গান কভার :- চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাঁতে।

in আমার বাংলা ব্লগ2 years ago
আমি @tuhin002, আমি আমার বাংলা ব্লগের সকল সদস্যগনকে আমার পক্ষ থেকে জানায় সালাম," আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন ? আশা করি, মহান আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহুর অশেষ রহমতে ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে একটি ভিন্ন ধরনের পোস্ট শেয়ার করতে যাচ্ছি। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করবো একটি গান। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ...


ছবিটি কেনভা দিয়ে তৈরি


যখন ছোট ছিলাম তখন মাইকে শুনতাম এই গানটি, চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে। বেশির ভাগ শোনা যেত যারা বরফ বিক্রি করে অথবা গ্রামগঞ্জে যারা বাদাম বিক্রি করে তাদের মাইকে। সেই সময় গান শোনার পরে একদিন এক বরফ বিক্রেতাকে আমি জিজ্ঞাসা করেছিলাম এই গানটির শিল্পী কে? ওই বরফ বিক্রেতা বলেছিল মনির খান। তখন আমরা মনির খানকে কোথা থেকে দেখব। কারণ ওই সময় ইন্টারনেটের এমন সুব্যবস্থা ছিল না। মনির খানের আরো কিছু বিখ্যাত গান আছে। তার মধ্যে একটি গান হলো অঞ্জনা কে নিয়ে। যাইহোক চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে, এই গানটি গ্রাম অঞ্চলে মানুষের কাছে খুবই প্রিয় একটি গান ছিল। সেই সময়ে অনেক জনপ্রিয় শিল্পের মধ্যে মনির খানের যেসব গান গুলো ছিল ওইসব গান গুলো মানুষের ভালো লাগার গান তার মধ্যে এটা অন্যতম ছিল। আজকে পোষ্ট করার জন্য কি গান কভার করবো সেটা ভাবছিলাম। হঠাৎ করেই এই গানটির কথা মনে পড়ে গেল। তাই আজকে এই গানটি গেয়ে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে শুরু করা যাক আমার আজকের ব্লগ...।


গানের রিলিক্স


চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাঁতে

চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাঁতে
লণ্ঠন জ্বালাইয়া নিভাইয়া চমকে চমকে রাতে
চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাঁতে

যেন শাশুড়ি না দেখে যেন ননদি না দেখে
যেন শাশুড়ি না দেখে যেন ননদি না দেখে
বৌয়ের কাজল ধোয়া চোখের পানি লেগে আছে তাতে
চিঠি লিখেছে
চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাঁতে
চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাঁতে

তোমার মনটা লোহায় গড়া
তোমার ইস্পাতেরি হিয়া
তোমায় বানাইয়াছে বিধি বড় কঠিন পাথর দিয়া

তোমার মনটা লোহায় গড়া
তোমার ইস্পাতেরি হিয়া
তোমায় বানাইয়াছে বিধি বড় কঠিন পাথর দিয়া
দুই টাকার চাকরি ছাড়ি তুমি ফিরে আসো বাড়ি
দুই টাকার চাকরি ছাড়ি তুমি ফিরে আসো বাড়ি
আমি গাঁয়ের মেয়ে অনেক সুখী
একটু নুন আর ভাতে
চিঠি লিখেছে
চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাঁতে
চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাঁতে

প্রতি রাইতে ইস্টিসনে আসে ঢাকা থেকে গাড়ী
আমি ভাবি এই গারিতে তুমি আইলা বুঝি বাড়ি
প্রতি রাইতে ইস্টিসনে আসে ঢাকা থেকে গাড়ী
আমি ভাবি এই গারিতে তুমি আইলা বুঝি বাড়ি

দেখি ভোরের সূর্য উঠে
আমার আশার ফুল না ফোটে
দেখি ভোরের সূর্য উঠে
আমার আশার ফুল না ফোটে
তুমি আসবে ঠিকি শুনবে যখন নাই আর দুনিয়াতে
চিঠি লিখেছে
চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাঁতে

চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাঁতে
লণ্ঠন জ্বালাইয়া নিভাইয়া চমকে চমকে রাতে
চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাঁতে
যেন শাশুড়ি না দেখে যেন ননদি না দেখে
যেন শাশুড়ি না দেখে যেন ননদি না দেখে
বৌউয়ের কাজল ধোয়া চোখের পানি
লেগে আছে তাতে
চিঠি লিখেছে
চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাঁতে
চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাঁতে।


🥀গানের কিছু তথ্য🌹

গান:- চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাঁতে।

🍁 শিল্পী:- মনির খান।

🌹 গান কভার:- তুহিন।


Source


সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় নিয়ে শেষ করছি আমার আজকের ব্লগ। আল্লাহ হাফেজ।


আজ এই পর্যন্ত। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।


👨‍🦰আমার নিজের পরিচয়👨‍🦰


1666192548913_1666192548801_1666192548599_1666192548416_1666192548270_1666192548091_1666192547839_1666192547665_1666192022150.jpg

আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।


Logo.png

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )


4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqK...hMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAmfHf9YgyuYwwZo1Nd9dUCogeVvSsKh3MRCxw1Khi2NyeZh4Rt4J9n7wTsZvJ1tiUMafwrMjZ5AQz2ERchsjjJv.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPxFqYAEtmnwbJrshP4Tdaov4BmxkXJqLhx2USjht6Vy2soth7e34k1TKBQ2RZ2vXNJBF8X9uKH9aLNKFV...xU6W1ggWaLoBhkXz82k34bfNqfnFypapZe2oHzEHELJzLj6msr2RorLQSivfSXJaPiBZmUdQYzewFKsaGxDCyC6yRhEDYu8mNwzeEnkjmmjmpLrQEyQZKZnCTp.png

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে যে গানটি শেয়ার করেছেন এই গানটা আমি না বেশ অনেক মানে সবারই অনেক প্রিয় একটি গান ছিল এখনো আছে। আমি আগে ছোটবেলায় যখন দেখতাম টিভিতে এই গান হচ্ছে তখন দেখতাম সবাই গানটি শুনছে সাথে এই গানের ছবিটি সবাই খুব ভালোভাবে দেখত আমি নিজেই অনেকবার দেখেছি অনেক ভালো লাগে আমার। আরে গানটা তো এক অন্যরকম মায়া জড়িয়ে রয়েছে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।

 2 years ago 

কিছু গান থাকে যেগুলো মানুষের অনেক ভালো লাগে। এই গানটি তেমন একটি গান এই গানটি অনেক মানুষের কাছে খুবই প্রিয়। অনেক ধন্যবাদ ছোট ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

আসলেই ভাই এই গানটি একটা সময় খুব বেশি জনপ্রিয় ছিল বিশেষ করে গ্রামে গঞ্জে ফেরিওয়ালাদের মাইকে করে। সেই তখন থেকেই এই গানটি শুনে আসছি। তবে অনেকদিন পর আজকে আপনার এই গানটি কভার করার মধ্য দিয়ে শুনতে পেলাম। আপনিও কিন্তু দারুণ রকমের কণ্ঠ দিয়ে গানটি কভার করেছেন ভাইয়া। গানের কভারটি খুবই মুগ্ধ করেছে আমাকে। আশা করছি পরবর্তীতে আরো দারুন রকমের গানের কভার নিয়ে আপনি আমাদের মাঝে উপস্থিত হবেন।

 2 years ago 

সব সময় চেষ্টা করে থাকি যে কোন গান সুন্দর ভাবে গেয়ে আপনাদের মাঝে তুলে ধরার জন্য। এই গানটিও চেষ্টা করেছি। তবে আপনার কাছে ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপনি ঠিক বলেছেন ভাইয়া এক সময় এই গানটা অনেক জনপ্রিয় ছিল। তবে মনির খানের গান গুলো আমার সব সময় ভালো লাগে। আগে অনেক শুনতাম কিন্তু এখন শোনা হয় না বলেই চলে। আজ আপনার অনেক দিন পরে আপনার কণ্ঠে শোনতে পেরে অনেক ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া প্রিয় একটি গান আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমারও মনির খানের গানগুলো অনেক ভালো লাগে। বিশেষ করে তার গানের কথা গুলো খুবই সুন্দর। আপনাকে ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপনার কন্ঠে এই দারুন গান শুনে খুবই ভালো লেগেছে। সত্যি ভাইয়া এই গানটি শুনে ছোটবেলার কথা মনে পড়ে গেল। এই গানটি আগে অনেক শুনতাম। খুব একটা বুঝতাম না। তবে শুনতে ভালোই লাগতো। আপনার কন্ঠে এই দারুণ গান শুনে মনটা ভালো হয়ে গেল।

 2 years ago 

এই গানটি আমি যখন প্রথম শুনেছিলাম তখন নিজেই বলেছিলাম ভাঙ্গা হাতে কেমন করে চিঠি লেখে 😃।ছোট ছিলাম এটা যে গান সেটা খুব একটা ভালোভাবে বুঝতে পারতাম না। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাঁতে। গানটি এক সময়ে জনপ্রিয় ছিলো। মুভিটা আমি কয়েকবার দেখেছি। ফেরদৌস এবং মৌসুমী চমৎকার অভিনয় করেছেন। আজকে আপনার কন্ঠে গানটি শুনতে পেয়ে খুশি হলাম। বরাবরই সুন্দর গান করেন ভাই। আপনার জন্য শুভ কামনা।

 2 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করে আমাকে উৎস দেওয়ার জন্য।

 2 years ago 

আপনার গাওয়া এই গানটা আমি আগে কখনোই শুনিনি। আজকেই প্রথম শুনলাম আমার জীবনে। তবে এই গানটা কিন্তু অনেক বেশি সুন্দর। আমি তো ভাবতেছি এতদিন কেন আমি গানটা শুনিনি, যদি শুনতাম তাহলে অনেক ভালোই হতো। এতদিন না শুনলেও আপনার খালি গলায় পুরো গানটা শুনে অসম্ভব ভালো লেগেছে আমার কাছে। বরফ বিক্রেতার কাছে অনেক আগেই গানটা শুনেছেন মনে হয়। গানটা পুরনো হলেও গানের মধ্যে একটা ব্যাপারে রয়েছে।

 2 years ago 

আসলে ভাই এই গানটা আমি যখন শুনি তখন আমরা অনেক ছোট। তবে এই গানটা বেশ পরিচিত একটা গান কমবেশি ছোট-বড় সবাই শুনে থাকবে। তবে আপনি প্রথম শুনলেন তাও আমার কন্ঠে এটা জেনে বেশ ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

দারুন একটি গান কভার করেছেন ভাইজান। আপনার কন্ঠে এমন সুন্দর গান শুনতে পেরে আমি ধন্য। আমি তো চাই এমন সুন্দর সুন্দর গানগুলো আপনি কভার করুন এবং আমাদের শোনার সুযোগ করে দিন। দেশেরা একটি গান আজকে আপনি কভার করেছেন। আপনার কন্ঠ শুনতে পেরে মুগ্ধ হয়ে গেলাম, আশা করব আবার উপস্থিত হবেন এমন সুন্দর সুন্দর গান নিয়ে।

 2 years ago 

চেষ্টা করে যাচ্ছি ভাই এমন গানগুলো কভার করে আপনাদের মাঝে তুলে ধরার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ দেয়ার জন্য।

 2 years ago 

এই গানটি আমি অনেকদিন আগে শুনেছিলাম। ভীষণ ভালো লেগেছিল আবারো আপনার মাধ্যমে অতীতের কথা মনে পড়ে গেল। আপনি দারুন কন্ঠে গানটি কভার করেছেন। শুরু থেকে শেষ পর্যন্ত দারুন ভাবে পরিবেশন করেছেন। ভীষণ ভালো লাগলো। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 2 years ago 

হঠাৎ করে এই গানটির কথা মনে পড়ে গেল ভাই। তাই ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি। সেই সময় গানটি বেশ ভালো লাগতো। আপনাকে ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.083
BTC 64583.64
ETH 1766.35
USDT 1.00
SBD 0.42