স্পাইসি চিকেন মাসালা পাস্তা রেসিপি।

in আমার বাংলা ব্লগ3 years ago
হ্যালো আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা❣️❣️

সবাই কেমন আছেন?
আশাকরি আপনারা সবাই সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও তার রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটি হলো স্পাইসি চিকেন মাসালা পাস্তার মজাদার রেসিপি😋। এটি খাওয়ার মজাই আলাদা। আমার এটি খুবই প্রিয় একটি রেসিপি।

কয়েকদিন থেকেই তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। ঘরে বসে অনেক আলসে হয়ে গেছি। অনেক কিছুই খেতে ইচ্ছে করে কিন্তু অসমের জন্য তৈরি করা হচ্ছে না। কিন্তু কালকে প্রচুর পরিমাণে পাস্তা খেতে ইচ্ছা করছিল। তাই আমি ঝটপট এর রেসিপিটি তৈরি করে ফেললাম। বৃষ্টির সময় আসলেই এমন রেসিপি গুলো খেতে বেশ ভালো লাগে।

আমি নিচে রেসিপিটি তৈরির পদ্ধতি ধাপে ধাপে বর্ণনা দিয়েছি। আশা করি এটি আপনাদের ও ভালো লাগবে।
রেসিপিটির ফাইনাল লুক

GridArt_20230628_105340596.jpg

GridArt_20230628_134124357.jpg

প্রয়োজনীয় উপকরণঃ
  • পাস্তা
  • মুরগি
  • ডিম
  • লবন
  • টমেটো সস
  • সয়া সস
  • পেঁয়াজ
  • কাঁচা মরিচ
  • হলুদের গুঁড়া
  • মরিচেরগুঁড়ো
প্রথম ধাপ:
  • প্রথমে আমি পাস্তাগুলোকে সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করার সময় পানিতে সামান্য পরিমাণ লবণ ও কয়েক ফোটা সরিষার তেল দিয়ে দিলাম। এতে পাস্তাগুলো খুব ঝরঝরে হয়।

GridArt_20230628_143341659.jpg

দ্বিতীয় ধাপঃ
  • এখন চুলায় একটি ফ্রাইপেন বসিয়ে দিলাম এবং পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তারপর ছোট করে মুরগির টুকরোগুলো দিয়ে দিলাম। তারপর মুরগিগুলোর সাথে সামান্য পরিমাণ লবণ মরিচের গুঁড়ো ও হলুদের গুঁড়ো দিয়ে দিলাম।

GridArt_20230628_095150312.jpg

তৃতীয় ধাপ:
  • এখন ভালোভাবে মুরগিগুলো ভেজে নেওয়ার পর একপাশে পেঁয়াজ ও কাঁচামরিচ দিয়ে দিলাম। এবং পাস্তার মসলা দিয়ে দিলাম।

GridArt_20230628_095250886.jpg

চতুর্থ ধাপ:
  • তারপর সাথে টমেটো সস সয়া সস দিয়ে কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। তারপর একটি ডিম ভেঙ্গে দিলাম ওর সবগুলো উপকরণ মিশিয়ে নিলাম।

GridArt_20230628_095442038.jpg

পঞ্চম ধাপ:
  • তারপর সিদ্ধ করে রাখা পাস্তা গুলো মসলার উপকরণগুলোর সাথে দিয়ে দিলাম।

GridArt_20230628_095536975.jpg

সর্বশেষ ধাপ:
  • তারপর সবগুলো উপকরণের সাথে পাস্তা মিশিয়ে নিলাম ও ৫ মিনিট হালকা আঁচে ভেজে নিলাম। তারপর চুলা থেকে নামিয়ে নিলাম ও পরিবেশনের জন্য প্রস্তুত করলাম।

GridArt_20230628_105253282.jpg

মজাদার রেসিপিটি এখন সম্পূর্ণ তৈরি।

GridArt_20230628_105411630.jpg

GridArt_20230628_134147562.jpg

আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের এই রেসিপির পোস্টটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভুলক্রটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা
@naimuu
ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য🥰🥰

</di

Sort:  
 3 years ago 

আপু,বৃষ্টির দিন আসলে আমারও মুখরোচক খাবার গুলো খেতে খুব ইচ্ছে করে। বিশেষ করে বিকেল বেলায় এই পাস্তা রেসিপির কোন তুলনায় হয় না। আর আপনি যেভাবে স্পাইসি চিকেন মাসালা পাস্তা তৈরি করেছেন তা দেখেতো খেতে ইচ্ছে করছে। অনেক অনেক ধন্যবাদ আপু, খুবই সুস্বাদু ও মজাদার স্পাইসি চিকেন মাসালা পাস্তা রেসিপিটি শেয়ার করার জন্য।

 3 years ago 

জি ভাইয়া বৃষ্টির দিনে খাবার খেতে ভীষণ ভালো লাগে। আর পাস্তার রেসিপি তো কোন তুলনাই হয় না। ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য।

Posted using SteemPro Mobile

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

পাস্তা আমারও খুবই পছন্দের। বৃষ্টির দিনে বিকেল বেলা গরম গরম পাস্তা খেতে আমার কাছে খুব ভালো লাগে। আপনার রেসিপি দেখে খেতে ইচ্ছে করছে দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই মজা হয়েছে।শুরু থেকে শেষ পর্যন্ত রান্নার ধাপগুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। সুস্বাদু রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

বৃষ্টির দিনে গরম গরম যে কোন খাবার খেতে ভীষণ ভালো লাগে ‌ আর ঝাল ঝাল পাস্তা হলে তো কোনো কথাই নেই। যাই হোক আপনার মন্তব্যটি পড়ে বেশ ভালো লাগলো ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনার রেসিপি টা দেখতে অনেক লোভনীয় হয়েছে। রেসিপিটা দেখে লোভ সামলানো যাচ্ছে না। রেসিপির কালার টা খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

আপনার মন্তব্যটি পরিবেশ ভালো লাগলো আপু ‌ আসলেই রেসিপিটি ভীষণ টেস্টি হয়েছিল। অবশ্যই বাসায় একবার তৈরি করে দেখবেন।

Posted using SteemPro Mobile

 3 years ago 

স্পাইসি চিকেন মাসালা পাস্তা রেসিপি দেখিয়ে খুব লোভ লাগিয়ে দিলেন আপু। আপনি কিন্তু খুবই লোভনীয় এবং সুস্বাদু একটা রেসিপি তৈরি করেছেন। নিশ্চয়ই খুবই মজা করে খেয়েছিলেন। পরিবেশন টা অনেক সুন্দরভাবে করেছিলেন। এভাবে পাস্তা তৈরি করে খেলে অনেক মজাদার হয়। রেসিপিটা তৈরি করার পদ্ধতি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন দেখে খুব ভালো লেগেছে আমার কাছে।

 3 years ago 

আপনার ভালো লেগেছে শুনে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

পাস্তা আমার খুব পছন্দ। আর ঝাল ঝাল হলে ত কথাই নেই।আপনি আপু বেশকিছু উপকরন দিয়ে পাস্তা রেসিপি শেয়ার করলেন। আমিও পাস্তা রান্না করলে এমনভাবেই রান্না করি।খেতে ভীষন ভালো ও লাগে।মজার আর পছন্দের রেসিপিটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু আপনাকে।

 3 years ago 

পাস্তা এভাবে রান্না করলে বেশ মজা লাগে। আপনার এই সুন্দর মন্তব্যটির জন্য ধন্যবাদ জানাই।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপু আপনার পাস্তাও রেসিপি দেখে আমার জিভে জল চলে এসেছে। পাস্তা আমার ও খুব পছন্দ আমিও মাঝে মাঝে এভাবে চিকেন পাস্তা তৈরি করি খুব ভালো লাগে। ধন্যবাদ আপনাকে লোভনীয় এই পাস্তা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার মত আপনারাও পাস্তা অনেক পছন্দ। দুজনের মিল দেখে বেশ ভালো লাগলো। যাইহোক আপু ধন্যবাদ এই গঠনমূলক মন্তব্যটির জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

স্পাইসি চিকেন মাসালা পাস্তা রেসিপি দেখে তো লোভনীয় লাগতেছে। এধরনের খাবার দেখলে তো লোভ সামলাতে পারি না। পছন্দের একটি খাবারের রেসিপি শেয়ার করেছেন। আপনার পরিবেশন দেখে ভীষণ ভালো লাগলো। দেখেই বোঝা যাচ্ছে জমিয়ে খেয়েছেন।

 3 years ago 

তো আর কি ভাইয়া দেরি না করে ঝটপট বাসায় এটি তৈরি করে ফেলুন আশা করি ভালো লাগবে আপনার। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যটির জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

স্পাইসি চিকেন মাসালা পাস্তা তৈরীর লোভনীয় একটা রেসিপি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার তৈরি করা এই রেসিপি দেখার জন্য লোভ লেগে গেল।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যটির জন্য।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64157.74
ETH 1886.81
USDT 1.00
SBD 0.38