নাটক রিভিউ: ' পথে হলো দেরি '

in আমার বাংলা ব্লগ3 years ago

30-12-2023

১৬ পৌষ , ১৪৩০ বঙ্গাব্দ


🌼 আসসালামুআলাইকুম সবাইকে 🌼


কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো ও সুস্থ্য আছেন। তো ভালো থাকতে পারাটাই বড় কথা! বছর তো শেষ! এই বছরের প্রাপ্তির থেকে অপ্রাপ্তির খাতাটাই বড় ছিল আমার। তবুও জীবন সুন্দর! আপনি যে অবস্থানে আছেন সে অবস্থান থেকে ভালো থাকার চেষ্টা করাটাই ভালো। তো আজকে চলে এলাম একটি নাটক শেয়ার করার জন্য। নাটকের নাম হচ্ছে পথে হলো দেরি। আশা করছি নাটকটি আপনাদের কাছে ভালো লাগবে।

Screenshot_2023-12-30-11-31-44-56.jpg

ইউটিউব থেকে নেয়া স্ক্রিনশট


নামপথে হলো দেরি।
চিত্রনাট্য ও পরিচালনাজাকারিয়া সৌখিন ।
প্রযোজকএসকে শাহেদ আলী পাপ্পু ।
সিনেমাটোগ্রাফিনাজমুল হাসান।
অভিনয়েঅপূর্ব, তানজিম সায়েরা তটিনী, মানজ প্রামানিক, সালহা খানম নাদিয়া সহ আরও অনেকে।
আবহ সংগীতঅবন্তী সিথিঁ, মিনার, মাহতীম সাকিব ।
দৈর্ঘ্য১ ঘন্টা ৩৬ মিনিট ২৯ সেকেন্ড।
মুক্তির তারিখ২৪ই ডিসেম্বর, ২০২৩
ধরনরোমান্টিক।
ভাষাবাংলা

চরিত্রেঃ

সাদাতঃ
জিয়াউল ফারুক অপূর্ব ।
গল্পঃ
তানজিম সায়েরা তটিনী।


কাহিনী সারসংক্ষেপ

Screenshot_2023-12-29-16-01-43-33.jpg

Screenshot_2023-12-29-16-01-15-08.jpg

নাটকের শুরুতে দেখা যায়, সাদাত ভিডিও কলে আংটি দেখাচ্ছে তার বোনকে! কারণ সাদাতের বিয়ে কাল। আজ সে অফিস থেকে ছুটি নিয়ে বাসায় যাচ্ছে। সাদাত একটা বেসরকারি প্রতিষ্ঠানে জব করে। সে হিসেবে অফিসের বস যা বলে তাই করতে হয়। সাদাত যখন বাসে উঠে বাসায় আসার জন্য তখনই তার বসের ফোন! ফোনটা রিসিভ করেই জানতে পারে সাদাতের কাল ট্যুরে বের হতে হবে। সেটাও আবার তাদের প্রতিষ্ঠানের সিইও এর বন্ধুর মেয়ের সাথে। মেয়েটি অস্ট্রেলিয়া থেকে এসেছে বাংলাদেশে! বাংলাদেশটাকে এখনো ঘুরে দেখেনি। মেয়েটির নাম হলো গল্প! সাদাত বসের কথাশুনে রীতিমতো রেগে আগুন! কারণ কাল তার বিয়ে আর আজ বস এমন কথা বললো! বাসায় তার মাকে সাদাত ফোন দিয়ে বলে এঙ্গেজমেন্ট ডেইট টা যেন আরও এক সপ্তাহ পিছিয়ে দেয়। তার মা অবশ্য বলেছিল তাই করবে। তো ট্যুরমেট সাদাতকে নিয়ে বেরিয়ে পরে গল্প! সাদাতের মেজাজ গরম হতেই ছিল গল্পের চিলমুড দেখে। সাদাত ভেবেছিল মেয়েটি হয়তো বাংলা তেমন বুঝে না। সে বাংলায় বকা দেশ কিন্তু গল্প ঠিকই বুঝে যায়। তারপর কেন সে গল্পের উপরে রাগ বলে। গল্প ঠিকই বুঝতে পারে। আর সেখান থেকেই শুরু হয় তাদের যাত্রা!

Screenshot_2023-12-29-16-01-49-60.jpg

Screenshot_2023-12-29-16-02-11-51.jpg

তাদের উদ্দেশ্য হৃদয়নগর যাওয়ার। কারণ গল্পর প্রেমিক পুরুষ সেখানেই রয়েছে। সামনে যেহেতু তার বার্থডে তাই গল্প তাকে সারপ্রাইজ দেয়ার জন্য সেখানে যাচ্ছে। তো যাওয়ার অর্ধেক রাস্তায় তাদের গাড়ি নষ্ট হয়ে যায়। গাড়ি ঠিক করায় কিন্তু সে লোকই আবার গাড়ি নিয়ে পালিয়ে চলে যায়। তারপর সাদাতের আরও রাগ হতে থাকে। হৃদয় নগর সেখান থেকেও অনেকদূরের পথ ছিল! এতে রাস্তা যাবে কি করে। তারপর গল্প রাগ করে সাদাতকে রেখে একাই চলে যেতে থাকে। কিন্তু পথিমধ্যে কয়েকজন বখাটে ছেলের খপ্পরে পরে গল্প আবার সাদাতের কাছেই ফিরে আসে। তারপর আবারো শুরু হয় তাদের যাত্রা! যাত্রাপথে আবারো বিপদে পরে দুজন! ফুলতলীতে এসে তারা দিনের শেষ বাস মিস করে! বাসের কাউন্টার থেকে জানতে আগামীকাল সকালে আবার বাস ছাড়বে। কিন্তু একটা রাত থাকবে কোথায়? সাদাত তখন তার প্রাক্তনকে মনে করে। যে বলেছিল ফুলতলীতে কখনো তার বউকে নিয়ে আসলে সে যেন তার বউকে নিয়ে বাসায় আসে।

Screenshot_2023-12-29-16-03-08-89.jpg

Screenshot_2023-12-29-16-03-46-32.jpg

কিন্তু সাদাত আর গল্প তো বউ না! তাহলে কিভাবে যাবে। আর তখনই গল্পের মাথায় আইডিয়া চলে আসে। সে বউয়ের অভিনয় করতে পারবে কোনো সমস্যা নেই! তারপর সাদাত তার প্রাক্তনকে ফোন দিয়ে বলে সে ফুলতলীতে এসেছে তার বউকে নিয়ে। প্রাক্তন সে কথাশুনে বলে চলে আসার জন্য বাসায়। তারপর বাসায় এসে প্রাক্তনকে বুঝায় যে তার বউ তার থেকেও ব্যাটার! গল্পও সাদাতের সুনাম করে। কিন্তু সাদাতের প্রাক্তন বুঝে যায় তারা আসলে জামাই বউ না! কিন্তু তাদের দুজনকে মানিয়েছে। তারপর সাদাত আর গল্প পরদিন হৃদয় নগর চলে আসে। হৃদয়নগরে এসে গল্পের প্রেমিক কবির সাথে দেখা হয়। সে দেখেই অবাক হয়ে যায়। আর সাদাত চলে আসে অফিসে। কিন্ত কবি গল্পকে এমন কথা বলে যেটা শুনার জন্যই হয়তো সে অপেক্ষা করছিল। প্রেম আর ভালোবাসার ব্যাপারটা যে এক না সেটা ভালো করেই বুঝায় প্রেমিক কবি গল্পকে । তারপর কি হয়েছিল জানতে নাটকটি আপনাকে দেখতে হবে।

ব্যক্তিগত মতামত

নাটকটি নিয়ে নতুন করে আমার তেমন কিছু বলার নেই! শুধু এই টুকুই বলবো ২০২৩ সালের বেস্ট নাটক এটি! নাটকের স্ক্রিপ্ট, কালার, লোকশন সবই দারুণ ছিল। বাংলাদেশ যে কতো সুন্দর সেটা খুব সুন্দর করে ফুটে উঠেছে। তার পাশাপাশি নাটকের গল্পটি জাস্ট অসাধারণ, বলতে গেলে একদম ভিন্ন ধরনের গল্প ছিল। এ নাটক দেখে কেউ বোরিং ফিল করবে না এটা সিউর! অপূর্ব আর তটিনীর জুটিতে নাটকটি চমৎকার হয়েছে। জাকারিয়া সৌখিন বছরের শেষে চমৎকার একটি নাটক উপহার দিলেন দর্শকদের।

ব্যক্তিগত রেটিং


১০/১০


নাটকটির লিংক




10% beneficary for @shyfox ❤️

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg

আমি কে?

IMG-20211205-WA0092.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। সম্প্রতি আমি ইলেকট্রিক্যাল থেকে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং শেষ করেছি। এখন বিএসসি এর জন্য প্রিপারেশন নিচ্ছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত দু বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। যাক,
নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

নাটকটি আমিও দেখেছি খুবই সুন্দর একটি নাটক। এটি দেখে আমার ভালই লেগেছে। আপনি খুব সুন্দর ভাবে রিভিউ করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি নাটক এত সুন্দর ভাবে রিভিউ করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 3 years ago 

জি আপু, নাটকটি আমার কাছেও ভীষণ ভালো লেগেছে 🌼

 3 years ago 

বাংলা নাটক আমার খুবই ভালো লাগে। আর অপূর্ব হলো সবচেয়ে পছন্দের নায়ক।প্রতিদিন দুপুর বেলা খাবারের সময় একটা করে নাটক দেখি আর ভাত খাই এটা একটা নেশার মতো হয়ে গেছে। পথে হলো দেরি নাটক টি সেদিন অল্প একটু দেখেছিলাম কিন্তু পুরোটা দেখা হয়নি।আজ আপনার রিভিউ দেখে খুবই ভালো লাগলো তাই আজকেই দেখতে হবে পুরো নাটক টি।অনেক সুন্দর করে নাটক রিভিউ শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই ভাইয়া।

 3 years ago 

জি আপু, নাটকটি দেখে আশা করি উপভোগ করতে পারবেন 😍

 3 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন নাটক রিভিউ ‌। পথে হলো দেরি নাটকটি এখনো আমার দেখা হয়নি। অল্প কয়েকদিন আগে নাটকটি মুক্তি পেয়েছে তবে চেষ্টা করব অতি দ্রুত সময়ের মধ্যে নাটকটি দেখার জন্য। নাটকের রেটিং পয়েন্ট দেওয়া দেখে সত্যি আমি বেশ মুগ্ধ হয়েছি হয়তো নাটকটি দেখতে বেশ ভালো লাগবে ভাই। ধন্যবাদ এত সুন্দর একটি নাটক রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

হুমম, নাটকটি আমার কাছে খুবই ভালো লেগেছে। আশা করছি আপনার কাছেও ভালো লাগবে 😍

 3 years ago 

পথে হল দেরী এই নাটকটি আমি কয়েকদিন আগেই দেখেছিলাম। আমার কাছে নাটকটি খুবই ভালো লেগেছে। আপনার মত আমারও এক মত ২০২৩ সালের বেস্ট নাটক এটি। সব মিলিয়ে নিয়ে নাটকটি আমার কাছে খুবই ভালো লেগেছে। আর অপূর্বের নাটকগুলা আমার কাছে বরাবরই খুবই ভালো লাগে। সুন্দর একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

জি নাটকটি আশা করি আপনিও উপভোগ করেছেন

 3 years ago 

হুমম আমার কাছেও নাটকটি অনেক ভালো লেগেছিল। অসংখ্য ধন্যবাদ আপনাকে 🌼

 3 years ago 

অপূর্বের নাটক গুলো আমার কাছে প্রতিনিয়তই অনেক বেশি ভালো লাগে দেখতে। আর এই জন্য আমি মাঝে মাঝে অপূর্বের নাটক গুলো দেখার চেষ্টা করি। পথে হলো দেরি এ নাটকটা আমি গতকালকে দেখেছিলাম। ব্যস্ততার কারণে নাটক না দেখা হলেও, মাঝে মাঝে দেখার চেষ্টা করি। আমার নিজের কাছেও নাটকটা খুব ভালো লেগেছিল। আপনার কাছেও অনেক বেশি ভালো লেগেছে বুঝতেই পারতেছি। তাইতো দশের মধ্যে ১০ দিয়েছেন আপনি।

 3 years ago 

জি আপু নাটকটি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু 🌼

 3 years ago 

অনেকেই দেখছি এই নাটকটা রিভিউ আমাদের মাঝে খুবই চমৎকার ভাবে শেয়ার করেছে এই নাটকটা আমিও দেখেছি গত দুদিন আগে। নাটকের গল্প যদি ভালো হয় সেই নাটকটা দেখতে অনেক বেশি ভালো লাগে কখনোই বোরিং ফিল হয় না। ভালোবাসাটা যদি সত্যিকারের হয় তাহলে একটানা একটা সময় গিয়ে ভালোবাসার মানুষ ফিরে আসবেই। সুন্দর একটা রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

হ্যা ভাই একদম ঠিক বলেছেন। নাটকটা আসলে উপভোগ করার মতো

 3 years ago 

একদম ঠিক বলেছেন ভাই! নাটকের গল্পটা ভালো হলে দেখতেও ভালো হয়

 3 years ago 

নাটক টা আমার দেখা হয়নি। তবে পথে হলো দেরি নাটক টা অনেক ইমোশনাল। ফেসবুকে যদিও কয়েকটা ক্লীপ সামনে এসেছিল। তবে এখন আপনার নাটকের রিভিউ দেখে মনে হচ্ছে নাটক টা দেখা লাগবে। আর আপনি শেষে ক্লাইমেক্স রেখে দিয়েছেন। এটা বেশ ভালো লেগেছে আমার কাছে। বেশ ভালো রিভিউ করেছেন নাটক টার। ধন্যবাদ আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

হুমম ভাই,নাটকটা দেখলে আশা করি উপভোগ করতে পারবেন আপনি

 3 years ago 

বেশ সুন্দর একটি নাটকের রিভিউ দিলেন আপনি অনেক ভালো লাগলো পড়ে। আসলে বাংলা নাটক গুলো খুব চমৎকার হয়। তাছাড়া এই দুইজন অভিনেতার নাটক গুলো অনেক ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ শেয়ার করার জন্য।

 3 years ago 

আসলেই আপু , বাংলা নাটকগুলো আমার কাছেও ভালো লাগে 🌼

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 63907.98
ETH 1844.47
USDT 1.00
SBD 0.38