খুবই মজাদার এবং সুস্বাদু নারিকেলের ঝুনি পিঠা রেসিপি।

in আমার বাংলা ব্লগ3 years ago

বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভাল আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি ।

প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, খুবই মজাদার এবং সুস্বাদু নারিকেলের ঝুনি পিঠা রেসিপি সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্ট টি দেখবেন আশা করি। পিঠা আমাদের সকলের কাছে খুবই পছন্দের। আসলে গরম গরম পিঠা খেতে খুবই ভালো লাগে। আমাদের মা বোনেরা প্রতি নিয়ত বিভিন্ন রকম পিঠা তৈরি করে থাকে। বিশেষ করে শীতকালে নানা রকমের পিঠা তৈরি করা হয়।

আসুন শুরু করি

IMG20230918212303.jpg

IMG20230918212245.jpg

খুবই মজাদার সুস্বাদু নারিকেলের ঝুনি পিঠা রেসিপি।

প্রয়োজনীয় উপকরণ সমূহ :-

IMG_20231111_222701.jpg

নামপরিমাণ
চালের গুঁড়াএক কাপ
ময়দাহাপ কাপ
নারিকেলএক কাপ
চিনিতিন টেবিল চামচ
বেকিং পাউডারপরিমাণ মতো
লবণপরিমান মত
সয়াবিন তেল১০০ গ্রাম ইত্যাদি ‌।

↘️ প্রস্তুত প্রণালীঃ ↙️

↘️ধাপ :- ১↙️

  • আমি প্রয়োজনীয় উপকরণ যোগাড় করি। পিঠা তৈরির প্রক্রিয়ার কাজ আরম্ভ করছি।

IMG_20231127_200046.jpg

  • প্রথমে একটি তেলের কড়াই চুলার উপরে বসায়। তারপর তেলের কড়াই এর মধ্যে নারিকেল ঢেলে দিলাম।

↘️ধাপ :- ২↙️

1701093987996.jpg

  • এই ধাপে আমি নারিকেল এর মধ্যে চিনি, পরিমাণ মতো লবণ, তেজপাতা দিলাম।

↘️ধাপ :- ৩↙️

1701094395429.jpg

  • তারপর আমি নারিকেল ভাজি করে নিলাম।

↘️ধাপ :- ৪↙️

1701094581034.jpg

  • এখন আমি একটি পাতিলের মধ্যে গরম পানি করে নিলাম। গরম পানির মধ্যে চালের গুঁড়া ঢেলে দিলাম। তারপর ভালো করে আটা সিদ্ধ করে নিলাম।

↘️ধাপ :- ৫↙️

1701094940940.jpg

  • আটা সিদ্ধ করে নেওয়ার পর ময়দা দিয়ে ভালো করে আটা হাত দিয়ে মলে নিলাম।

↘️ধাপ :- ৬↙️

1701095058063.jpg

  • আটা হাত দিয়ে ভালো করে মলে নেওয়ার পর এখন আমি রুটি তৈরি করছি।

↘️ধাপ :- ৭↙️

IMG_20231127_202926.jpg

  • আমি ধীরে ধীরে কয়েকটি রুটি তৈরি করে নিলাম।

↘️ধাপ :- ৮↙️

1701095506677.jpg

  • এই পর্যায়ে আমি রুটির মধ্যে নারিকেল ভাজি দিয়ে ভাজ করে ঝুনি পিঠা তৈরি করে নিচ্ছি। তারপর পিঠা গুলো কেটে আলাদা করে নিলাম।

↘️ধাপ :- ৯↙️

1701095654063.jpg

IMG20230918210730.jpg

  • নারিকেল ভাজি দিয়ে ভাজ করে ঝুনি পিঠা তৈরি করে নিলাম।

↘️ধাপ :- ১০↙️

1701096099929.jpg

  • এই ধাপে একটি তেলের কড়াই চুলার উপরে বসায়। তেলের কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিলাম। তারপর পিঠা গুলোকে তেলের মধ্যে ছেড়ে দিলাম।

↘️ধাপ :- ১১↙️

1701096224438.jpg

পিঠা গুলো তেলের মধ্যে ভাজি হচ্ছে‌। আমি কিছুক্ষণ পরপর খুন্তি দিয়ে নাড়িয়ে দিচ্ছি।

↘️ সর্বশেষ ধাপ :- ↙️

IMG20230918211343.jpg

  • পিঠা ভালো করে ভাজি হয়ে গেলে এখন আমি প্লেটের মধ্যে পিঠা গুলো তেল থেকে নিয়ে নিচ্ছি।

IMG20230918212303.jpg


আমার নারিকেলের ঝুনি পিঠা রেসিপি তৈরি করা শেষ হয়েছে। এই ভাবে আমি এই পিঠার রেসিপি টি সম্পূর্ণ করি। যা এখন আপনাদের কাছে দৃশ্যমান।

IMG20230918212306.jpg

IMG20230918212303.jpg

IMG20230918212245.jpg

IMG20230918212226.jpg

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

পোস্ট বিবরণ :-

শ্রেণীরেসিপি
ক্যামেরাRedmi note 7
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি আরো বিভিন্ন ধরনের রেসিপি আপনাদের মাঝে উপস্থাপন করবো , ইনশাআল্লাহ।

  • অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভাল থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো ।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  
 3 years ago 

প্রথমে তো পিঠার ছবি দেখে এবং নামটা দেখে বেশ অবাক হয়েছিলাম কারণ আমাদের এদিকে তো এই পিঠাকে অন্য নামে ডাকা হয়। তো তারপর ভাবলাম হয়তোবা এটা অন্য কোনো পিঠা হবে হয়তোবা। কিন্তু পরে দেখি না সেই একই ধরনের পদ্ধতিতে বানানো হয় এই পিঠাটা। শুধুমাত্র নামটাই আলাদা। যাইহোক ধন্যবাদ আপনাকে এই মজাদার ঝুনি পিঠা বানানোর রেসিপিটা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

জি ভাইয়া, আসলে একই পিঠার অঞ্চল ভেদে অনেক নাম রয়েছে। ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্য করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

পিঠাটি খেতাম কিন্তু পিঠাটির নাম যে ঝুনি, এটা জানতাম না। এই পিঠাটি গরম গরম আমার কাছেও ভীষণ ভালো লাগে।শীতকালের সময় যেন পিঠার ধুম পড়ে যায়। এটা তৈরি করতে প্রয়োজনীয় উপকরণগুলি সঠিক মাত্রায় তুলে ধরেছেন। আমার ভীষণ ভালো লাগলো এবং এটি কিভাবে তৈরি করেছেন, খুব সহজে বুঝতে পারলাম। আপনার তৈরি করার পদ্ধতি খুবই সহজ ছিল।দারুন দক্ষতায় আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন। ভীষণ ভালো লাগলো। আপনার জন্য শুভেচ্ছা রইল।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনার জন্যও ভাই শুভেচ্ছা রইলো। ধন্যবাদ আপনাকে রেসিপি দেখে মন্তব্য করার জন্য।

 3 years ago 

আমাদের গ্রাম্য ভাষায় এই পিঠাকে কুলসি পিঠা বলে।
বিভিন্ন রকমের প্রসাধনী দিয়ে হালুয়া তৈরি করে তারপরে ভাজা হয়।
খেতে সত্যিই খুবই ভালো লাগে আমার তো খুব প্রিয় এই পিঠা।
চলে এসেছে শীতকাল আর চারিদিকে পিঠার ধুম পড়ে গেছে।
বছরের শুরুতেই আপনি মজাদার পিঠার রেসিপি শেয়ার করে সত্যিই লোভে ফেলে দিলেন।

Posted using SteemPro Mobile

 3 years ago (edited)

এই পিঠা গুলোকে কুলসি পিঠা বলে শুনে খুশি হলাম ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

এই পিঠা অনেক আগে একবার খেয়েছিলাম। এই পিঠাগুলো খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে। তৈরি করার ধাপগুলো খুব সুন্দর ও সহজভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। চাইলে যে কেউ খুব সুন্দর ভাবে তৈরি করে নিতে পারবে। মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

রেসিপি পোস্ট দেখে এত সুন্দর মন্তব্য করার জন্য আপু। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

 3 years ago 

শীত এসে গেছে আর এই শীতে পিঠা খাওয়ার ধুম পড়ে গেছে সব ঘরে ঘরে।আপনিও লোভনীয় নারকেলের ঝুনি পিঠা বানিয়ে লোভ ধরিয়ে দিচ্ছেন আমাদের সবাইকে। খুব সুন্দর লোভনীয় পিঠা হয়েছে ভাইয়া ধন্যবাদ সুন্দর লোভনীয় পিঠা রেসিপিটি শেয়ার করার জন্য।

 3 years ago 

রেসিপি পোস্ট দেখে সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন নারিকেলের ঝুনি পিঠা রেসিপি। আসলে আমাদের এলাকায় এই পিঠাকে তেলে ভাজি পিঠা বলা হয়ে থাকে। তবে নারিকেল দিয়ে পিঠা তেলে ভেজে খেতে বেশ সুস্বাদু লাগে। কিছুদিন আগে বাড়িতে আম্মু তৈরি করেছিল বেশ মজা করে খেয়েছিলাম। ধন্যবাদ ভাই রেসিপি তৈরির প্রত্যেকটি স্টেপ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনি ঠিক বলেছেন ভাই, নারিকেল দিয়ে পিঠা তেলে ভেজে খেতে বেশ সুস্বাদু লাগে। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 3 years ago 

শীতকালের শুরু হয়েছে আর সাথে সাথেই শুরু হয়েছে নানান রকম পিঠার বাহার! শীতের সাথে পিঠার একদম ওতোপ্রোতো সম্পর্ক!! আপনি বেশ সুন্দর করে নারকেলের ঝুনি পিঠার রেসিপি ধাপে ধাপে প্রকাশ করেছেন। দেখতে খুবই মজাদার লাগছে ভাই! আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

শীতের সাথে পিঠার একদম ওতোপ্রোতো সম্পর্ক। শীতকালে গরম গরম পিঠা খাওয়ার অনুভূতি সত্যি বেশ অন্যরকম, ধন্যবাদ আপনাকে ।

 3 years ago 

ভাইয়া আপনার পিঠার রেসিপিটি খুবই চমৎকার হয়েছে। দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে ।আসলে এধনের পিঠা আমার কাছে বেশ ভালো লাগে। তবে এই পিঠা টিকে আমাদের এখানে পাকান পিঠা বলা হয়ে থাকে । যাই হোক বেশ ভালো লাগলো আপনার পিঠার রেসিপিটি ।ধাপ গুলো খুব সুন্দর করে দেখিয়েছেন দেখে ভালো লাগলো। নতুন একটি রেসিপি শিখে নিলাম। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু, এত দুর্দান্ত অনুভূতি শেয়ার করার জন্য

 3 years ago 

নারিকেলের ঝুনি পিঠা আমার অনেক পছন্দের।আপনার রেসিপি দেখে তো লোভ লেগে গেলো ভাই। পিঠা গুলো খুবই লোভনীয় হয়েছে। আর নারিকেলের ঝুরি পিঠা কম বেশি সবাই অনেক পছন্দ করেন।আপনি রেসিপির ধাপ গুলো দারুণ ভাবে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

আপনার নারিকেলের ঝুনি পিঠা অনেক পছন্দের জেনে খুশি হলাম। ধন্যবাদ ভাইয়া মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.080
BTC 66435.29
ETH 1797.41
USDT 1.00
SBD 0.44