অরিগ্যামি পোস্টঃ- রঙ্গিন কাগজ দিয়ে তৈরি করা ড্রেসের অরিগ্যামি।

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম/আদাব

আশা করি প্রিয় বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন? আমিও ভালো আছি তবে অতিরিক্ত গরমে ভালো থাকতে দিচ্ছে না এই গরম। বেশ কয়দিন ধরে শরীর অসুস্থ গরমের কারণে ঠিক মতো ঘুমাতে পারি না। তাছাড়া ঠিক মতো কাজ করতে পারি না এই হচ্ছে সমস্যা। যাক অবশেষেই সৃষ্টিকর্তার অসীম রহমতে ভালো আছি সেটা হচ্ছে সবচেয়ে বড় নেয়ামত। বন্ধুরা সব সময় চেষ্টা করি আপনাদের সাথে যথাসময়ে ধারাবাহিকতা বজায় রেখে কাজ করার। আজকে আমি আবার উপস্থিত হয়েছি নতুন একটি পোস্ট নিয়ে। আজ আমি যে পোস্ট শেয়ার করবো তা হচ্ছে একটি ড্রেসের অরিগ্যামি। কিছুদিন আগে আমি আরো একটি ড্রেসের অরিগ্যামি শেয়ার করেছিলাম রঙ্গিন কাগজ দিয়ে তৈরি করে। আপনারা এত প্রশংসা করেছেন আমার খুবই ভালো লাগলো। তাই আমি আবার উপস্থিত হয়েছি আজকে রঙিন কাগজ দিয়ে তৈরি করে ড্রেসের আরো একটি অরিগ্যামি।

r26.jpg

আশা করি আমার আজকের শেয়ার করা ড্রেসের অরিগ্যামি আপনাদের ভালো লাগবে। চেষ্টা করি আমি সময় সুযোগ পেলে ভিন্ন কিছু তৈরি করার। যখন আপনাদের সাথে শেয়ার করি আপনারা এত বেশি অনুপ্রাণিত করেন আমাকে আমি অনেক বেশি উৎসাহিত হয়ে আবারো নতুন উদ্যমে কাজ করতে শুরু করি। সবার সুন্দর সুন্দর অরিগামি পোস্ট দেখতে আমার খুব ভালো লাগে। তাই আমিও চেষ্টা করি রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে। তবে রঙিন কাগজ দিয়ে ড্রেস তৈরি করার বিষয়টি আমার কাছে খুবই ভালো লাগে।

r27.jpg

ড্রেসগুলো তৈরি করার পরে মনে হয় যে আসলে রঙিন কাগজ দিয়ে তৈরি করি নাই। মনে হয় যে এই ড্রেসের ডিজাইন গুলো কাপড় দিয়ে তৈরি করেছি এমন মনে হয়। আজকে আমি ড্রেসের যে অরিগ্যামি শেয়ার করবো তাও রঙ্গিন কাগজ দিয়ে তৈরি করেছি। কিন্তু তৈরি করার পরে আমার কাছে সম্পূর্ণ মনে হয়েছে আমি কাপড় দিয়ে তৈরি করেছি। এতই ভালো লাগলো বাচ্চারাও এত প্রশংসা করলো আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে বন্ধুরা। তাহলে শেয়ার করে নেওয়া যাক আমি কিভাবে ড্রেসের অরিগ্যামি তৈরি করেছি সেই ধাপ সমূহঃ-


প্রয়োজনীয় উপকরণ সমূহঃ

  • রঙ্গিন কাগজ।

  • কাঁচি।

  • গাম।

  • পেন্সিল।

  • মার্কার পেন।

r.jpg

প্রথম ধাপঃ

আপনারা দেখতে পাচ্ছেন প্রথম ধাপে আমি একটি হলুদ রংয়ের কাগজ কেটে নিয়েছি। হলুদ রংয়ের কাগজ কেটে নেওয়ার পরে আবারো পিংক কালারের আরেকটি চিকন করে ফিতা আকারের কাগজ কেটে নিয়েছি। সেই কাগজটিকে হলুদ রংয়ের কাগজের উপরে গাম দিয়ে লাগিয়ে দিব।

r1.jpg

r2.jpg

r3.jpg

r4.jpg


দ্বিতীয় ধাপঃ

এই ধাপে আপনারা দেখতে পাচ্ছেন আমি ড্রেস তৈরি করতেছি। ড্রেসের নিচের সাইডে আমি হলুদ রঙের সাথে একটি পিংক কালারের ফিতা কেটে গাম দিয়ে লাগিয়ে দিলাম।

r5.jpg

r6.jpg

r7.jpg


তৃতীয় ধাপঃ

এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি পিংক কালারের কাগজ নিয়েছি। তাতে পেন্সিল দিয়ে ড্রেসের উপরের অংশ এঁকে নিয়েছি সাইজ অনুযায়ী।

r8.jpg

r9.jpg

r10.jpg


চতুর্থ ধাপঃ

ড্রেসের উপরের অংশ কেটে নিয়েছি। এখন মিলিয়ে দেখলাম নিচের পার্ট এবং উপরের পার্ট ভালোভাবে মিলছে কিনা। যখন পারফেক্ট হলো বুঝতে পেরেছি তখন গাম দিয়ে দুই অংশ জোড়া লাগিয়ে দিলাম।

r11.jpg

r12.jpg

r13.jpg

r14.jpg


পঞ্চম ধাপঃ

এখন হলুদ কালারের আবারো আরেকটি কাগজ নিয়ে ফুল কেটে নিয়েছি কাঁচি দিয়ে।

r15.jpg

r16.jpg

r17.jpg


ষষ্ঠ ধাপঃ

হলুদ কালারের কাগজ দিয়ে কেটে নেওয়া ফুল গাম দিয়ে ড্রেসের গলায় লাগিয়ে দিয়েছি।

r18.jpg

r19.jpg

r20.jpg


সপ্তম ধাপঃ

এখন কালার মার্কার পেন দিয়ে ড্রেসের মধ্যে ফুলের ডিজাইন এঁকে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন ফুলের ডিজাইন তৈরি করা সম্পন্ন হয়েছে। তৈরি করার পরে দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে।

r21.jpg

r22.jpg

r23.jpg


উপস্থাপনা

বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার ড্রেসের অরিগ্যামি তৈরি করা শেষ। আপনাদের সাথে শেয়ার করে নিলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমি চেষ্টা করেছি রঙিন কাগজের মধ্যে কালার মার্কার পেন দিয়ে বিভিন্ন ডিজাইনের ফুল তৈরি করে নেওয়ার। সেই সাথে ড্রেসটিকে ডিজাইন করে নিয়েছি কালারের সমন্বয়ে। আশা করি এমন সুন্দর ড্রেসের অরিগ্যামি আপনাদের ভালো লাগবে। আপনারা চাইলে এই ধরনের ড্রেস তৈরি করে বাচ্চাদেরকে পরাতে পারেন। এই ড্রেসের অরিগ্যামি দেখতে খুবই সুন্দর লেগেছে। আপনাদের কেমন লেগেছে জানালে অনেক বেশি ভালো লাগবে। সময় দিয়ে আমার আজকের ব্লগ ভিজিট করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই।

r26.jpg

r27.jpg

r23.jpg

r24.jpg

r25.jpg

268712224_305654151337735_1271309276897107472_n.png


ক্যামেরার বর্ণানাঃ
ডিভাইসের নামWiko,T3
মডেলW-V770
ফটোগ্রাফার@samhunnahar
ক্যাটাগরিড্রেসের অরিগ্যামি।

268712224_305654151337735_1271309276897107472_n.png

আজ এখানে আমার লেখা সমাপ্তি করছি। আবার উপস্থিত হব নতুন কোন ব্লগ নিয়ে। সবাই সুস্থ থাকবেন আর ভাল থাকবেন।


💘ধন্যবাদ সবাইকে💘

@samhunnahar

আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার কাছে অনেক ভাল লাগে। আমি সব ধরনের ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি গান গাইতে এবং কবিতা আবৃত্তি করতে ভীষণ ভালবাসি। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7DiLvzq9baKkST8T1mkhiizFXSFVv2PXDydTeMWpnYK2gToiY733FT9uwSdBSXWz7RnGmzsa8Pr9pGoyYaQFsuS3p.png

Polish_20230713_210902326.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে এবং দেখতে আমার কাছে বেশ ভালই লাগে। রঙিন কাগজ ব্যবহার করে সুন্দর একটি ড্রেস তৈরি করেছেন। দেখতে খুব সুন্দর লাগছে। কালার কম্বিনেশন খুব চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। তৈরি করার ধাপগুলো সহজভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। চাইলে যে কেউ খুব সুন্দর ভাবে তৈরি করে নিতে পারবে। এত সুন্দর একটি ড্রেস তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আমার তৈরি করা ড্রেসের অরিগ্যামি আপনার ভালো লাগলো শুনে অনেক খুশি হলাম আপু।

 2 years ago 

কি দারুন দেখতে আপনার রঙ্গিন কাগজ দিয়ে তৈরি করার ড্রেস টি চমৎকার হয়েছে। মনে হচ্ছে যেন অরজিনাল একটি ড্রেস।ধাপে ধাপে সুন্দর করে আপনি ড্রেস তৈরি পদ্ধতি শেয়ার করেছেন। কাগজ কেটে কেটে চমৎকার করে ড্রেসটি বানানো পদ্ধতি আমাদের সঙ্গে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু আমার তৈরি করা অরিগ্যামির প্রশংসা শুনে ভালো লাগলো।

 2 years ago 

ড্রেসের অরিগ্যামি দেখতে সুন্দর লাগতেছে। বিশেষ করে গলার মধ্যে সুন্দর ডিজাইন করেছেন। এবং সাইন পেন দিয়ে আর্ট করাতে চমৎকার ফুটে উঠেছে। ভালো লাগলো আপনার ডাই প্রজেক্ট দেখে ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মতামত পেয়ে।

 2 years ago 

রঙ ব্যবহার করে অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায় আপু। আপনি তো আজকে একটি মেয়ের সুন্দর ড্রেস তৈরি করে ফেলেছেন দেখছি। জামাটি দেখতে সত্যি অসাধারণ হয়েছে। এরকম সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

এত সুন্দর মতামত আমাকে অনেক অনুপ্রাণিত করেছেন।

 2 years ago 

আপু জামাটা কি আমার জন্য বানিয়েছেন।দেখে যে পড়তে ভীষণ ইচ্ছে করছে। কি সুন্দর করে কাগজ দিয়ে রঙিন একটি জামা বানালেন।নিশ্চয়ই কাপড় দিয়ে এর চেয়ে আরও ভালো জামা বানাতে পারেন। আপনার জামা বানানোর দক্ষতাটি দেখে মনে হচ্ছে যদি ফ্যাশন ডিজাইনের কাজে ব্যবহার করতেন তাহলে অবশ্যই ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল ম্যামের মতো হতে পারতেন। অসংখ্য ধন্যবাদ আপু। দক্ষতা সাথে এত সুন্দর একটি জামার ডাই বানিয়ে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু এত সুন্দর সাবলীল ভাষায় মতামত দেওয়ার জন্য।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে চমৎকার একটি ড্রেসের অরিগ্যামি তৈরি করেছেন। ড্রেসটি দেখতে অসাধারন লাগছে। এছাড়া কালার কম্বিনেশনেও দারুন হয়েছে। ড্রেসটির উপর ডিজাইন করার জন্য দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগছে। ধন্যবাদ এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

ড্রেসের অরিগ্যামি দেখে ভালো লাগার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে কোনো কিছু তৈরি করতে ও দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। আপনি রঙিন কাগজ দিয়ে খুব চমৎকার একটি ড্রেস তৈরি করেছেন দেখে অনেক ভালো লাগলো। ভালো লাগলো আপনার ডাই প্রজেক্ট দেখে ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

রঙ্গিন কাগজ দিয়ে তৈরি করা ড্রেসটা আপনার ভালো লাগলো জানতে পেরে খুশি হলাম।

 2 years ago 

ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 61363.96
ETH 1697.71
USDT 1.00
SBD 0.38