ডাই পোস্টঃ রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।

🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @ayaan001

আজ ২৮ এপ্রিল ২০২৪ ইং: রোজ শনিবার ।

বাংলায় ১৪ বৈশাখ ১৪৩০ খ্রিষ্টাব্দ।

আরবি ১৮ শাওয়াল ১৪৪৫ হি:।


কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি করা দেখবো। এই কমিউনিটিতে কম বেশি সবাই এই ধরনের পোস্ট করে। এই ধরনের পোস্ট গুলা করতে বেশ ভালো লাগে আমার কাছে। তাহলে কথা না বাড়িয়ে শুরু করে দেয়। কিভাবে আমি রঙিন কাগজ দিয়ে সুন্দর এই ফুল গুলা তৈরি করলাম। আশা করছি আমার তৈরিকৃত ফুলের ডাই পোস্টটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।

ফাইনাল লুক

IMG_20240421_190829.jpg

প্রয়োজনীয় উপকরণ
রঙিন কাগজ
পেনসিল
কাঁচি


প্রথম ধাপ

IMG_20240421_211714.jpg

প্রথমে আমি A4 সাইজের একটা কাগজ নিয়ে নিয়েছি।

দ্বিতীয় ধাপ

IMG_20240421_190629.jpg

A4 সাইজের কাগজ থেকে আমি মাফ মতো করে কেটে নিয়েছি। এবার কেটে নেওয়া কাগজের অংশটি কোনাকোনী ভাঁজ করে নিয়েছি।

তৃতীয় ধাপ

IMG_20240421_190712.jpg

কাগজটি কোনাকোনি ভাঁজ করার ফলে কাগজটি দেখতে ত্রিভুজাকৃতি ন্যায় দেখাবে।

চতুর্থ ধাপ

এবার আমি কাগজটি আবারও একবার সুন্দর করে ভাঁজ করে নিয়েছে। এর ফলে কাগজটি দেখতে অনেকটা কেমন দেখাবে।

পঞ্চম ধাপ

IMG_20240421_175925.jpg

সুন্দর করে ভাঁজ করা হয়ে গেলে এবার আমি পেনসিল দিয়ে মনের মত করে এই কাগজের উপরে ডিজাইন করে নিয়েছি।

ষষ্ঠ ধাপ

IMG_20240421_211418.jpg

কাগজের উপর ডিজাইন সম্পন্ন হলে এবার আমি একটি কাছে দিয়ে খুব সাবধানে তার সাথে অবশিষ্ট অংশ গুলো কেটে ফেলেছে। কাটার সময় অবশ্যই সাবধান অবলম্বন করতে হবে তা না হলে একটু এদিক ওদিক হলেই পুরো কাজটি নষ্ট হয়ে যেতে পারে। সে ক্ষেত্রে অবশ্যই সাবধানে এবং ধীর স্থির ভাবে কাজটি সম্পন্ন করতে হবে।

সপ্তম ধাপ

IMG_20240421_180221.jpg

কাগজে সুন্দরভাবে কাটা হয়ে গেলে এরপর আমি খুব সাবধানতার সাথে প্রতিটি ভাঁজ সতর্কতার সাথে একের পর এক খুলে নিয়েছি। সম্পূর্ণ ভাঁজ গুলা খুলে নেয়ার পর ফুলটি দেখতে ঠিক এমনটা হয়েছে।

পোস্টের ধরনডাই পোস্ট
তৈরিকারকমোঃ আশিকুর রহমান
ডিভাইসরেডমি নোট ১১
লোকেশনপাবনা
আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি মোঃ আশিকুর রহমান। আমি মেহেরপুর জেলার গাংনী উপজেলার জুগির গোফা গ্রামে বাস করি। সবুজ শ্যামলে ঘেরা আমাদের গ্রামটি দেখতে খুবই সুন্দর। আমি একজন সরকারি চাকরিজীবি। আমি চাটমোহর ফায়ার ষ্টেশনে কর্মরত আছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমি আমার পরিবারে মা, বাবা, ভাই, স্ত্রী ও ছেলে নিয়ে বসবাস করি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার করা পোস্টটি দেখার জন্য। সবার জন্য দোয়া রইলো সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিনদের। যারা আমাকে শুরু থেকে সাপোর্ট করছে। আবারও ধন্যবাদ যানাচ্ছি আমার বাংলা ব্লগের সকল কর্মরত সদস্যদের। লেখার ভেতর ভুল ত্রুটি হতে পরে। সেক্ষেত্রে আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টি আকর্ষণ করছি । দোয়া করি সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন।


১০%প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।



Logo.png

Banner_New.png

20230619_1852241.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

খুব সুন্দর একটি ডাই পোস্ট করেছেন আপনি ভাইয়া। রঙিন কাগজ দিয়ে এমন অসাধারণ ফুল তৈরি করেছেন যা দেখতে অসাধারণ লাগছে। আপনার ডাই পোস্ট করার ক্ষেত্রে কাগজটি সুন্দর করে ভাঁজ করে নেওয়াটা এবং তার উপরে কলম দিয়ে সুন্দর করে ফুল তৈরি করে নেওয়াটা আমার কাছে খুবই ভালো লেগেছে। ফুলটি তৈরি করার জন্য সুন্দর ব্যাখ্যা করেছেন আপনি। এমন সুন্দর একটি ডাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু আপনার প্রশংসা মূলক মন্তব্য প্রকাশ করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

ভাই আপনি আজ আমাদের মাঝে অনেক দক্ষতার সহিত,রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি করে দেখিয়েছেন। এই ধরনের ফুল তৈরি করতে হলে অনেক দক্ষতা এবং অভিজ্ঞতা প্রয়োজন। আপনি কাঁচি দিয়ে সুন্দরভাবে কাগজ কেটে ফুল তৈরি করেছেন,প্রতিটি ধাপ অসাধারণভাবে শেয়ার করেছেন।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই তোমার মূল্যবান অভিমত প্রকাশের জন্য।

 2 years ago 

আপনার রঙিন কাগজের নকশাটি চমৎকার হয়েছে। আসলে এই নকশা তৈরি করার সময় সাবধানতা অবলম্বন করতে হবে। একটু এলেমেলো হলে ডিজাইনটা আলাদা হয়ে যায়। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মতামত শেয়ার করে পাশে থাকার জন্য।

 2 years ago 

রঙিন কাগজ কেটে খুব সুন্দর একটি ফুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। এই ধরনের কাজগুলো করতে অনেক বেশি ভালো লাগে। যদিও কম সময় লাগে। কিন্তু সাবধানতা অবলম্বন করে কাজটি করতে হয়। ধন্যবাদ আপনাকে কাগজ কেটে এত সুন্দর একটি ফুল তৈরি করে সুন্দর বর্ণনার মাধ্যমে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য ।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু আপনার সুন্দর মতামত শেয়ার করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে আমাদের কমিউনিটিতে প্রতিনিয়ত নিত্যনতুন ফুল,ওয়ালমেট নকশা করে যাচ্ছেন সবাই।আপনিও আজ একটি ফুল বানিয়েছেন খুবই চমৎকার হয়েছে আপনার এই ফুলটা।ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাই।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া এই ব্লগের অনেকেই এরকম কাগজ কেটে নকশা তৈরি করে। এরকম কাগজের নকশা গুলো দেখতে খুবই ভালো লাগে। বিশেষ করে কাগজের উপরে ডিজাইন যত সুন্দর ভাবে আঁকা যায় নকশাটি তত বেশি সুন্দর লাগে। আপনার আজকের কাগজের নকশাটি বেশ সুন্দর হয়েছে। কালারের জন্য ভালো লাগছে।

 2 years ago (edited)

অসংখ্য ধন্যবাদ আপু আপনার প্রশংসা মূলক মন্তব্য প্রকাশ করার জন্য।

 2 years ago 

আমি ভাই না ভাইয়া।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি ফুল তৈরি করেছেন ভাই। আপনার এই ফুল তৈরি করা দেখে বেশ ভালো লেগেছে আমার। ফুলটা দেখতে অসাধারণ লাগলো। রঙিন কাগজের এমন সুন্দর সুন্দর ডিজাইন গুলো আমার খুব পছন্দ। সুন্দর একটি ফুলের নকশা তৈরি করে দেখানোর জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খুব সহজে ফুল তৈরি করেছেন। এই ফুল তৈরি করা ধাপগুলো দেখে শিখে নিলাম, আসলে ফুলটা আমার কাছে অনেক ভালো লেগেছে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই সুন্দর মতামত শেয়ার করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63940.06
ETH 1843.58
USDT 1.00
SBD 0.38