তরমুজ ফল কাটিং ডিজাইন।

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি তরমুজ ফল কাটিং ডিজাইন করে দেখাবো।

আসলে এখন কোন মেহমান আসলে কিংবা টেবিলে ফলগুলো ডিজাইন করে কেটে সাজালে দেখতে বেশি ভালো লাগে। এজন্য আমি নিজেও ফল ডিজাইন করে কাটতে পছন্দ করি। যদিও আসলে এগুলো ডিজাইন করে পরিবেশন করতে একটু সময় বেশি লাগে। কিন্তু দেখতে খুবই সুন্দর দেখায়। এই জন্য কিছুদিন আগে যখন আমাদের বাসায় তরমুজ নিয়ে এসেছিল। ভাবলাম তরমুজ দিয়ে একটা ডিজাইন করি। অবশ্য ডিজাইনটা করার পর দেখতে ভীষণ ভালোই লেগেছিল। আশা করি আমার আজকের ফ্রুটস কাটিং আপনাদের ভালো লাগবে।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই ফ্রুটস কাটিং আমি কিভাবে তৈরি করলাম এবং আমার কি কি উপকরণ লাগল ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের ফ্রুটস কাটিং পোস্ট আপনাদের ভালো লাগবে।

1681729758448.jpg

প্রয়োজনীয় উপকরণ

• তরমুজ
• ছুরি
• ট্রুথ পিক

IMG_20230404_163257.jpg

প্রয়োজনীয় বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি তরমুজ নিলাম। এরপর তরমুজটাকে মাঝখান বরাবর করে দুই ভাগ করে নিলাম। এরপর অর্ধেক অংশটাকে আবারো দুইবার করলাম। এরপরে ওই অংশটাকে আবারও অর্ধেক করে নিলাম।

1681550310819.jpg

ধাপ - ২ :

এরপরে ওই ছোট অর্ধেক অংশটাকে চিকন করে দুই ভাগ করে নিলাম।

1681550321547.jpg

ধাপ - ৩ :

এরপরে একটা অংশকে কোনা থেকে তরমুজের চামড়ার ভেতরের কিছুটা অংশ কেটে নিলাম। এরপরে ভেতরে আরও একটা অংশ পাতলা করে কেটে নিলাম।

1681550348762.jpg

ধাপ - ৪ :

এরপর ভেতরের পাতলা অংশটাকে একটু বাঁকা করে ভেতরের দিকে ঢুকিয়ে দিলাম। আর ওপরের অংশটা একটু বাঁকা করে ডিজাইন করে কেটে নিলাম।

1681724461927.jpg

ধাপ - ৫ :

একই রকম ভাবে আমি আরো একটা অংশ কেটে নিলাম।

1681724479270.jpg

ধাপ - ৬ :

এরপর দুটো অংশ দুই দিকে বসিয়ে একটা ডিজাইন করে নিলাম।

1681724491745.jpg

ধাপ - ৭ :

এরপর আরেকটা তরমুজের অংশকে দুইপাশ থেকে চিকন বিট এর মত করে কেটে নিলাম। এরপরে ওই অংশটাকে চিকন চিকন করে টুকরো করে কেটে নিলাম।

1681724508408.jpg

ধাপ - ৮ :

টুকু করে কাটা অংশগুলো সামনের অংশে গোল করে ডিজাইন করে নিলাম।

1681724521165.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পোস্ট করা শেষ করি। আশা করি আমার আজকের ফ্রুটস কাটিং পোস্ট আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

1681729768873.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীফ্রুটস কাটিং
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

1635518106012.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 3 years ago 

আপনি খুব সুন্দর করে তরমুজের ডেকোরেশন করছেন দেখেই তো খেতে লোভ লেগে গেছে। কোন কিছুর খাবারে ডেকোরেশন যদি এত সুন্দর হয় তাহলে সে খাবারের প্রতি অনেক বেশি আকর্ষণ জাগে। খুব শর্টকাটের মধ্যে ডেকোরেশনটি করে নিলেন দেখে অনেক ভালো লাগতেছে।

 3 years ago 

তাহলে এখান থেকে নিয়ে খেয়ে নিন।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

ওয়াও অসাধারণ আপু তুরমুজ দিয়ে ফ্রুটস কাটিং ডিজাইন তৈরি দেখতে বেশ সুন্দর লাগছে ৷ এই গরমে তরমুজ খেতে বেশ ভালো লাগে ৷ অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর ফ্রুটস কাটিং ডিজাইন শেয়ার করার জন্য ৷

 3 years ago 

ঠিক বলেছেন গরমের মধ্যে তরমুজ অনেক ভালো লাগে

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

তরমুজ ফল কাটিং ডিজাইন অসাধারণ হয়েছে। দেখে খুবি ভালো লেগেছে। আপনার ধাপে ধাপে শেয়ার করার মাধ্যমে আমিও শিখতে পারলাম।

 3 years ago (edited)

ফল কাটিং করতে আমার নিজেরও ভালো লেগেছিল।

 3 years ago 

আপু আপনার ফ্রুটস কাটিং ডিজাইন দেখে অনেক ভালো লাগলো ৷ অনেক সুন্দর এবং নিখুঁত ভাবে তরমুজের ফ্রুটস কাটিং করেছেন ৷ খুবই সুন্দর এবং আর্কষনীয় লাগছে ৷ যাই হোক ভালো লাগলো , দারুণ কিছু শিখতে পারলাম ৷ ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য

 3 years ago 

আপনার কাছে আকর্ষণীয় লেগেছে শুনে ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ফ্রুটস কাটিং করে ডিজাইন করলে দেখতে অনেক সুন্দর লাগে। তরমুজের কাটিং করে ডিজাইন করলে অসাধারণ সুন্দর লাগে কারণ তরমুজ লাল রঙের হয়। এভাবে ফ্রুটস কাটিং করে ডিজাইন করলে ফ্রুটস খাওয়ার প্রতি আগ্রহটা বেড়ে যায়। বাড়িতে অতিথি আসলে এভাবে ফ্রুটস কাটিং করে দিলে তারা খুবই খুশি হয়। সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

ঠিক বলেছেন এইভাবে অতিথিকে দিলে দেখতে সুন্দর দেখায়।

 3 years ago 

বাহ আপু আপনি তো দেখছি দারুন একটি পোস্ট করেছেন। তরমুজ ফল কাটিং করা কিন্তু খুবই কষ্টসাধ্য বিষয়। তরমুজ ফল নরম হওয়ার কারণে আমি এই ডিজাইন করে কাটতে পারি না। আপনি দেখছি অনেক সুন্দরভাবে গুছিয়ে কেটেছেন ।দেখে অনেক ভালো লাগছে এরকম ডেকোরেশন অনেক ভালো লাগে।

 3 years ago 

চেষ্টা করেছি গুছিয়ে কাটার। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপু আপনি তো দেখছি দারুন ফ্রুটস কাটিং আজ শেয়ার করলেন। খুব সুন্দর হয়েছে। ফলের ডেকোরেশন করলে খাওয়ার আগ্রহ আরো দিগুন হয়ে যায়। আপনার তরমুজের ডেকোরেশন খুবই সুন্দর হয়েছে। শেয়ার করার জন্য অনেক অভিনন্দন আপনাকে।

 3 years ago 

ঠিক বলেছেন ফলের ডিজাইন করলে খেতে ভালো লাগে।

 3 years ago 

তরমুজ কেটে অসাধারণ একটি ডেকোরেশন প্রস্তুত করেছেন দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে।।
তবে একটা জিনিস খুব করে ভাবতে ৩০ টাকার তরমুজ কিভাবে 70 টাকা কেজি হয়ে গেল একদিনের মধ্যে।।
ডেকোরেশনটি সুন্দরভাবে উপস্থাপনা করেছেন ধাপগুলো শুভেচ্ছা রইল আপনার জন্য।।

 3 years ago 

আসলে গরমের কারণে বেড়ে গেল আর কি। অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.084
BTC 63724.20
ETH 1716.07
USDT 1.00
SBD 0.42