ফুড ফটোগ্রাফি পোস্ট।

কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


আপনারা যারা আমার পোস্ট পড়েন তারা জানেন আমি একজন ভোজন রসিক মানুষ। খাওয়া-দাওয়া করতে আমি খুবই পছন্দ করি। আর সেটা যদি হয় বাইরের রেস্টুরেন্টে তাহলে তো কোন কথাই নেই। এই মাসে পরিবারের সাথে কয়েকবার বাইরে গিয়েছিলাম খাওয়া-দাওয়া করার জন্য। তার ভেতরে একবার আমাদের এলাকাতে উদ্বোধন হওয়া একটি নতুন রেস্টুরেন্টে গিয়েছিলাম খেতে। এটা ছাড়াও পরবর্তীতে আরও দুইবার দুটো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছি।

আমরা যখন বাইরে খাওয়া দাওয়া করি বেশিরভাগ সময়ই থাই বা চাইনিজ আইটেম গুলি খাওয়া হয়। আমাদের সবারই চাইনিজ এবং থাই খাবার গুলো খুবই পছন্দের। ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, থাই সুপ, চাওমিন, পাস্তা এই ধরনের খাবার খেতে আমি এবং আমার পরিবারের সবাই বেশ পছন্দ করে। আমি যে শুধু বাইরে খেতে পছন্দ করি তা নয়। বাসাতেও অনেক সময় ভালো-মন্দ রান্না করা হয়। সেগুলো খেতেও আমার কাছে অনেক ভালো লাগে। যাইহোক আজকে আপনাদের সাথে কিছু খাবারের ফটোগ্রাফি শেয়ার করবো। তাহলে চলুন দেখে নেয়া যাক।

IMG_20230913_201022.jpg

ছবিতে আপনারা যে খাবারটি দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে সিজলিং চাওমিন। এই খাবারটি আমার অত্যন্ত পছন্দের। আমাদের শহরে একটি নদীর পাশে রিভেইরা লাউঞ্জ নামের একটি রেস্টুরেন্ট রয়েছে। সেখান থেকে এই খাবারটি খেয়েছিলাম। এখন সেই রেস্টুরেন্টে গেলে এটি আমাদের একটি ধরাবাধা খাবারে পরিণত হয়েছে।

IMG_20230919_135552.jpg

কয়েকদিন আগে দুপুরে হঠাৎ করে খিচুড়ি আর ইলিশ মাছ খেতে ইচ্ছা হয়েছিলো। সেদিন আকাশটাও ছিল মেঘলা খিচুড়ি ইলিশ খাওয়ার জন্য একেবারে পারফেক্ট ওয়েদার। এই ধরনের ওয়েদারে আমার কাছে খিচুড়ি ইলিশ খেতে সব চাইতে মজা লাগে। স্ত্রীকে খিচুড়ি ইলিশ খাওয়ার কথা বলতেই সে রাজি হয়ে গিয়েছিলো। রান্না হওয়ার পরে খাওয়ার আগে এই ছবিটি তুলেছিলাম।

IMG_20230827_175115_1.jpg

আপনারা যারা আমার পোস্ট পড়েন তাদের কাছে এই খাবারটি খুবই পরিচিত হওয়ার কথা। এটি হচ্ছে আমার এবং আমার বন্ধুর ফেরদৌসের পছন্দের সেই প্রিয় ভাঙচুর। আমরা আমাদের সেই পছন্দের ফুচকার দোকানে গেলে এখন এই খাবারটি অবশ্যই খাওয়া হয়।

IMG_20230814_195211.jpg

আমাদের এলাকায় কিছুদিন আগে একটি নতুন কাবাব এর রেস্টুরেন্ট চালু হয়েছে। রেস্টুরেন্টটি বেশ জাঁকজমকপূর্ণ সেখানকার ডেকোরেশন আমার কাছে খুবই পছন্দ হয়েছে। সেই রেস্টুরেন্টে খেতে গিয়ে অর্ডার করেছিলাম টাংরি কাবাব। ছবিতে আপনারা সেই টাংরি কাবাব দেখতে পাচ্ছেন। দেখতে যতটা ভালো মনে হচ্ছে খেতে আসলে ততটা ভালো ছিলো না।

IMG_20230806_175759.jpg

ছবিটা আপনারা এক স্লাইস পিজ্জা দেখতে পাচ্ছেন। কিছুদিন আগে বাজারে গিয়েছিলাম বাজার করতে। হঠাৎ করে হালকা ক্ষুধা লাগলে চিন্তা করলাম কিছু একটা খেয়ে নেই। তখন একটি ফাস্টফুডের দোকান থেকে এই পিৎজা স্লাইসটি খেয়েছিলাম। এটা খেতে বেশ ভালোই ছিলো।

IMG_20230806_175805.jpg

ছবিতে যে খাবারটি দেখতে পাচ্ছেন এটাকে আমাদের এখানে বলে চিকেন পাই। এটা খেতে অনেকটা প্যাটিসের মতো টেস্ট। এই খাবারটি আমার অত্যন্ত পছন্দের। একসময় আমাদের এলাকায় একটি ফাস্টফুডের দোকান ছিলো। তাদের চিকেন পাই আমার খুবই পছন্দ ছিলো। তবে এখন সেই ফাস্টফুড শপ না থাকলেও নতুন একটি ফাস্টফুড শপে এই খাবারটি বিক্রি করে। সেখান থেকেই খাওয়ার সময় ছবিটি তুলেছিলাম।


আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।


ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইসহুয়াই নোভা 2i
ফটোগ্রাফার@rupok
স্থানফরিদপুর


🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩


@rupok

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

মজার মজার খাবারের ফটোগ্রাফি শেয়ার করলেন ভাইয়া। দেখে লোভ লেগে গেলো।আমার ও চাইনিজ ও থাই খাবার বেশ পছন্দ। তাই বাসায় নিজে রান্নার ট্রাই করি।আপনি খাবার খেতে পছন্দ করেন,ঘুরাঘুরি করতে পছন্দ করেন তা আমরা জানি ভাইয়া।সুন্দর সুন্দর খাবারের ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 3 years ago 

আজকে আপনি দুর্দান্ত কিছু খাবারের ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া।আপনার বন্ধুর পছন্দের ফুসকা দেখেই বুঝতে পারলাম খেতে খুব ভালো ছিল।চিকেন পাই খেতে বেশ ভালো লাগে আমারও।সবগুলো খাবারের আইটেম লোভনীয় লাগছে ফটোগ্রাফিতে ।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

এই ধরনের পোস্ট দেখা মোটেই ভালো না। এতে পেটের কষ্ট হয় হা হা। আপনার খাবারের ফটোগ্রাফি গুলো চমৎকার ছিল ভাই। চিজেল চাওমিন বা খিচুড়ি আর ইলিশ কোনটা ছেড়ে কোনটার কথা বলব। তবে আপনি খাবার গুলো আবার বেশ দারুণ ক‍্যাপচার করেছেন। দারুণ ফটোগ্রাফি ছিল ভাই খাবারের। ধন্যবাদ আমাদের সঙ্গে খাবারের ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য।।

Posted using SteemPro Mobile

 3 years ago 

এই ধরনের পোস্ট দেখা মোটেই ভালো না। এতে পেটের কষ্ট হয় হা হা। আপনার খাবারের ফটোগ্রাফি গুলো চমৎকার ছিল ভাই। চিজেল চাওমিন বা খিচুড়ি আর ইলিশ কোনটা ছেড়ে কোনটার কথা বলব। তবে আপনি খাবার গুলো আবার বেশ দারুণ ক‍্যাপচার করেছেন। দারুণ ফটোগ্রাফি ছিল ভাই খাবারের। ধন্যবাদ আমাদের সঙ্গে খাবারের ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য।।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ভাইয়া বেশ কিছু আন কমন ফুড দিয়ে আজকের ফটোগ্রাফি পোস্ট শেয়ার করেছেন। এখানকার প্রতিটি রেসিপিই কিন্তু বেশ লোভনীয় । আর লোভনীয় এত সব খাবার দেখে তো মাথাইয় ঠিক রাখতে পারছি না। তবে আপনার ফুড ফটোগ্রাফির অনেক গুলোর নামই কিন্তু আনকমন । ধন্যবাদ ভাইয়া একটু লোভ বাড়িয়ে দেওয়ার জন্য।

 3 years ago 

ভাঙচুর কোনদিন খাওয়া হয়নি ভাইয়া। ফেরদৌস ভাইয়ার এই পছন্দের খাবারটি দেখতেও বেশ লোভনীয় লাগছে। এছাড়া প্রত্যেকটি খাবার অনেক লোভনীয় লাগছে ভাইয়া। আপনি এবং আপনার পরিবারের সবাই বাহিরে খেতে পছন্দ করেন জেনে ভালো লাগলো। আর আপুর হাতে রান্না করা ইলিশ এবং খিচুড়ি খুবই লোভনীয় হয়েছে।

 3 years ago 

আমার জানামতে আপনি ভোজন রসিক এবং ভ্রমণপ্রিয় একজন মানুষ। মাঝেমধ্যে চাইনিজ এবং থাই ফুড না খেলে ভালো লাগে না আমার। তাইতো আমি আমার বন্ধু বান্ধব এবং ওয়াইফকে নিয়ে চাইনিজ রেস্টুরেন্টে যাই মাঝেমধ্যে। যাইহোক বেশ ইয়াম্মি কিছু খাবারের ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাই। প্রতিটি খাবার দেখতে বেশ লোভনীয় লাগছে। যাইহোক এতো মজাদার খাবারের ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64150.00
ETH 1866.15
USDT 1.00
SBD 0.35