সাদা কাগজ দিয়ে নকশা তৈরী

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম



আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।



Polish_20240829_121514264.jpg


আজকে আমি আবার আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম । আজকে আপনাদের সাথে একটি কাগজের নকশা শেয়ার করব । রঙিন কাগজ দিয়ে নকশা বানাতে যেমন ভালো লাগে আবার সাদা কাগজের নকশা কিন্তু দেখতে অনেক ভালো লাগে আমার কাছে । তবে সাদা কাগজের নকশা টাই বেশি ভালো লাগে । এই কারণে আমি সাদা কাগজ দিয়ে সবসময় নকশা তৈরি করার চেষ্টা করি । এ ধরনের নকশাগুলো ঠিকভাবে কাটতে পারলে দেখতে অনেক বেশি ভালো লাগে এবং ভাঁজটা যদি সঠিকভাবে দেওয়া হয় তাহলে সুন্দর একটি নকশা তৈরি করা যায় । আবার কাটাটা অনেক সাবধানে কাটতে হয় । কাটাটা যদি মসৃণ না হয় তাহলে নকশাটি দেখতে সুন্দর লাগে না । এজন্য সবকিছু মিলিয়ে ধীরে ধীরে বানাতে পারলেই পারফেক্ট একটি নকশা তৈরি হয় ।

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

প্রয়োজনীয় উপকরণ

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

সাদা কাগজ
পেন্সিল
কাঁচি

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

কার্যপ্রণালী

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

20240829_121402.jpg20240829_121335.jpg

প্রথমে a4 সাইজের একটি সাদা কাগজ নিয়ে কোনা করে ভাঁজ দিয়েছি এবং নিচের বাড়তি অংশটুকু কাঁচি দিয়ে কেটে দিয়েছি ।

20240829_121324.jpg20240829_121313.jpg

এরপর মাথার দিক থেকে কোনা করে আর একটি ভাঁজ দিয়েছি । একই রকম ভাবে উল্টা করে আরো একটি ভাঁজ দিয়েছি ।

20240829_121301.jpg20240829_121221.jpg

এরপর নিচের একটু বাড়তি অংশ ছিল সেটি কাঁচি দিয়ে কেটে দিয়েছি । তারপর পেন্সিল দিয়ে সুন্দরভাবে নকশা এঁকে নিয়েছি ।

20240829_121132.jpg20240828_233947.jpg

এরপর পেন্সিলের দাগে দাগে নকশা গুলো সুন্দর ভাবে কেটে নিয়েছি এবং কিছু কিছু জায়গা বাকি রেখেছি ।

20240828_233934.jpg


এরপর কাঁটা হয়ে গেলে আস্তে আস্তে খুলতে শুরু করেছি এবং খোলার পরে দেখুন সুন্দর একটি নকশা তৈরি হয়ে গিয়েছে তারপর সুন্দরভাবে ছবি তুলে নিয়েছি ।

20240828_233727.jpg

animasi-bergerak-terima-kasih-0078.gif

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

logo.gif

@tauhida

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png *** VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 2 years ago 

আপু আপনি বেশ চমৎকারভাবে আমাদের মাঝে সাদা কাগজ দিয়ে নকশা তৈরী করে শেয়ার করেছেন। আপনার তৈরি নকশাগুলো দেখতে সব সময় আমার কাছে বেশ ভালো লাগে। কাইচি দিয়ে কাগজগুলো কাটার সময় বেশ সাবধানতা অবলম্বন করতে হয়। এত সুন্দর একটি নকশা তৈরি করে আমাদের মাঝে প্রত্যেকটি স্টেপ শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

আমার তৈরি করা নকশা গুলো সব সময় আপনার কাছে ভালো লাগে শুনে সত্যিই ভালো লাগলো।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

এমন নকশাগুলো রঙিন কাগজ দিয়েই করা হোক, কিংবা সাদা কাগজে, দেখতে বেশ দারুণ লাগে আমার কাছে। এমন নকশাগুলো দেখলেই আমার ছোটবেলার গ্রামের বাড়ির কোন বিয়ে বাড়ির কথা মনে পড়ে যায়!

 2 years ago 

একদম ঠিক বলেছেন আপু ছোটবেলা যখন গ্রামে যেতাম তখন দেখতাম এ ধরনের নকশা গুলো দিয়ে বিয়ে বাড়ি সাজিয়েছে ভালই লাগতো দেখতে ।

 2 years ago 

এটা সত্যি বলেছেন আপু এই কাগজ ঠিকমতো কাটতে পারলে দেখতে অনেক সুন্দর লাগে। আপনি সাদা কাগজ দিয়ে চমৎকার একটি নকশা তৈরি করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম। অনেক সুন্দর ভাবে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

এজন্য এ ধরনের কাজগুলো অনেক সাবধানে করতে হয় যাতে দেখতে ভালো লাগে ।

 2 years ago 

কাগজের নকশাগুলো দেখতে সব সময় দারুন লাগে।আপনি খুব সুন্দর ভাবে কাগজ দিয়ে নকশা তৈরি করে দেখিয়েছেন আপু।এ ধরনের নকশাগুলো কাটার সময় খুব সাবধানতা অবলম্বন করতে হয়। আপনি সেই কাজটি খুব সুন্দর ভাবেই করেছেন।নকশাটি দারুন হয়েছে। ধন্যবাদ জানাচ্ছি আপু সুন্দর এই নকশাটি শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার কাছেও কাগজের নকশা গুলো দেখতে ও করতে দুটোই ভালো লাগে । এজন্য আমি মাঝে মাঝে বানানোর চেষ্টা করি ।

 2 years ago 

রঙিন কাগজ কেটে নকশা বানানো একটু কঠিন। কারণ রঙিন কাগজ ভাঁজ করলে বেশি মোটা হয়ে যায়। সাদা কাগজ ভাঁজ করলে অতটা মোটা হয় না। যার কারণে সুবিধা হয়। আপনার আজকের সাদা কাগজের নকশাটি খুব সুন্দর হয়েছে। ডিজাইনটি ভালো লেগেছে আমার কাছে।

 2 years ago 

সাদা A4 সাইজের কাগজটা ভাঁজ করলেও কিন্তু অনেক মোটা হয় । মোটা কাগজ ভাজ করলে মোটা হয় তবে পাতলা কাগজ দিয়ে করলে অতটা মোটা হয় না ।

 2 years ago 

সাদা কাগজ কেটে খুব সুন্দর একটি নকশা ডিজাইন তৈরি করছেন আপু।এরকম নকশা ডিজাইন গুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে।আমিও সপ্তাহে একটি করে নকশা ডিজাইন শেয়ার করার চেষ্টা করি।ধন্যবাদ আপু পোস্ট টি আমাদের মাঝে সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

আপনি সপ্তাহে একটি করে নকশা শেয়ার করেন শুনে ভালো লাগলো ।

 2 years ago 

এটা ঠিক বলেছেন আপু কাগজ কাঁটাটা যদি মসৃণ না হয় তাহলে নকশাটা একদমই ভালো লাগেনা দেখতে। নকশাগুলোর ক্ষেত্রে পারফেক্টলি কাগজগুলো কাটা খুবই জরুরী একটা বিষয়। আপনি তো একদম পারফেক্টলি নকশাটা তৈরি করেছেন। সাদা কাগজের নকশা গুলো বেশ ভালো লাগে দেখতে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি নকশা তৈরি করে শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিকই আপু কাগজটা যদি মসৃণ করে কাটা হয় তাহলে নকশাটি দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগে ।

 2 years ago 

সাদা কাগজের নকশা খুবই সুন্দর হয়েছে আপু। এই ধরনের নকশাগুলো দেখতে অনেক ভালো লাগে। অসাধারণ একটি পোস্ট উপস্থাপন করেছেন। দেখতেও খুবই অসাধারণ লাগছে।

 2 years ago 

আমার সাদা কাগজের তৈরি করা নকশাটা আপনার কাছে সুন্দর লেগেছে জেনে ভালো লাগলো ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 66673.44
ETH 1930.88
USDT 1.00
SBD 0.38