ড্র দিয়ে শেষ করলো ব্রাজিল

in আমার বাংলা ব্লগ2 years ago

27-03-2024

১৩ চৈত্র , ১৪৩০ বঙ্গাব্দ


🌼আসসালামুআলাইকুম সবাইকে🌼


কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো ও সুস্থ্য আছেন। তো আমি বরাবরের মতো ভালো থাকার চেষ্টা করছি। বেশ কয়েকদিন ধরে মাথা ব্যথার প্রবলেমে ভুগছি। যেহেতু রোজা রাখা হয় এজন্য ব্যথাটাও বেড়ে যায় দিনের বেলা। রাতের বেলা আবার খাওয়া দাওয়া করলে সবঠিকঠাক। যাক, আপনারা জানেন যে, আমি প্রায়ই আপনাদের সাথে খেলা নিয়ে পোস্ট করে থাকি। তো গত রাতে বলতে আজ রাতে ব্রাজিল বনাম স্পেনের মধ্যকার ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। আমি ব্রাজিলের বলতে গেলে একজন ফ্যান। সেই ছোটবেলা থেকে ব্রাজিল সাপোর্ট করে আসছি। তবে সেটা বড় কথা নয়। কথা হচ্ছে খেলাটাকে উপভোগ করা। সেটা যেকোন টিমের হতে পারে। স্পেনের সান্তিয়াগো বার্নাভো স্টেডিয়ামে শুরু হয় ম্যাচটি। শেষ স্পেনের সাথে ব্রাজিল খেলেছিল ১৯৮৬ সালে। এরপরে গতরাতে আবারো স্পেনের সাথে খেলা অনুষ্ঠিত হলো। পাচঁ বারের দেখায় তিনটাতেই ব্রাজিল জিতেছে। তার বিপরীতে স্পেন একটি ম্যাচ জিতেছিল।

Screenshot_2024-03-27-11-43-24-59.jpg

Screenshot_2024-03-27-11-44-57-98.jpg

screenshot from ESPN STAR

তবে স্পেনের সাম্প্রতিক পারফর্মেন্স খুবই ভালো। বিশ্বকাপেও তারা ভালো খেলেছে। শেষের দিকে এসে ছিটকে গিয়েছিল। বলতে গেলে ব্রাজিলের মতোই। তো ব্রাজিলের টিমে বেশ কিছু নতুন প্লেয়ার দেখলাম। তার মধ্যে এনড্রিক একজন। অনুর্ধ্ব-২৩ বিশ্বকাপেও এনড্রিক খুবই ভালো খেলেছিল। এনড্রিককে বলা হচ্ছে দ্বিতীয় নেইমার। তবে গতকাল নেইমার ছিল না। ইনজুরির কারণে দলের বাইরে রয়েছে। তিতে চলে যাওয়ার পর ব্রাজিম টিম অনেকটাই ভারসাম্যহীন দল ছিল। আজ দেখলাম নতুন কোচ এসেছে। ডি জুনিয়র বর্তমান ব্রাজিলের নতুন কোচ। তো ম্যাচের শুরুতেই ব্রাজিলের বিচ্ছিন্ন খেলা। স্পেন যেন বল ছাড়তেই ছিল না। ম্যাচের দশ মিনিটের দিকে ডিবক্সের ভিতরে ফাউল করে ব্রাজিলের এক প্লেয়ার। তার ফলস্বরূপ পেনাল্টির ডাক রেফারির। প্রথম গোল করে রদ্রি। ১-০ গোলে এগিয়ে যায় স্পেন। তারপর ব্রাজিল কিছু সুযোগ পেয়েছিল কিন্তু ফিনিশিংটা ভালোভাবে দিতে পারেনি।

Screenshot_2024-03-27-11-46-51-09.jpg

Screenshot_2024-03-27-11-50-42-68.jpg

screenshot from ESPN STAR

তবে ম্যাচের ৩৬ মিনিটে আবারো গোল করে বসে স্পেন। মিডফিল্ডার ওলমোর গোলে ২-০ তে এগিয়ে যায় স্পেন। খেলা দেখে মনে হচ্ছিল বিশ্বকাপের মতোই খেলছে ব্রাজিল। কারণ বিশ্বকাপে ব্রাজিল একটাও ভালোভাবে ফিনিশিং দিতে পারেনি। কিন্তু খেলার ৪০ মিনিটের মাথায় স্পেনের গোলকিপারের ভুল শটে ব্রাজিলের রদ্রিগো সবাইকে বোকা বানিয়ে গোল দিয়ে বসে। ২-১ এ তখন গোলস্কোর। তারপর থেকে ব্রাজিল টিমের খেলার স্পিরিট অনেকটাই বেড়েছিল। হাফটাইম শেষ হয় ২-১ গোল ব্যবধানে। হাফ টাইম শেষে ম্যাচের ৪৬ মিনিটে রাফিনহাকে তুলে মাঠে নামায় এনড্রিককে। তারপর থেকে ব্রাজিলের খেলার গতিটাও বেড়ে যায়। এনড্রিকের দৌড়ের স্পিড ভালো। যেটা খুবই দরকার ফুটবল খেলায়। এদিকে হলুদ কার্ড পাওয়া গুইমেরেজকে তুলে মাঠে নামায় মিডফিল্ডার এন্ড্রিকে। তারপর স্পেনও বেশ কিছু সুযোগ পেয়েছিল। কিন্তু তারাও মিস করে বসে। ওলমোর শটে গোল হয়েই যেতো! যদিনা গোলকিপার পারফেক্টলি সেইভ না দিতো।

Screenshot_2024-03-27-11-51-03-65.jpg

screenshot from ESPN STAR

তারপর ম্যাচের ৫০ মিনিটে মাঠে নেমেই এনড্রিক গোল করে বসে। ২-২ সমতায় ফিরে আসে গোল স্কোর। তারপর অনেকটায় যেন হাফ ছেড়ে বাচেঁ ব্রাজিল। তারপর ম্যাচের ৮৭ মিনিটের মাথায় ডিবক্সের ভিতরে ফাউল করে বসে পেরেইরা। যার কারণে রেফারি পেনাল্টি দেয় স্পেনকে। মিডফিল্ডার রদ্রি আবারো পেনাল্টিতে গোল করে। ৩-২ এ এগিয়ে যায় স্পেন। তখনই মনটা খারাপ হয়ে যায়। কারণ সমতায় ফিরে আসার পর আবারো একটা গোল করে এগিয়ে গেল। একদম শেষ টাইমে গোল করে এগিয়ে গেলে সেটা কভার করতে পারবে কি না সেটাও দেখার বিষয় ছিল। ম্যাচের অতিরিক্ত ৬ মিনিটে, ডিবক্সে ফাউল করে বসে স্পেনের এক প্লেয়ার। রেফারি তখন পেনাল্টি দেয় ব্রাজিলকে। আর লুকাস পাকোইতা পেনাল্টি শটে গোল করে ব্রাজিলকে সমতায় নিয়ে আসে। ৩-৩ গোলে ম্যাচ শেষ হয়। তবে অনেকদিন পর ব্রাজিলের খেলাটা উপভোগ করলাম। গোল খাওয়ার পরও যে গোল দিতে পেরেছে এটা আমার মনে হয় ব্রাজিলের জন্য ভালো একটা দিক।



10% beneficary for @shyfox ❤️

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg

আমি কে?

IMG-20211205-WA0092.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। সম্প্রতি আমি ইলেকট্রিক্যাল থেকে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং শেষ করেছি। এখন বিএসসি এর জন্য প্রিপারেশন নিচ্ছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত দু বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। যাক,
নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

সময়ের অভাবে খেলা তেমন দেখা হয় না। তবে আমার কাছে কিন্তু খেলা দেখতে বেশ ভালো লাগে। কিন্তু আপনি বেশ দারুন করে পুরো খেলাটির রিভিউ আমাদের মাঝে শেয়ার করেছেন। মনে হয় ব্রাজিল জিতে গেলেই ভালো হতো। ধন্যবাদ এমন সুন্দর একটি খেলা রিভিউ করার জন্য।

 2 years ago 

যদিও ব্রাজিলের খেলাটা দেখতে পারিনি তবে ঘুম থেকে উঠেই হাইলাইট দেখলাম বেশ হাই কনটেস্ট একটা খেলা হয়েছে। ড্র দিয়ে যদিও শেষ করল ব্রাজিল তবে অপরদিকে আর্জেন্টিনা কিন্তু জয় লাভ করেছে, যাই হোক শুভকামনা থাকবে ব্রাজিল দলের প্রতি দেখা যাক সামনের ম্যাচগুলোতে তারা কি করে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা রিভিউ তুলে ধরার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

এরকমভাবে পরপর দুবার গোল খাওয়ার পরেও পুনরায় সমতায় ফিরে আসতে পেরেছে ব্রাজিল স্পোর্টস রিভিউটি দেখে বেশ ভালো লাগলো। আর নিঃসন্দেহে এনড্রিক ভালো মাপের খেলোয়ার। তার দৌড়ের স্কিল এবং খেলার কৌশল অনেকটাই আপডেটেড। তার খেলা বেশ ভালো লাগে। স্পেন ও বর্তমান দারুন পারফরমেন্সে রয়েছে। যাই হোক গোল না খেয়ে অবশেষে ব্রাজিল দিয়ে খেলা শেষ করব এটাই বিশাল ব্যাপার। আপনি খেলার ভিডিওটি দারুন ভাবে করেছেন ভাইয়া বেশ ভালো লাগলো।

 2 years ago 

আসলে ম্যাচটি আমিও দেখতে চেয়েছিলাম কিন্তু ঘুমিয়ে গিয়েছিলাম । ব্রাজিলের বর্তমান পারফরমেন্স খুবই খারাপ। নতুন দল হিসেবে মোটামুটি ভালই খেলেছে। সেই ম্যাচের হাইলাইটস আমি দেখেছি অনেক মিস করেছি ।এত সুন্দর করে রিভিউ দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আসলে গত রাত্রে ব্রাজিল বনাম স্পেনের মধ্যকার ফুটবল ম্যাচে অত্যন্ত উত্তেজনা করে এবং উপভোগ্য একটি ফুটবল ম্যাচ হয়েছিল। এক সময় ধরে নিয়েছিলাম হয়তো ব্রাজিল এক গোলে হেরেই গেল। কিন্তু একেবারেই শেষ মুহূর্তের পেনাল্টি লাভ করার মধ্য দিয়ে খেলায় সমতা আনে ব্রাজিল ফুটবল টিম। তবে গত রাতের এই ম্যাচটি এই বছরের জন্য অন্যতম সেরা একটি ম্যাচ বলে আমি মনে করি।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমিও ছোটবেলা থেকেই ব্রাজিলের ভক্ত। এই ম্যাচটি আমার দেখা হয়নি, তবে স্কোর দেখেছিলাম ৩-৩ গোলে ম্যাচটি ড্র হয়। স্পেন মোটামুটি অনেক দিন ধরেই বেশ ছন্দে রয়েছে। এই ধরনের ফাইটিং ম্যাচ দেখতে আসলেই খুব ভালো লাগে। একেবারে টানটান উত্তেজনা কাজ করে। তবে ব্রাজিলের ফিনিশিং ভালো হলে এই ম্যাচটি জিততে পারতো। যাইহোক চমৎকার ভাবে এই ম্যাচের রিভিউ শেয়ার করেছেন ভাই। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

তবে ভাই অনেকদিন পর খেলা দেখে বেশ উপভোগ করলাম। গোল খেয়েও উসুল করতে পারলো, এটাই যেন বড় প্রাপ্তি ছিল ম্যাচে।

 2 years ago 

আসলেই ভাই, ২-০ তে পিছিয়ে থেকে ব্রাজিল দুর্দান্ত কামব্যাক করেছে এই ম্যাচে। এই ধরনের ম্যাচ দেখতে আসলেই খুব ভালো লাগে।

 2 years ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া। আমরা এমনি ব্রাজিল টিমকে দেখতে চাই!

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 61123.34
ETH 1583.02
USDT 1.00
SBD 0.47