যি বেশ ভালো লাগলো। আপনার গান কাভার করার দক্ষতা খুবই অসাধারণ । এতো চমৎকার গান আমাদের মাঝে পরিবেশন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64236.74
ETH 1844.25
USDT 1.00
SBD 0.38