"গুলাইল" নাটক রিভিউ
08-09-2023
২৪ ভাদ্র, ১৪৩০ বঙ্গাব্দ
আসসালামুআলাইকুম সবাইকে
শুভ দুপুর সবাইকে! সকাল থেকেই মেঘলা আকাশ, চারিদিকে ঠান্ডা একটা অবস্থা! পরিবেশের এমন শীতল রূপ আসলেই ভালো লাগার মতো। তো আজকে যেহেতু ছুটির দিন। তাই ভাবলাম একটা নাটক শেয়ার করি। আজকের নাটকটির নাম হচ্ছে গুলাইল। আশা করি নাটকটি আপনাদের কাছে ভালো লাগবে।
নাটকের কিছু তথ্য
| নাম | গুলাইল । |
|---|---|
| পরিচালনা | আরমান রহমান প্রত্যয়। |
| গল্প ও চিত্রনাট্য | মারুফ হোসেন সজীব। |
| প্রযোজক | মুশফিকুর রহমান মঞ্জু। |
| নির্বাহী প্রযোজক | খালেদ সজীব। |
| অভিনয়ে | খায়রুল বাসার, সাদিয়া আয়মান,এম কে এইচ পামির, হিন্দোল রায়, পীরজাদা হারুন, কাজী আখিঁ আলম সহ আরও অনেকে। |
| দৈর্ঘ্য | ৪০ মিনিট ১৪ সেকেন্ড। |
| আবহ সংগীত | শাফায়াত বাঁধন । |
| মুক্তির তারিখ | ১লা সেপ্টেম্বর , ২০২৩ইং |
| ধরন | সামাজিক , ড্রামা |
| ভাষা | বাংলা। |
| দেশ | বাংলাদেশ |
চরিত্রেঃ
রাইয়ানঃ
খাইরুল বাসার ।পুটলীঃ
সাদিয়া আয়মান ।কাহিনী সারসংক্ষেপ
শহরের ব্যস্ততা ছেড়ে গ্রামে পারি জমিয়েছে রাইয়ান। কতো স্মৃতি গ্রামে জড়িয়ে আছে। ছোটবেলা থেকেই গ্রামে বড় হয়ে উঠা। শৈশবের স্মৃতি রাইয়ান বড় হয়েও যেন ভুলতে পারছে না। বাসে বসে বসে রাইয়ান ভাবতে যেতে থাকে। গ্রামে এসে সোজা চলে যায় প্রাইমারী স্কু্লে। যেখানে দীর্ঘ পাচঁটি বছর পড়াশোনা করেছে। সেই আগের মোহাম্মদ আলী স্যারই এখনও রয়েছে। রাইয়ানকে দেখে প্রথমে না চিনলেও পরে পরিচয় দেয়ায় চিনতে পারে। রাইয়ান স্যারের কাছে একটা আবদার নিয়ে আসে। সে চতুর্থ শ্রেণীতে ভর্তি হতে চাই। রাইয়ানের কথা শুনে রীতিমত হাসতে থাকে মোহাম্মদ আলী স্যার।
এ বয়সে স্কুলে পড়ার ভূত কে ডুকিয়ে দিল! কিন্তু স্যার রাইয়ানের আবদার রাখে। পরদিন থেকে রাইয়ান ক্লাসে এসে বসে। ক্লাসে এসে বসতেই ম্যাডাম রুমে এসে রাইয়ানকে দেখে ইতস্ততবোধ করে। আর রাইয়ান ম্যামকে দেখেই হা করে তাকিয়ে থাকে। কারণ শৈশবের সেই পুটলি এখন বড় হয়ে গেছে। স্কু্লে এখন শিক্ষকতা করছে। ছোট বাচ্চাদের মাঝে রাইয়ান! রাইয়ান সেই শৈশবের কান ধরিয়ে শাস্তি যেভাবে পেতো সেভাবে দাঁড়িয়ে থাকে আর সবাই রাইয়ানকে দেখে হাসতে থাকে। ক্লাসের ম্যাম স্যারকে বিষয়টা জানায়। স্যার আগে থেকেই জানে ব্যাপারটা।
পুটলি রাইয়ানকে চিনতে পারেনি। ছোটবেলায় দেখেছিল মনেও নেই। বাড়ি ফেরার পথে রাইয়ানের সাথে পুটলির দেখা। রাইয়ানের উদ্দেশ্য কি স্কুলে ভর্তি হওয়ার তা জানতে চাই। রাইয়ান মজার ছলে অনেক কিছুই বলে। কিন্তু রাইয়ান যে পুটলিকে পছন্দ করে সেটা পুটলি ভালোভাবেই বুঝে যায়। সন্ধ্যায় রাইয়ান পুটলিদের বাড়িতে যায়। পুটলির বাবা আবার রাইয়ানের চাচা হয়। রাইয়ান ছোটবেলায় কত মাছ ধরেছে চাচার সাথে। পুটলির বাবা পুটলির জন্য ছেলে খুজঁছে। ভালো সম্বন্ধ পেলে বিয়ে দিয়ে দিবে। রাইয়ান যে পুটলিকে ভালোবাসে সেটা তার বাবার কাছে বলতে পারে না।
এদিকে কিছুদিন পর রাইয়ানের বাবা গ্রামে আসে। রাইয়ানকে গ্রাম থেকে শহরে নিয়ে যেতে। রাইয়ান তার বাবার সাথে শহরে চলে যায়। এদিকে রাইয়ান চলে যাওয়ায় ক্লাসটাও যেন ফাকাঁ ফাকাঁ লাগে পুটলির। রাইয়ানকে সে মিস করতে থাকে। কিছুদিন পর রাইয়ানকে রেল লাইনে বসে থাকতে দেখে। দেখে পুটলি ভীষন খুশি হয়। তারপর রাইয়ান পুটলিকে তার মনের কথা বলে দেয়। রাইয়ান পুটলিকে ভালোবাসে আর পুটলিও রাইয়ানকে ভালোবাসে। আর সেখানেই নাটকের সমাপ্তি ঘটে।
ব্যক্তিগত মতামত
নাটকটাতে আমি একটা শৈশবের ফিল পেয়েছিলাম। কিছুক্ষণের জন্য শৈশবের সেই সময়টাতে চলে গিয়েছিলাম। যেখানে ছিল না কোনো চিন্তা, ছিল না কিছু হারানোর ভয়। মনে হচ্ছিল সেই বেঞ্চে বসে ক্লাস করছি। গ্রাম ও শৈশবের বিষয়টা সুন্দর করে তোলা ধরা হয়েছে নাটকটিতে। খায়রুল বাসার বর সাদিয়া আয়মান বরাবরই আমার ফেভারিট। তাদের যতগুলো নাটক দেখেছি সবগুলোই সামাজিক ও দেখার মতো ছিল। পরিচালক সাহেবকে ধন্যবাদ না দিলেই নয়, এতো সুন্দর কনসেপ্ট এর একটি নাটক নির্মাণ করার জন্য।
ব্যক্তিগত রেটিং
নাটকটির লিংক
10% beneficary for @shyfox ❤️
ধন্যবাদ সবাইকে
VOTE @bangla.witness as witness
OR
আমি কে?
আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।
Posted using SteemPro Mobile
গুলাইল নাটকটা যদিও দেখা হয়নি, তবে সর্বপ্রথম আপনার রিভিউর মাধ্যমে দেখে অনেক ভালো লেগেছে। নাটক দেখতে এবং নাটকের রিভিউ পড়তে অনেক ভালো লাগে আমার কাছে। আর এই ধরনের নাটক গুলো দেখতে আমি অনেক পছন্দ করি। এই নাটকটার কনসেপ্ট অনেক সুন্দর ছিল। যার কারণে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।
আসলেই ভাইয়া নাটকের কনসেপ্টটা দারুণ ছিল। আশা করি দেখলে উপভোগ করতে পারবেন
Upvoted! Thank you for supporting witness @jswit.
ভাই আপনি আজকে খুব চমৎকার একটি নাটক রিভিউ করেছেন। এই নাটকটি পড়ে আসলে আমিও আমার শৈশবে চলে গিয়েছিলাম। আসলে শৈশবের জীবন গুলো ছিল কত সুন্দর। আর এই সব জীবন গুলো ভোলা খুব কঠিন। বর্তমান সময়ে এ ধরনের সামাজিক নাটক গুলো খুব কম দেখা যায়। এই নাটকের মধ্যে সামাজিকতা রয়েছে সব মিলিয়ে ভালো লেগেছে ধন্যবাদ শেয়ার করার জন্য।
জি ভাইয়া ঠিক বলেছেন। শৈশবের স্মৃতিগুলে চাইলেই ত আর ভুলা যায় না।
আপনি অনেক সুন্দর একটা নাটকের রিভিউ পোস্ট করেছেন তো। খায়রুল বাসার এবং সাদিয়া আয়মানের বেশ কয়েকটা নাটক আমি দেখেছি। যদিও এই নাটকটা আমার দেখা হয়নি এখনো পর্যন্ত। আসলে আমি এমনিতে সময় পেলে নাটক দেখার চেষ্টা করি। সময় পেলে অবশ্যই আমি চেষ্টা করব এই নাটকটা দেখে নেওয়ার।
সাদিয়া আয়মানের যতগুলা নাটক দেখেছি সবগুলাই উপভোগ করার মতো। ধন্যবাদ আপু 🦋
খুব সুন্দর একটি নাটকের রিভিউ দিয়েছেন আপনি। যদিও নাটকটি দেখা হয়নি। তবে পুরো নাটকের রিভিউ করে আমার কাছে খুব ভালো লেগেছে। সময় করে নাটকটি দেখার চেষ্টা করব। এত সুন্দর একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
জি। আশা করছি নাটকটি উপভোগ করতে পারবেন। 🦋
বর্তমান সময়ে এই দুজন অনেক সুন্দর সুন্দর নাটক আমাদের মাঝে শেয়ার করে যাচ্ছে। বর্তমান সময়ে এমন কিছু কিছু নাটক আছে যে নাটক গুলো আমাদেরকে ফিরিয়ে নিয়ে যায় সেই ছোটবেলায়। ছোটবেলার কাহিনী গুলো মনে করিয়ে দেয় কতই না সুন্দর ছিল সেই দিনগুলো বড় হওয়ার সাথে সাথে কোথায় যেন হারিয়ে গিয়েছে সেই সময়গুলো এখন আর খুঁজে পাই না এই নাটকটাতে ঠিক তেমনি একটা বিষয় গভীরভাবে ফুটিয়ে তুলার চেষ্টা করা হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি রিভিউ আমাদের মাঝে তুলে ধরার জন্য।
আসলেই ভাই। বর্তমান সময়ের কিছু নাটক আমাদের শৈশবে ফিরিয়ে নিয়ে যায়। ধন্যবাদ ভাই,,, 🦋
twitter share link
সুন্দর একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। এই নাটকটি আমি দেখিনি তবে পুরো নাটকের কাহিনী পড়ে দেখতে ইচ্ছে করছে। ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভকামনা রইল
আশা করছি উপভোগ করতে পারবেন আপু। অসংখ্য ধন্যবাদ আপনাকে 🦋
ভাইয়া আপনি খুব সুন্দর একটি নাটক রিভিউ দিয়েছেন।এই নাটক দেখা হয়নি তবে আপনার রিভিউ পড়ে অনেক ভালো লেগেছে। সম্পূর্ণ রিভিউ পড়ে বুঝতে পারলাম এর কাহিনী খুবই সুন্দর।সময় পেলে অবশ্যই দেখবো। আপনার রিভিউ পড়তে গিয়ে আমারও শৈশবের স্মৃতি মনে পড়ে গেল। যাই হোক ধন্যবাদ সুন্দর একটি নাটক রিভিউ দেওয়ার জন্য।
শৈশবের একটা ফিল পাবেন নাটকটি দেখলে। ধন্যবাদ আপু 🦋