কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।
আপনারা যারা আমার পোস্ট পড়েন তারা জানেন আমি খেতে অত্যন্ত ভালবাসি। খাবার বিষয়গুলো নিয়ে আমি মোটামুটি খোঁজ খবর রাখার চেষ্টা করি। সেই সুবাদেই আমি ফুড ব্লগারদের ভিডিওগুলি দেখি। ফুড ব্লগারদের ভিডিও দেখলে বিশ্বের বিভিন্ন অঞ্চলের মানুষের খাদ্যাভ্যাস সম্বন্ধে একটা ধারণা পাওয়া যায়। একদিন এক ফুড ব্লগারের ভিডিও দেখতে দেখতে হঠাৎ করে এক ধরনের শরবতের দিকে আমার নজর গেল। সেই বিক্রেতার মতে সেই শরবতের নাম ছিল মোহাববত কা শরবত। একজন ইন্ডিয়ান ফুড ব্লগারের ভিডিও দেখছিলাম। সেখান থেকেই এই শরবত দেখতে পেয়েছিলাম।
হঠাৎ করে খেয়াল করে দেখলাম বর্তমানে বাংলাদেশেও এই শরবত নিয়ে বেশ আলোড়ন তৈরি হয়েছে। দেশের বিভিন্ন জায়গায় এই শরবত বিক্রি করা হচ্ছে। আবার অনেক ফুড ব্লগার এই শরবত তৈরি করে সেটার ভিডিও ইউটিউবে আপলোড করছে। তো এই শরবতের ভিডিওটা যখন আমি প্রথম দেখি তখনই এটা খাওয়ার ইচ্ছা হয়েছিল। কিন্তু তখন চিন্তা করছিলাম যে এটা খেতে হলে তো আমাকে ইন্ডিয়া যেতে হবে। কিন্তু পরবর্তীতে ইউটিউব থেকে এই শরবত বানানোর উপকরণগুলো দেখে বাসায় তৈরি করা চিন্তা করছিলাম। খেয়াল করে দেখলাম এই শরবত বানাতে খুব বেশি উপকরণের দরকার নেই। যে উপকরণ গুলি লাগবে সেগুলি বাসায়ই রয়েছে।
অবশ্য একটি উপকরণ বাসায় ছিল না। সেটি হচ্ছে রুহ আফজা। তাই গত পরশুদিন একটি রুহ আফজা কিনে এনেছি এই শরবত খাওয়ার জন্য। তবে রুহ আফজা কেনার সময় একটু ভয় পাচ্ছিলাম। কারণ আমার বাসায় কেউ রুফ আফজার শরবত খায় না। যদি এই শরবত খেতে ভালো না লাগে। তখন এই রূহ আফজা ফেলে দিতে হবে। যাইহোক গত কয়েকদিন থেকেই চিন্তা করছিলাম এই শরবত বানানোর। কারণ এই রমজান মাসে বিভিন্ন রকমের ঠান্ডা শরবত বা ফলের জুস খেতে আমি অনেক পছন্দ করি। সেই সাথে যদি থাকে এমন চমৎকার একটি শরবত তাহলে তো কথাই নেই। এই শরবত বানানো যেমন সহজ। তেমনি সামান্য কয়েকটি উপকরণ হলেই এটি বানানো যায়। তাহলে চলুন দেখে নেয়া যাক শরবতটি তৈরির প্রনালী।
মহব্বত কা শরবত

উপকরণ

★দুধ
★তরমুজ
★চিনি
★বরফ
★রুহ আফজা
তৈরির প্রনালী

প্রথমে তরমুজগুলো একেবারে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। আর যদি তরমুজের বিচি গুলো আলাদা করে নেয়া যায় তাহলে ভালো হয়। যদিও আমি ঝামেলা এড়ানোর কারণে বিচি গুলো আলাদা করে নেইনি।

এখন একটি পাত্রে জাল দেয়া ঠান্ডা দুধ নেই। তবে ঠান্ডা দুধ না থাকলে এমনি দুধ হলেও চলবে। মনে রাখতে হবে এই শরবত তৈরিতে কোন পানি ব্যবহার করা চলবে না

এখন সেই পাত্রের ভিতর ছোট করে কেটে রাখা তরমুজের টুকরো গুলি দিয়ে দেই।

এখন সেই পাত্রের ভেতর ২ টেবিল চামচ রুহ আফজা ঢেলে দেই।

এখন সেই পাত্রের ভেতরে ২ টেবিল চামচ চিনি দেই।

এখন সেই পাত্রের ভেতরে পরিমাণ মতো বরফ দেই।

এখন একটি চামচ দিয়ে সমস্ত মিশ্রণটা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেই। এই মিশ্রন নাড়াচাড়ার ব্যাপারটা বেশ কিছুক্ষণ করতে হবে। তাহলে পুরো মিশ্রণটা ভালোভাবে তৈরি হয়ে যাবে। ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল মহব্বত কা শরবত। সকলে বাসায় বানিয়ে খেয়ে দেখতে পারেন। খেতে খারাপ লাগবে না। আমার কাছে তো বেশ ভালোই লেগেছে।
আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।
| ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইস | হুয়াই নোভা 2i |
| ফটোগ্রাফার | @rupok |
Support
@heroism Initiative by Delegating your Steem Power

VOTE @bangla.witness as witness

OR
SET @rme as your proxy

🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩
@rupok
এটা মোহাব্বতের শরবত না? আমি রুহ আফজার ফ্যান না,কিন্তু রুহ আফজা দিয়ে বানানো এই একটিমাত্র জিনিসই ভাল লাগে।রিফ্রেশিং শরবতের রেসিপিটি শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া। আশা করি এমন আরো রেসিপি পাব আপনার থেকে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
ভাইয়া একজন ইন্ডিয়ান ফুড ব্লগারের ভিডিও দেখে আপনি খুবই ইউনিক ও মজার শরবত রেসিপি তৈরি করেছেন। আমার কাছেও রুহ আফজা খেতে একদম ভালো লাগে না। কিন্তু এমন শরবত রুহ আফজা দিয়ে তৈরি করলে খেতে অনেক ভালো লাগে। আপনার পরিবারের সবাই নিশ্চয়ই খেয়ে আপনার অনেক প্রশংসা করেছে। এভাবে কখনো এই শরবত খাওয়া হয়নি তবে আপনার কাছ থেকে খুবই ইউনিক শরবত রেসিপি শিখতে পারলাম। আমিও একদিন বাসায় তৈরি করার চেষ্টা করবো। ইফতারিতে বিভিন্ন ধরনের এমন ঠান্ডা শরবত খেতে অনেক ভালো লাগে। ধন্যবাদ।আপনার জন্য শুভকামনা রইল।
শরবত রেসিপি ভাইরাল প্রথম শুনেছি ভাইয়া। খুব ভাল হল ইন্ডিয়া না গিয়েই ইন্ডিয়ার খুব মজাদার ভাইরাল মহব্বত কা শরবত বাসায় বানিয়ে খেয়েছেন। শরবত এর কালার দেখে খুব ইয়াম্মি মনে হচ্ছে। তরমুজ এমনিতেই আমার পছন্দের তার উপর দুধের সাথে শরবত করে খেতে নিশ্চয়ই আরো ভাল হয়েছে খেতে। সম্পূর্ন পানি ছাড়া শরবত মানে অনেকটা তরমুজ মিল্ক শেকের মত মনে হচ্ছে। ধন্যবাদ ভাইয়া।
এই শরবত যেহেতু ভারত এবং বাংলাদেশে ছড়িয়ে গেছে তাহলে এটার নাম ভাইরাল শরবত দিয়ে বেশ ভালোই করেছেন। ভাই আপনার তৈরি ভাইরাল শরবত রেসিপি দুর্দান্ত হয়েছে। মাত্র পাঁচটি উপকরণ দিয়ে তৈরি শরবতের রেসিপি চমৎকার হয়েছে। আর আপনিও রোজার সময় এ ধরনের ঠান্ডা শরবত খেতে ভালোবাসেন তাই এই নতুন আইটেমের শরবতটা পারফেক্ট ছিল আপনার জন্য। আপনার জন্য শুভকামনা রইল ভাই।
বাহ ভাইরাল শরবতের প্রস্তুত প্রণালী আপনি তো এবার আমাদের মাঝেই ভাইরাল করে দিবেন।। বিভিন্ন ধরনের বিভিন্নভাবে শরবত প্রস্তুত করা দেখছি আমার বাংলা ব্লগে তবে আপনার প্রস্তুত করার শরবতটি আমার কাছে খুব ইউনিক মনে হচ্ছে।
ইফতারের সময় এমন ঠান্ডা ঠান্ডা মজাদার এক গ্লাস শরবত সারাদিনের ক্লান্তি দূর করে প্রশান্তি এনে দেবে।।
অনেক সুন্দরভাবে উপস্থাপনা করেছেন প্রত্যেকটা ধাপ ও শুভেচ্ছা রইল আপনার জন্য।।
জি ভাইয়া একদম ঠিক বলেছেন ফুড ব্লগারদের ভিডিও গুলো দেখলে এতো সুন্দর সুন্দর রেসিপি এবং বিভিন্ন অঞ্চলের মানুষের খাদ্যাভ্যাস সম্পর্কে ধারণা পাওয়া যায়।ভাইরাল এই মহব্বতী শরবতের রেসিপিটি আমিও দেখেছিলাম এক ব্লগারের ভিডিও তে।আপনি অনেক সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করেছেন রেসিপিটি।এই রেসিপি দেখে যে কেউ তৈরি করে নিতে পারবেন সহজেই।আপনার রেসিপি তৈরির প্রক্রিয়া অনেক ভালো লেগেছে আমার।ধন্যবাদ ভাইয়া সুন্দর শরবতের রেসিপি পোস্টটি শেয়ার করার জন্য।
ভাইরাল এই শরবতের নাম শুনেছিলাম কিন্তু দেখা হয়নি বা খাওয়াও হয়নি ।তরমুজ দিয়ে আমিও শরবত বানিয়ে খাই মাঝে মাঝে ।তবে এখানে কিছু ব্যতিক্রম উপকরণ আছে তাই মনে হচ্ছে এই শরবতটি ভাইরাল। খেতে নিশ্চয়ই অনেক মজা হবে সাথে রুহ আফজা দেয়ার কারণে।
টাইটেলটা পড়ে থমকে গিয়েছিলাম ভাই,ভাইরাল শরবত রেসিপি? ধরে নিয়েছিলাম নিশ্চয়ই ভিন্ন একটি শরবতের রেসিপি। আপনি ইন্ডিয়ান ফুড ব্লগারের ভিডিও দেখে খুব সুন্দর একটি মজার শরবত রেসিপি তৈরি করেছেন। আপনি পানি ব্যতীত দুধ ও তরমুজ দিয়ে শরবত বানিয়েছেন। তৈরি পদ্ধতি দেখে বোঝা আছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। সুন্দর একটি শরবতে রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।
@rupok স্যার আপনি কেমন আছেন আমার নাম মিঃ ড্যানিয়েল আমি আপনার কমিউনিটিতে একজন সেরা সদস্য হিসেবে যোগ দিতে চাই কমিউনিটিতে যোগদানের জন্য আমার কি করা উচিত। একজন ছাত্র হিসাবে আমি সম্প্রদায়ের একজন প্রশাসক হিসাবে আপনার র্যাঙ্ককে সম্মান করি। প্লিজ গাইড এবং আমাকে সাহায্য করুন আমি এই ধরনের কাজের জন্য কৃতজ্ঞ থাকব আপনার সেরা সম্মান @mrdani12
This community is only for Bengali speaking people. We have got few more community. You can try there. @tron-fan-club you can try .