"আক্ষেপ" নাটক রিভিউ

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

07-05-2023

২৪ বৈশাখ, ১৪৩০ বঙ্গাব্দ


আসসালামুআলাইকুম সবাইকে


শুভ সন্ধ্যা 🌼🦋। কেমন আছেন সবাই? নিশ্চয় অনেক ভালো আছেন 🌼। ভালো থাকলেই ভালো। আপনাদের মাঝে হাজির হলাম একটি নাটক নিয়ে। নাটকটিতে সমাজের বাস্তবচিত্র ফুটে উঠেছে। আসলে নাটক রিভিউয়ের মাধ্যমে বিস্তারিত বর্ণনা করা যায় না । এতে যারা দর্শক আছেন তাদের কাছে স্পয়লার চলে আসে। আমি কিছু কথা বললাম। তবে নাটকটি আপনি না দেখলে অবশ্যই একজন বাবার যে আকুতি ছেলের প্রতি 'আব্বা' ডাক শোনার সেটা মিস করবেন। নাটকটির নাম আক্ষেপ। আশা করছি দেখলে উপভোগ করতে পারবেন।

Screenshot_2023-05-07-18-14-47-82.jpg

ছবিঃইউটিউব থেকে নেয়া স্ক্রিনশট



নাটকের কিছু তথ্য


নামআক্ষেপ ।
রচনা ও পরিচালনামাবরুর রশিদ বান্নাহ।
প্রযোজকজি-সিরিজ।
অভিনয়েফারহান, ফজলুর রহমান বাবু, সামিরা খান মাহি সহ আরও অনেকে।
দৈর্ঘ্য৪৯ মিনিট ১৯ সেকেন্ড।
আবহ সংগীতইকে মজুমদার ইসতি ।
মুক্তির তারিখ২৫ই এপ্রিল , ২০২৩ইং
ধরনসামাজিক,বাস্তবধর্মী
ভাষাবাংলা।
দেশবাংলাদেশ


চরিত্রেঃ


সুখুঃ
মুশফিক আর ফারহান ।
বাবাঃ
ফজলুর রহমান বাবু ।
বোনের মেয়েঃ
সামিরা খান মাহি।



কাহিনী সারসংক্ষেপ


স্পয়লার এলার্ট!

Screenshot_2023-05-07-18-21-03-65.jpg

একজন অসহায় বাবা! এক মাত্র ছেলে সুখু। সুখু শারীরিক প্রতিবন্ধী হওয়ায় সবাই তাকে নিয়ে তার বাবাকে অনেক কথাই বলে। কিন্তু সুখুর বাবা মনে করে তার ছেলে সবার থেকে ভালো। সুখুর বাবা সুখুকে নিয়ে চরেই থাকে। সুখুর মা বেশ কয়েক বছর আগেই মারা যায়। মারা যাওয়ার পর সুখুর বাবাকে তার ছোট বোন এবং ছোট ভাই বলেছিল আরেকটা বিয়ে করার জন্য। কিন্তু ছেলের মুখের দিকে তাকিয়ে বিয়ে করে নি। ছোট ভাই ও বোনদের যন্ত্রণায় বাপের ভিটা ছেড়ে চরে এসেছে বাড়ি করে।

Screenshot_2023-05-07-18-22-40-63.jpg

বাপ ব্যাটার জীবন চরে ভালোই চলতে থাকে। সুখুর বাবার আক্ষেপ তার ছেলের কাছ থেকে বাবা ডাক শোনা। সুখু হঠাৎ একদিন তার বাবাকে আব্বা আব্বা বলে ডাকে। সুখুর বাবা সেই ডাক শোনে ভীষণ খুশি। তার ছেলে তাকে আব্বা ডেকেছে। এদিকে সুখুর বাবার ছোট বোনের মেয়ে বাড়িতে আসে। বাড়িতে এসেই সুখুর সাথে দেখা করতে চলে আসে। সুখুর বাবা বোনের মেয়েকে নিজের মেয়ের মতোই দেখে। ছোট বেলায় তার গুটিবসন্ত হয়েছিল। সুখু ছাড়া কেউ তার পাশে যায় নি! এজন্য সে সুখুর সাথে মাঝে মাঝে খেলা করতে চলে আসে। কিন্তু তার বাবা সুখুদের বাড়িতে আসাটা মোটেও পছন্দ করে না।

Screenshot_2023-05-07-18-23-29-12.jpg

সুখুদের বাড়িতে আসা নিয়ে অনেকবার ঝামেলা হয়েছে। তারা সবাই সুখুর বাবার সম্পত্তি হাসিল করতে চাই । সুখুর বাবা মাারা যাওয়ার পর সুখুকে তারা দেখবে কিন্তু সুখুর বাবা মোটেও সেটা বিশ্বাস করে না। কারণ জীবিত থাকা অবস্থায়ই সুখুর বাবাকে যেন মৃত করে ফেলেছে। এদিকে তার ছোট ভাইও সম্পত্তি লিখে দেয়ার জন্য বলে। মারা যাওয়ার পর সুখুকে সে দেখবে! সুখুর বাবা ভালো করেই জানে তাকে কেমন দেখবে!

কিছুদিন পর ছোট বোন ও ছোট ভাই মিলে সুখুদের বাড়িতে আসে। বাড়িতে এসে বলে সম্পত্তি তাদের নামে লিখে দেয়ার জন্য। কারণ মারা যাওয়ার পর এসব সম্পত্তি কারা দেখবে? সুখুর বাবা বুঝে, যে তারা কেউই সুখুর পাশে থাকবে না। একমাত্র সুখুর বাবার বোনের মেয়েটা ছাড়া।

Screenshot_2023-05-07-18-23-46-03.jpg

Screenshot_2023-05-07-18-24-19-59.jpg

সুখুর বাবার শরীরটাও ভালো যাচ্ছে না। সুখুর বাবা স্বপ্নে দেখে তার মা তাকে ডাকছে। হয়তো বেশিদিন আর নাই। তাই যাবতীয় সহায় সম্পত্তি তার ছোট বোনের মেয়ের নামে লিখে দিয়ে যায়। তার বিশ্বাস মারা যাওয়ার পর তার সুখুকে সে দেখবে। মারা যাওয়ার আগে তার ছেলে সুখুকে বলে যায়, সে যদি মারা যায় তাহলে যেন ভেবে নেয় তার মায়ের কাছে চলে গেছে ঐ দূর আকাশে। পরদিন সুখুর বাবা মারা যায়। মারা যাওয়ার আগে সুখুর মুখে আব্বা ডাকটি আরেকবার শোনার ইচ্ছে ছিল কিন্তু তা আর শোনা। একটা আক্ষেপ রেখেই মারা যায়। আর নাটকটি সেখানেই সমাপ্তি ঘটে।


ব্যক্তিগত মতামত


আসলে ব্যক্তিগত মতামত বলতে আমি বলবো নাটকটি বর্তমান সময়ের জন্য আদর্শ নাটক। একজন বাবা তার ছেলের প্রতি অফুরন্ত ভালোবাসার দৃষ্টান্ত এ নাটকটি। সেখানে ছিল ছেলের কাছ থেকে 'আব্বা' ডাক শোনার একটা আক্ষেপ। আমার রিভিউ পড়ে হয়তো কিছুটা বুঝতে পারবেন। তবে আমি বলবো নাটকটি আপনার দেখার জন্য। নাটকটি দেখলে অবশ্যই উপভোগ করতে পারবেন। মুশফিক আর ফারহানের অভিনয় নিয়ে কি বলবো। নাটকের ক্যারেক্টার দেখে বুঝায় যায়নি এটা মুশফিক আর ফারহান। আর ফজলুর রহমান বাবু স্যার বাবার চরিত্রে চমৎকার অভিনয় করেছেন। নাটকে সবার চরিত্রগুলা একদম বাস্তবভাবেই ফুটে উঠেছে। আমি বলবো পরিচালক মাবরুর রশিদ বান্নাহ-এর অনবদ্য সৃষ্টি নাটকটি।

ব্যক্তিগত রেটিং


১০/১০


নাটকটির লিংক




10% beneficary for @shyfox ❤️

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg




VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

আমি কে?

IMG20210908180509.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

আক্ষেপ নাটকটির রিভিউ আপনি খুবই সুন্দরভাবে লিখেছেন। মুশফিক আর ফারহানের নাটক গুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। বিশেষ করে তার অভিনয় খুবই সুন্দর হয়। তার বাবা ছেলের মুখ থেকে শেষবারের মতো বাবা ডাক শোনার আক্ষেপ টা নিয়ে মারা গিয়েছিল। আপনি সম্পূর্ণ নাটকটির রিভিউ খুবই সুন্দর ভাবে তুলে ধরেছেন আমাদের সকলের মাঝে। ভীষণ ভালো লেগেছে আপনার নাটকের রিভিউ।

 3 years ago 

আপু রিভিউ পড়ে যেমন ভালো লেগেছে নাটকটি দেখলে তার থেকেও বেশি ভালো লাগবে আপু।

 3 years ago 

কয়েকদিন আগেই নাটকটি দেখেছি। নাটকটি আমার কাছে অনেক ভালো লেগেছে তাই একটুও সময় দেরি না করে সঙ্গে সঙ্গে এই নাটকের রিভিও পোস্টটি লিখে ফেলি। কিন্তু এখনো পর্যন্ত সেটি শেয়ার করা হয়নি। কিন্তু আপনি যেহেতু এই নাটকের রিভিউটি শেয়ার করে ফেলেছেন তাই আমি ভাবছি আরো কয়েকদিন পরে এটা শেয়ার করব। তবে আপনার নাটকের রিভিউটি বেশ সুন্দর হয়েছে। খুবই অল্প কথায় পুরো নাটকের বিষয়বস্তুটি আপনি তুলে ধরেছেন।

 3 years ago 

হাহা! আপনার আগে দিয়ে দিলাম তাহলে রিভিউ। চেষ্টা করেছি মূল টপিকটা শেয়ার করার। আপনার রিভিউটা দেখার অপেক্ষায় রইলাম ভাই 😍

 3 years ago 

আসলে অবসর সময়ে আমিও নাটক দেখে সময় পার করি। আপনি অনেক সুন্দর ভাবে নাটকটির রিভিউ শেয়ার করেছেন আমাদের মাঝে। অনেক ভালো লাগলো নাটকটি সম্পর্কে জেনে এই নাটকটি এক সময় দেখে নেব।

 3 years ago 

জি আপু। নাটকটি দেখে না থাকলে আশা করি দেখবেন।ভালো লাগবে

 3 years ago 

এই নাটকটি আমি বেশ কদিন ধরেই ভাবছিলাম দেখবো,কিন্তু দেখা হয়ে উঠছিল না।আপনার রিভিউ পোস্টটি অনেক ভালো লেগেছে।আপনি খুব সুন্দর করে নাটকটির রিভিউ সাজিয়েছেন।এটা দেখে যে কোনো নাটক দেখার আগ্রহ এমনিতেই অনেকটা বেড়ে যাবে সবার।ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর রিভিউ পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

জি আপু! নাটকটি দেখলে আপনি উপভোগ করতে পারবেন 😍

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 64092.15
ETH 1863.95
USDT 1.00
SBD 0.36