ওয়াও মোমোর ওয়াও স্বাদ(১০% @shy-fox এর জন্য)
তারিখ-১৫.০৫.২০২৩
নমস্কার বন্ধুরা
আশা করি ঈশ্বরের আশীর্বাদে সকলে খুব ভালো আছেন। আমিও বেশ ভালোই আছি। আজকে একটা খাবারের রিভিউ নিয়ে আসলাম।এক পশলা ঝড় বৃষ্টি হয়ে গেল আমার এলাকায়। সেই কারণে পরিবেশটাও বেশ ঠান্ডা রয়েছে। তাই ভাবলাম আজকে কোন ফুড রিভিউ করা যাক।সেই কারণে আসা।যদিও এটা আজকে খাইনি। সপ্তাহখানেক আগে খেয়েছি।তবে রিভিউ করবো করে আর করা হয়নি।অবশেষে চলে এলাম রিভিউ নিয়ে। যেহেতু ঠান্ডা ঠান্ডা পরিবেশ,তাই মোমোর চেয়ে ভালো খাবারের কথা মাথায় এলো না। তাই সেটাই রিভিউ করতে বসলাম।
আপনাদের এলাকায় ঝড়ে কতটুকু প্রভাব পড়েছে সেটা অবশ্যই জানাবেন। আমাদের এখানে কিন্তু ঝড় হলেও খুব বেশি ভাঙচুর করেনি। অর্থাৎ হালকার উপরে ঝড় গেছে। এটা একটা ভালো বিষয় নয়তো সবথেকে চিন্তায় পড়ি আমি।যে ঝড় হলেই কারেন্ট থাকবে না।আর পরের দিন লগইন করবো কি করে? একদিনও লগইন আবার মিস গেলে সেই দিনের মাইনে কাটা যায়। কারণ আমি নতুন জয়েন করেছি। কিন্তু আমি চাইনা অকারণে আমার একদিনেরও লগইন মিস যাক।সেই কারণে আমি যেভাবেই হোক আমার আট ঘন্টা লগইন সম্পূর্ণ করি।
আজকেও লগইন করবো প্রায় শেষের পথে এমন সময়ই তুমুল ঝড় উঠলো। তাই কোনো রকম ব্রেক না নিয়ে টানা লগইন কমপ্লিট করলাম। কারণ চিন্তাতেই ছিলাম কারেন্ট কখন আসবে! অবশেষে লগইন কমপ্লিট হলো আটটার বদলে সাতটাতে।সেই কারণে খানিকটা তাড়াতাড়ি ছাড়া পেয়ে গেলাম অফিসের কাজের থেকে। তারপরে মা বাবার সাথে বসে খানিক্ষণ গল্প করলাম জমিয়ে,ঠান্ডায় খিচুড়ি খাওয়া হলো। এখন একটা ওয়েব সিরিজ দেখতে দেখতে মনে পড়ল কমিউনিটিতে তো আজকে পোস্ট করাই হয়নি!সে কারণে ভাবলাম ফুড রিভিউ টা আজই করি।
সপ্তাহখানেক আগে হাবিজাবি খেতে মন চাইছিল। যেটা আসলে প্রতি সপ্তাহেই চায়। তাই অনলাইনে অফিসের পরে ওয়াও মোমো থেকে ভাবলাম একটা মোবার্গ(মোমো বার্গার)অর্ডার করব।সাথে ফ্রাইড মোমো। আমার স্টিম মোমোর থেকে ফ্রাইড মোমো খেতে বেশি ভালো লাগে। মানে ওই আর কি যাকে বলে যতটা জাঙ্ক ফুড খাওয়া যায় আমি হলাম সেই দলেরই। এরপরে জোমাটোটা খুলেই হঠাৎ করে দেখি ওয়াও মোমো বেশ কিছু নতুন নতুন আইটেম তাদের লিস্টে ইনক্লুড করেছে।আর তার মধ্যে যেটা সবথেকে বেশি আমার দৃষ্টি আকর্ষণ করলো,সেটা হল বড়া পাওয়ের বদলে মোমো পাও। অর্থাৎ মহারাষ্ট্রের বিখ্যাত খাবার বড়া পাও যেখানে পাউরুটির ভিতর একটা সুন্দর সুস্বাদু বড়া ভরে দেয়, তার বদলে থাকবে এক পিস মোমো সাথে কিছু চাটনি এবং সস। দেখেই ভাবলাম নতুন কিছু অবশ্যই ট্রাই করবো। কারণ মোমো বার্গার আগেই খাওয়া হয়ে গেছে আমার। অবশেষ মোমো পাও অর্ডার করে দিলাম। সাথে কি অর্ডার করব ভাবছিলাম হঠাৎ দেখি ওরা ফ্রয়েড দার্জিলিং মোমোকে পেরিপেরি মশলাতে কোট করে নতুন আরেকটা ডিশ নিয়ে এসেছে।আর আমায় কে পায়। সাথে সাথে এটাও অর্ডার করে দিলাম।
প্রায় ২০ মিনিটের মধ্যে চলে এলো আমার অর্ডার আমার হাতে।হাতে পেয়েই প্যাকেট খুলে বসে পড়লাম।আমি তো দেখে অবাক! প্রথমে মোমোপাও নিয়ে বসলাম।সত্যি বলতে ওয়াও মোমোর বান অর্থাৎ রুটি টা সেটার বার্গারের হোক অথবা পাও এর, এত নরম যে মুখে দিলে বেশি চিবোতে হয় না। যেন গলে যায়। আর মোমো তো সব সময়ের মতনই একদম চিকেনে ঠাসা,আর বেশ বড়। সাথে বেশ কিছু সস, চাটনি এসব ছিল। সব মিলিয়ে ফেলুদার ভাষায় "হরেন্ডাসলি গুড"।
এরপরে দার্জিলিং, পেরি পেরি মোমো খুলে বসলাম।এদের আয়োজন দেখে আমার মাথায় হাত!আলাদা একটা পেপার ব্যাগ দিয়েছিল পেরি পেরি মশলাটাকে মোমোর সাথে মেশানোর জন্য।পেপার ব্যাগে মোমোটা নিয়ে তার মধ্যে পেরি পেরি মশলাটা দিয়ে দিলাম। আর বেশ খানিকক্ষণ ঝাঁকিয়ে নিলাম। বিষয়টা বেশ মজার লেগেছে। খেতে যেমন নরম তুলতুলে, চিকেনে তেমনি ঠাসা। আর বেশ বড়। একার পক্ষে পাঁচ-ছটা খাওয়া বেশ কষ্টের।তবে আমার বাড়িতে কেউই চিকেন খায় না আমি ছাড়া। সেই কারণে ঠেলে গুতিয়ে পেটে ভরতে হয়েছে।
পেরি পেরি মশলা খাওয়ার অভিজ্ঞতা আমার আগে ছিল না। এই প্রথম খেলাম। বেশি একটা ঝাঁঝালো-নোনতা-টক ধরনের টেস্ট। অর্থাৎ তোমার মনে হবে খুব ঝাল কিন্তু কিছুক্ষণ পরেই তুমি অনুভব করবে যে, নাহ্! এর চেয়ে বেশি ঝাল তুমি খেতে পারো। অর্থাৎ বিষয়টা ঝালের থেকেও বেশি ঝাঁঝালো। আমার নাকে মশলা চলে যাওয়ায় বেশ খানিকক্ষণ নাক জ্বলেছিলো।
যাই হোক এই হল আমার দুটো খুব পছন্দের খাবারের রিভিউ।অন্তত আমি এই মোমোর আইটেম দুটোকে দশে সাড়ে নয় বা তার চেয়ে একটু বেশিও দিতে পারি। আজ এখানেই শেষ করছি। আবার আসবা নতুন কোন উপস্থাপনা নিয়ে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন।
🌸🌸🌸ধন্যবাদ🌸🌸🌸
পরিচিতি
আমি পায়েল।ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতার কাছাকাছি ডাক্তার বিধান রায়ের স্বপ্নের শহর কল্যাণীর বাসিন্দা।একসময় যদিও চাকরী করেছি কিন্তু বর্তমানে ফুলটাইম ব্লগার এবং ভ্লগার।যদিও নিজেকে এখনও শিক্ষানবিশ মনে করি। আর তা ই থাকতে চাই ।সফল হয়েছি কিনা বা কতদিনে হব তা জানি না, কিন্তু নিজের প্যাশনকেই লক্ষ্য করে এগিয়ে চলেছি।বাকিটা আপনাদের হাতে।আশাকরি আমার সাথে যুক্ত থাকলে আশাহত হবেন না।
Upvoted! Thank you for supporting witness @jswit.
ঝড়ের শুরু দেখে ভেবেছিলাম যে মারাত্মক কিছু একটা হবে। তারপর দেখি যে ১০ মিনিটের ভেতর ঝড় থেমে গেছে। তবে হালকা পাতলা বৃষ্টি হয়েছে এই আর কি।
এই কথা শোনার পর আসলে মোমো পাও না খেয়ে থাকা যাবে না।
বেশ সুন্দর লিখেছো তো লাইনটা।
যাই হোক ভালো লাগলো তোমার পোস্ট পড়ে।
ধন্যবাদ।❤
দিদি আমাদের এখানে হালকা বৃষ্টি হলো ২ ঘন্টা। কিছুক্ষণ আগে বৃষ্টি বন্ধ হলো। মোমো খেতে আমার দারুণ লাগে। তবে আমি স্টিম মোমো খেয়ে থাকি। ওয়াও মোমো দেখে তো জিভে জল চলে এলো দিদি। আর আপনার রিভিউ পড়ে তো লোভ সামলাতে পারছি না। সবমিলিয়ে ভালোই লিখেছেন। যাইহোক খাবারের রিভিউ আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ দাদা। মোমো আমারও বেশ প্রিয়।