শিমের বিচি আর শুটকি দিয়ে কাঁচা কাঁঠাল/এঁচোড়ের খুবই সুস্বাদু রেসিপি।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।

প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, শিমের বিচি আর শুটকি দিয়ে কাঁচা কাঁঠাল বা,এঁচোড়ের রেসিপি সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।

আসুন শুরু করি

IMG20240531085554.jpg

IMG20240531085501.jpg

শিমের বিচি আর শুটকি দিয়ে এঁচোড়ের খুবই সুস্বাদু রেসিপি

প্রয়োজনীয় উপকরণ সমূহ :-

IMG_20240601_222344.jpg

IMG_20240601_222750.jpg

নামপরিমাণ
কাঁচা কাঁঠাল মাঝারিএকটি
পুঁটি/ চ্যাপা শুটকিপাঁচ টি
ছোট চিংড়ি শুটকিপরিমান মত
শুকনা শিমের বিচিপরিমান মত
পেঁয়াজ কুচিদুইটি
রসুন বাটাপরিমান মত
আদা বাটাপরিমান মত
সরিষাপরিমান মত
কাঁচা মরিচ কুচিপরিমান মত
হলুদ গুঁড়াআধা চামচ
তেজপাতাতিনটি
লবণপরিমান মতো
সোয়াবিন তেল১০০ গ্রাম
পানিপরিমাণমতো ইত্যাদি ‌।

↘️ প্রস্তুত প্রণালীঃ ↙️

↘️ধাপ :- ১↙️

  • আমি প্রয়োজনীয় উপকরণ যোগাড় করি। রান্নার প্রক্রিয়ার কাজ আরম্ভ করছি।

IMG_20240601_222344.jpg

  • প্রথমে আমি কাঁঠাল কেটে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম। কাঁঠাল কাটার সময়ের হাতের সরিষা তেল ব্যবহার করেছি যেন কাঁঠালের আঠা হাতে কম লাগে।

↘️ধাপ :- ২↙️

1000038822.jpg

  • এই পর্যায়ে আমি শুকনা শিমের বিচি তাবার মধ্যে দিয়ে গরম করে নিলাম। তারপর শিমের বিচি খোসা আলাদা করে পানি দিয়ে ধুয়ে নিলাম।

↘️ধাপ :- ৩↙️

1000038823.jpg

  • এই পর্যায়ে একটি পাতিল চুলার উপরে বসায়। পাতিলের মধ্যে পরিমাণ মতো তেল ঢেলে দিলাম। তারপর প্রয়োজনীয় সকল মসলা জাতীয় উপাদান পরিমাণ মতো মরিচের গুঁড়া, হলুদের গুড়া, পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, রসুন বাটা, আদা বাটা, সরিষা বাটা, তেজপাতা, লবণ ইত্যাদি দিলাম।

↘️ধাপ :- ৪↙️

1000038828.jpg

  • এই ধাপে পাতিলের মধ্যে চ্যাপা শুটকি, ছোট চিংড়ি শুটকি এবং শিমের বিচি ঢেলে দিলাম।

↘️ধাপ :- ৫↙️

1000038838.jpg

  • এখন আমি তেলের মধ্যে সকল উপাদান কিছুক্ষণ নাড়িয়ে নিচ্ছি।

↘️ধাপ :- ৬↙️

1000038845.jpg

  • এখন আমি পাতিলের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে ঝোলা কষিয়ে নিচ্ছি।

↘️ধাপ :- ৭↙️

IMG20240530163435.jpg

  • ঝোলা ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে।

↘️ধাপ :- ৮↙️

1000038527.jpg

  • এখন আমি পাতিলের মধ্যে কাঁঠাল ঢেলে দিলাম।

↘️ধাপ :- ৯↙️

1000038846.jpg

  • এখন আমি কাঁঠাল কিছুক্ষণ নাড়িয়ে পাতিল ঢাকনা দিয়ে ঢেকে দিলাম

↘️ধাপ :- ১০↙️

IMG20240530164841.jpg

  • এই ধাপে পাতিলের মধ্যে পরিমাণ মতো পানি দিলাম।

↘️ধাপ :- ১১↙️

1000038931.jpg

  • পাতিলে পানি দেওয়ার পর পাতিল ঢাকনা দিয়ে ঢেকে দিলাম । কিছুক্ষণ পরপর ঢাকনা উঠিয়ে তরকারি নাড়িয়ে নিচ্ছি। তরকারি রান্না হচ্ছে ‌।

↘️ সর্বশেষ ধাপ :-↙️

IMG20240530164818.jpg

কিছুক্ষণ অপেক্ষা করার পরিশেষে এঁচোড়ের রেসিপি রান্না হয়েছে। এঁচোড়ের ঝোল মাখা মাখা রয়েছে।

  • এখন আমার কাঙ্খিত এঁচোড়ের রেসিপি রান্না করা শেষ হয়েছে। এই ভাবে আমি এই রেসিপি টি সম্পূর্ণ করি। যা এখন আপনাদের কাছে দৃশ্যমান। রান্না শেষ করার পর এখন আমি খাবার পরিবেশনের জন্য সুন্দর বাটির মধ্যে এঁচোড়ের সবজি নিলাম।

IMG20240531085516.jpg

IMG20240531085453.jpg

IMG20240531085554.jpg

IMG20240531085501.jpg

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

পোস্ট বিবরণ :-

শ্রেণীরেসিপি
ক্যামেরাrealme C55
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি আরো বিভিন্ন ধরনের রেসিপি আপনাদের মাঝে উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।

অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা💜💙 এবং অভিনন্দন রইলো ।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  
 2 years ago 

শিমের বিচি আর শুটকি দিয়ে কাঁচা কাঁঠাল দেখে খেতে ইচ্ছা করছে। এত সুস্বাদু রেসিপি তৈরি করেছে। রেসিপির পরিবেশনটা অনেক ভালো লেগেছে। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago (edited)

আপনাকেও ভাই অসংখ্য ধন্যবাদ জানাই।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

শিমের বিচি আর শুটকি দিয়ে কাঁচা কাঁঠাল বা এঁচোড়ের
রেসিপি। দেখে মনে হচ্ছে ভাই খেতে অসম্ভব সুস্বাদু হয়েছে। আর আমি কখনো এমন ভাবে কাঁঠালের রেসিপি তৈরি করিনি।এমন ভাবে কাঁঠালের রেসিপি তৈরি করা যায় জানা ছিলও না। আপনার কাছ থেকে ইউনিক একটি রেসিপি শিখলাম। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

এতো চমৎকার অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

আসলে এই রেসিপিটা আমার কাছে একদম পুরোপুরি ইউনিক লেগেছে তাই এর টেস্ট কেমন হবে সেটা সম্পর্কে কোন ধারণা নেই। কাঁচা কাঁঠালের রেসিপি সাধারণত বেশ সুস্বাদু হয় তাই খেতে মজাদার হবে সেটা তো বলা যায়। যাইহোক রেসিপিটি শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

জি ভাই, এই ধরনের রেসিপি বেশ মজাদার এবং সুস্বাদু হয়ে থাকে। ধন্যবাদ আপনাকে ভাই।

 2 years ago 

আপনি আজ আমাদের মাঝে অনেক সুন্দর একটি রেসিপি শেয়ার করেছেন,শিমের বিচি আর শুটকি দিয়ে কাঁচা কাঁঠাল/এঁচোড়ের খুবই সুস্বাদু রেসিপি। এ ধরনের রেসিপি আমি এর আগেও খেয়েছি খেতে যে কতটা লোভনীয় এবং সুস্বাদু হয়ে থাকে বলে বোঝানো যাবে না। আসলে যাহারা খেয়েছে তারাই বুঝবে রেসিপিটার মজা কত ধন্যবাদ।

 2 years ago 

রেসিপি পোস্ট দেখে সুন্দর অনুভূতি শেয়ার করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

সিজনাল ফল কাঠাল রান্না এমনিতেই অনেক সুস্বাদু হয়।এর সাথে আবার শিমের বিচি এবং শুটকি যোগ করেছেন রেসিপি টা জুমে গেছে একদম।খুবই দারুন হয়েছে। প্রতিটি ধাপ খুব চমৎকার ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

এত দুর্দান্ত অনুভূতি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে ভাই।

 2 years ago 

শিমের বিচি যে কোন তরকারীর মধ্যে সংমিশ্রণ করলে অনেক বেশি মজাদার হয়। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে শিমের বিচি আর শুটকি দিয়ে কাঁচা কাঁঠাল,এঁচোড়ের খুবই সুস্বাদু রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি রেসিপি টি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছে ভাইয়া। আপনার রেসিপি টি দেখে খাওয়ার ইচ্ছা জাগলো।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই, সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য।

 2 years ago 

মজাদার কাঁঠালের রেসিপি দেখতে পেলাম, শুটকি দিয়ে কাঁঠালের রেসিপি আর সিনের বিচি সাহায্যে মজাদার রেসিপি তৈরি করেছেন। এই রেসিপি দেখে অনেকে খেতে ইচ্ছা করছে। রেসিপিটা দেখতে যেমন সুন্দর হয়েছে তেমনি পুষ্টিগুনে ভরপুর ছিল।

 2 years ago 

আপনার মন্তব্য পড়ে বেশ ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

কাঁচা কাঁঠাল বা এঁচোড় রান্না করে অনেকবার খাওয়া হয়েছে তবে কখনও সিমের বিচি কিংবা শুটকি মাছ দিয়ে এভাবে রান্না করে খাওয়া হয়নি। এমনিতেই কাঁঠাল রান্না করে খেতে অনেক বেশি মজা লাগে। আর আপনি যেহেতু শুটকি মাছ দিয়েছেন বোঝাই যাচ্ছে টেস্ট দ্বিগুণ বেড়ে গিয়েছে। আপনার রন্ধন প্রক্রিয়াটি দারুন ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

রেসিপি পোস্ট দেখে এতো সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

শিমের বিচি কাঁঠালের এঁচোর আর শুটকি আহ্ হা দারুন একটা রেসিপি। এই রেসিপিটা দিয়ে বেশ মজা করে খেয়েছেন মনে হয় দেখেই চোখ জুড়িয়ে গেল। এর মধ্যে আবার ছোট চিংড়ি শুটকি দিয়েছেন সেই। আমরাও বাসায় তৈরি করি। খুব সুন্দর ভাবে উপকরণ গুলো এবং ধাপগুলো উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনার মূল্যবান সময় ব্যয় করে এতো সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64712.56
ETH 1875.41
USDT 1.00
SBD 0.38