নাটক রিভিউ : - "এক ডজন গার্লফ্রেন্ড"

in আমার বাংলা ব্লগ3 years ago

আমার বাংলা ব্লগ

আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আমার একটি পোস্ট। খুবই ভিন্ন ধরনের এই পোস্ট। আমি আশা করি সকলে এই পোস্ট মনোযোগ দিয়ে পড়ে আপনার সুন্দর মন্তব্য প্রকাশ করবেন।

Screenshot_20231202-113127_YouTube.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নিয়েছি

আজকে আমি আপনাদের মাঝে প্রকাশ করব একটি নাটক এর রিভিউ। এই নাটকের নাম হলো এক ডজন গার্লফ্রেন্ড।

নাটকের নামএক ডজন গার্লফ্রেন্ড
পরিচালকমাইদুল রাকিব
লেখকমাইদুল রাকিব
অভিনয়নিলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া হিমি সহ আরো অনেকে
ভাষাবাংলা
দৈর্ঘ্য৪৫ মিনিট ৪১ সেকেন্ড
মুক্তির তারিখ০৩ অক্টোবর ২০২৩

Screenshot_20231202-113145_YouTube.jpg

Screenshot_20231202-113205_YouTube.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নিয়েছি

প্রথমে নাটকের মধ্যে দেখতে পাই নায়ক এবং নায়িকা একটি স্থানে দেখা করে। তখন নায়িকা নায়কের সাথে অনেকক্ষণ কথা বলতে থাকে এবং নায়ককে শর্ত দেয় যে তার সাথে সে প্রেম করতে তখনই পারবে যখন সে অনেকগুলো মেয়ের সাথে প্রেম করবে, তার অভিজ্ঞতা হবে তখনই নায়িকা তার সাথে প্রেম করবে৷ এর জন্য নায়ক একটি অফিস ভাড়া নিয়ে নেয় এবং সেই অফিসে নোয়াখালী এবং বরিশালের দুইজন কর্মকর্তা নিয়োগ দেয়। তারা নায়ককে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে থাকেন।

Screenshot_20231202-113237_YouTube.jpg

Screenshot_20231202-113303_YouTube.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নিয়েছি

এবার নতুন নতুন করে প্রতিনিয়ত একেকজনের সাথে প্রেম করতে থাকে এবং সকলের সাথে সে কথা বলতে থাকে৷ এভাবে বারো জনের সাথে নায়ক একই সাথে প্রেম করতে থাকে৷ ভিন্ন ভিন্ন জায়গায় তাদের সাথে দেখা করতে থাকে৷ যখন সে সকলের সাথে দেখা করতে থাকে এবং চ্যাট করতে থাকে, কথা বলতে থাকে সেই সকল প্রমাণ গুলো সে নায়িকাকে দেখাতে থাকে৷ নায়িকা সেগুলো বিশ্বাস করতে থাকে এবং তাকে আরো অনুপ্রাণিত করতে থাকে।

Screenshot_20231202-113315_YouTube.jpg

Screenshot_20231202-113333_YouTube.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নিয়েছি

এবার নায়িকা একদিন তাকে বলে সকলের সাথে ব্রেকআপ করে ফেলার জন্য৷ তখন নায়ক সকলের সাথে ব্রেকআপ করে ফেলে৷ এবার আরেকদিন নায়িকা বলে যে নায়ক যাদের সাথে প্রেম করেছে সকলের সাথে একই সাথে একই ফ্রেমে সেলফি তুলতে হবে৷ তাই নায়ক একটি বইয়ের কথা বলে৷

সে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সকলকে দাওয়াত দেয়৷ সেইখানে তারা সকলেই আসে এবং সে কৌশলে সকলের সাথে সেলফি তুলে নেয়। সেই সেলফি তুলে নেওয়ার পর সে সত্য কথা বলে দেয় যে সে কোন বইয়ের মোড়ক উন্মোচন করতে আসেনি৷ সব কিছুই ভুয়া৷ তখন সকলেই তাকে সেখান থেকে মেরে তাড়িয়ে দিতে থাকে৷ তখন তারা তিনজনই সেখান থেকে পালিয়ে যায়৷

Screenshot_20231202-113420_YouTube.jpg

Screenshot_20231202-113513_YouTube.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নিয়েছি

এবার নায়িকার সাথে অনেকদিন নায়কের দেখা হয় না৷ তাই সে তাদের বাড়িতে দেখা করতে যায়৷ তখন সেখানে নায়িকার মা-বাবা এবং নায়িকার ডাক্তার ছিল৷ সেখানে তারা নায়িকার অসুস্থতার ব্যাপারে কথা বলছিল৷ তখন নায়ক ডাক্তারের সাথে কথা বলতে থাকে৷ ডাক্তার তাকে সবকিছুই বুঝিয়ে দেয়৷

নায়িকা পুর্বে যে ছেলেটার সাথে প্রেম করেছিল সেই ছেলেটা তাকে ধোঁকা দিয়ে চলে যায়৷ তাই নায়িকার মাথায় সমস্যা চলে আসে এবং সে এরকম ব্যবহার করছে৷ নায়কের সাথে তখন ডাক্তার বলে যে নায়িকা তাকে অনেক বিশ্বাস করে৷ তাই ঔষধ এর চেয়ে নায়িকাকে বেশি সময় দেওয়াটাই তার জন্য ভালো হবে। তাই নায়কও নায়িকার পিছনে সময় দিতে থাকে এবং তারা দুজনে আবার শেষ পর্যন্ত মিলে যায়৷ আর এভাবেই সুন্দর নাটকটি শেষ হয়ে যায়৷

আমার ব্যক্তিগত মতামত

এই নাটকটি আমার কাছে অনেকটাই অসাধারণ হয়েছে৷ এরকম সুন্দর একটি নাটক দেখতে পেরে খুবই ভালো লাগলো৷ আর এরকম সুন্দর একটি নাটক নিলয় আলমগীর এবং হিমি দ্বারাই করা সম্ভব৷ তারা দুজনে সব সময় খুবই সুন্দর সুন্দর নাটক শেয়ার করে আসছে৷ আজকের এই নাটকটিও খুবই সুন্দর ভাবে তারা শেয়ার করেছে৷ এরকম সুন্দর একটি নাটক দেখতে পেরে আমি অনেকটাই মুগ্ধ৷

নাটকের লিংক ↓ ↓ ↓

Source

আশাকরি আপনাদের সবার আমার এই পোস্টটি ভালো লেগেছে। ভালো থাকবেন নিজের যত্ন নিবেন। আপনাদের প্রতি আমার গভীর ভালোবাসা ও শ্রদ্ধা রইল। দেখা হবে নতুন একটি পোস্ট।

images (2).png

BIJOY1

images (2).png

আমার সম্পর্কে কিছু কথা

images (2).png

1687576627957.jpg

আমি বাংলাদেশ থেকে আবদুল্লাহ আল সাইমুন। আমার ডাক নাম বিজয়। আমি একজন ছাত্র। আমি ফেনী জেলায় বসবাস করি। আমি এই প্ল্যাটফর্মের নিয়মিত ব্যবহারকারী। আমি এই প্ল্যাটফর্মে আমার কাজগুলো সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। আমি আশা করি ভবিষ্যতে এই স্টিমিট প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবো। আমি ঘুরতে পছন্দ করি। তার পাশাপাশি বাইক চালানো,ফটোগ্রাফি করা,বই পড়া, নতুন নতুন কাজ করা ইত্যাদি আমার অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডির নাম @bijoy1 এবং আমার একই নামের একটি ডিসকর্ড অ্যাকাউন্ট রয়েছে এবং আমার টুইটার আইডির নাম Bijoy1। সর্বশেষ একটাই কথা,বাঙালী হিসেবে আমি গর্বিত।

images (2).png

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

নিলয় মজুমদার এবং হিমির নাটক বেশ সুন্দর এবং মজার হয়। যদিও সময়ের জন্য নাটকটি দেখা হয়নি। তবে আপনার নাটকের রিভিউ পড়ে কিন্তু বেশ ভালো লাগলো। ভাবছি যে নাটকটি একবার দেখবো। আপনি কিন্তু বেশ সুন্দর করে নাটকটির রিভিউ শেয়ার করলেন। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

হুম। দেখতে পারেন। এত সুন্দর একটি নাটক মিস করলে অনেক কিছুই মিস হয়ে যাবে বলে আমি মনে করি।

 3 years ago 

নাটকটি আমার আগে দেখা হয়নি। নাটকের শেষ দিকটা সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার কাছে। প্রথম দিকের ঘটনা গুলো পড়ে মনে হল নাটকটি প্রথম দিকে খুব মজার। আপনি চমৎকারভাবে নাটকটির রিভিউ দিয়েছেন। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার এই নাটকের রিভিউ পোস্টে আপনার সুন্দর মন্তব্য তুলে ধরার জন্য।

 3 years ago 

একজন গার্লফ্রেন্ড থাকলেই তো হয়।এক ডজন 😇।যাই হোক সুন্দর একটি নাটকের রিভিউ আজ শেয়ার করলেন। নাটকটি যে খুব মজার নাম শুনেই বেশ বুঝতে পারছি। আর তাছাড়া এই নিলয় ও হিমির নাটক খুব ভালোই হয়।নাটকটি আমার দেখা হয়নি।আশাকরি সময় করে দেখব।ধন্যবাদ আপনাকে সুন্দর এই নাটকটির রিভিউ পোস্ট শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

নাটকটি অনেক সুন্দর হয়েছে। সময় করে দেখে নিলে খুশি হব।

 3 years ago 

নিলয় আলমগীর এবং হিমির জুটিটা একেবারে বেস্ট। তাদের দুজনের নাটকগুলো দেখতে আমি অনেক বেশি পছন্দ করি। আজকে আপনি অনেক সুন্দর করে তাদের একটা নাটক আমাদের মাঝে শেয়ার করেছেন, যেটা এখনো পর্যন্ত আমার দেখা হয়নি। নাটকটা কিন্তু অনেক সুন্দর ভাবেই শেষ হয়েছে। আমি সময় পেলে অবশ্যই এই নাটকটা দেখার চেষ্টা করব। কারণ নাটকটার পুরো কাহিনী আমার খুব ভালো লেগেছে।

 3 years ago 

শুনে খুব ভালো লাগলো। আপনার সুন্দর মন্তব্য দেখে খুব খুশি হলাম।

 3 years ago 

এক ডজন গার্লফ্রেন্ড নাটকটি আমার দারুন লেগেছে। এই নাটকটি আমি দেখেছি। সত্যি অনেক হাসির নাটক ছিল। আপনি খুবই সুন্দরভাবে রিভিউ করেছেন। আপনার রিভিউ পড়ে আরো ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 3 years ago 

বাহ! নাটকটি আপনি দেখেছেন শুনে খুব ভালো লাগলো।
অসংখ্য ধন্যবাদ এই নাটকটি দেখে নেওয়ার জন্য৷

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

সবসময় আপনার মুল্যবান সাপোর্ট আমার খুবই ভালো লাগে।

 3 years ago 

নিলয়ের নাটক মানেই হাসি এবং মজার। এই নাটকের কিছু ছোট ছোট ক্লিপ আমি দেখেছি। যদিও পুরো নাটকটি দেখা হয়নি। তবে রিভিউ পড়ে মনে হল বেশ মজার হবে। সময় পেলে অবশ্যই দেখবো। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

খুবই মজার একটি নাটক এটি। খুব সুন্দরও হয়েছে এই নাটক। দেখে নিলে খুশি হব।

 3 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন এক ডজন গার্লফ্রেন্ড নাটক রিভিউ করে। আসলে এই নাটকটি এখনো আমার দেখা হয়নি। কিন্তু আমি বেশ নাটক লাভার ভাই। নাটকের নাম শুনেই মনে হচ্ছে দেখতে বেশ হাসি হবে নাটকটি। চেষ্টা করব ভাই নাটকটি খুব দ্রুত সময়ের মধ্যে দেখে নেওয়ার জন্য।

 3 years ago 

আমিও যখন এই নাটকের নাম দেখি তখন বুঝতে পারলাম যে এই নাটকটি অনেক সুন্দর হবে। পরে আসলেই অনেক সুন্দর হয়েছে

 3 years ago 

অনেক সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন আপনি। নাটকের রিভিউ পড়ে আমার খুবই ভালো লেগেছে। আসলে এ ধরনের নাটক গুলো দেখার মধ্যে অনেক আনন্দ উপভোগ করা যায়। চেষ্টা করব অবশ্যই নাটকটি একবার হলেও দেখতে। সুন্দর একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

সময় করে দেখে নিলে অনেক খুশি হব।
অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64201.88
ETH 1871.04
USDT 1.00
SBD 0.35