chichen chap
খাবার সামনে পেলে আর পিছনে ফিরে তাকাবার মানুষ আমি নই..পেটুক হলে যা হয় আরকি😂😂
Escape এর নাম এখন মোটামুটি সবার মুখে মুখে তাই আমিও না গিয়ে পারলাম না...😊😊
#রিভিউ
মাইজদি এবং চৌমুহনী হতে দূরে হলেও প্লেস টা মনোরম নিরিবিলি, একবার কষ্ট করে পৌছে গেলেই মনটা ভরে যাবে, এমন জায়গায় খাবারের সাথে বসে প্রেম করার মজাই আলাদা,আমার মতে তখন বফ/গফ বাদ দিয়ে খাবার সাথে প্রেম করাই উত্তম..😍
আমার মতে নোয়াখালীর মধ্যে এখন পর্যন্ত সুন্দর ডেকোরেটেডে প্লেস এই রেষ্টুরেন্টে,যারা মনে করেন খাবারের যাই দাম হোক না কেন ছবি তুলে পুষিয়ে নিবো তাদের জন্য ছবি তোলার জন্য অন্যতম সুব্যাবস্থা আছে,সম্পূর্ন ভিন্ন ভাবে সাজানো গোছানো একটা জায়গা,ছোট লাইব্রেরি সাথে নিবন্ত অগ্নির হারিকেনে জ্বলন্ত রেডিয়ামের আলো ভালোলাগার অন্যতম মাত্রা যোগ করেছে যা শুধু মাত্র রাতে গেলেই উপোভোগ করতে পারবেন...😍😍
খাবারের কথা আর কি বলবো...
চিকেন মাসালা সাথে সফ্ট লুচি কামড় দিবেন আর হারিয়ে যাবেন খাবারের অন্য এক জগতে, তবে অবশ্যই হারিয়ে যাওয়ার আগে কাসুন্দি দেওয়া ২ টুকরো কুচি শশা মুখে নিতে ভুলবেন না কিন্তু...
রেট&রেটিং
মাসালা চিকেন : ১২০ টাকা (৯/১০)
লুচি :৫ টাকা(১০/১০)
কোকাকোলা: ১৬ টাকা (রেটিং ১০ এ ২ কারন আমার মেরিন্ডা না হলে হয় না😒😒)
প্লেস :৮/১০ (কারন মেইন রোডের সাথে হলেও নির্জন পরিবেশ)
ডেকোরেশন : ১০/১০
বিহেবিয়র : ৯/১০
সার্ভ টাইমিং: ৯/১০ (১৫-২০ মিনিট সময় লাগে)
যাতায়ত:-
১। যারা মাইজদি হতে আসবেন তারা সুগন্ধা বাসে আসবেন এবং জমিদারহাট ফিলিং স্টেশনে নামবেন ভাড়া ১৫টাকা (সুগন্ধা দ্রুতযান বাস জমিদারহাট দাড়ায় না সুতরাং সুগন্ধা আস্তে যানই ভরসা😂)
২। মাইজদি থেকে সরাসরি CNG তে আসতে চাইলে CNG রিজার্ব ছাড়া আসা যাবে না, ভাড়া ২০০-২৫০ টাকা.. এর বেশি দিলে নেহাতই বোকামি..
৩। যদি লোকাল CNG তে আসতে চান তাহলে মাইজদি থেকে চৌমুহনী ভাড়া ২০টাকা তারপর চৌমুহনী বড় পোল এসে জমিদার হাট যাওয়ার CNG এবং ভাড়া ১৫ টাকা।
.
[বিঃদ্রঃ অনেকেই জমিদার হাট নেমে escape খুজে পেতে কষ্ট হয়, রেষ্টুরেন্ট টা জমিদারহাট বাজারে আগে এবং জমিদার হাট ফিলিং স্টেশনের পরে এই জিনিস টি অবশ্যই খেয়াল রাখবেন, আর সি এন জিতে গেল ড্রাইভার কে বলবেন তিনি জায়গা মত নামিয়ে দিবে,অনেক বাসের কন্ট্রাক্টার জানেন না প্লেস টি কারন রেস্টুরেন্টটি নতুন]
.* item
ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন.ধন্যবাদ। 
World of Photography Beta V1.0
>Learn more here<
You have earned 5.20 XP for sharing your photo!
Daily photos: 2/2
Daily comments: 0/5
Multiplier: 1.04
Server time: 15:27:24
Total XP: 46.05/100.00
Total Photos: 9
Total comments: 0
Total contest wins: 0
Follow: @photocontests
Join the Discord channel: click!
Play and win SBD: @fairlotto
Daily Steem Statistics: @dailysteemreport
Learn how to program Steem-Python applications: @steempytutorials
Developed and sponsored by: @juliank