ডাই পোস্টঃ রঙিন কাগজ দিয়ে সুন্দর ফুল তৈরি।

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু/ আদাব।

🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @ayaan001


আজ ০১ এপ্রিল ২০২৪ ইং: রোজ সোমবার ।

বাংলায় ১৮ চৈত্র ১৪৩০ খ্রিষ্টাব্দ।

আরবি ২১ রমজান ১৪৪৫ হিজরি।।


কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে সকাল থেকে খুব রোদ হচ্ছে। চারিদিকে প্রচন্ড রোদ। গরম ও পড়েছে খুব৷ শেষ রোজা গুলা একটু কঠিন হবে মনে হচ্ছে। আর কঠিন হওয়ায় ভালো। রোজা কঠিন না হলে রোজার আসল স্বাদ পাওয়া যায় না। দিনের কর্মব্যস্ততায় আলহামদুলিল্লাহ দিন গুলা বেশ ভালোই যাচ্ছে। আল্লাহ যেনো বাকি রোজা গুলা সুন্দর ভাবে শেষ করতে পারি সেই তৌফিক দান করেন।

আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে একটি কাগজের ফুল তৈরি করে দেখাবো। এই ধরনের ডাই তৈরি করতে কম বেশি সবারই অনেক ভালো লাগে। এই ধরনের পোস্ট করতে আমার কাছে অনেক ভালো লাগে। আশা করি আমার তৈরিকৃত কাগজের ফুল আপনাদের কাছে অনেক ভালো লাগবে।

ফাইনাল লুক

IMG_20240401_150328.jpg

IMG_20240401_150022.jpg

প্রয়োজনীয় উপকরণ
রঙিন কাগজ
পেনসিল
কাঁচি


প্রথম ধাপ

IMG_20240401_150049.jpg

প্রথমেই আমি একটি হলুদ রঙের A4 সাইজের একটা কাগজ নিয়ে নিয়েছি। এরপর কাগজটির একটি কোনা ধরে আরেকটি কোনার সাথে মিলিয়ে ভাঁজ করে নিয়েছি। ছবিতে আপনারা যেমনটি দেখতে পারছেন।

দ্বিতীয় ধাপ

IMG_20240401_150131.jpg

কাগজটি ভাঁজ করে নেওয়ার পর বাকি যে অংশটি ছিলো সেই অংশটি কাঁচি দিয়ে কেটে নিয়েছি। এবার কাগজটির বর্গকারের মতো লাগবে দেখতে।

তৃতীয় ধাপ

IMG_20240401_150525.jpg

এরপর কাগজটির একটি প্রান্ত অন্য আরেকটি প্রান্তে সাথে ধরে একটা ভাঁজ করে নিয়েছি। একই ভাবে আমি কাগজটি দুইবার ভাঁজ করে নিয়েছি। দুইবার ভাঁজ করার পর কাগজটি দেখতে ত্রিভূজের মতো লাগবে।

চতুর্থ ধাপ

IMG_20240401_150155.jpg

ত্রিভূজের নিচের একটা কোন ধরে মাঝখান বরাবর ভাঁজ করে নিয়েছি। অনূরুপ একই ভাবে আমি কাগজটি আবার সুন্দর করে ভাঁজ করে নিয়েছি।

পঞ্চম ধাপ

IMG_20240401_150413.jpg

দুইবার ভাঁজ করে নেওয়ার পর কাগজটি দেখতে ঠিক এমনটা দেখাবে। ভাঁজ
করার সময় খেয়াল রাখতে হবে যেনো ভাঁজ দেওয়াটা সুন্দর হয়। ভাঁজ করা যত সুন্দর হবে কাজের সৌন্দর্য তত বৃদ্ধি পাবে।

ষষ্ঠ ধাপ

IMG_20240401_150347.jpg

এবার আমি একটি পেনসিল দিয়ে আমার মনের মতো করে ডিজাইন করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের মত করে ডিজাইন করে নিতে পারেন। ফুল তৈরির জন্য যে ভাঁজ দেওয়া হয় সব গুলা ঠিক একই রকম হয়।

সপ্তম ধাপ

IMG_20240401_150437.jpg

এবার একটা কাঁচি দিয়ে সুন্দর করে কেটে নিয়েছি। খুব সাবধানে কাজটি করতে হবে। একটু ভূল হলেই সব কাজ বৃথা হয়ে যাবে।

অষ্টম ধাপ

IMG_20240401_150251.jpg

কাটাকুটি শেষ করে নেওয়ার পর ফুলটি কেমন হয়েছে দেখতেই পারছেন।


পোস্টের ধরনঅরিগামি পোস্ট
তৈরিকারকমোঃ আশিকুর রহমান
ডিভাইসরেডমি নোট ১১
লোকেশনপাবনা

আমার সংক্ষিপ্ত পরিচয়


আমি মোঃ আশিকুর রহমান। আমি মেহেরপুর জেলার গাংনী উপজেলার জুগির গোফা গ্রামে বাস করি। সবুজ শ্যামলে ঘেরা আমাদের গ্রামটি দেখতে খুবই সুন্দর। আমি একজন সরকারি চাকরিজীবি। আমি চাটমোহর ফায়ার ষ্টেশনে কর্মরত আছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমি আমার পরিবারে মা, বাবা, ভাই, স্ত্রী ও ছেলে নিয়ে বসবাস করি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার করা পোস্টটি দেখার জন্য। সবার জন্য দোয়া রইলো সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিনদের। যারা আমাকে শুরু থেকে সাপোর্ট করছে। আবারও ধন্যবাদ যানাচ্ছি আমার বাংলা ব্লগের সকল কর্মরত সদস্যদের। লেখার ভেতর ভুল ত্রুটি হতে পরে। সেক্ষেত্রে আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টি আকর্ষণ করছি । দোয়া করি সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন।


১০%প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।



Logo.png

Banner_New.png

20230619_1852241.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খুব সহজে সুন্দর এই ফুল তৈরি করলেন। আসলে এই ফুল তৈরি করার ধাপগুলো দেখে আমি খুব সহজে শিখে নিয়েছি। এই ধাপটি খুবই সুন্দরভাবে শেয়ার করেছেন, যে কেউ দেখলে শিখতে পারবে।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই আপনার মূল্যবান অভিমত প্রকাশের জন্য।

Posted using SteemPro Mobile

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আসলেই চারদিকে অনেক গরম পরেছে,যাই হোক আমি মনে হয় হলুদ কাগজ ছবিতে দেখছি কাটতে সেটা গোলাপি হলো কি করে? ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপু নিচের কাগজটা গোলাপি দিয়েছি যার কারনে দেখতে গোলাপি লাগছে।

 2 years ago 

অনেক সুন্দর ভাবে ফুল তৈরি করেছেন ভাইয়া। আমরা তো একটি কাগজ ভাজ দিয়ে নকশা তৈরি করি। কিন্তু আপনি একটি কাগজের উপর অনেক ধরনের পাতা তৈরি করে একটি ফুল তৈরি করেছেন। আপনার তৈরি ডাই প্রজেক্টটি দেখতে খুবই ভালো লাগছে। সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

ধন্যবাদ আপু আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

 2 years ago 

চমৎকার ফুল তৈরি করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইজান। আপনার এই সুন্দর ফুল তৈরি করা দেখে আমি মুগ্ধ হয়েছি। পাশাপাশি আপনার ফুল তৈরি করার মধ্য দিয়ে কিন্তু আমিও ধারণা পেয়ে গেলাম কিভাবে রঙিন কাগজ দিয়ে এমন ফুল তৈরি করতে হয়। এমন সুন্দর ফুল তৈরি করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই আপনার প্রশংসা মূলক মতামতের জন্য। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে বেশ সুন্দর লাগে দেখতে। আপনি আজকে খুব সুন্দর করে রঙিন কাগজ কেটে সুন্দর একটি ফুল তৈরি করেছেন। আপনার তৈরি ফুল বেশ ভালো লেগেছে। এত সুন্দর ভাবে তৈরি করে আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ধন্যবাদ ভাই আপনার মূল্যবান অভিমত ব্যাক্ত করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন।

 2 years ago 

রঙ্গিন কাগজ ব্যবহার করে অসম্ভব সুন্দর ফুল তৈরি করেছেন। ফুলটি আমার কাছে ভীষণ ভালো লাগলো। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভেচ্ছা রইল।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে চমৎকার একটি ফুল তৈরি করেছেন। ফুলটি দেখতে অসাধারন লাগছে। রঙিন কাগজ দিয়ে এভাবে ফুল তৈরি করতে আমার কাছে ও ভীষণ ভালো লাগে। তোমার প্রত্যেকটি ধাপ সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করে দেখিয়েছেন ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভকামনা রইলো।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাই আপনার মূল্যবান সময় নষ্ট করে আমার পোস্টে প্রসংশা মূলক মতামত শেয়ার করার জন্য।

 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে আপনি অনেক সুন্দর ভাবে ফুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া ।আপনার ফুলটা আসলে অনেক চমৎকার ছিল ।আপনি দেখছি হলুদ রঙের কালার পেপার কেটে ফুল তৈরি করেছেন ‌কিন্তু উপস্থাপনায় দেখছি গোলাপি রঙের ফুল আসলে একটু চিন্তায় পড়ে গেলাম।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আসলে ফুলটা কাটা হয়েছে হলুদ কাগজের কিন্তু নিচে গোলাপি কাজ দেওয়ার জন্য ফুল গুলা দেখতে গোলাপি লাগছে। ধন্যবাদ আপু আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.097
BTC 63547.19
ETH 1834.86
USDT 1.00
SBD 0.38