' মনের মানুষ ' নাটক রিভিউ

in আমার বাংলা ব্লগ3 years ago

20-10-2023

০৫ কার্তিক , ১৪৩০ বঙ্গাব্দ


আসসালামুআলাইকুম সবাইকে


কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো ও সুস্থ্য আছেন। তো ভালো থাকতে পারাটাই সবথেকে বড় বিষয়। দিনকে দিন ভালো থাকাটাও চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। আসলে শরীর ভালো না থাকলে কোনো কিছুই করতে ভালো লাগে না। সারাদিন আজকে শুয়ে কাটাতে হলো। ব্যাথাটাও বেড়েছে হঠাৎ করে। তাই ভাবলাম একটা নাটক দেখি। তো আজকে যে নাটকটি শেয়ার করতে চলেছি সেটার নাম হচ্ছে মনের মানুষ। আশা করছি আপনাদের ভালো লাগবে।

Screenshot_2023-10-20-15-41-30-24.jpg

ছবিঃইউটিউব থেকে নেয়া স্ক্রিনশট



নাটকের কিছু তথ্য


নামমনের মানুষ ।
পরিচালনা ও গল্পহাসিব হোসেন রাখি।
প্রযোজকসিনেমাওয়ালা
অভিনয়েতৌসিফ মাহবুব, কেয়া পায়েল, আব্দুল্লাহ রানা, শম্পা নিজাম, দিশা, শাহীন মৃধা, হানিফ পালোয়ান সহ আরও অনেকে।
দৈর্ঘ্য৫৭ মিনিট ৪৫ সেকেন্ড।
আবহ সংগীতকোনাল এবং সজিব ।
মুক্তির তারিখ১৫ই অক্টোবর, ২০২৩ইং
ধরনসামাজিক,রোমান্টিক, ড্রামা
ভাষাবাংলা।
দেশবাংলাদেশ


চরিত্রেঃ


জীবনঃ
তৌসিফ মাহবুব ।
মিতুঃ
কেয়া পায়েল ।



কাহিনী সারসংক্ষেপ


Screenshot_2023-10-20-15-39-42-24.jpg

Screenshot_2023-10-20-15-42-46-60.jpg

নাটকের শুরুতে দেখা যায়, জীবনকে তার বাবা বরফের উপর দাড়ঁ করিয়ে শাস্তি দিচ্ছে। কিন্তু জীবন বুঝতে পারছে না কেন তার বাবা বরফের উপর কান ধরিয়ে শাস্তি দিচ্ছে। তারপর তার বাবা সবকিছু খুলে বলে। মিতু জীবনের চাচাতো বোন। মিতু চেয়েছিল সাইকেল চালানো শিখতে। কিন্তু জীবন প্রথমে রাজি হয়নি তাকে সাইকেল চালানো শিখতে। তারপর যখন মিতু দেখায় যে, জীবনের সিগারেট খাওয়ার ছবি তার কাছে। সাইকেল না শেখালে জীবনের বাবার কাছে গিয়ে সব দেখিয়ে দিবে যে জীবন সিগারেট খায়। আর এটা জানতে পারলে জীবনকে আস্ত রাখবে না তার বাবা। তারপর জীবন বাধ্য হয়ে রাজি হয় মিতুকে সাইকেল চালানো শিখাবে। মিতুকে নিয়ে যায় মাঠে সাইকেল শেখানোর জন্য। কিছুক্ষণ সাইকেল চালানোর পর মিতু সাইকেল চালানো প্রায় শিখে যায়। যখনই জীবন সাইকেল থেকে সরে যায় তখন মিতু সাইকেল চালাতে চালাতে গিয়ে পরে যায়। পায়ে ব্যথা পায় মিতু। আর সেটা জীবনের বাবার কাছে বলে মিতু। সেজন্য জীবনকে শাস্তি দেয় তার বাবা।

Screenshot_2023-10-20-16-18-30-66.jpg

কিছুদিন পর মিতুর বাবা মিতুকে টাকা দেয় স্কুলের তিনমাসের বেতন দেয়ার জন্য। কিন্তু মিতু সেই টাকা বেতন আর দেয়নি। তারপর মিতুর বাবা জানতে পারে প্রাইভেটের স্যরের টাকাও দেয়নি মিতু। মিতু তখন বানিয়ে বানিয়ে মিথ্যা বলতে থাকে। সে বলে স্কুল থেকে আসার পথে দেখতে পেয়েছিল জীবন গাছের নিচে বসে কান্না করতে থাকে। কান্না করতেছিল তার বাবার অসুস্থতার জন্য। তার বাবার টাকার অভাবে নাকি চিকিৎসা হচ্ছে না। তখন মিতুর কাছে যা টাকা ছিল সব দিয়ে দেয়। এদিকে মিতুর বাবার অসুস্থতার খবর শুনে মিতুর মা জীবনদের বাড়িতে আসে। জীবনদের বাড়িতে এসে জানতে পারে জীবনের বাবা সুস্থ্য! তার কিছু হয়নি। সব দোষ পরে জীবনের উপর। তার বাবার অসুস্থততার কথা বলে টাকা নিল মিতুর কাছ থেকে। এটা শুনে জীবনের বাবা রেগে আগুন। তারপর জীবন বাড়িতে আসলেই জীবনকে মাইর দেয় তার বাবা।

Screenshot_2023-10-20-16-20-55-54.jpg

Screenshot_2023-10-20-16-22-16-89.jpg

মিতুর মিথ্যা কথার জন্য বরাবরই জীবন মাইর খেতে থাকে। এদিকে জীবনের বাবা সিদ্ধান্ত নেয় জীবনকে ইতালিতে পাঠিয়ে দেবে। কিন্তু জীবন একমাত্র ছেলে হওয়ায় তার মা রাজি হয়না ইতালিতে পাঠানোর। এদিকে মিতুর বাবা মিতুর বিয়ে ঠিক করে বসে। তার ফুফাতো ভাইয়ের সাথে মিতুর বিয়ে। কিন্তু মিতু বিয়েতে রাজি হয়নি। কারণ সে জীবনকে ভালোবাসে। তারপর মিতু জীবনের কাছে এসে বলে বিয়েটে ভেঙে দেয়ার জন্য। জীবনকে সে ভালোবাসে। কিন্তু জীবন বিয়ে ভাঙতে রাজি হয়নি। কারণ মিতুর জন্যই তার বাবার হাতে মাইর খেয়েছে কয়েকবার। জীবন তখন বলে চলে যাওয়ার জন্য, সে বিয়ে ভাঙতে পারবে না। মিতু তখন বলে সে এখান থেকে চলে গেলে আর ফিরে আসবে না! তো তারপর কি মিতুর আর জীবনের ভালোবাসার পূর্ণতা হয়েছিল? সেটি দেখতে নাটকটি আপনাকে দেখতে হবে।


ব্যক্তিগত মতামত


নাটকটি আমার কাছে ভালোই লেগেছিল। প্রথমদিকে দুই চাচাতো ভাই বোনের যে দুষ্টামি আর দুষ্টামির একটা পর্যায়ে দুজনের মাঝে ভালো লাগা থেকে ভালোবাসার শুরু। সবমিলিয়ে নাটকটি ভালো ছিল। কেয়া পায়েল বরাবরই ভালো অভিনয় করে আসছে। একজন চঞ্চল মেয়ের ভূমিকায় কেয়া পায়েলকে নাটকে দেখা গেছে। তৌসিফ মাহবুব ভালো অভিনয় করেছে। পরিচালক সাহেবের নাটকের গল্পটাও দারুণ ছিল।

ব্যক্তিগত রেটিং


৯/১০


নাটকটির লিংক




10% beneficary for @shyfox ❤️

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg



আমি কে?

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। সম্প্রতি আমি ইলেকট্রিক্যাল থেকে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং শেষ করেছি। এখন বিএসসি এর জন্য প্রিপারেশন নিচ্ছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত দু বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। যাক,
নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  
 3 years ago 

বর্তমানে নাটক খুবই কম দেখি। তৌসিফ মাহমুদের নাটকগুলো আমার কাছে বেশ ভালো লাগে। "মনের মানুষ" নাটকের রিভিউটি পড়ে বেশ ভালো লাগলো ভাই। সুন্দরভাবে এই নাটকের রিভিউটি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

 3 years ago 

এই নাটকটি দেখলে আশা করি উপভোগ করতে পারবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে 😍

 3 years ago 

সময় হলে অবশ্যই দেখব ভাই। আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

ঠিকই বলেছেন শরীর ভালো না থাকলে কোনো কিছুতেই মন বসানো যায় না। আপনার নাটকের রিভিউ পড়ে ভালো লাগলো। এইরকমই একটি গল্পের অন্য আরেকটি নাটক দেখেছিলাম। যাই হোক সময় পেলে এটি দেখার চেষ্টা করবো। এসব নাটক গুলোতে তাদের দুষ্টুমি গুলো দেখতে ভালোই লাগে।

 3 years ago 

শরীর ভালো না থাকলে আসলেই কিছু ভালো লাগে না তাই নাটকটি দেখেছিলাম। আশা করছি দেখলে উপভোগ করতে পারবেন 🍁

 3 years ago 

কেয়া পায়েল বরাবরই অনেক সুন্দর অভিনয় করতেছে।তার অভিনয় আমার কাছে অনেক ভালো লাগে। যাইহোক মনের মানুষ নাটকটি এখনো দেখি নাই।তবে এই নাটকের কিছু অংশ দেখছিলাম। আপনি নাটকটি দারুণ ভাবে রিভিউ উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

আসলেই ভাই, কেয়াপায়েল বরাবরই ভালো অভিনয় করে আসছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই

 3 years ago 

ভাই আপনি ঠিকই বলেছেন, সুস্থ থাকাটাই হচ্ছে বড় বিষয়। আর তাই অসুস্থ হলে কোন কিছুই ভালো লাগেনা। আপনি বেশ ভালই করেছেন, বিছানায় শুয়ে শুয়ে নাটক দেখে নাটকের রিভিউ দিয়েছেন।"মনের মানুষ" নাটকটি আমার এখনো দেখা হয়নি। তাই আপনার নাটকের রিভিউ পড়ে মনে হচ্ছে নাটকটি খুবই সুন্দর। তাই চেষ্টা করব সময় সুযোগ হলে নাটকটি দেখে নেয়ার। অনেক অনেক ধন্যবাদ ভাই, খুব সুন্দর একটি নাটকের রিভিউ দেয়ার জন্য।

 3 years ago 

জি ভাইয়া, সুস্থ্য থাকাটাই বড় বিষয়। সুস্থ্য না থাকলে কোনো কিছুতেই ভালো লাগে না। অসংখ্য ধন্যবাদ আপনাকে

 3 years ago 

অনেক সুন্দর একটি নাটক রিভিউ করেছেন ভাইয়া। যদিও নাটকটি আমি দেখিনি। তবে কেয়া পায়েল ও তৌসিফ মাহবুব এর নাটক আমার কাছে ভীষণ ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি নাটক রিভিউ করার জন্য।

 3 years ago 

নাটকটি দেখলে আশা করি উপভোগ করতে পারবেন আপনি। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু 😍

 3 years ago 

নাটকটি দেখতে গিয়েও দেয়া হয়নি।আপনার নাটকের রিভিউ পড়ে দেখার ভীষণ আগ্রহ হলো।এটা ঠিকই বলেছেন কেয়া পায়েলের অভিনয় খুব সুন্দর ও সাবলীল হয়।সময় করে নাটকটি দেখবো।ধন্যবাদ ভাইয়া সুন্দর করে নাটকটির রিভিউ পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

জি আপু। নাটকটি দেখলে আশা করি উপভোগ করতে পারবেন। অসংখ্য ধন্যবাদ 😍

 3 years ago 

বর্তমান সময়ে ভালো থাকাটা সত্যিই অনেক চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। যাই হোক ভাইয়া বাংলা নাটক দেখতে আমার অনেক ভালো লাগে। প্রায় প্রতিদিন নাটক দেখার চেষ্টা করি। অবসর সময় পেলেই নাটক দেখি। "মনের মানুষ" নাটকটি যদিও এখনো দেখা হয়নি। তবে নাটকের গল্পটি আমার কাছে বেশ ভালো লেগেছে। দুই ভাই বোনের খুনসুটি থেকেই ধীরে ধীরে ভালোবাসা তৈরি হয়। দারুন একটি নাটক রিভিউ শেয়ার করেছেন ভাইয়া।

 3 years ago 

জি ভালো থাকাটা চ্যালেঞ্জিং বটে! নাটকটি দেখলে উপভোগ করতে পারবেন আশা করি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64180.37
ETH 1908.22
USDT 1.00
SBD 0.38