" শখের ফটোগ্রাফি "

in আমার বাংলা ব্লগ2 years ago

আমার বাংলা ব্লগ

আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ । আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন আরেকটি পোস্ট। আজকের পোস্টে আমি আপনাদের মাঝে কিছু সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করব।

মূলত প্রতি সপ্তাহে চেষ্টা করি আপনাদের মাঝে একটি করে ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার। আর এই ফটোগ্রাফি গুলো অনেক আগেই করা।এগুলো মূলত ধীরে ধীরে আপনাদের মাঝে শেয়ার করি। যদিও খুব ভালোভাবে ফটোগ্রাফি হয়তো করতে পারিনা,কিন্তু চেষ্টা করি যেমনটা পারি।যাইহোক,আপনাদের সাথে শেয়ার করি চলুন,আমার আজকের ফটোগ্রাফিগুলো।

ফটোগ্রাফি নং-১

20240412_182628.jpg

Location

প্রথমে আপনারা যে ফুল দেখতে পাচ্ছেন সেটি হলো একটি গোলাপ ফুল৷ তবে এই গোলাপ ফুল একদমই ভিন্ন ধরনের৷ এই ফুলটি এতটাই ছোট যে এটিকে ঠিকমতো দেখাও যাচ্ছিল না। তবে এই ফুল ছোট হলে কি হবে সৌন্দর্য অনেক বেশি৷ কারণ এই ফুল এতটাই সুন্দরভাবে এখানে ফুটিত হয়েছিল যে এই সৌন্দর্য দেখে মুগ্ধ হওয়া ছাড়া কোন উপায় ছিল না৷ এই ফুলের মধ্যে যে পাপড়িগুলো ছিল সেগুলো একেবারে সাদা রঙের এবং সাদা রঙের পাশাপাশি কিছুটা গোলাপি রঙের হালকা সংমিশ্রণ এই ফুলের মধ্যে দেখতে পাওয়া যায়। ছোট আকৃতির হওয়ার কারণে এই ফুলের প্রতি ভালোবাসা এমনিতেই অনেকটাই বেড়ে যায়।

ফটোগ্রাফি নং-২

20240418_113138.jpg

Location

এবার যে ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম সেটিও আমাদের পরিচিত৷ এটিকে সাধারণত অনেকেই অনেক ধরনের নামে দেখে থাকি৷ আমিও এই ফুলটিকে বিভিন্ন নামে ডাকি এবং এই ফুলের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যাই৷ কারণ এই ফুল একটিমাত্র গাছের মধ্যে অনেকগুলো ফুল ফুটে থাকে৷ সেই ফুলগুলো এতটাই অসাধারণ তার সৌন্দর্যের কথা আর কি বলবো৷ একইসাথে এরকম অসাধারণ কিছু ফুল যখন গঠিত হয়ে থাকে তখন সেগুলো খুব সুন্দরভাবে এখানে অবস্থান করে৷ খুব ছোট পাপড়ি হওয়ার কারণে এই ফুলকে খুব ভালোভাবে দেখা যায়৷ এর মধ্যবর্তী স্থানে কিছুটা ভিন্ন ধরনের জিনিস দেখতে পাওয়া যায়৷ যা সবগুলো ফুলের মধ্যে সাধারণত সব সময় দেখা যায় না।

ফটোগ্রাফি নং-৩

20240415_125713.jpg

Location

এখন আমাদের সকলের পরিচিত একটি পাতার ফটোগ্রাফি শেয়ার করলাম৷ আসলে এরকম পাতাগুলো সাধারণত সব সময় দেখা যায় না৷ অল্প কিছু সময় এরকম পাতাগুলো দেখার সৌভাগ্য সবার হয়৷ আমিও যখন এই পাতাটিকে এরকম অবস্থায় এখানে দেখতে পাই তখন একেবারে মুগ্ধ হয়ে যাই। এই পাতার যে সৌন্দর্য ছিল সেই সৌন্দর্য দেখে মুগ্ধ হওয়া ছাড়া যেন কোন উপায় দেখছিলাম না। একইসাথে এই পাতা কিছুটা বড় আকৃতির ছিল৷ তবে এগুলো অনেক ছোট থাকতে একটু বেশি সুন্দর হয়ে থাকে৷ এই বড় আকৃতির পাতাগুলো এতটাই নরম ছিল যে এগুলোকে স্পর্শ করলে একটি আলাদা ভালোলাগা কাজ করে।

ফটোগ্রাফি নং-৪

20240404_135919.jpg

Location

20240404_135854.jpg

Location

এবার আমাদের সকলের পরিচিত একটি ফটোগ্রাফি শেয়ার করলাম৷ আসলে এখন যে আমগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করলাম সেগুলো খুবই ছোট৷ এগুলো এতটাই ছোট যেগুলো এখনো খাওয়ার যোগ্য হয়নি৷ তবে এই আমগুলো অনেক বড় হবে এবং এতটাই বড় হবে যে একটি আম দেড় থেকে দুইটি পর্যন্ত হয়ে যাবে৷ এমনো অনেক হয়েছে আমগুলো সাধারণত ছোট থাকতেই এক কেজির উপরে হয়ে থাকে এবং যখন এগুলো খাওয়ার যোগ্য হয় তখন এটি তিন থেকে চার কেজি পর্যন্ত হয়।

ফটোগ্রাফি নং-৫

20240402_171602.jpg

Location

20240402_171554.jpg

Location

এবার আমি যে ফটোগ্রাফি শেয়ার করলাম সেটি হল আমাদের গ্রামের একটি সৌন্দর্য৷ এরকম ফটোগ্রাফি দেখার সৌভাগ্য সবার হয়না। যখন এই ফটোগ্রাফিগুলো শেয়ার করলাম তখন আমার ভালো লাগলো। যখন আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম তখন দেখি যে রাস্তার পাশে এই ধানের গাছগুলো দেখা যাচ্ছে। দূর থেকেও খুব সুন্দর ভাবে সবকিছু দেখা যাচ্ছিল। যখন আমি এই সবুজ শ্যামল প্রকৃতি দেখলাম তখন এই প্রকৃতির সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেলাম৷ তাই আপনাদের মাঝে কিছু ফটোগ্রাফি শেয়ার করলাম।

ফটোগ্রাফি নং-৬

VideoCapture_20240327-201341.jpg

Location

VideoCapture_20240327-201335.jpg

Location

আপনারা হয়তো অনেকেই ফটোগ্রাফি দেখে বুঝে গিয়েছেন যে আসলে আমি কিসের ফটোগ্রাফি শেয়ার করতে যাচ্ছি৷ আসলে এরকম ফটোগ্রাফি করার সৌভাগ্য সবার হয় না৷ আমি এই ফটোগ্রাফি করার জন্য অনেকদিন ধরেই চেষ্টা করছিলাম৷ তবে কোনভাবে সফল হতে পারছিলাম না৷ তবে একদিন রাতের বেলা যখন দেখছি খুব ভালোভাবে বৃষ্টি হবে এবং একের পর এক বজ্রপাত হচ্ছে তখন ভিডিও চালু করে অনেকক্ষণ করলাম ৷ প্রায় দুই থেকে তিন মিনিটের ভিডিও ধারন করার পরে যখন বজ্রপাত হলো তখন অনেকটাই ভয় পেয়ে গেলাম৷ কারণ এত বেশি পরিমাণে বজ্রপাত হচ্ছিল যার ফলে মোবাইল নিয়ে দাঁড়িয়ে থাকাটা অনেক কষ্ট হয়ে যাচ্ছিল৷ তারপরেও অনেকক্ষণ দাঁড়িয়ে যখন এই ভিডিওগ্রাফি করে নিলাম পরবর্তীতে ভিডিওগ্রাফিটি দেখলাম তখন বুঝতে পারলাম এটি আসলে কি রকম সুন্দর। খুব ভালোভাবে চেষ্টা করলাম এটিকে ধারন করার এবং আপনাদের মাঝে শেয়ার করার।

আশাকরি আপনাদের সবার আমার এই পোস্টটি ভালো লেগেছে। ভালো থাকবেন নিজের যত্ন নিবেন। আপনাদের প্রতি আমার গভীর ভালোবাসা ও শ্রদ্ধা রইল। দেখা হবে নতুন একটি পোস্ট।

মোবাইলের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণফটোগ্রাফি
মডেলM34 5g
ক্যাপচার@bijoy1
অবস্থানফেনী, বাংলাদেশ

images (2).png

BIJOY1

images (2).png

আমার সম্পর্কে কিছু কথা

images (2).png

20240306_081102.jpg

আমি বাংলাদেশ থেকে আবদুল্লাহ আল সাইমুন। আমার ডাক নাম বিজয়। আমি একজন ছাত্র। আমি ফেনী জেলায় বসবাস করি। আমি এই প্ল্যাটফর্মের নিয়মিত ব্যবহারকারী। আমি এই প্ল্যাটফর্মে আমার কাজগুলো সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। আমি আশা করি ভবিষ্যতে এই স্টিমিট প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবো। আমি ঘুরতে পছন্দ করি। তার পাশাপাশি বাইক চালানো,ফটোগ্রাফি করা,বই পড়া, নতুন নতুন কাজ করা ইত্যাদি আমার অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডির নাম @bijoy1 এবং আমার একই নামের একটি ডিসকর্ড অ্যাকাউন্ট রয়েছে এবং আমার টুইটার আইডির নাম Bijoy1। সর্বশেষ একটাই কথা,বাঙালী হিসেবে আমি গর্বিত।

images (2).png



cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

আপনি অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। কেন জানিনা এই অপরূপ সৌন্দর্যে ঘেরা প্রকৃতির প্রেমে আমি বারবার পড়ে যায়।
গ্রামের ধান ক্ষেতের যে ফটোগ্রাফিটি আপনি পোস্ট করেছেন সত্যি দেখে অনেক ভালো লাগলো।

 2 years ago 

আপনার কাছে গ্রামের ফটোগ্রাফি ভালো লেগেছে শুনে খুব খুশি হলাম৷

 2 years ago 

আসলে ফটোগ্রাফি করার মধ্যেই আলাদা একটি মজা রয়েছে। যেটা আমিও করতে পছন্দ করি। আমাদের কমিউনিটিতে অনেকে ফুলের ফটোগ্রাফি প্রকৃতির অপরূপ সৌন্দর্যের ফটোগ্রাফি করে থাকে। আপনি বজ্রপাতের ফটোগ্রাফি করার যে ইচ্ছাটা সেটা আজকে ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরলেন। আসলে বিশ্বাসই করতে পারছি না এই বজ্রপাতের দৃশ্য এত সুন্দর করে ফটোগ্রাফি করা যায়। অনেক ভালো লাগলো আপনার ক্যামেরায় সেই দৃশ্য বন্দি করতে পেরেছেন। আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

এরকম সুন্দর ও গোছালো একটি মন্তব্য শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ৷

 2 years ago 

খুব সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনি বরাবরই খুব সুন্দর ফটোগ্রাফি করেন ‌‌। আপনি ঠিকই বলেছেন,এরকম বজ্রপাতের ফটোগ্রাফি করার সৌভাগ্য সবার হয় না। সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

আমারও কখনো সৌভাগ্য হয়নি বজ্রপাতের ফটোগ্রাফি করার৷ এই প্রথম আমার সৌভাগ্য হওয়ার পর আপনাদের মাঝে শেয়ার করলাম৷

 2 years ago 

আপনি ভিন্ন রকম কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার তোলা প্রতিটি ফটোগ্রাফি অসাধারণ সুন্দর হয়েছে। বিশেষ করে গোলাপ ফুলের ফটোগ্রাফি টি আমার কাছে অনেক ভালো লাগছে। আর ছোট আমের ফটোগ্রাফি খুবই সুন্দর লাগছে। এমন ভিন্ন ভিন্ন রকমের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

গোলাপ ফুল আপনার অনেক পছন্দ হয়েছে শুনে আমারও ভালো লাগলো৷ এই ফুল আমারও অনেক পছন্দের৷

 2 years ago 

খুবই চমৎকার একটা ফটোগ্রাফিক পোস্ট আপনি আমাদের মধ্যে শেয়ার করেছেন। আপনার এই ফটোগ্রাফি পোস্ট দেখে আমি অনেক বেশি মুগ্ধ হয়েছি, বিশেষ করে আমার কাছে ৪ এবং ৬ নম্বর ফটোগ্রাফিটা অসাধারণ লেগেছে, আর ৬ নাম্বার ফটোগ্রাফি টা দেখে আমি তো অবাক দৃষ্টিতে তাকিয়ে ছিলাম কিভাবে যে আপনি এরকম ফটোগ্রাফি করলেন ভেবেই পাচ্ছি না। শুরু থেকে শেষ অব্দি আমাদের মাঝে চমৎকারভাবে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমার সবগুলো ফটোগ্রাফি আপনার ভালো লেগেছে শুনে খুব খুশি হলাম। এই মন্তব্য আমার জন্য একটি অনুপ্রেরণা৷

 2 years ago 

ভাই আপনার শখের ফটোগ্রাফি গুলো আমার কাছ থেকে অনেক বেশি ভালো লেগেছে। আপনি অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন এর মধ্যে আপনি অনেকদিন ধরে চেষ্টা করছিলেন যে বজ্রপাতের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করবেন।আজ সেই স্বপ্নটা আপনার পূরণ হয়েছে অনেক ভালো লাগলো বজ্রপাতের ফটোগ্রাফি টা বেশ ভালো ছিল ধন্যবাদ শুভকামনা রইল আপনার জন্য আসলে চেষ্টা থাকলে সবকিছুই সম্ভব।

 2 years ago 

বজ্রপাতের ফটোগ্রাফিগুলো আপনার ভালো লেগেছে শুনে আমার ভালো লাগলো৷

 2 years ago 

দারুন সব ফটোগ্রাফি নিয়ে আজ আপনি আমাদের মাঝে একটি সুন্দর ফটোগ্রাফি পোস্ট শেয়ার করেছেন। গোলাপ ফুলের ফটোগ্রাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। কিন্তু সব থেকে বেশি অবাক হয়েছি বজ্রপাতের দৃশ্যের ফটোগ্রাফিটি দেখে। আসলে চেষ্টা করলে সবই সম্ভব। বজ্রপাতের এই দৃশ্যটি ভিডিওর মাধ্যমে কালেক্ট করে ফটোগ্রাফি আকারে আমাদের মাঝে এত সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন দেখে খুব ভালো লাগলো।

 2 years ago 

অনেক ধন্যবাদ এরকম একটি মন্তব্য শেয়ার করার জন্য৷

 2 years ago 

সত্যি ভাই আপনি অনেক সুন্দর ফটোগ্রাফি করেন। তবে ফটোগ্রাফি টা দেখে তো আমি কোন রকমেই চোখ ফেরাতে পারছিলাম না। আপনি এত সুন্দর একটা ফটোগ্রাফি করেছেন যে, আমি তো দেখেই মুগ্ধ হলাম। এরকম ফটোগ্রাফি করার সৌভাগ্য আসলেই সবার হয় না। অনেক চেষ্টার পরে আপনি ফটোগ্রাফি করতে পেরেছেন বজ্রপাতের। দেখে তো মনে হচ্ছে আকাশ যেন ভাগ হয়ে যাচ্ছে মাঝখান থেকে। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। কোনোটার থেকে কোনোটা কোনো অংশে কম ছিল না।

 2 years ago 

আমার সব সময়ের ফটোগ্রাফি আপনার ভালো লাগে শুনে খুব ভালো লাগলো৷

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

সব সময় এভাবে আমাকে সাপোর্ট করে যাওয়ার জন্য আপনার প্রতি অনেক ভালোবাসা রইলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64692.55
ETH 1867.99
USDT 1.00
SBD 0.38