রঙীন কাগজ দিয়ে একটি মিনি ছাতা তৈরী

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম



আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।



Polish_20240617_002938441.jpg


আজকে আবার আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম । আজকে আপনাদেরকে রঙিন কাগজের তৈরি একটি ছাতা তৈরি করে দেখাবো । রঙিন কাগজের এই ছাতাটি বানানোর পরে অনেক বেশি কিউট লেগেছে একেবারে মনে হয়েছে সত্যি কারের একটি ছাতা । বাচ্চাদেরকে দিলে ওরা খুব খুশি হবে । এ ধরনের জিনিসপত্র পেলে বাচ্চারা আসলেই অনেক খুশি হয় । আর রঙ্গিন কাগজের তৈরি জিনিসগুলো দেখতে সত্যিই অনেক বেশি কিউট হয় । নিজেদের কাছে অনেক ভালো লাগে কষ্ট করে যদি বানানো যায় তাহলে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করা যায় । এজন্য আমি মাঝে মাঝে রঙিন কাগজ দিয়ে সুন্দর সুন্দর জিনিস বানানোর চেষ্টা করি ।

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

প্রয়োজনীয় উপকরণ

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

রঙীন কাগজ
কাঁচি
গ্লু
কম্পাস
কটনবাড
পেন্সিল

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

কার্যপ্রণালী

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

IMG-20240617-WA0014.jpgIMG-20240617-WA0015.jpg
IMG-20240617-WA0013.jpgIMG-20240617-WA0016.jpg

প্রথমে গোলাপি রঙের একটি কাগজ নিয়েছি । তারপর কাগজের উপর একটি বৃত্ত এঁকে নিয়েছি । এরপর বৃত্তটি কাঁচি দিয়ে কেটে নিয়েছি । এরপর বৃত্তটির মাঝখান থেকে একটি ভাঁজ দিয়ে তারপর আরো একটি ভাঁজ দিয়েছি ।

IMG-20240617-WA0012.jpgIMG-20240617-WA0011.jpg
IMG-20240617-WA0010.jpgIMG-20240617-WA0007.jpg

এরপর ভাঁজের উপরে আবার আরো একটি ভাঁজ দিয়ে কাগজটা ছোট করে ফেলেছি । তারপর কোনার দিকে একটু গোল করে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিয়েছি । তারপর কাঁচি দিয়ে কেটে নিয়েছি । এরপর খোলার পরে দেখুন ছাতার উপরের অংশ প্রায় তৈরি হয়ে গিয়েছে ।

IMG-20240617-WA0005.jpgIMG-20240617-WA0004.jpg
20240617_002138.jpg20240617_002122.jpg

এরপর দেখুন মাঝখান থেকে একটি অংশ একটু কেটে নিয়েছি । তারপর একটি অংশের উপর গ্লু লাগিয়ে একটার পর একটা বসিয়ে দিয়েছি । এভাবে ছাতার উপরে অংশ তৈরি হয়ে গিয়েছে । তারপর একটি কটনবাড নিয়ে ছাতার মাঝখানে একটু গ্লু লাগিয়ে ভেতরের দিকে লাগিয়ে দিয়েছি ছাতার ডাটি তৈরি করার জন্য ।

20240617_002035.jpg20240617_002000.jpg

এরপর কটন ছোট অংশ নিয়ে উপরের দিকে গ্লু দিয়ে লাগিয়ে দিয়েছি ছাতার উপরের দিকে । এরকম থাকে বিধায় এরকম লাগিয়েছি । দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি গোলাপী রঙের ছোট্ট মিনি ছাতা তৈরি হয়ে গিয়েছে ।

20240617_001938.jpg

animasi-bergerak-terima-kasih-0078.gif

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

logo.gif

@tauhida

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png *** VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 2 years ago 

রঙীন কাগজ দিয়ে একটি মিনি ছাতা তৈরী অনেক সুন্দর হয়েছে। দেখতে পেয়ে মুগ্ধ হলাম এত সুন্দর একটি ডাই পোস্ট আপনি তৈরি করেছেন। তার ধাপ গুলো দেখে শিখে নিয়েছি। পরবর্তীতে তৈরি করবে ইনশাআল্লাহ।

 2 years ago 

আমার ছাতাটি দেখে আপনি মুগ্ধ হয়ে গিয়েছেন শুনে ভালো লাগলো ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

মিনি ছাতা টা বেশ কিউট লাগছে দেখতে। আসলে ছোট ছোট জিনিস গুলো অনেক বেশি ভালো লাগে। আর বাচ্চারা আসলে এগুলো খুব পছন্দ করে। আপনি খুব সুন্দরভাবে পুরো ছাতা টা তৈরি করেছেন। বেশ ভালো লাগলো ছাতার অরিগামি টা দেখে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি অরিগামি তৈরি শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার ছাটা আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে আপনি আজ খুব সুন্দর একটি ছোট ছাতা তৈরি করেছেন। অনেক সুন্দর লাগছে দেখতে।প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

রঙিন কাগজের তৈরি ছাতাটা আপনার কাছে শুনে খুব সুন্দর লেগেছে জেনে খুশি হলাম ।

 2 years ago 

একদমই ঠিক বলেছেন আপু দেখে মনে হচ্ছে সত্যিকারের ছাতা এটি।আপনি রঙ্গিন কাগজ দিয়ে চমৎকার সুন্দর একটি ছাতা বানিয়েছেন এবং আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। খুব সুন্দর লাগছে আপনার বানানো ছাতাটি।চমৎকার দক্ষতার সাথে ছাতা তৈরি পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন।ধন্যবাদ আপনাকে সুন্দর ছাতা তৈরি পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 2 years ago 

আসলে হঠাৎ করে দেখলে এগুলোকে সত্যিকারের ছাতাই মনে হয় । ধন্যবাদ আপনাকে ।

 2 years ago 

ওয়াও আপু রঙিন কাগজ দিয়ে চমৎকার ছাতা বানিয়েছেন। সত্যি আপনার ছাতা তৈরি দেখে খুব ভালো লাগলো।মিনি ছাতাটি অনেক কিউট হয়েছে। আসলে রঙিন কাগজ দিয়ে কিছু বানালে যেমন ভালো লাগে দেখতেও বেশ চমৎকার লাগে। ছাতার মধ্যে খুব সুন্দর করে কটনবাড ব্যবহার করেছেন। তবে এই রঙিন কাগজের ছাতা গুলো ছোট বাচ্চারা পেলে খেলাধুলা করতে খুব পছন্দ করে।খুব সুন্দর করে কটনবাড শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 years ago 

ছাতাটি সামনাসামনি দেখতে অনেক কিউট ছিল । অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য ।

 2 years ago 

রঙীন কাগজ দিয়ে একটি মিনি ছাতা তৈরী খুবই সুন্দর হয়েছে। দেখতে পেয়ে মুগ্ধ হলাম। এত সুন্দর ভাবে আপনি ছাড়া তৈরি করেছেন। রঙিন কাগজ দিয়ে এভাবে ছাড়া তৈরি করা যায় এটা না দেখলে বুঝতেই পারতাম না।

 2 years ago 

কাগজ দিয়ে অনেক কিছুই তৈরি করা যায় যেটা আমারা না দেখলে বুঝতেই পারতাম না ।

 2 years ago 

এটা অবশ্য ঠিক বলেছেন আপু এই ধরনের ছোট ছোট জিনিস গুলো পেলে বাচ্চারা অনেক খুশি হয়ে যায়। আর আপনিও অনেক সুন্দর করে ছাতা তৈরি করেছেন। আপু আপনার তৈরি করা ছাতা দেখতেও বেশ সুন্দর হয়েছে। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে আপু।

 2 years ago 

এখন আমরা অনেক বানাতে বানাতে বাচ্চারা আর কিছুতে খুশি হয়না বিশেষ করে আমার ছেলেটা ।

 2 years ago 

রঙীন কাগজ দিয়ে ছাতা তৈরি করেছেন দেখে খুব ভালো লাগলো । আপনার রঙ্গিন ছাতা দেখতে খুব খুব সুন্দর লাগছে। রঙ্গিন ছাতা তৈরি প্রক্রিয়া বেশ দুর্দান্ত হয়েছে । আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। আপনার পোস্টের মাধ্যমে ছাতা তৈরি শিখে নিয়েছি। আমাদের মাঝে এত সুন্দর পোস্ট শুরু থেকে শেষ পর্যন্ত চমৎকারভাবে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

আমার ছাতা তৈরির প্রক্রিয়াটা আপনার কাছে দুর্দান্ত লেগেছে জেনে ভালো লাগলো ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64150.00
ETH 1866.15
USDT 1.00
SBD 0.35