নাটক রিভিউঃ " গ্রীন সিগনাল"

in আমার বাংলা ব্লগ3 years ago

23-12-2023

০৯ পৌষ, ১৪৩০ বঙ্গাব্দ


আসসালামুআলাইকুম সবাইকে


শুভ সকাল 🌼। আশা করছি সবাই ভালো ও সুস্থ্য আছেন। আজকের দিনটিও যেন আপনাদের ভালো কাটে সে প্রত্যাশায় শুরু করছি। সকাল সকাল চলে এলাম নাটক রিভিউ নিয়ে। নাটকটি রাতে দেখেছিলাম। আর ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যাক। আজ যে নাটকটি শেয়ার করবো সেটির নাম হচ্ছে গ্রীন সিগনাল। আশা করছি নাটকটি আপনাদের কাছে ভালোই লাগবে।

Screenshot_2023-12-23-08-14-56-73.jpg

ইউটিউব থেকে নেয়া স্ক্রিনশট


নামগ্রীন সিগনাল।
পরিচালকওসমান মিরাজ
রচনাগোলাম সারোয়ার অনিক।
অভিনয়েনিলয়, সামিরা খান মাহি, তুতিয়া ইয়াসমিন পাপিয়া, টাটিয়ানা, পাভলো সহ আরও অনেকে।
আবহ সংগীততানজিল হাসান ।
দৈর্ঘ্য৩৮ মিনিট ১৯ সেকেন্ড।
মুক্তির তারিখ১৯ই ডিসেম্বর, ২০২৩
ধরনরোমান্টিক।
ভাষাবাংলা

চরিত্রেঃ

মাহিনঃ
নিলয় আলমগীর ।
ম্যারিলাঃ
সামিরা খান মাহি।


কাহিনী সারসংক্ষেপ

Screenshot_2023-12-23-08-15-44-46.jpg

Screenshot_2023-12-23-08-16-00-53.jpg

ইউটিউব থেকে নেয়া স্ক্রিনশট

নাটকের শুরুতে দেখা যায়, মাহিন আমেরিকা এসেছে অবৈধ উপায়ে। আমেরিকায় আসার পর কোনো জব পাচ্ছে না। কিন্তু তার বন্ধু হৃদয়ের কাছ থেকে জানতে পারে আমেরিকার গ্রীন হোল্ডারদের বিয়ে করতে পারলে জীবন স্যাটল! সে শরণাপন্ন হয় আমেরিকার একজন লইয়ারের সাথে। সে ও বাংলাদেশী। গ্রীন কার্ড তারও রয়েছে। সে লইয়ার আবার তাকে সাহায্য করার চেষ্টা করে মেয়ে খুজঁতে। কিন্তু যেসব মেয়ে দেখে হয় তারা ডিভোর্সি নয়তো বয়সে তার মায়ের বয়সী! গ্রীন কার্ডের লোভে এমন মেয়ে আর মহিলাকে কখনোই বিয়ে করবে না মাহিন। তার পছন্দ সেলেনা গোমেজের মতো মেয়ে। দেখতে সুদর্শন। কিন্তু মাহিনের লইয়ার অবাক হয় মাহিনের আকাশ কুসুম স্বপ্ন। অলরেডি সে অবৈধভাবে এসেছে আমেরিকা তার উপর আবার গ্রীন কার্ড হোল্ডার কোনো মেয়েকে বিয়ে করতে চাইছে।

Screenshot_2023-12-23-08-16-12-46.jpg

Screenshot_2023-12-23-08-16-19-03.jpg

ইউটিউব থেকে নেয়া স্ক্রিনশট

এদিকে মাহিন জানতে পারে সে যে লইয়ারের শরণাপন্ন হয়েছে তার নাম ম্যারিলা। সে আমেরিকার গ্রীন কার্ডধারী। মাহিন তাকে বলে বিয়ে করে ফেলতে। কিন্তু ম্যারিলা কোনোভাবেই রাজি হয় না তাকে বিয়ে করার জন্য। কারণ সে অবৈধভাবে আমেরিকা এসেছে। আর স্বার্থপরের মতো নিজের ভালোর জন্য গ্রীনকার্ডধারীদের বিয়ে করে নিজের স্বার্থ হাসিল করার চেষ্টা করা। ম্যরিলা মাহিনের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। কারণ দিনকে দিন তার পাগলামো যেন বাড়তেই থাকে। এদিকে মাহিনের বন্ধু হৃদয় তাকে পরামর্শ দেয় এসব বাদ দিয়ে কাজে লেগে যেতে। সে সাত বছর ধরেই অবৈধভাবে আমেরিকা বসবাস করছে। তার কিছুদিন পর ম্যারিলাকে দেখা করতে বলে মাহিন!

Screenshot_2023-12-23-08-17-33-13.jpg

ইউটিউব থেকে নেয়া স্ক্রিনশট

ম্যারিলার সাথে দেখা করে তার আসল চেহারা উন্মোচন করে। সবকিছু বলে দেয় সে! তার নাম সাকিব রায়হান! সে অবৈধভাবে আমেরিকা আসেনি। বিজনেস পারপাস প্রতিবারই আমেরিকার আসা হয়। আর ম্যারিলাকে প্রথম দেখাতেই ভালো লেগে গিয়েছিল মাহিনের! এজন্য সে ইচ্ছে করে সবকিছু গোপন করে তার কাছে আসার চেষ্টা করে। আর প্রথম ক্লায়েন্ট হিসেবে সে সুযোগটা হাত ছাড়া করতে চাইনি। এসব শোনার পর ম্যারিলা কোনোভাবেই তাকে ভালোবাসতে রাজি নয়। কারণ যে ছেলে মিথ্যে অভিনয় করে ভালোবাসতে পারে সে ছেলে মিথ্যে মায়ায় ফেলে চলেও যেতে পারবে সহজে। তারপর কি হয়েছিল জানতে নাটকটি দেখতে হবে আপনাদের!

ব্যক্তিগত মতামত

নাটকটি আমার কাছে ভালোই লেগেছিল। আমরা কারো মুগ্ধতায় পরে গেলে মিথ্যে চরিত্র লুকিয়ে হলেও তার কাছে আসার চেষ্টা করি। যদি ভালোবাসাটা সত্যি হয় তাহলে সে ঠিকই তাকে ভালোবাসবে। নিলয়ের যতগুলা নাটক দেখেছি সবগুলাতে শুরুতে কমেডি থাকলেও শেষে সিরিয়াসনেস চলে আসে। এজন্য অবশ্য ভালোও লাগে। মাহিও ভালো অভিনয় করেছে।

ব্যক্তিগত রেটিং


৮/১০


নাটকটির লিংক




10% beneficary for @shyfox ❤️

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg

আমি কে?

IMG-20211205-WA0092.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। সম্প্রতি আমি ইলেকট্রিক্যাল থেকে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং শেষ করেছি। এখন বিএসসি এর জন্য প্রিপারেশন নিচ্ছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত দু বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। যাক,
নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

নাটক দেখতে আমার সবসময়ই অনেক ভালো লাগে।প্রতিদিন দুপুর বেলা খাবার খাওয়ার সময় আমি একটি করে নাটক দেখি তবে বেশিরভাগ সময় অপূর্বর নাটক গুলো দেখা হয়।গ্রীন সিগনাল নাটকটি এখনো দেখা হয়নি।আপনার রিভিউ দেখে বেশ ভালো লাগলো আশাকরি খুব শীঘ্রই দেখবো।ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

জি আপু, আপনার মতো আমিও খাওয়ার সময় নাটক দেখি বেশি। যাক নাটকটি দেখলে আশা করি উপভোগ করতে পারবেন

 3 years ago 

গ্রীন সিগনাল নাটকটি আমি গতকাল দেখেছিলাম। নিলয় এর নাটক গুলো একটু বেশি ভালো লাগে। মাহি এবং নিলয় নাটকটি তে বেশ সুন্দর অভিনয় করেছেন। ভালো ছিলো আপনার রিভিউ ধন্যবাদ ভাই।

 3 years ago 

আমার কাছেও ভালোই লেগেছে নাটকটি। আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য 🌼

 3 years ago 

নিলয় আহমেদের নাটকগুলো আমার খুবই প্রিয়। আমি প্রায় তার নাটকগুলো দেখে থাকি। সে হাস্যরসপ্তক নাটক অভিনয় করে থাকে। ঠিক তেমনি সুন্দর একটি নাটক আজকে আপনি আমাদের মাঝে রিভিউ করে দেখিয়েছেন।বর্তমান সময়ে তার জনপ্রিয়তা অনেক। বেশ ভালো লাগলো সুন্দর নাটক রিভিউ করে দেখে।

 3 years ago 

আসলেই ভাই নিলয়ের নাটকগুলো কমেডি টাইপের হলে শেষে কিন্তু শিক্ষণীয় কিছু থাকে

 3 years ago 

আপনি অনেক সুন্দর করে গ্রীন সিগনাল নাটকটার রিভিউ সবার মাঝে তুলে ধরেছেন। নিলয় এর নাটকগুলো পড়তে অনেক ভালো লাগে আমার কাছে। আর তার নাটক মাঝে মাঝে দেখার চেষ্টা করি আমি। আমি নাটক দেখার চেষ্টা করি, কারণ ব্যস্ততার মাঝে নাটক দেখতে খুব ভালো লাগে আমার কাছে। পুরো নাটকটার রিভিউ অনেক সুন্দর করে তুলে ধরেছেন আপনি। আসলে ভালোবাসা সত্যি হলে অন্যজন অবশ্যই ভালোবাসবে।

 3 years ago 

আপনার মতো আমিও ফ্রি টাইমে নাটক দেখতে পছন্দ করি ভাইয়া। অসংখ্য ধন্যবাদ আপনাকে 🌼

 3 years ago 

মাঝে মাঝে নাটক দেখতে খুবই ভালো লাগে। সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন আপনি। যদিও নাটকটি দেখা হয়নি। তবে পুরো নাটকের রিভিউ পড়ে আমার কাছে খুবই ভালো লেগেছে। সময় করে একদিন নাটকটি দেখার চেষ্টা করব। সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

হুমম, নাটকটি দেখলে আশা করি উপভোগ করতে পারবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ 🌼

 3 years ago 

গ্রীন সিগনাল নাটকটা এখনো পর্যন্ত আমার দেখা হয়নি ঠিক। তবে নাটকটার পুরো কাহিনী রিভিউ পোস্ট এর মাধ্যমে পড়তে পেরে ভালো লেগেছে। আপনাদের শেয়ার করা নাটকের রিভিউ গুলো আমি প্রতিনিয়ত পড়ার চেষ্টা করি। আসলে নাটক দেখতে এবং নাটকের রিভিউ পোস্ট পড়তে, দুটোই আমার কাছে ভালো লাগে। আর এই জন্যই তো আপনার নাটকটার রিভিউ আমি বেশ মনোযোগ সহকারে পড়েছি। অনেক সময় দেখা যায় একটা মানুষ অন্যজনকে ভালোবাসলে সে মানুষটা তাকে ভালোবাসে না। তবে ওই মানুষটার ভালোবাসা যদি সত্যি হয়, তাহলে অবশ্যই অন্যজন তাকে ভালোবাসবে। নাটকের মধ্যে এত সুন্দর একটা বিষয় বোঝানো হয়েছে দেখে ভালো লেগেছে।

 3 years ago 

অনেকেই ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য এরকম মিথ্যার আশ্রয় নেয়। নিজের পরিচয় লুকিয়ে রেখে তার সঙ্গে ভালোবাসা সম্পর্ক গড়ার চেষ্টা করে। আমার মত এরকম করা মোটেই ঠিক না। যাইহোক তারপরও নাটকটি মনে হয় বেশ ভালই ছিল। খুব সুন্দর ভাবে ডিভিউ উপস্থাপন করেছেন। ভালো লাগলো ভাইয়া নাটকের রিভিউ পড়ে।

 3 years ago 

জি আপু, মিথ্যে আশ্রয় নিয়ে কখনোই ভালাবাসা ঠিক নয় 🌼

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64765.85
ETH 1871.36
USDT 1.00
SBD 0.38