আলুর চিপস বানানোর রেসিপি

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।

আলুর চিপস বানানোর রেসিপি

বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা রেসিপি পোস্ট নিয়ে। আসলে রেসিপি করতে অনেক সময় আর ধৈর্যের প্রয়োজন। তবে আমাদের পোস্ট এর ভিন্নতা আনার জন্য সপ্তাহে একটি করে রেসিপি শেয়ার করার চেষ্টা করি। সত্যি নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার কাছে অনেক ভালো লাগে। যাইহোক কয়েক দিন আগে আমার দুই মেয়ে চিপস নিয়ে বেশ ঝামেলা করেছিল। তবে তখন চিপস আনার মতো কোন পরিস্থিতি ছিল না । তারপর বাচ্চাদের বললাম দাঁড়াও আমি কিছু চিপস বানিয়ে দেই। যেই বলা সেই কাজ শুরু করে দিলাম। তারপর ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে বানিয়ে ফেললাম বেশ কিছু চিপস। বাচ্চারা অনেক মজা করে খেয়েছিল। আসলে সহজে এতো মজার জিনিস বানানো যায় বলার মতো নয়। আপনারা চাইলে এভাবে বানিয়ে খেতে পারবেন। সত্যি অনেক ভালো লাগবে। তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।

1000020397.png

1000021605.jpg
১.আলু
২.আলু কাটার মেশিন
৩.হলুদ
৪.লবন
৫.তেল

1000000390.png

1000021602.jpg
প্রথমে আমি তিনটি আলু নিয়েছি। তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি।
1000021479.jpg
তারপর আলু গুলো মেশিন দিয়ে এভাবে কেটে ধুয়ে নিয়েছি।

1000021481.jpg

1000021482.jpg

তারপর চিপস এর ভিতরে হলুদ ও লবন দিয়ে মাখিয়ে নিয়েছি।

1000021483.jpg
এভাবে মিশানো হয়ে গেলে বেশ কিছু সময় রেখে দিয়েছি।

1000021484.jpg
এখন চুলায় একটি কড়াই বসিয়ে কিছু তেল দিয়ে দিলাম।

1000021485.jpg
তেল গরম হয়ে আসলে একটা একটা করে দিয়ে দেব ।

1000021486.jpg

1000021489.jpg
এভাবে আমি এক সাথে অনেক গুলো চিপস দিয়ে দেব। তারপর দুই পাশ ভালো করে ভেজে নেব।

1000021490.jpg
এখন একটা প্লেটে তুলে পরিবেশন করবো।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

প্রয়োজনীয়তথ্য
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredmi note 12
লোকেসনফরিদপুর

1000000176.gif

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

1000000175.png
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

1000000177.gif

1000000178.png

Sort:  
 last year 

দারুন ছিল আপু আপনার আজকের এই আলুর চিপস। বেশ মচমচে এবং মজাদার মনে হল। খুব সুন্দর করে তৈরি করেছেন আপনি। আমি টিনের ওই মেশিন কিনেছিলাম সেটা নষ্ট হয়ে গেছে। আবারো কিনব। ওটা থাকলে বিভিন্ন কিছু তৈরি করে খাওয়া যায়। খুশি হলাম আপু।

 last year 

1000021609.jpg

1000021608.jpg

1000021607.jpg

 last year 

খুব সহজ পদ্ধতিতে আপনি চমৎকার আলুর চিপস বানিয়ে নিয়েছেন। এবং বিশেষ ওই কাটারে কেটেছেন বলে আরও দেখতেও খুব সুন্দর হয়েছে। আমরা আলুর চিপস বানাই আলু খেয়ে কেটে সামান্য সিদ্ধ করে রোদে শুকনো করে রেখে দেই এবং পরে সেটাকে তেলে ভেজে নিই। তবে আপনার এই পদ্ধতিটি বেশ সহজ এবং চটজলদিও।

 last year 

জি আপু এভাবে সহজেই বানানো যায়, ধন্যবাদ আপনাকে।

 last year 

আলুর চিপস বানানোর রেসিপি শেয়ার করেছেন দেখে বেশ ভালো লাগলো। আসলে আমি অনেক চিপস খেয়েছি, কিন্তু টিপস কিভাবে তৈরি করে এর আগে কখনো দেখিনি এভাবে। আপনি অনেক সুন্দর করে ধাপে ধাপে উপস্থাপন করেছেন দেখে বেশ ভালো লাগলো। আপনি সব কিছু পরিমাণ মতো দিয়ে মিশ্রণ করেছেন। আপনার রেসিপিটি দেখে লোভনীয় লাগছে খেতে ও মনে হয় অনেক সুস্বাদু হয়েছিল।

 last year 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য

 last year 

আলুর চিপস দেখেই তো আমার অনেক লোভ লাগলো। এটা কিন্তু সন্ধ্যাবেলায় খেতে অনেক বেশি ভালো লাগবে। মুচমুচে এবং মজাদার চিপস হলে তো আর কোনো কিছুরই প্রয়োজন হয় না। অনেক মজাদার ভাবে এটা তৈরি করলেন দেখে শিখে নিতে পারলাম না। উপস্থাপনা দেখলে যে কেউ এই চিপস তৈরি করতে পারবে।

 last year 

জি আপু সহজেই যে কেউ তৈরি করে নিতে পারবে, ধন্যবাদ আপনাকে।

 last year 

আমার কাছে তো এরকম রেসিপি খেতে অসম্ভব ভালো লাগে। দেখে তো বুঝতেই পারছি এটা অনেক বেশি মজাদার হয়েছিল। সবাই একসাথে খেতে অসম্ভব ভালো লাগবে। এখন যদি পেতাম তাহলে তো মজা করে খেতে পারতাম। যারা কখনো এই রেসিপিটা তৈরি করেনি তারা সহজে এটা শিখে নিতে পারবে। নিশ্চয়ই মজা করে খেয়েছেন এই মজার রেসিপিটা। সবার মাঝে ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

সাবলীল মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

আলুর চিপস তৈরি করার সম্পূর্ণ রেসিপি দারুণভাবে শেয়ার করেছেন আপু। আলুর চিপস বিশেষ করে বাচ্চাদের অনেক প্রিয়। এখন আলু খুব একটা খাওয়া হয়না তবে চিপস গুলো বেশ ভালই লাগে। এভাবে করে আলুর চিপস তৈরি করে খেলে সত্যি অনেক ভালো লাগে খেতে। উপরে সামান্য পরিমাণ ঝাল ছিটিয়ে নিলে মুখে খেতে বেশ মুখরোচক লাগে। রেসিপিটি শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.080
BTC 62600.41
ETH 1629.61
USDT 1.00
SBD 0.40