ডাই পোস্ট :- নারিকেলের পাতা দিয়ে পাখি তৈরি।

in আমার বাংলা ব্লগ2 years ago

" আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু "

আমি @tuhin002
বাংলাদেশ থেকে।
২৮ জিলক্বদ ১৪৪৫। ২৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ।

০৬ জুন ২০২৪ খ্রিস্টাব্দ।



🥀 ষড়ঋতুর গ্রীষ্মকাল মাস।

আমি @tuhin002, আমি আমার বাংলা ব্লগের সকল সদস্যগনকে আমার পক্ষ থেকে জানায় সালাম," আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন ? আশা করি, মহান আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহুর অশেষ রহমতে ভাল আছি। যাইহোক সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ...


🌹ডাই পোস্ট।



প্রতিটা মানুষের শান্তির জায়গা হল তার পরিবার। আর এই পরিবারের মানুষ যদি অসুস্থ থাকে তাহলে কোন কিছুই ভালো লাগেনা। অনেক সময় অনেক ভালো কিছু আপনাদের সামনে উপস্থাপন করার ইচ্ছা থাকলেও সময় সুযোগে করতে পারছি না। তারপরও বলতে হয় জোর করে মাঝেমধ্যে কোন কিছু তৈরি করার চেষ্টা করছি। সারাদিন দৌড়াদৌড়ি করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি। রাত্রে থেকেই পরিবার অসুস্থ। সকাল হতেই ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি। প্রথমে গিয়েছিলাম আমাদের থানা পর্যায়ে গাংনীতে। সেখানে একজন মহিলা ডাক্তারকে দেখানো হতো। উনি রোগীর অবস্থা দেখে কুষ্টিয়াতে রেফার্ড করেন। ভীষণ খারাপ হওয়ায় আবার সেখান থেকে কুষ্টিয়ায় সনো টাওয়ারে। এই নিয়েই চলছে আজ কয়েক সপ্তাহ ধরে। জানিনা শেষ পর্যন্ত কি হয়। তবে আপনারা দোয়া করবেন যেন তাড়াতাড়ি আমার পরিবার সুস্থ হয়ে ওঠেন। আল্লাহ যেন আমাদের প্রতি সহায় হোন এবং ক্ষমা করেন।


বেশ কয়েকদিন ধরে ডাই পোস্ট করার ইচ্ছা পোষণ করছি। কিন্তুু এই যে বললাম সময় দিতে পারছি না। কুষ্টিয়াতে আসবো বলে পরিবার রেডি হচ্ছিল। ঠিক তখন প্রায় আধা ঘন্টারও বেশি সময় পেয়েছিলাম। আর এই সময়ের মধ্যে বানিয়ে ফেললাম আজকের ডাই পোস্ট। আমার আজকের ডাই পোস্ট হলো নারিকেলের পাতা দিয়ে পাখি তৈরি। সর্বোচ্চ চেষ্টা করেছি এই সময়ের মধ্যে ভালোভাবে তৈরি করার জন্য। আর আমার এই পোস্ট লেখার সবকিছু সম্পূর্ণ করেছি আমি বাসের মধ্যে বসে বসে। তারপরও বলবো আর একটু সময় পেলে আরেকটু ভালো করতে পারতাম। কতটুকু ভালো লেগেছে আপনাদের কাছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আমার আজকের ব্লগ....।


🌹উপকরণ সমূহ।



ক্রমিক নম্বরউপাদান
নারিকেলের পাতা।
কেঁচি।


🥀পোস্ট তৈরির ধাপ সমূহ।


🌻 ১ নং ধাপ।


প্রথমে আমি কয়েকটি নারিকেলের পাতা নিয়েছি। এর পরে নারিকেলের পাতা থেকে খিল আলাদা করে নিয়েছি।

b6adf5e19c0f0d951b385172f7bb1e20a81886be.png


🌻 ২ নং ধাপ।


এরপর চেরা নারিকেলের পাতা গুলো আলাদা করে একটি পাতা তার মাঝখানে মুড়ে নিয়েছি।

b6adf5e19c0f0d951b385172f7bb1e20a81886be.png


🌻 ৩ নং ধাপ।


এরপরে আরেকটি পাতা তার মাঝখান দিয়ে পেঁচিয়ে নিয়েছি। এরপরে দুই দিকের পাতা দুই দিক থেকে টান দিয়ে একটি আকৃতি তৈরি করেছি।

b6adf5e19c0f0d951b385172f7bb1e20a81886be.png


🌻 ৪ নং ধাপ।


এটা তৈরি করার পরে দুই মাথার দিকে কেঁসি দিয়ে সমানভাবে কেটে নিয়েছি।

b6adf5e19c0f0d951b385172f7bb1e20a81886be.png


🌻 ৫ নং ধাপ।


এরপরে এক দিকে পাখির মুখ তৈরি করে নিয়েছি। আর অন্যদিকে পাখির লেজ তৈরি করে নিয়েছি।

b6adf5e19c0f0d951b385172f7bb1e20a81886be.png


🌻 ৬ নং ধাপ।


এখানে আমি আরেকটি নারিকেলের পাতা নিয়েছি। কিছু অংশ পাতা কেটে ফেলে দিয়েছি এবং খিল রেখেছি। আর পেছনে খিল সহ পাতা রেখেছি।

b6adf5e19c0f0d951b385172f7bb1e20a81886be.png


🌻 ৭ নং ধাপ।


এরপরে খিল এবং পাতা দিয়ে ডাল তৈরি করে নিয়েছি।

b6adf5e19c0f0d951b385172f7bb1e20a81886be.png


🌻 ৮ নং ধাপ।


এরপরে তৈরিকৃত ডালের একমাথা পাখির পেছনের দিক দিয়ে ফুটো করে লাগিয়ে দিয়েছে। এটা দেখতে যেন এমন মনে হয় পাখিটা কোন ডালের উপরে বসে আছে। এবং এখানে পাখির সম্পূর্ণরূপ দিয়েছি।


🌻 ৯ নং ধাপ।

আর এভাবেই তৈরি হয়ে গেল নারিকেলের পাতা দিয়ে পাখি তৈরি।

b6adf5e19c0f0d951b385172f7bb1e20a81886be.png



সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।

b6adf5e19c0f0d951b385172f7bb1e20a81886be.png

ডিভাইস poco M2
লোকেশন মেহেরপুর
ফটোগ্রাফি ডাই পোস্ট


👨‍🦰আমার নিজের পরিচয়👨‍🦰


1666192548913_1666192548801_1666192548599_1666192548416_1666192548270_1666192548091_1666192547839_1666192547665_1666192022150.jpg

আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।


Logo.png

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )


4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqK...hMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAmfHf9YgyuYwwZo1Nd9dUCogeVvSsKh3MRCxw1Khi2NyeZh4Rt4J9n7wTsZvJ1tiUMafwrMjZ5AQz2ERchsjjJv.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPxFqYAEtmnwbJrshP4Tdaov4BmxkXJqLhx2USjht6Vy2soth7e34k1TKBQ2RZ2vXNJBF8X9uKH9aLNKFV...xU6W1ggWaLoBhkXz82k34bfNqfnFypapZe2oHzEHELJzLj6msr2RorLQSivfSXJaPiBZmUdQYzewFKsaGxDCyC6yRhEDYu8mNwzeEnkjmmjmpLrQEyQZKZnCTp.png

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

কোথাও যাওয়ার জন্য প্রস্তুতি নিলে হাতে একদমই সময় থাকে না। আর আপনি হাতে কিছু সময় পেয়ে এত সুন্দর করে পাতা দিয়ে পাখি তৈরি করেছেন দেখে ভালো লাগলো ভাইয়া। এই ধরনের কাজগুলো আমার অনেক ভালো লাগে। ছোটবেলায় বিভিন্ন রকমের পাতা দিয়ে খেলনা তৈরি করতাম। আপনার পোস্ট দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল।

 2 years ago 

একটা বিষয় ভেবে বেশ ভালো লাগলো আপু, আমার এই পোস্ট দেখে অনেকেরই ছোটবেলার কথা মনে পড়ে গেছে। আমি কিন্তু সবার সেই সুন্দর মুহূর্তের কথা আপনাদের চোখের সামনে ভাসিয়ে তুলেছি। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আসলে পরিবারের কাছে গেলেই সব থেকে বড় শান্তিটা পাওয়া যায়। যাইহোক আপনি আজকে দেখছি নারিকেলের পাতা ব্যবহার করে খুব সুন্দর এবং কিউট একটা পাখি তৈরি করেছেন। আপনার তৈরি করা পাখিটা তো অনেক সুন্দর হয়েছে। এরকমভাবে নারিকেলের পাতা দিয়ে ছোটবেলায় অনেক কিছু তৈরি করেছি। ছোটবেলার স্মৃতি মনে পড়ে গিয়েছে আপনার এই কাজটা দেখে। নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে অনেক সুন্দর করে এই পাখি তৈরি করেছেন আপনি। সবার কাছে খুব ভালো লাগবে নারিকেল পাতা দিয়ে পাখি তৈরি করার আইডিয়াটা।

 2 years ago 

সব সময় চেষ্টা করি আপনাদের ভালোলাগার জিনিস গুলো তৈরি করে আপনাদের সামনে তুলে ধরার জন্য। নারিকেলের পাতা দিয়ে তৈরি পাখিটি আপনার ভালো লেগেছে সেটা জেনে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য।

 2 years ago 

আজকে আপনার পোস্টটি পড়ে আমার শৈশবের কথা মনে পড়ে গেল। কেননা ছোটবেলায় আমরা এই নারকেল পাতা দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করতাম। বিশেষ করে নারকেলের পাতা দিয়ে আমি হাতের ঘড়ি তৈরি করতে পারতাম। আসলে আপনি খুব সুন্দর ভাবে আজকে নারকেলের পাতা দিয়ে পাখি তৈরীর প্রতিটি প্রক্রিয়া আমাদের মাঝে সহজ ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা ডাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

এটা আপনি ঠিক বলেছেন ভাই, ছোটকালে আমরা নারিকেলের পাতা দিয়ে অনেক ঘড়ি বানিয়েছি। আসলে আমাদের শৈশবকাল ছিল খুবই চমৎকার। সেই সময়ের কথা মনে পড়লে সত্যি অনেক খারাপ লাগে। ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

ওয়াও দারুন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করছেন।আপনার শেয়ার করা নারিকেলের পাতা দিয়ে পাখিটি তৈরি দেখে অনেক সুন্দর লাগতেছে। ছোটবেলায় নারিকেলের পাতা দিয়ে অনেক ঘড়ি বানায়তাম কিন্তু পাখি কোনদিন বানা হয়নি। আমার কাছে অনেক ভালো লেগেছে আপনার পাখি টি।আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

নারিকেলের পাতা দিয়ে অত্যন্ত সুন্দর একটি পাখি তৈরি করেছেন। দেখতে আমার ভীষণ ভালো লাগতেছে। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। এ ধরনের কাজগুলোর জন্য প্রশংসার দাবিদার আপনি। শুভেচ্ছা রইল আপনার জন্য দারুণ্য পাখিটি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাদের ভালোলাগা এবং উৎসাহ পেলে সামনের দিনে আরও সুন্দর কোন জিনিস আপনাদের মাঝে তুলে ধরার জন্য চেষ্টা করবো। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

অনেক খারাপ লাগলো শুনে ভাইয়া ভাবি অসুস্থ তাই। দোয়া করি যাতে খুব দ্রুতই সুস্থ হয়ে ওঠেন। ঠিক বলছেন ভাইয়া পরিবার যদি অসুস্থ থাকেন তাহলে কোন কাজে মন বসে না। কোন কিছু সামলানো সুযোগ হয় না। যাক শত ব্যস্ততার মাঝেও খুব সুন্দর একটি ডাই প্রজেক্ট তৈরি করলেন আপনি নারকেল পাতা দিয়ে।দেখতে খুবই সুন্দর হয়েছে পাখিটি। অনেক ধন্যবাদ আপনাকে শুভকামনা আপনার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

ভাবির সুস্থতা কামনা করছি এত ব্যাস্তার মাঝে আপনি চমৎকার সুন্দর ভাবে নারিকেল পাতা দিয়ে পাখি বানিয়েছেন ও আমাদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। সত্যি ভাইয়া ভীষণ সুন্দর লাগছে আপনার বানানো পাখিটি। ধাপে ধাপে পাখি বানানো পদ্ধতি চমৎকার সুন্দরভাবে আমাদের সঙ্গে ভাগ করে নিয়েছেন ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

তৈরি পাখিটি আপনার ভালো লেগেছে সেটা জেনে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago (edited)

প্রথমেই আপনার পরিবারের জন্য দোয়া রইল। খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন ইনশাআল্লাহ। নারিকেলের পাতা দিয়ে পাখি তৈরি দেখতে বেশ সুন্দর লাগতেছে। আপনার কাজ দেখে ছোট বেলায় স্মৃতি মনে পড়ে গেলো। এভাবে আগে বন্ধুদের সাথে তৈরি করেছিলাম। তবে এখন কেনো জানি পারি না। তবে চেষ্টা করলে অবশ্যই পারবো। ধাপে ধাপে অনেক সুন্দর করে দেখিয়েছেন। আপনার পোস্ট দেখে শিখে নিলাম ধন্যবাদ আপনাকে ভাই।

 2 years ago 

ভাই যখন ছোট ছিলাম তখন পেরেছি এখন তো বড় হয়ে গেছি।এখন তো চেষ্টা করলে অবশ্যই পারবো। তবে একটা জিনিস হারিয়ে ফেলেছি সেটা হচ্ছে সময়। সময়ের জন্য আমার অনেক পিছিয়ে পড়েছি। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 63931.39
ETH 1857.32
USDT 1.00
SBD 0.39