"শখের করা কিছু ফুলের ফটোগ্রাফি"

in আমার বাংলা ব্লগ3 years ago

আমার বাংলা ব্লগ

আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আমার একটি পোস্ট। খুবই ভিন্ন ধরনের এই পোস্ট। আমি আশা করি সকলে এই পোস্ট মনোযোগ দিয়ে পড়ে আপনার সুন্দর মন্তব্য শেয়ার করবেন।


20221105_085852.jpg

Location

প্রথমে আমি আপনাদের মাঝে যেই ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম সেটি হল একটি জিনিয়া ফুল৷ এই জিনিয়া ফুল বিভিন্ন ধরনের হয়ে থাকে৷ আজকের এই জিনিয়া ফুলটি একদম ভিন্ন ধরনের৷ এর মধ্যে লাল রঙের পাশাপাশি হলুদ রঙের সঙ্গে দেখতে পাওয়া যায়৷ দুই রঙের সংমিশ্রণ থাকার কারণে এই ফুলটিকে অনেক সুন্দর দেখা যায়৷ একই সাথে এর মধ্যবর্তী স্থানে একটি ছোট জিনিস ছিল যা হলুদ রঙের এবং এটিও এর মধ্যে খুবই ভালোভাবে অবস্থান করছিল৷

20221210_170011.jpg

Location

এবার আমাদের সকলের পরিচিত একটি ফুচকার ফটোগ্রাফি এখানে শেয়ার করলাম৷ এটি হলো যখন আমি ঢাকায় ঘুরতে গিয়েছিলাম তখন রাস্তার পাশে অনেকগুলো ফুচকার দোকান দেখতে পেলাম এবং সেগুলো খেতে ইচ্ছে করলো৷ যখন এই ফুচকার দোকানে গিয়ে বসলাম তখন অনেকক্ষণ সেখানে বসে থাকলাম৷ অনেকগুলো সুন্দর সুন্দর দৃশ্য সেখানে দেখতে পেলাম। পাশাপাশি এখানে যে ফুচকা ছিল তা অনেক সুস্বাদু ছিল৷ এরকম সুস্বাদু ফুচকা খেয়ে খুব ভালো লাগলো৷ তাই এর ফটোগ্রাফি আমি আপনাদের মাঝে শেয়ার করলাম৷

20221222_172203.jpg

Location

এবার যে ফটোগ্রাফি শেয়ার করলাম সেটি হলো কিছু আর্টিফিশিয়াল ফুল একসাথে অবস্থান করছিল৷ এটি সাধারণত অনেকের বাড়িতেই বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করার জন্য লাগানো হয়ে থাকে৷ এই আর্টিফিশিয়াল ফুলগুলো আমাদের বাড়িতে লাগানো রয়েছে এবং এটি যখন রাতের বেলা আমি দেখতে পেলাম তখন একটু রাতের বেলায় ফটোগ্রাফি করার চেষ্টা করলাম৷ দেখলাম রাতের বেলা খুবই সুন্দর ফটোগ্রাফি করা যাচ্ছে৷ একই সাথে এখানে এই ফুলদানির মধ্যে অনেকগুলো রঙের ফুল একসাথে ছিল।

20221105_085253.jpg

Location

এবার আমাদের সকলের পরিচিত একটি জবা ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম। এই ফুলটি আমাদের সকলের পরিচিত এবং অনেকের বাড়িতে এই ধরনের জবা ফুল থাকে৷ যখন আমি নার্সারিতে ঘুরতে গিয়েছিলাম তখন সেখানে এই জবা ফুলটি খুবই সুন্দরভাবে ফুটন্ত অবস্থায় ছিল। একই সাথে এটি অনেকটাই বড় আকৃতির ছিল৷ এটি গাছের শেষ প্রান্তে অবস্থান করছিল৷ ফলে এটিকে দূর থেকেও খুবই ভালোভাবে দেখা যাচ্ছিল৷ আমি এটিকে দূর থেকে দেখতে পেয়ে এর কাছে গিয়ে ছবি তুলে নিলাম৷

20221105_085140.jpg

Location

এবার আমাদের সকলের পরিচিত একটি গোলাপ ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম। এই গোলাপ ফুলের উপরে যখন শিশির বিন্দু পড়ল তখন ছোখ সরাতে পারলাম না৷ এটি একদম সাদা রঙের হওয়ার কারণে এটিকে খুবই সুন্দর দেখা যাচ্ছিল৷ এটি গোলাকৃতির হয়ে এখানে খুবই ভালোভাবে অবস্থান করছিল৷ এর উপরে শিশির বিন্দু পড়ার কারণে পাপড়ি গুলো কোন ধুলাবালি ছাড়া সুন্দরভাবে দেখা যাচ্ছিল৷

20221105_123404.jpg

Location

এবার যে ফুলটি শেয়ার করব সেটি হলো একটি পেঁপে গাছের ফটোগ্রাফি। এর শেষ প্রান্তে এরকম জিনিস গুলো হয়ে থাকে৷ যখন এই গাছ বড় হতে থাকে তখন তার মাথার মধ্যে এরকম ছোট ছোট পাতা বের হতে থাকে৷ এগুলো ধীরে ধীরে বড় হয় এবং গাছটির উপরের দিকে যখন আমি এই জিনিসটি দেখতে পেলাম তখন এটি অনেকটাই উপরে ছিল এবং এটির ফটোগ্রাফি করার জন্য আমাকে চেয়ার বের করে ফটোগ্রাফি করতে হয়েছে৷

20221105_084816.jpg

Location

গোলাপ ফুল তো আমরা অনেকেই দেখেছি। তবে আজকের এই ইউনিক গোলাপ ফুলটিকে হয়তো অনেকেই দেখেননি৷ আমিও এই ফুলটিকে প্রথম দেখলাম৷ কারণ এরকম গোলাপ ফুল সাধারণত সব সময় দেখা যায়৷ অল্প কিছু সময় এই ফুলগুলো দেখা যায়৷ এর মধ্যে গোলাপী রঙ অনেক বেশি পরিমাণে রয়েছে৷ একই সাথে এর মধ্যে কিছুটা সাদা রঙের সংমিশ্রণ দেখতে পাওয়া যায়৷ যখন এই সাদা এবং গোলাপি রঙের সংমিশ্রণ এই ফুলের মধ্যে দেখা যায় তখন এর দিকে তাকিয়ে থাকা ছাড়া কোন উপায় থাকে না৷

আশাকরি আপনাদের সবার আমার এই পোস্টটি ভালো লেগেছে। ভালো থাকবেন নিজের যত্ন নিবেন। আপনাদের প্রতি আমার গভীর ভালোবাসা ও শ্রদ্ধা রইল। দেখা হবে নতুন একটি পোস্ট।

মোবাইলের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণফটোগ্রাফি
মডেলএ ১৩
ক্যাপচার@bijoy1
অবস্থাননিজ বাড়ি

images (2).png

BIJOY1

images (2).png

আমার সম্পর্কে কিছু কথা

images (2).png

1687576627957.jpg

আমি বাংলাদেশ থেকে আবদুল্লাহ আল সাইমুন। আমার ডাক নাম বিজয়। আমি একজন ছাত্র। আমি ফেনী জেলায় বসবাস করি। আমি এই প্ল্যাটফর্মের নিয়মিত ব্যবহারকারী। আমি এই প্ল্যাটফর্মে আমার কাজগুলো সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। আমি আশা করি ভবিষ্যতে এই স্টিমিট প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবো। আমি ঘুরতে পছন্দ করি। তার পাশাপাশি বাইক চালানো,ফটোগ্রাফি করা,বই পড়া, নতুন নতুন কাজ করা ইত্যাদি আমার অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডির নাম @bijoy1 এবং আমার একই নামের একটি ডিসকর্ড অ্যাকাউন্ট রয়েছে এবং আমার টুইটার আইডির নাম Bijoy1। সর্বশেষ একটাই কথা,বাঙালী হিসেবে আমি গর্বিত।

images (2).png

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে আপনার শখের কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। আসলে আমি মনে করি ফটোগ্রাফি করা প্রত্যেকটা মানুষেরই বেশ শখ রয়েছে। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর মধ্যে আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে জবা ফুলের ফটোগ্রাফি। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago (edited)

অনেক ধন্যবাদ এরকম সুন্দর মন্তব্য সবসময় শেয়ার করার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

প্রতিদিনের এই মুল্যবান সাপোর্ট পেতে আমার অনেক ভালো লাগে৷

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

সবসময় আপনার মুল্যবান সাপোর্ট করে যাওয়ার জন্য অনেক ভালোবাসা রইল।

 3 years ago 

শখ করে আপনি কিছু ফুল আর খাবারের ফটোগ্রাফি করেছেন দেখে বেশ ভালো লাগলো ভাই। বিশেষ করে জবা ফুলের ফটোগ্রাফি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে কারণ আমি এই ভুল অনেক পছন্দ করি। অসংখ্য ধন্যবাদ ভাই ফটোগ্রাফি পোস্ট আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

অনেক ভালো লাগলো আপনার সুন্দর মন্তব্য পড়ে। অনেক ধন্যবাদ।

 3 years ago 

ফুল সবাই ভালোবাসে আর আমিও অনেক ভালোবাসি। ফুল হলো পবিএ, ফুল হলো ভালোসার প্রতিক। তাইতো সবাই ফুলকে ভালোবাসে।যাইহোক খুব সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছো।তোমাকে অনেক অনেক ধন্যবাদ সবার মাঝে এই সুন্দর ফুল গুলো তুলে ধরার জন্য।

 3 years ago 

অনেক খুশি হলাম আপনার এই মন্তব্য পড়ে।

 3 years ago 

শুকরিয়া।❤

 3 years ago 

চমৎকার সব ফুলের ফটোগ্রাফি নিয়ে আজকে আপনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এখানে আমি খুজে পেয়েছি শীতকালীন বিভিন্ন ফুলের দৃশ্য। পাশাপাশি গাছের দৃশ্য খাবারের দৃশ্য সব মিলিয়ে ছিল খুবই ভালো লাগার একটি ব্লগ।

 3 years ago 

অনেক সুন্দর একটি মন্তব্য শেয়ার করেছেন৷ অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া প্রতিটা ফটোগ্রাফি অনেক সুন্দর লেগেছে। তবে বিশেষ করে সবার পরিচিত সাদা গোলাপ ফুলের উপরে শিশুর বিন্দুর দৃশ্যটা বেশি ভালো লেগেছে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ৷ আপনার এই মন্তব্য আমার জন্য একটি অনুপ্রেরণা।

 3 years ago 

খুবই সুন্দর কিছু আলোকচিত্র আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখে খুবই ভালো লাগলো।
বিশেষ করে কুয়াশায় ভেজা গোলাপ জবা জিনিয়া ফুল সব থেকে বেশি ভালো লাগলো।
ফটোগ্রাফির বর্ণনা খুব সুন্দর ভাবে করেছেন।
ধন্যবাদ আপনাকে ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ এরকম ইউনিক একটি মন্তব্য শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনি খুব সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। দেখতে খুবই সুন্দর লাগছে। আপনার ফটোগ্রাফি গুলা আমার কাছে খুবই ভালো লাগে ।আপনি বরাবরই আমাদের মাঝে খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেন। আজকের গুলো খুব সুন্দর হয়েছে। গোলাপ ফুলের ফটোগ্রাফি ও জিনিয়া ফুলের ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে। সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

অনেক ভালো লাগলো আপনার মন্তব্য পড়ে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 64457.24
ETH 1864.34
USDT 1.00
SBD 0.38