নাটক রিভিউঃ ' আমার হয়ে থেকো '

in আমার বাংলা ব্লগ2 years ago

02-02-2024

২০ মাঘ , ১৪৩০ বঙ্গাব্দ


🌼আসসালামুআলাইকুম সবাইকে🌼


কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো ও সুস্থ্য আছেন। সবাইকে জুম্মা মোবারক জানিয়ে আজকের লেখা শুরু করছি। আজকে যেহেতু শুক্রবার আর এ দিনটিতে আপনাদের সাথে নাটক শেয়ার করে থাকি। তো তারই ধারাবাহিকতায় আজ চলে এলাম আপনাদের সাথে নাটক শেয়ার করার জন্য। আজকে যে নাটকটি শেয়ার করবো তার নাম হচ্ছে আমার হয়ে থেকো। আশা করছি নাটকটি আপনাদের কাছে ভালো লাগবে।

Screenshot_2024-02-02-14-42-29-59.jpg

ইউটিউব থেকে নেয়া স্ক্রিনশট


নামআমার হয়ে থেকো।
পরিচালনাতৌফিকুল ইসলাম ।
গল্পপাপ্পু রাজ।
প্রযোজকমোঃ কামরুজ্জামান।
অভিনয়েফারহান, সাদিয়া আয়মান, মিলি বাশার, আজিজুল হাকিম সহ আরও অনেকে।
দৈর্ঘ্য৪১ মিনিট ১৭ সেকেন্ড।
মুক্তির তারিখ২৯ই জানুয়ারী, ২০২৪ ইং
ধরনরোমান্টিক, সামাজিক।
ভাষাবাংলা

চরিত্রেঃ

রিশাদঃ
মুশফিক আর ফারহান।
দিয়াঃ
সাদিয়া আয়মান।


কাহিনী সারসংক্ষেপ

Screenshot_2024-02-02-14-09-40-67.jpg

Screenshot_2024-02-02-14-15-10-14.jpg

ইউটিউব থেকে নেয়া স্ক্রিনশট

নাটকের শুরুতে দেখা যায়, সদ্য বিবাহিত মেয়ে দিবা বাসর ঘরে শুয়ে আছে। অনেকটা আশা নিয়ে বিয়ে করেছিল দিবা। কিন্তু তার সব আশার মধ্যে পানি ঢেলে দিল রিশাদ! সে ইচ্ছে করে বিয়ে করেনি। তার মা বাবা দিয়াকে পছন্দ করে বিয়ে করিয়েছে। তাই বাসর ঘরে দুজনেই আলাদা শুয়েছে। দিয়া বিবাহের প্রথম দিন থেকেই পরিবারের সবাইকে আপন করে নেয়। রিশাদের বাবা মায়ের মনও জয় করে নেয়। কিন্তু বিবাহের প্রথমদিনে রিশাদকে কিভাবে ডাকবে সে বুঝতে পারছে না। চা নিয়ে গলায় আওয়াজ করলে রিশাদ ঘুম থেকে জেগে উঠে। কিন্তু রিশাদের অভ্যাস সম্পর্কে জানা নেই দিয়ার। রিশাদ শুধু চা খেতে পারে না। আর সকাল সকাল নাস্তা বাসায়ও করে না। কিন্তু দিয়ার কাছে ব্যাপারগুলো অদ্ভূত লাগে! কেউ বাসায় নাস্তা না করে যায় নাকি!

Screenshot_2024-02-02-14-19-31-50.jpg

Screenshot_2024-02-02-14-21-34-44.jpg

ইউটিউব থেকে নেয়া স্ক্রিনশট

দুদিন পরই রিশাদের রাতে হঠাৎ করে ফোন আসে। তার বন্ধু বাহিরের দেশ থেকে আসছে। তাকে রিসিভ করার জন্য এয়ারপোর্টে যাচ্ছে রিশাদ। কিন্তু এতো রাতে দিয়াকে বাসায় একা রেখে যাবে! দিয়া বাসায় একা একূ ঘুমাতে ভয় পায়। তারপর দিয়ার আর ঘুম আসে না। রিশাদের বোন রিক্তাকে বলে দিয়ে যায় সে যেন দিয়ার কাছে আসে। তারপর রিক্তার কাছেই সে সব জানতে পারে। কেন সে বাসায় নাস্তা করে না আর কেনইবা এমন জীবন যাপন করে? রিশাদ তার বেস্টফ্রেন্ড এক মেয়েকে ভালোবাসাতো। কিন্তু সে মেয়েটি রিশাদকে ঠকিয়ে চলে যায়। তারপর থেকে রিশাদ এমন জীবনযাপন করছে। দিয়া সবকিছু শুনে বুঝতে পারে। তারপর দিয়া সিগারেটের প্যাকের ভিতর চিঠি লিখে রাখে! সিগারেট না খেলে হয় না? রিশাদ এটা দেখে খুশি হয়। ধীরে ধীরে রিশাদের মনে দিয়ার প্রতি ভালোবাসা জন্মাতে শুরু করে।

Screenshot_2024-02-02-14-22-05-69.jpg

ইউটিউব থেকে নেয়া স্ক্রিনশট

দিয়া অফিসে লাঞ্চ পাঠায়। সেখানে লিখে দেয় লাঞ্চ টাইমে সে যেন খেয়ে নেয়। রিশাদের মনে তারপর থেকে দিয়া জায়গা করে নেয়। দিয়া গভীর রাতে বাহিরে বন্ধুদের সাথে হ্যাংআউটের কথা বলে বের হয়ে যায়। কিন্তু রিশাদের অনেক টেনশন হতে থাকে। এতো রাতে দিয়া কেন বাহিরে যাচ্ছে তাও আবার একা! তারপর থেকে রিশাদ বাসায়ই নাস্তা করে। দিয়া আর রিশাদের ভালোবাসার সম্পর্কটা গড়ে উঠে। তারপর কি হয়েছিল দেখতে হলে নাটকটি আপনাদের দেখতে হবে।

ব্যক্তিগত মতামত


নাটকটি আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লেগেছে। নাটকের যত ডিপে যাচ্ছিলাম ততই রোমান্টিকতা বাড়ছিল। আমার কাছে রোমান্টিকতার সাথে সামাজিক নাটকগুলো ভালো লাগে বেশি। তবে ভিন্ন ভিন্ন লোকেশনে নাটকের দৃশ্যপটগুলো হলে আরও ভালো লাগে। নাটকটি বলতে গেলে রেমান্টিকতায় ভরপুর ছিল। ফারহান আর সাদিয়া আয়মান দুজনই সুন্দর অভিনয় করেছে।

ব্যক্তিগত রেটিং


৮.৭/১০


নাটকটির লিংক




10% beneficary for @shyfox ❤️

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg

আমি কে?

IMG-20211205-WA0092.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। সম্প্রতি আমি ইলেকট্রিক্যাল থেকে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং শেষ করেছি। এখন বিএসসি এর জন্য প্রিপারেশন নিচ্ছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত দু বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। যাক,
নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

খুব সুন্দর একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করেছেন। আমার হয়ে থেকো নাটকটি দেখা হয়নি। তবে নাটকটির রিভিউ পড়ে আমার কাছে বেশ ভালো লেগেছে। সুন্দর একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আশা করি নাটকটি দেখলে আপনি উপভোগ করতে পারবেন

 2 years ago 

আপনি আজকে অনেক সুন্দর করে আমার হয়ে থেকো নাটকটির রিভিউ তুলে ধরেছেন সবার মাঝে। ফারহান এবং সাদিয়া এই নাটকে খুব ভালো অভিনয় করেছে যা রিভিউটা পড়ে বুঝতে পেরেছি। এরকম নাটক গুলো দেখতে আমি অনেক বেশি পছন্দ করি, আর আমার কাছে রিভিউ গুলো পড়তেও খুব ভালো লাগে। এখনো পর্যন্ত আমার এই নাটকটা দেখা হয়নি। তাই ভাবছি সময় পেলে নাটকটা দেখে নেব।

 2 years ago 

জি আপু, নাটকটি দেখলে আশা করি উপভোগ করতে পারবেন 🌼

 2 years ago 

এখন আজকে খুবই চমৎকার একটি নাটক রিভিউ করেছেন। এ নাটকটি আমার দেখা হয়নি তবে এখনো নাটকের রিভিউ করে বুঝতে পেলা নাটকের চমৎকার। নাটক রোমান্টিক না হলে দেখতে ভালো লাগে না আর সামাজিক নাটকগুলো রোমান্টিক হলে আরো বেশি ভালো লাগে দেখতে। সুন্দর একটি নাটক আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

জি ভাই, সামাজিক নাটকগুলো দেখতেও ভালো লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ 🌼

 2 years ago 

ফারহান অভিনীত নাটকগুলো আমার কাছে খুবই ভালো লাগে কিন্তু বেশ কিছুদিন যাবত নাটক দেখার সুযোগ পাচ্ছি না। আপনার শেয়ার করা রিভিউ পড়ে নাটক দেখার আগ্রহ আরো বৃদ্ধি পেয়ে গেল। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

সময় করে নাটকটি দেখতে পারেন, ভালো লাগবে আপু। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু 🌼

 2 years ago 

এত রোমান্টিক নাটক গুলো দেখেন আপনি হা হা হা। যেহেতু বাংলা নাটকের প্রশংসা না করলে হয় না। আজকের এই রিভিউদেখে খুবই ভালো লেগেছে। অনেক ভালো লাগলো বিস্তারিত পড়ে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার হয়ে থেকো নাটকটির রিভিউ শেয়ার করার জন্য।

 2 years ago 

এতো কই দেখি আপু 😁😁। মাঝে মাঝে দেখা হয় নাটক এবং সেগুলো শেয়ার করি

 2 years ago 

গত সপ্তাহে আমিও এই নাটকের রিভিউ দিয়েছিলাম। আমার কাছে এর গল্প খুবই ভালো লেগেছিল ফারহান এবং সাদিয়া আয়মানের নাটক আমার কাছে সব সময় অনেক ভালো লাগে। তাদের দুজনের অভিনয় খুবই সুন্দর ছিল। খুবই রোমান্টিক একটি নাটক ছিল। ধন্যবাদ এত সুন্দর ভাবে রিভিউ দেওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 65045.78
ETH 1919.76
USDT 1.00
SBD 0.39