রংপুর শহরে রাতের বাণিজ্য মেলায় ঘোরাঘুরি

" আজ বৃহ:বার - ১৭ই ফাল্গুন - ১৪২৯ বঙ্গাব্দ, ০২ মার্চ - ২০২৩ খ্রিস্টাব্দ "

মার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম। সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।

Picsart_23-03-02_20-43-14-373.jpg

আজ আবারো ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে। আর আজকের পোষ্ট নিয়ে এসেছি আমি রাতের রংপুর শহরে বাণিজ্য মেলায় ঘোরাঘুরির কিছু মুহূর্ত শেয়ার করার জন্য। মেলায় ঘুরতে কার না ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে, তবে যদি সেটা হয় রাতের মেলা, তাহলে তো কোন কথাই নেই। দিনের মেলার চাইতে রাতের মেলায় ঘোরাঘুরি করতে আমি খুবই স্বাচ্ছন্দ বোধ করি। তাই বেশিরভাগ সময় মেলা দেখার কথা হলে, আমি রাতটাকেই নির্বাচন করি। রাতের আকাশে অগণিত তারা, আর নিচে রংবেরঙের লাইটে আলোকিত মেলা, দেখতে যে কি সুন্দর দেখা যায়, তা হয়তো আপনারা অনেকেই জানেন। তাই আমার নতুন করে বলার কিছুই নেই।

IMG_20230302_203620.jpg

IMG_20230302_201645.jpg

বাণিজ্য মেলায় প্রবেশ করেই একটু সামনে এগুতেই খুবই সুন্দর একটি পানির ফোয়ারা দেখতে পাওয়া যায়। আর এই ফোয়ারা দিয়ে ঝিরিঝিরি করে পানি উপরের দিকে উঠে নিমেষেই নিচের দিকে পড়ে যাচ্ছে। তা দেখতে আমার কাছে খুবই ভালো লেগেছিল। আর এই পানির ফোয়ারার সামনে দাঁড়িয়ে, আমার দুই বোনের দুই রত্ন অর্থাৎ আমার ভাগ্নে, একজন @mahir4221। তাকে আপনারা সকলেই চেনেন। আর অন্যজন ছোট ভাগ্নে আহনাফ নোহান। এছারাও সেদিন রাতের বাণিজ্য মেলা দেখার জন্য পরিবারের আরো বেশ কয়েকজন মিলে গিয়েছিলাম।

IMG_20230302_201754.jpgIMG_20230302_201736.jpg
IMG_20230302_201712.jpgIMG_20230302_201623.jpg
--

আমি এই রংপুরের বাণিজ্য মেলায় ঘোরাফেরা করছিলাম আর চিন্তাভাবনা করছিলাম। রংপুরের বাণিজ্য মেলা অনেক অনেক বড় পরিসরে আয়োজন করা হয়েছে, অথচ এখানে কাস্টমারের ভিড় তুলনামূলক অনেক কম। আমি বুঝতে পারলাম না, মেলায় এত ভিড় কম কেন। তবে কিছুটা আন্দাজ করতে পারছি, বর্তমান সময়ে বাজারের ঊর্ধ্বগতি হওয়ার কারণে অনেকেই এখন আগের মত আর শপিং করার চিন্তাভাবনা করে না। বিশেষ করে মধ্যবিত্ত পরিবারের লোকজনেরাতো মানসিক বিপর্যয়ে রয়েছে। তারা পারে না উচ্চবিত্তদের সাথে পাল্লা দিয়ে চলতে, আবার তারা পারে না নিম্নবিত্তদের মত চলাফেরা করতে। যাইহোক এটা আমার মনের ব্যক্তিগত মতামত ছিল। আপনাদের কি মতামত তা জানাতে পারেন।

IMG_20230302_201555.jpg

IMG_20230302_201416.jpg

রাতের বেলায় ভিন্ন ভিন্ন রংয়ের লাইট জ্বালিয়ে নাগরদোলা গুলো বনবন করে ঘুরছে তা দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। আমি ও আমার ভাগ্নেরা এই নাগর দোলায় উঠেছিলাম। সেই সাথে আমার অর্ধাঙ্গিনীকেউ ওঠার জন্য বেশ কয়েকবার বলেছিলাম। কিন্তু সে কিছুতেই উঠবে না, কারন সে নাগরদোলাকে ভীষণ ভয় পায়। তাই আমিও তাকে ছেড়ে দিলাম, খুব বেশি একটা জেদ করলাম না। তবে আমাদের নাগরদোলায় ওঠার সময় কোন প্রকারের ছবি তুলতে পারিনি। কেননা একদমই তা মনে ছিল না।

IMG_20230302_201528.jpg

IMG_20230302_201436.jpg

মেলায় ঘুরতে ঘুরতে এবার আমরা ইলেকট্রিক নৌকা ও ছোট ছোট সোনামণিদের খেলার জন্য স্লাইডারের সামনে গিয়ে পৌঁছালাম। তবে ইলেকট্রিক নৌকায় ওঠা হয়নি। তবে স্লাইডারের সামনে দাঁড়িয়ে ছোট ছোট সোনা মনিদের খেলা উপলক দৃষ্টিতে দেখছিলাম। তারা এতটাই আনন্দ ও মজা করে খেলছিল যা দেখে সবারই ভালো লাগবে। মনে হচ্ছে এই মেলাটি বোধ হয় বড়দের জন্য নয়, এই মেলার আনন্দ উপভোগের জন্য ছোট ছোট সোনামনিরাই একমাত্র অধিকারী। এই ছিল আমার রংপুর শহরে রাতের বাণিজ্য মেলায় ঘুরাঘুরির মুহূর্ত।

আশা করি আমার পোস্টটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমে জানাবেন। আজ আর নয়, দেখা হবে আগামীতে নতুন কোন পোস্ট নিয়ে।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkPKDYqZPTyz3HQnPBAZYA84k8k89ixkhuUsFjZkgWkC1gjU36M1oU8J7FbJUoPMtjB5EHLD1usXZox8d6boJGJdTa7jANjx37k.png
আমি মোঃ মাহবুবুল ইসলাম লিমন। বাংলাদেশ আমার জন্মভূমি। বাংলা ভাষা আমার মাতৃভাষা। আমি এই অপরূপ বাংলার কোলে জন্ম নিয়ে নিজেকে অনেক অনেক গর্বিত মনে করি। এই বাংলায় আমার ভালো লাগে, বাংলায় চলতে, বাংলায় বলতে, বাংলায় হাসতে, বাংলায় গাইতে, বাংলায় শুনতে, আরো ভালো লাগে এই অপরুপ বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নিজেকে হারিয়ে যেতে দিতে। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সহযোগিতা করবেন। আমি যেন আগামীতেও আরো অনেক সুন্দর সুন্দর পোস্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। সবাই পরিবারের সকল সদস্যকে নিয়ে ভাল থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রত্যাশাই সর্বদা।

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

3q52Dkr5nBe3kDiHrk4F3qdzX6E5VuVcCcF7TDQDco37AUsMDxK7aJ1uasvrAaBSP6D1NgNuBSX2m.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeSsa63mzHQexuvWRDgxAQmHZjMKhFaYGe2ubQmiC33SnsVy3TGA7BbZJiqfXWxLCKhiShcGVU.png

Picsart_22-12-07_06-14-15-124.png

Sort:  
 3 years ago 

রাতের বেলায় মেলার পরিবেশ আসলেই অন্যরকম সুন্দর হয়। রংবেরঙের লাইত দেখতে বেশ ভালো লাগে। আপনি আপনার ভাগিনা এবং পরিবারকে নিয়ে মেলায় বেশ ভালো ঘোরাফেরা করেছেন। ঠিকই বলেছেন এখনকার জিনিসপত্রে যে দাম নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনেই মানুষ হিমশিম খায়। আর মেলায় গিয়ে শখের জিনিস কেনার সময় কই। তারপরও পরিবারের সঙ্গে ভালো সময় কাটিয়েছেন বোঝা যাচ্ছে। ভালো লাগলো দেখে। ধন্যবাদ।

 3 years ago 

আপু, পরিবারের সাথে রংপুরের বাণিজ্য মেলায় বেশ ভালোই সময় কাটিয়েছিলাম।আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago (edited)
রংপুর শহরে রাতের বাণিজ্য মেলায় ঘোরাঘুরির পাশাপাশি মেলার সুন্দর কিছু ফটোগ্রাফির মাধ্যমে মেলার চিত্রটি আমাদের মাঝে তুলে ধরেছেন।যা দেখে খুবই ভালো লাগলো ভাইয়া।আসলে ইদানীং অনেক মেলাতে অনেক রাইড দেখা যায়।যার দরুন মেলাতে অনেকেই বাচ্চাদের নিয়ে যায়।যাতে কিছু কেনাকাটার পাশাপাশি বাচ্চারা বিনোদন ও পায়।অসংখ্য ধন্যবাদ ভাইয়া,এত সুন্দর করে রংপুর শহরে রাতের বাণিজ্য মেলায় ঘোরাঘুরির অনুভূতির পাশাপাশি সুন্দর কিছু ফটোগ্রাফির আমাদের মাঝে শেয়ার করার জন্য।
 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই, মনোযোগ সহকারে আমার পোস্টটি পড়ে সুন্দর মন্তব্য করে আমাকে অনুপ্রেরণা দেয়ার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপনি ঠিক বলছেন ভাইয়া মেলায় ঘুরতে গেলে রাতে যাওয়াই অনেক ভালো রাতের পরিবেশে মেলা দেখতে অনেক ভালো লাগে। মেলাই গেলে ঘোরাফেরা খাওয়া-দাওয়া বিভিন্ন ধরনের বিনোদনের ব্যবস্থা আছে তাই অনেক ভাল লাগে। আপনি ঠিক বলছেন মেলার প্রধান আকর্ষণের সামনের থিম এবং পানির ফোয়ারা। আপনার আজকের ব্লগ পড়ে অনেক ভালো লেগেছে। আপনি মেলায় গিয়ে বেশ আনন্দময় মুহূর্ত কাটিয়েছেন।

 3 years ago 

আমার কাছেও রাতের মেলার পরিবেশ ভীষণ ভালো লাগে।। আর তাই সব সময় চেষ্টা করি রাতের বেলায় মেলা দেখতে যাওয়ার। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

আপনার রংপুর শহরে রাতের বাণিজ্য মেলার ফটোগ্রাফি দেখতে খুবই সুন্দর হয়েছে। মেলা আর মার্কেট বলেন সব জায়গায় একই অবস্থা। বাজারের ঊর্ধ্বগতির জন্য মধ্যবিত্ত পরিবার উচ্চবিত্তদের সাথে তাল মিলিয়ে চলতে পারেনা। তাদের অবস্থা এমন হয়েছে তারা নিচেও নামতে পারেনা আর উপরেও উঠতে পারেনা। যাই হোক আপনার মেলার প্রতিটা ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে। রাতে মেলায় ঘুরাঘুরি করতে অনেক ভালো লাগে। ঢাকায় যখন বানিজ্য মেলা হয় তখন অবশ্য একবার হলেও যাওয়া হয়।ধন্যবাদ মেলায় কাটানো সুন্দর মুহূর্ত শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপু, আমার পোস্টে এসে সুন্দর মন্তব্য করে আমাকে অনুপ্রেরণা দেয়ার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আমার শহর কুষ্টিয়াতেও শুরু হয়ে বানিজ‍্য মেলা। সেদিন গেছিলাম তবে হতাশ হয়ে ফিরে আসতে হয়েছে। সবকিছুর দাম বাইরের থেকে দ্বিগুন। আপনার রংপুরেও দেখছি বেশ জাকজমকভাবে হচ্ছে বানিজ‍্যমেলা। তবে মানুষের উপস্থিতি কম। তবে আমি নিজেও ভাই যেখানেই যায় নাগরদোলা থেকে দূরে থাকি হি হি।

 3 years ago 

জি ভাই, আমার রংপুর শহরেও বাণিজ্য মেলা খুব ঝাঁকজমকভাবেই আয়োজন করা হয়।আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

 3 years ago 

রংপুর শহরে তো দেখছি অনেক বড় এবং সুন্দর একটি বাণিজ্য মেলা হচ্ছে। আসলে রাতের মেলাগুলো একটু বেশি ভালো লাগে আমার কাছে। আপনার বাণিজ্য মেলার ফটোগ্রাফি দেখে বুঝতে পারছি মুহূর্তটা কিন্তু বেশ ভালোই কেটেছে আপনাদের। এই সময়টাতে সব জায়গায় মেলা হচ্ছে। কয়েকদিন আগে আমাদের এখানকার একটি জায়গাতেই ও মেলা হয়েছিল আমি গিয়েছিলাম। যাইহোক সম্পূর্ণটা এক কথায় অসাধারণ ছিল।

 3 years ago 

রংপুরের বাণিজ্য মেলাটি সত্যিকার অর্থে খুব বড় পরিসরে আয়োজন করা হয়েছিলো। আর তাইতো সেখানে কাটানো সময়টুকু আমার খুবই ভালো লেগেছিল। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

রংপুর এর বাণিজ্য মেলায় গিয়ে বেশ ভালো সময় কাটিয়েছেন ভাইয়া।মেলায় ঘুরাঘুরি করতে আমারও ভালো লাগে।তবে বছর যাওয়া হয়নি আমার মেলায়।এটা কিন্তু ঠিক বলেছেন ভাইয়া রাতের বেলায় মেলা দেখতে আকষর্ণীয় লাগে।তাছাড়া বিভিন্ন জিনিসপত্র,খাওয়া দাওয়া,ইত্যাদির ব্যবস্থা থাকে এজন্য বেশি ভালো লাগে।ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর ব্লগটি শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার কাছেও রাতের মেলা খুবই ভালো লাগে।যার কারণে সব সময় রাতেই মেলা ঘুরতে যাই।আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64091.33
ETH 1842.93
USDT 1.00
SBD 0.38