আজ মহান ঈদে আজম - প্রাণপণে স্বাগতম
ABB ২৮ সেপ্টেম্বর ২০২৩
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। আমি প্রতি সপ্তাহে একটি করে রাইটিং পোস্ট লেখার চেষ্টা করি। আজ আমি খুবই সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট লিখতেছি। আমি আশা করি আপনাদের সবার ভালো লাগবে।
আজ খুবই পবিত্র একটি দিন। এই দিনটি বিশেষ করে মুসলিম মিল্লাতের জন্য খুবই আনন্দময় একটি দিন। এই দিনে আমাদের মহান প্রিয় নবী দুনিয়াতে আগমন করেছেন। আমাদের প্রাণের নবীর এই আগমনে সমস্ত মুসলিম যাতে সহজ সকল মানুষ খুব আনন্দিত। প্রিয় নবী যেদিন আগমন করেছেন ওই দিন সমস্ত মাখলুকাত খুশি হয়েছিলেন। এজন্য আমরা এই দিনটিকে ঈদে আজম হিসেবে পালন করি। সকল ঈদের মূল ঈদ হিসেবে পালন করি। এই দিনটিকে অনেক আনন্দ উদযাপন করি। এই দিনটি যখন প্রতি বছর আসে তখন অনেক বেশি ভালো লাগে।
আমাদের পবিত্র গ্রন্থ আল কুরআনে বলতেছেন - প্রিয় নবীকে সৃষ্টি না করলে কুল-কায়িনাতের কিছুই সৃষ্টি করতেন না মহান আল্লাহতালা। যদি প্রিয় নবীকে সৃষ্টি করা না হতো , তাহলে আল্লাহতালা যদি কিছুই সৃষ্টি না করতেন , তাহলে আমাদের দুনিয়ার কোন কিছুই সৃষ্টি হতো না। যেখানে দুনিয়ার কিছুই সৃষ্টি হতো না তাহলে এত সুন্দর দুনিয়া কার জন্য সৃষ্টি হয়েছে তা চিন্তা করুন। যার কারণে এই দুনিয়াটা সৃষ্টি হয়েছে তার আগমনে কেমন খুশি হওয়া দরকার। এজন্য আমি এদিনকে অনেক বেশি উদযাপন করার চেষ্টা করি।
এবং মুসলিম যাতে এই দিনটিকে অনেক বড় পরিসরে পালন করে থাকে। অনেকে আনন্দর রেলির মাধ্যমে পালন করে, অনেকে ওয়াজ মাহফিলের মাধ্যমে করে থাকে, অনেকে অনেক বড় বড় মাঠের সমাবেশের মাধ্যমে করে থাকে। এছাড়াও নারী পুরুষ নির্বিশেষে এই দিনটি অনেক বড় পরিসরে পালন করে থাকে। কারণ আমাদের প্রিয়নবীর রহমতাল্লিল আলামিন। প্রিয় নবীর রহমত নারী এবং পুরুষ সবার মাঝে বিরাজমান। এজন্য নারী-পুরুষ নির্বিশেষে এই দিনটিকে মহান ঈদে আজম হিসাবে পালন করে।
ঈদে আজব অর্থ হচ্ছে সর্বোচ্চ খুশির। যে খুশির উপরে আর কোন খুশি নেই। এজন্য আমরা কিছু কথা বলি , প্রিয় নবী তোমায় ভালোবাসি - তোমার জন্য কাঁদি হাসি। প্রিয় নবীর প্রেমের আলো- সব হৃদয়ের জ্বালো। এভাবে খুব সুন্দর সুন্দর কিছু কথা বলে থাকি আমরা। এজন্য আমি এই দিনটি খুব আনন্দে কাটাই। আজকের এই দিনে আমি আপনাদের সবাইকে প্রাণের ঈদ আজম মোবারক জানাচ্ছি। আশা করি আজকের বিশেষ আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে।
নিজেকে নিয়ে কিছু কথা
আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy

Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://twitter.com/NARocky4/status/1707387373099909576?t=pknHsewS63Sg5c7YCWANbw&s=19
পবিত্র এই দিনকে ঘিরে আপনি আমাদের মাঝে দারুন একটি পোস্ট শেয়ার করেছেন ভাইয়া। আপনার পোস্ট পড়ে আমার অনেক ভালো লাগলো এবং অজানা অনেক কিছু জানতে পারলাম এই পোষ্টের মধ্য থেকে যেহেতু আমরা জানি আমাদের মুসলিম ধর্মের খুশির একটি দিন আজ, তাই প্রায় মসজিদ অথবা মহল্লায় বিশেষভাবে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে লক্ষ্য করলাম। যাইহোক এ বিষয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
হ্যাঁ অনেক জায়গায় মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছিল। সুন্দর মতামত দেওয়ার জন্য ধন্যবাদ।
প্রথমে আপনাকেও জানাই ঈদে আজমের অন্তরের অন্তস্থল থেকে অনেক অনেক মোবারকবাদ। ঈদে আজম হচ্ছে মুসলিম উম্মাহ অর্থাৎ সকল মুমিনের জন্য সর্বোচ্চ খুশির দিন আজকের এই দিনে আমাদের প্রিয় নবী পৃথিবীতে শুভ আগমন করেন। যার আগমনের মাধ্যমে পৃথিবী থেকে সকল মিথ্যা জুলুম শোষণ অবিচার দূর হয়ে পৃথিবীতে সত্য সুবিচার মানবতা অধিকার সত্য জ্ঞানের মুক্ত প্রবাহ জারি হয়েছে। মমিন হৃদয়ের জন্য আজকের এই দিনটির গুরুত্ব এবং তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আপনি আপনার এমন মন্তব্যটির মধ্যে মনে কিছু তুলে ধরেছেন এটা দেখে সত্যি অনেক খুশি হলাম।
আজকে আমাদের জন্য বড় একটা দিন। বলতে গেলে এটা আমাদের জন্য ঈদের দিনের মত একটা খুশির দিন। আমাদের আনন্দের দিন যে দিনে আমরা আমাদের নবীজিকে পেয়েছিলাম। খুব সুন্দর একটা দিন আমরা সবাই অনেক গুরুত্ব দিয়ে পালন করে থাকি। অনেক ধন্যবাদ ভাই আপনাকে অনেক সুন্দর অনুভূতি ছিল আপনার।
আসলে এই দিনটা আমাদের জন্য অনেক বড়। সুন্দর মতামত ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ।
প্রথমেই আপনাকে ঈদে মিলাদুন্নবীর শুভেচ্ছা জানাচ্ছি। এই দিনটা পৃথিবীর সব মুসলিমদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিনটা সমগ্র বিশ্বে বিভিন্নভাবে পালন করা হয়ে থাকে। কিন্তু দুঃখের বিষয় আমরা নবীজীর দেখানো পথে চলি না। যদি চলতাম তাহলে এতো হিংসা বিদ্বেষ থাকতো না পৃথিবীতে। তাই আমাদের সবার উচিত বিশ্বনবীর আদর্শ বুকে ধারণ করে চলা। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।