কিছু ফলের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম



আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।




আজকে আমি আবার নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম । আজকে আপনাদের সাথে শেয়ার করব কিছু ফলের ফটোগ্রাফি । এখন বাজার ভর্তি রংবেরঙের ফল গুলো দেখা যাচ্ছে । কিছু কিছু ফল যদিও সব সময় বাজারে দেখা যায় তবে ইদানিং কিছু কিছু বাড়তি ফল রয়েছে যেমন তরমুজ কাঁচা আম বাঙ্গি এগুলো দেখতে পেলাম । ফল আমার কাছে তেমন একটা খেতে ভালো লাগে না এজন্য আমার ছেলেটাও ঠিক তেমনি হয়েছে একেবারে ফল খেতে চায় না । ইদানিং ওকে জোর করে হলেও কিছুটা খাওয়ানোর চেষ্টা করছি । ফল খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য ভালো কিন্তু ভালো যে লাগে না জোর করে কি কোন কিছু খাওয়া যায় । তারপরও আমি জোর করে অনেক ফল খাওয়ার চেষ্টা করি । আমার কাছে তরমুজ আম লিচু এই ফল তিনটা ছাড়া অন্য কোন ফলই খেতে তেমন একটা ভালো লাগে না । তারপরও কি আর করা বাধ্য হয়ে মাঝে মাঝে খাই । আমি যে ফলগুলো পছন্দ করি সেই ফলগুলো তো আর বারো মাস পাওয়া যায় না অল্প সময়ের জন্য আসে এবং তখনই মন ভরে খাওয়ার চেষ্টা করি ।

20240513_002423.jpg


প্রথমে আমার সবচেয়ে অপছন্দের একটি ফল দিয়ে শুরু করলাম । সেটা হচ্ছে বাঙ্গি । বাঙ্গি আমার একদমই খেতে ইচ্ছা করে না এটা আমার কাছে মনে হয় একেবারে ঘাস জাতীয় একটি ফল । এই ফল খেয়ে মানুষ যে কি মজা পায় সেটাই বুঝিনা । ইদানিং দেখলাম এরকম শেফের বাঙ্গি বের হয়েছে এগুলো আগে ছিল কিনা জানি না কারণ বাঙ্গি পছন্দ করি না দেখে এর যে বিভিন্ন সেপ রয়েছে সেটা জানা ছিল না । স্কুল থেকে ছেলে নিয়ে আসার সময় ছেলেকে জিজ্ঞাসা করলাম বলতো এগুলো কি ও বলল যেগুলো হলো কুমড়া তখন ওকে বাঙির সাথে পরিচয় করিয়ে দিলাম ।

20240513_002315.jpg


এরপর মালটা ও আপেলের ছবি শেয়ার করলাম । মালটা মোটামুটি ভালই লাগে তবে ইদানিং মালটা খেয়ে তেমন মজাই পাচ্ছিনা । অতিরিক্ত মিষ্টি এবং ভেতরটা কেমন যেন একটু শক্ত শক্ত থাকে । আর আমার কাছে একেবারে মিষ্টি মালটা খেতে একটুও ভালো লাগে না । একটু টকটক থাকলে সেটা খেতেই বেশি ভালো লাগে । আর আপেল তো আমার একদম দেখতে ইচ্ছা করে না । আবার দুদিন ধরে আপেল খাওয়ার চেষ্টা করছি । আপেল খাওয়া স্বাস্থ্যের জন্য সত্যিই অনেক ভালো । আপেলে অনেক উপকারিতা রয়েছে নিজেও খাচ্ছি আবার ছেলেকে জোর করে একটু খাওয়ানোর চেষ্টা করছি । বিশেষ করে শক্ত যে আপেলটা সেটা খেতেই আমার কাছে বেশি ভালো লাগে ।

20240513_002244.jpg

20240513_002410.jpg


লিচু আমার পছন্দের ফলের একটি হল লিচু । লিচু খেতে আমি অনেক পছন্দ করি একসাথে যদি অনেকগুলো লিচু আমাকে দেওয়া হয় আমি একসাথে খেয়ে ফেলতে পারব । তবে এই লিচুটা দেখে আর খেতে ইচ্ছা করেনি দেখেই মনে হচ্ছিল টক হবে । লিচুর সিজন এখনো মনে হয় পুরোপুরি ওঠেনি এ কারণে বাজারে তেমন একটা লিচু দেখা যাচ্ছে না । একজন লোককে দেখলাম এই লিচুগুলো নিয়ে বসে রয়েছে । আমাদের পাশের বাসা থেকে দুদিন আগে কিছু লিচু দিয়েছিল ওনাদের গাছের লিচু । সেই লিচুটা প্রতিবারই যখন খাই টক লাগে কিন্তু এবার সে লিচুটা খেয়ে খুবই মজা পেয়েছি । লিচুটা আগের তুলনায় একটু মিষ্টি হয়েছে খেয়ে খুব ভালো লেগেছে । আর ডাব ইদানিং ডাবের দাম অনেক বেড়ে গিয়েছে ডাবের কাছে তো একেবারে যাওয়াই যায় না । আমার কাছে একটু শক্ত শক্ত নারিকেল হয়ে গেলে সেই ডাব খেতে খুব ভালো লাগে । সেই পানিটাও মিষ্টি লাগে এবং নারকেলটা খেতেও ভালো লাগে আমি মাঝে মাঝে নারকেলের জন্যই ডাব কিনে খাই ।

20240513_002357.jpg

20240513_002329.jpg


কলাতো বারোমাস পাওয়া যায় কলা খেতেও আমার কাছে একদমই ভালো লাগেনা । তবে কলা আমাদের খাওয়াটা সত্যি অনেক গুরুত্বপূর্ণ । আমার ছেলে যখন পেটে ছিল তখন তো কলা একদম দেখতেই পারতাম না কলা খাওয়ার চেষ্টা করেছি খেলেই বমি আসতো এজন্য মনে হয় ছেলেটাও কলা খাওয়া শেখেনি । একদম খেতেই চায় না । আমার ছেলেটা কোন ফলই খেতে চায় না তারপরও মাঝে মাঝে জোর করে কিছু খাওয়ানোর চেষ্টা করি কিন্তু ওয়াক ওয়াক করে বমি করে দেয় ।আঙ্গুর ক্ষেতে মোটামুটি ভালোই লাগে তবে খুব একটা খাওয়া হয় না । ওই যে বললাম ফল আমি খাই না এজন্য কেউ যদি বাসায় ফল নিয়ে বেড়াতে আসে তখন আমার কাছে বিরক্তি লাগে ।

20240513_002302.jpg

20240513_002223.jpg


এখানে রয়েছে একসাথে অনেক ধরনের কিছু ফল । এই লোকটা একসাথে সব ধরনের ফল বিক্রি করে । এখানে কিছু দেশি ফলো রয়েছে পেয়ারা কাঁচা আম মিষ্টি পেঁপে আনারস সবরীকলা সাগরকলা সব কলাই দেখতে পেলাম । আনারস ওরা যখন কাসন দিয়ে বেশি করে ঝাল দিয়ে সুন্দরভাবে মেখে দেয় সেটা খেতে খুব ভালো লাগে । পেয়ারাও মাখা খেতে ভালো লাগে তবে নিজে বাসায় এনে রেডি করে খাওয়াটাই আলসেমি লাগে । তবে এ ধরনের ফলগুলো আমাদের সবারই নিয়মিত খাওয়া উচিত । নিচে দেখছেন তরমুজ । আমার অনেক পছন্দ ওরা কত সুন্দর কেটে কেটে রেখেছে দেখলে মনে হয় এক পিস নিয়ে খেয়ে ফেলি । তবে রাস্তার কাটা তরমুজ আমি কোনদিনও খাই না আমি কিনে নিয়ে আসি । এখান থেকে তরমুজ কিনে নিয়ে এসেছিলাম ভেতরে কালার টা একেবারে টকটকে লাল খেতে কিন্তু অনেক মিষ্টি ছিল ।

20240513_002158.jpg

20240513_002342.jpg

animasi-bergerak-terima-kasih-0078.gif

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

logo.gif

@tauhida

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png *** VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 2 years ago 

বাঙ্গি আমারও খুব অপছন্দের ফল। আমার কাছে একদমই টেস্ট লাগেনা এই ফলটি খেতে। তবে বাঙ্গির নতুন শেপ দেখে সত্যি খুব ভালো লাগলো। একদমই মিষ্টি কুমড়ার মত লাগছে দেখতে। আমার তরমুজ, লিচু এগুলো খেতে খুবই মজা লাগে। আপনি আজ আমাদের মাঝে অনেকগুলো ফলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। খুব ভালো লাগলো পোস্টটি ভিজিট করে।

 2 years ago 

ঠিকই বলেছেন আপু বাঙ্গির কোন টেস্টই নাই একেবারে ঘাস জাতীয় একটি ফল । তবে মাঝেমধ্যে জুস করে খেতে পারেন তখন কিন্তু খারাপ লাগে না । তরমুজ আর লিচু তো আমার অনেক বেশি পছন্দ আম ও অনেক ভালো লাগে ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

অনেক ধরনের ফলের ফটোগ্রাফি করেছেন এবং সাথে বর্ণনা করেছেন। ফটোগ্রাফি গুলোর মধ্যে বঙ্গী ও তরমুজের ফটোগ্রাফি আমার কাছে বেশি ভালো লেগেছে। কারণ বাঙ্গি ও তরমুজ আমার প্রিয় ফল।

 2 years ago 

ফটোগ্রাফি কিন্তু ভালো লাগে দেখতে তবে ফলের ফটোগ্রাফি মনে হয় বেশিই ভালো লাগে ।

 2 years ago 

বলতে গেলে আপনার সাথে আমার পছন্দের মিল আছে হ্যাঁ বাঙ্গি আমারও একদমই পছন্দ না। যাইহোক সুন্দর কিছু ফটোগ্রাফির মাধ্যমে ফলে সৌন্দর্যগুলো তুলে ধরেছেন আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু।

 2 years ago 

বাঙ্গি মনে হয় বেশিরভাগ মানুষেরই অপছন্দ।

 2 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে বিভিন্ন ধরনের ফলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রত্যেকটি ফলের ফটোগ্রাফি দেখতে বেশ অসাধারণ ছিল। আপনি একদম ঠিক বলেছেন আসলে এই ফলগুলো আমাদের প্রতিনিয়ত প্রত্যেকটা মানুষের খাওয়া উচিত। তবে এই ফলগুলোর মধ্যে আমার সব থেকে পছন্দের ফল হচ্ছে তরমুজ। ধন্যবাদ এত সুন্দর ভাবে ফটোগ্রাফি শেয়ার করে বর্ণনা দেওয়ার জন্য।

 2 years ago 

প্রতিনিয়ত খাওয়া উচিত তবে আমরা মাত্র কয়টি ফলই বা খাই । আমার তো কোন ফলই ভালো লাগেনা খেতে, দু-একটা ছাড়া ।

 2 years ago 

অনেক ভালো লাগলো আপু আপনার আজকের এই ফলের ফটোগ্রাফি মূলক একটি পোস্ট দেখে। যেখানে আপেল আঙ্গুর কমলা তরমুজ সহ বিভিন্ন প্রকার ফলের ফটোগ্রাফি ধারণ করে ব্লগ সাজিয়েছেন। খুবই ভালো লেগেছে এত সুন্দর ফলের ফটোগ্রাফি মূলক একটি পোস্ট বর্ণনার সাথে পড়তে পারে।

 2 years ago 

আমার ফলের ফটোগ্রাফি গুলো দেখে আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো আপু ।

 2 years ago 

ফল অথবা ফুলের ফটোগ্রাফি মূলক পোস্ট দেখতে আমার খুবই ভালো লাগে। ঠিক তেমনি আজকে আপনি আমাদের মাঝে অনেকগুলো ফলের ফটোগ্রাফি নিয়ে উপস্থিত হয়েছেন দেখে খুবই ভালো লাগলো আমার। বেশ চমৎকারভাবে ফটো ধারণ করেছেন ডাভ তরমুজ কলা আপেল আঙ্গুর ইত্যাদি ফলের ফটোগ্রাফি। আপনার পোস্ট সাজানো অসাধারণ ছিল।

 2 years ago 

সব ধরনের ফটোগ্রাফি মূলক পোস্টগুলো আমার কাছেও ভালো লাগে দেখতে ।

 2 years ago 

আপনি তো দেখছি ফটোগ্রাফি দিয়ে ফলের বন্যা বইয়ে দিলেন আপু। আমি কিন্তু ফল খেতে অনেক পছন্দ করি।কিন্তু সব ফল না। তবে আমি যে ফলগুলো পছন্দ করি সেগুলো কিন্তু সৃজন ভিত্তিক পাওয়া যায়। আর তাই অপেক্ষা করতে থাকি কখন আসবে ফলগুলো। আর আপনার আজকেট ফলের ফটোগ্রাফি গুলো দুর্দান্ত ছিল। যদিও আমি এই ফলগুলো তেমন একটা খেতে পছন্দ করি না। ঠিক বলেছেন আপু ডাবের দাম এত বেড়ে গেছে যে, ১০ টাকা কমাতে বললে বলে ডাব না কিনে দেখেই চলে যেতে।

 2 years ago 

ঠিকই বলেছেন আজকাল তো সব কিছু মানুষ একদাম চেয়ে বসে থাকে কমাতে গেলে কখনোই কমায় না ।

 2 years ago 

খুবই সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনি এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন তা দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছি। আপনার শেয়ার করা বাঙ্গির ফটোগ্রাফি এবং তরমুজের ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে।

 2 years ago 

আমার ফলের ফটোগ্রাফি দেখে আপনি মুগ্ধ হয়ে গিয়েছেন শুনে ভালো লাগলো ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64222.97
ETH 1872.99
USDT 1.00
SBD 0.38