আলু দিয়ে বাঁধাকপির সুস্বাদু ভাজি রেসিপি।

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম/আপনারা সবাই কেমন আছেন?আশা করছি আপনারা সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

IMG_20240616_112949.jpg

আজকে আমি @santa14 আপনাদের মাঝে আবারও চলে এলাম। আজকে আমি একটি মজাদার সুস্বাদু বাঁধাকপি ভাজি রেসিপি নিয়ে চলে এলাম।যদিও আমার তেমন একটা পছন্দ না বাঁধাকপি টা।কারণ এর মধ্যে রান্নার পরেও কেমন একটা জানি গন্ধ লাগে তার জন্য। তবে ম্যাজিক মসলা দিয়ে ভাজি টা রান্না করলে খেতে যেমন মজাদার হয় তেমন সুগন্ধ টা ও দারুণ হয়।আর সব থেকে বড় কথা যেকোনো সবজি আমাদের শরীলের জন্য খুব উপকারী। খেতেও কিন্তু দারুণ মজাদার লাগে তেমন একটা খারাপ লাগে না। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি আজকের মজাদার বাঁধাকপি রেসিপি।

আলু দিয়ে বাঁধাকপির সুস্বাদু ভাজি রেসিপি

IMG_20240616_112918.jpg

RNFetchBlobTmp_u1jk0sfywerw2ynjl3r0pf.jpg

  • বাঁধাকপি।
  • ধনিয়াপাতা।
  • কাঁচা মরিচ।
  • ম্যাজিক মসলার প্যাকেট।
  • পেঁয়াজ।
  • আদা ও রসুন বাটা।
  • হলুদ গুঁড়ো।
  • শুকনো মরিচ গুঁড়ো।
  • লবণ।
  • সয়াবিন তেল।
IMG_20240616_112601.jpgIMG_20240616_112501.jpg

RNFetchBlobTmp_umr5gdzzjbqftfg1johf6l.jpg

প্রথম ধাপ
IMG_20240616_112528.jpgIMG_20240616_112545.jpg

এখন প্রথমে বাঁধাকপি কুচি কুচি করে কেটে নিয়ে নিবও। এরপর পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিবও। পেঁয়াজ খোসা ছাড়িয়ে কাঁচা মরিচ ও ধনিয়াপাতা ধুয়ে কুচি করে কেটে নিয়ে নিবও।

দ্বিতীয় ধাপ
IMG_20240616_112649.jpgIMG_20240616_112635.jpg

এখন একটি করিয়া তে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিবও। এরপর পেঁয়াজ কুচি গুলো দিয়ে দিবও। পেঁয়াজ কুচি গুলো ভাজা হলে এতে বাঁধাকপি গুলো দিয়ে দিব।

তৃতীয় ধাপ
IMG_20240616_112724.jpgIMG_20240616_112708.jpg

এবার ভালো করে নেড়ে বাঁধাকপি গুলোর উপরে কাঁচা মরিচ ও গুঁড়া মসলা গুলো দিয়ে দিবও।

চতুর্থ ধাপ
IMG_20240616_112802.jpgIMG_20240616_112745.jpg

এরপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবও। এরপর ঢাকনা তুলে ভালো করে নেড়ে দিবও।

পঞ্চম ধাপ
IMG_20240616_112828.jpgIMG_20240616_112815.jpg

এখন সব গুলো সিদ্ধ হলে এতো ধনিয়াপাতা কুচি গুলো দিয়ে দিবও। এরপর আরও মিনিট কয়েক রান্না করে। এরপর এতে ম্যাজিক মসলা দিয়ে দিব।ভালো ভাবে নেড়ে পাঁচ মিনিট রান্না করে নিবও।

ষষ্ঠ ধাপ

IMG_20240616_112850.jpg

এখন সব উপকরণ এক সাথে মিশে গেলে। লবণ টেস্ট করে চুলা বন্ধ করে দিবও।

পরিবেশনে

IMG_20240616_112918.jpg

IMG_20240616_113007.jpg

IMG_20240616_112933.jpg

IMG_20240616_112949.jpg

এখন পরিবেশনের জন্য একটি থালায় নিয়ে নিলাম। খেতে অসম্ভব সুস্বাদু হয়েছে। আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই জানাবেন।

ATHztMY7eTanRk3GJbMbfpEPnea9KpDmrYUhzyr7W8bqmvSwW3AUnY7pXDSmaYZX1mwt1YK8UZeuFMN2GcF1hwAK27bgkK92HLbt7VfjzzrU6G6LjMm5QNJ3oLV7ajvat2Sg97LTWfu1QSgoueU41USU3NhBmcR684kh5Mpr8gqs1RhgPGbjKsgs1hdHQsTXuJctZMBokKNSKVCneoo8YRqY.png

আজকে এ পর্যন্তই বিদায় নিলাম। ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই। কোন ভুল ত্রুটি হলে দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ সবাইকে।

ATHztMY7eTanRk3GJbMbfpEPnea9KpDmrYUhzyr7W8bqmw4A3zY3NcDtsXXcknfiPWwLU6feJwZBt5cQhRcR3SPGqHf5Ws4Bjy3cSPz6mERQ1sDZwH4DBExxbZW1DTirHi88MKSQTFbdHRXBsYDrufkmeD4foYQShuJ6ezpD7oQ2nAYyz12uRSP6ewx1siSB3msxMiFW1QTwZhhSSDddtqVQ.png

ATHztMY7eTanRk3GJbMbfpEPnea9KpDmrYUhzyr7W8bqmwKtcuUVAUNh2dfaLjMTAZpWSVqHGryjmSxKCnmwDdfcL3LHsM1Di4PEMRy1dZC9LygW5XWq56mHEMLE8jjhy45DzWPtuhAM3gcxPDVmnY1LHJZcdxftcLbr1W8TbyUjK68U8HxVhi3wzFTKTf9gyqJaBGUU5mNpwKn2MgQFneUE.png

ATHztMY7eTanRk3GJbMbfpEPnea9KpDmrYUhzyr7W8bqmvMvKFZyjg3L8ykGz7LRTxBjTUYHLm3rgpQC5HrASbbZVEHY6KrzxK5D6Ls42xqWeR6w3Bcb4uzQsABsqdgxsxGE8bdC19AQtoeL9EGk3Y1yrEHeodcqtJ46yuidfjhXHqHW7ADtPFW4xy2o1AvghWydrQtuTaQ1XGrXSzJV2Ytu.gif

ATHztMY7eTanRk3GJbMbfpEPnea9KpDmrYUhzyr7W8bqmukNfs2GuW2etrTVEYNc1vW1DsqnRnee2zJWh2DCbPduaKfaS7uvzEJJQXDnyBqwU6zxcFcXiXiYSUu6AwvfNtE1ECCufxHeAzKkus6TvSJwfCCs3nsrDWUfPFybRULDd6FgG7D3tcH5W3dXoNWzfLMEgYHRnicmRcgwmQ2vRhdo.gif

Sort:  
 2 years ago 

ভাজি রেসিপি খেতে এমনিতে বেশ মজা লাগে। আজকে আপনি আলু এবং বাঁধাকপি দিয়ে চমৎকার ভাজি রেসিপি করেছেন। তবে এ ধরনের রেসিপি দিয়ে গরম ভাত এবং গরম ডাল দিয়ে খেতে বেশ মজা লাগে। এবং রুটি খেতে ও বেশ মজা লাগে। খুব সুন্দর করে রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপু । এতো সুন্দর মতামত দিয়ে পাশে থাকার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আলু হচ্ছে সকল তরকারির রাজা।আলু ব্যতীত যে কোন তরকারী একদম অসম্পূর্ণ থেকে যায়। আপনার তৈরি করা আলু দিয়ে বাঁধাকপির সুস্বাদু ভাজি রেসিপি টি অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। আপনি একদম ধারাবাহিকভাবে ইউনিক পদ্ধতি অবলম্বন করে রেসিপি টি সম্পন্ন করেছেন। বেশ ভালো লাগলো আপনার তৈরি করা রেসিপি টি।

 2 years ago 

এতো সুন্দর একটি মতামত দিয়ে পাশে থাকার জন্য। অনেক অনেক ধন্যবাদ। এমন ভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন।

 2 years ago 

আলু দিয়ে বাঁধাকপির ভাজি রেসিপি অনেক বার খাওয়া হয়েছে। অনেক মজা লাগে রেসিপিটি গরম ভাত কিংবা রুটি দিয়ে খেতে। কিন্তু আপনি এখানে ম্যাজিক মসলা ইউজ করেছেন এভাবে কখনো খাওয়া হয়নি। আশা করি এভাবে খেতেও অনেক দারুন লাগবে। ধন্যবাদ রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

একদম ঠিক বলছেন আপু । গরম ভাত আর পরোটা দিয়ে খেতে অনেক ভালো লাগে। তবে ম্যাজিক মসলা দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে। অনেক অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

আলু দিয়ে বাঁধাকপি ভাঁজি অনেক মজার একটি খাবার।এত সুন্দর একটি খাবার তৈরীর প্রতিটি ধাপ ছবিসহ অনেক সুন্দর ভাবে বর্ণনা করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপু। মতামত দিয়ে পাশে থাকার জন্য।

 2 years ago 

আলু দিয়ে বাঁধাকপি ভাজি করলে খেতে অনেক ভালো লাগে। আর এই ধরনের ভাজি গুলো আমার অনেক পছন্দের। আর সাথে যদি হয় পরোটা তাহলে একেবারে জমে যায়। আপু আপনি এত সুন্দর করে এই রেসিপি তৈরির পদ্ধতি আমাদের মাঝে তুলে ধরেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

একদম ঠিক বলছেন ভাইয়া। পরোটা দিয়ে খেতে অসম্ভব ভালো লাগে। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আলু যেকোনো জিনিসের মধ্যে দিয়ে রান্না করে খেতে ভীষণ ভালো লাগে। আর বাঁধাকপি দিয়ে যদি আলু ভাজি করা যায় তাহলে তো এর স্বাদ আরো বেড়ে যায়। আপনি আলু দিয়ে বাঁধাকপি সুস্বাদু ভাজি রেসিপি তৈরি করেছেন। রেসিপি তৈরি করার ধাপ গুলো সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

এই ধরনের রেসিপি গুলোতে ম্যাজিক মসলা দিলে সত্যিই খুব ভালো লাগে খেতে। তবে এখন বাঁধাকপি কোথায় পেলেন?? বাঁধাকপি ভাজি রেসিপি শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো। খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন পুরো রেসিপি। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু বাঁধাকপি এখন বাজারে পাওয়া যায়। আর এইটা শীতকাল সবজি না বললেই হয় । অনেক অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

আপু আজ আপনি দেখছি দারুন একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করেছেন। আমি এমনিতে বাঁধাকপি ভাজি খেয়েছি কিন্তু কখনো আলু একত্রে বাঁধাকপি ভাজি খাওয়া হয়নি। আপনার আজকের রেসিপিটি আমার কাছে অনেক ইউনিক লেগেছে । আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু আলু দিয়ে বাঁধাকপি এমন ভাবে ভাজি করলে খেতে অনেক সুস্বাদু লাগে। তবে এমন ভাবে একবার খেয়ে দেখবেন অসম্ভব ভালো লাগে। অনেক অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

কি দারুণ লোভনীয় রেসিপিটি আপু।বাঁধা কপি ভাজা।আমার ভীষন পছন্দের। সকালের নাস্তায় এই রেসিপিটি ভীষণ চমৎকার লাগে খেতে।ধাপে ধাপে বাঁধাকপি ভাজা পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

একদম ঠিক বলছেন আপু সকালের নাস্তার সাথে।খেতে অসম্ভব মজাদার লাগে রুটির সাথে।অনেক অনেক ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64301.72
ETH 1879.43
USDT 1.00
SBD 0.37