ফটোগ্রাফিঃ রেনডম সাতটি ফুলের ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ2 years ago

সবাইকে শুভরাত্রি,

প্রিয় কমিউনিটির সকল সম্মানিত ব্লগার ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা আপনারা সকলেই ভালো আছেন পরিবার-পরিজনকে নিয়ে। আলহামদুলিল্লাহ আমিও সৃষ্টিকর্তার অসীম রহমতে আপনাদের অশেষ দোয়ায় বেশ ভালো আছি। বন্ধুরা প্রতিনিয়ত নতুন নতুন টপিক্স নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে অনেক বেশি ভালো লাগে। আরো অনেক বেশি ভালো লাগে যখন আপনারা সব সময় আমার ব্লগ ভিজিট করে আমাকে সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে উৎসাহ প্রদান করেন। আমার বাংলা ব্লগ কমিউনিটি এমন একটি কমিউনিটি এখানে ইউজারদের মধ্যে সুন্দর একটি বন্ধুত্ব সুলভ পরিবেশ সব সময় বজায় থাকে। সবাই সবার কাজের প্রতি অনেক সুন্দর সুন্দর মূল্যায়ন করে থাকেন।

R6.jpg

আজকে আমি উপস্থিত হয়েছি ফুলের ফটোগ্রাফি নিয়ে। আপনারা তো সবাই জানেন ফুল কম বেশি আমরা সকলেই অনেক পছন্দ করি। ফুল পছন্দ করে না এমন মানুষ নেই বললেই চলে। ছোট থেকে বড় সকলেই ফুলের প্রতি অনেক আকর্ষণ। আজকে আমি বিভিন্ন ক্যাটাগরির কিছু ফটোগ্রাফি শেয়ার করবো। সবার মত আমারও ফটোগ্রাফি করতে অনেক বেশি ভালো লাগে। এক সময় ফটোগ্রাফির মর্মতা বুঝতাম না। তবে এখন ফটোগ্রাফির প্রতি অনেক দুর্বলতা আমার। তাই আমি যখন যেখানে যায় না কেন সুন্দর কোন দৃশ্য দেখলে ফটোগ্রাফি করে নিতে চেষ্টা করি। পরবর্তীতে যখন সময় সুযোগ হয় তখন আপনাদের সাথে শেয়ার করে নিই।

কাঠগোলাপ ফুল

R.jpg

লোকেশন

আমরা সবাই কাঠগোলাপ ফুলের সাথে পরিচিত। কাঠগোলাপ ফুল এমন একটি ফুল যা দেখলেই মুগ্ধ না হয়ে পারিনা। আমার তো বেশ পছন্দের মাঝখানের একটি কালার চারপাশের অন্য একটি কালার ভীষণ পছন্দের। বিভিন্ন সময় বিভিন্ন কালারের কাঠগোলাপ ফুল দেখেছি। তবে বেশির ভাগ ক্ষেত্রেই সাদা এবং হলুদের মিশ্রণটা অনেক বেশি লক্ষ্য করা যায়। এছাড়াও সাদার মাঝে লাল এবং সাদার মাঝে নীল কালারেরও দেখেছি আমি কাঠগোলাপ ফুল। প্রতিটি ফুল বেশ ভালোই লাগে দেখতে। এই ফুলের ফটোগ্রাফি আমি আমাদের বিল্ডিং এর ছাদ বাগান থেকে নিয়েছিলাম। সেখানে যখন গিয়েছিলাম হঠাৎ করে এত সুন্দর কাঠগোলাপ ফুল গুলো আমার চোখে পড়ে।

পিংক কালারের জিনিয়া ফুল

R3.jpg

লোকেশন

আপনারা তো জানেন বর্তমান সময়ে যেদিকে তাকাই না কেন ফুলের সমাহার আর সমাহার। মানুষ কোন কাজ না পারুক কিন্তু ফুলের বাগান করতে অনেক বেশি এক্সপার্ট মনে করি আমি। কারণ সবাই যেহেতু সুন্দরের প্রতি অনেক বেশি দুর্বল তাই এই সৌন্দর্যকে সবাই ঘিরে রাখতে চাই তাদের চারপাশে। তেমনি সবাই চেষ্টা করে ঘরের চারপাশে কিংবা অফিস আদালতের সামনে একটা সুন্দর ফুলের বাগান তৈরি করতে। তাই সেই সুন্দর সুন্দর ফুল গাছের চারা নার্সারি থেকে সংগ্রহ করে। এমন কিছু ফুলের ফটোগ্রাফি আমি সংগ্রহ করেছিলাম আমাদের পাশের একটি নার্সারি থেকে। সেখানে অনেক সুন্দর সুন্দর জিনিয়া ফুল ছিল। তার মধ্যে এই পিংক কালারটি চমৎকার একটি কালার ছিল যা আমাকে অনেক বেশি মুগ্ধ করেছিল।

সাদা ডায়ান্থাস ফুল

R1.jpg

লোকেশন

যদিও ডায়ান্থাস ফুল সম্পর্কে আমার এত বেশি ধারণা ছিল না। যেহেতু আমি ডায়ান্থাস ফুল তেমন দেখি নাই বললেই চলে। বিশেষ করে বিভিন্ন জায়গায় যখন ঘোরাফেরা করা হয়েছে তখন বিভিন্ন ফুলের সাথে আমি বেশ পরিচিত হয়েছি। তার মধ্যে ডায়ান্থাস ফুল হচ্ছে অন্যতম। বর্তমান সময়ে যে কোন স্কুলের সামনে কিংবা ফুলের বাগানে অথবা অফিসের সামনে ফুলের বাগানে ডায়ান্থাস ফুল অনেক বেশি দেখা যায়। সাদা রংয়ের ডায়ান্থাস ফুল অসাধারণ ছিল দেখতে।

হলুদ কালারের জিনিয়া ফুল

R4.jpg

লোকেশন

এখন যে ফুলের ফটোগ্রাফি আপনারা দেখতে পাচ্ছেন তা হচ্ছে হলুদ কালারের জিনিয়া ফুল। বর্তমান সময়ে জিনিয়া ফুলের এত সুন্দর সুন্দর কালার দেখতে খুবই ভালো লাগে। যে ফুলের কালার দেখি না কেন আমার কাছে প্রত্যেকটি ফুল বেশ ভালো লাগে। তবে হলুদ কালারের জিনিয়া ফুল ভিন্ন ধরনের সুন্দর ছিল।

পিংক কালারের ডায়ান্থাস ফুল

R6.jpg

লোকেশন

প্রথমেই শেয়ার করেছি সাদা ডায়ান্থাস ফুল এর ফটোগ্রাফি। এখন আপনারা দেখতে পাচ্ছেন পিংক কালারের ডায়ান্থাস ফুলের ফটোগ্রাফি। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ফুল দেখতে। মাঝখানে পিংক কালার চারদিকে একটু সাদা রংয়ের দেখতে খুবই সুন্দর ফুল। এত গুলো ডায়ান্থাস ফুলের কালার আমি গুলিয়ে ফেলি। কারণ কিছু ফুলের কালার রয়েছে একটু লাইট কালারের। আবার কিছু ফুলের কালার একটু গাঢ় রঙের। এই কালারটিও অসাধারণ সুন্দর ছিল।

চন্দ্রমল্লিকা ফুল

R5.jpg

লোকেশন

যখন আমরা ফুলের বাগানে কিংবা নার্সারিতে যাই তখন অনেক সুন্দর সুন্দর চন্দ্রমল্লিকা ফুল দেখতে পাই। বিশেষ করে আমি চন্দ্রমল্লিকা ফুল এবং ডালিয়া ফুলের সাথে একটু গুলিয়ে ফেলি। যদিও সাইজের মধ্যে এদিক ওদিক কিন্তু ফুলের ডিজাইনগুলো প্রায় একই ডিজাইনের। তাই বেশ খেয়াল করে দেখতে হয়। এই চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি আমি নার্সারি থেকে নিয়েছিলাম। দেখতে বেশ সুন্দর ছিল চন্দ্রমল্লিকা ফুল। তাই আমি কয়েকটি ফুলের ফটোগ্রাফি নিয়েছিলাম। আজকে সেই ফুলের ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি।

বেগুনি কালারের ডায়ান্থাস ফুল

R2.jpg

লোকেশন

আপনারা তো জানেন বন্ধুরা আমি এর আগেও বলেছি ফুলের জগতে এখন অনেক বেশি এক ধাপ এগিয়ে। এত সুন্দর সুন্দর ফুল আবিষ্কার হচ্ছে দিন দিন উদ্ভিক বিজ্ঞানের দিক থেকে। বিশেষ করে বিদেশি ফুলের আগমন আমাদের দেশে অনেক বেশি লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে শীতকাল ঋতুতে অনেক বেশি দেখা যায়। এই ফুলের ফটোগ্রাফি গুলো আমি বেশ আগেই নিয়েছিলাম। ফোনের গ্যালারিতে যেহেতু আছে আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আশা করি বেগুনি কালারের ডায়ান্থাস ফুল আপনাদের কাছে বেশ ভালই লাগবে বন্ধুরা।


268712224_305654151337735_1271309276897107472_n.png

ক্যামেরার বিবরণ


ডিভাইসের নামWiko,T3
মডেলW-V770
ফটোগ্রাফার@samhunnahar
লোকেশনকক্সবাজার-বাংলাদেশ।
ক্যাটাগরিভিন্ন ভিন্ন ফুলের ফটোগ্রাফি।


💘ধন্যবাদ সবাইকে💘

@samhunnahar

আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার কাছে অনেক ভাল লাগে। আমি সব ধরনের ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি গান গাইতে এবং কবিতা আবৃত্তি করতে ভীষণ ভালবাসি। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7DiLvzq9baKkST8T1mkhiizFXSFVv2PXDydTeMWpnYK2gToiY733FT9uwSdBSXWz7RnGmzsa8Pr9pGoyYaQFsuS3p.png

Steem_Pro.png

Sort:  
 2 years ago 

খুব খুবই সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করেছেন সত্যি আপনার ফটোগ্রাফি গুলো সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেলাম।
বিশেষ করে কাঠগোলাপ জেনিয়া ফুল অসাধারণ লাগলো।
সুন্দর উপস্থাপনা করেছেন ফটোগ্রাফিগুলো সম্পর্কে শুভেচ্ছা রইল আপনার জন্য।

 2 years ago 

অনেক ভালো লাগলো ভাইয়া আপনার এত সুন্দর অনুভূতি পড়ে ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

ফুলের ফটোগ্রাফির সব সময় আমাকে মুগ্ধ করে আপনি দারুণ দারুণ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করুন। কাটগোলাপ ফুল কি দেখতে অসম্ভব সুন্দর লাগছে। আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখলেন।

 2 years ago 

আপনি শেয়ার করা ফুলের এই ফটোগ্রাফি পোস্ট দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম আপু। আপনি তো দেখছি অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি ধারণা করে আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। কাঠ গোলাপের ফটোগ্রাফি এবং জিনিয়াসলের ফটোগ্রাফি আমার অনেক পছন্দ হয়েছে।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো আপনার ভালো লাগলো।

 2 years ago 

আপু সবার থেকে আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে একটু ভিন্ন ধর্মীয় মনে হয় বেশি ভালো লাগে। প্রতিটি ফটোগ্রাফে আপনিও চমৎকারভাবে সংগ্রহ করে আমাদের মাঝে শেয়ার করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে, এগুলোর মধ্যে সবথেকে বেশি ভালো ছিল কাঠগোলা ফুলের ফটোগ্রাফিটি।

 2 years ago 

বেশ ভালো লাগলো আপনার লেখাগুলো পড়ে অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার করা ফুলের ফটোগ্রাফিগুলো অসম্ভব সুন্দর হয়েছে। আপনি বেশ চমৎকারভবে কয়েকটি ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনার করা ফটোগ্রাফিগুলো আমার অনেক ভালো লেগেছে। অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

যখন কষ্ট করে শেয়ার করি এবং আপনাদের ভালো লাগে জানতে পারি তখন বেশ ভালো লাগে।

 2 years ago 

চমৎকার সাতটি ফুলের ফটোগ্রাফি আপনি আজ আমাদের মাঝে উপস্থাপন করেছেন। খুব সুন্দর লাগছে দেখতে ফুলগুলো। সুন্দর বর্ননা দিয়ে আমাদের মাঝে উপস্থাপন করেছেন শুভ কামনা রইলো।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার ফটোগ্রাফি ব্লগ ভিজিট করলেন।

 2 years ago 

আপু আপনার করা সাতটি ফুলের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। সব থেকে বেশি ভালো লেগেছে কার্ড গোলাপের ফটোগ্রাফি টা। একটা সময় আমাদের বাড়িতে কাঠগোলাপের গাছ ছিল কিন্তু বর্তমানে নেই। কাঠগোলাপ ফুল আমি ভীষণ পছন্দ করি। অনেক সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

একদম ঠিক বলেছেন আমি যখন ফটোগ্রাফি নিচ্ছিলাম আমারও অনেক ভালো লাগছিল কাঠগোলাপ ফুল।

 2 years ago 

ফটোগ্রাফির মধ্যে ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে সবচেয়ে বেশি ভালো লাগে। আর আপনি আজকে খুবই ভিন্ন ধরনের কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন। ফুল গুলো দেখতে যেমন সুন্দর ছিল তেমন সুন্দর ভাবে আপনি আমাদের মাঝে উপস্থাপন ও করেছেন। এত সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া বিস্তারিত আপনি দেখলেন অনেক সুন্দরভাবে উৎসাহ দিলেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.097
BTC 63828.12
ETH 1861.37
USDT 1.00
SBD 0.38