ডাই : পাটের বস্তা এবং কাপড় দিয়ে পাপোশ তৈরি।
হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি পাপোশ তৈরি করলাম পাটের বস্তা এবং কাপড় দিয়ে।
এর আগেও আমি পাপাশ তৈরি করার পোস্ট শেয়ার করেছিলাম। যদিও সেগুলো অন্য ডিজাইনের ছিল। এজন্য আজকে আবারো নতুন ডিজাইনের একটা পাপোশ নিয়ে আসলাম। আমরা চাইলেই ঘরের নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস নিজেরাই তৈরি করে নিতে পারে। কিন্তু এখন কথা হচ্ছে আমরা তো অলস মানুষ। এইজন্য নিজের হাতে এখন কিছুই তৈরি করতে চাই না। তারপর ও আমি চেষ্টা করি বিভিন্ন ধরনের কাজ করার। ঘরের কিছু জিনিস দিয়েই আবারো নতুন করে কিছু তৈরি করে নিতে পারি। যেটা কিনা আমাদের প্রয়োজনে আসে। আমার তৈরি করা পাপোশ গুলো কিন্তু বেশ ভালোই কাজে লাগছে।
যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই পাপোশ তৈরি করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই পাপোশ তৈরি করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণ
• পাটের বস্তা
• কাপড়
• সেলাই মেশিন
• কাঁচি
• চক
• সুতা
প্রয়োজনীয় বিবরণ :
ধাপ - ১ :
প্রথমে আমি একটি পাটের বস্তা নিলাম। এরপর এটাকে কেটে একটু লম্বাটে গোল করে কেটে নিলাম। আমি মূলত একটি পাপোশের মাফ নিয়ে এটা কেটে নিলাম। এরপরে দুই কালারের কাপড় চিকন চিকন করে কেটে নিলাম।
ধাপ - ২ :
এরপর চোখ দিয়ে পাটের বস্তার উপরে বক্স করে দাগ দিয়ে দিলাম।
ধাপ - ৩ :
এরপরে কমলা কালারের চিকন কাপড় দুই দিক থেকে ভাঁজ করে সোজা সেলাই করে নিলাম।
ধাপ - ৪ :
এরপরে পরবর্তী দাগে নেভি ব্লু কালারের কাপড় দিয়ে সোজাভাবে সেলাই করে নিলাম। এরপর একটা কমলা কালারের কাপড় এবং আরেকটা নেভি ব্লু কালারের কাপড় দিয়ে কয়েকটা সেলাই করে নিলাম।
ধাপ - ৫ :
এরপর এইভাবে একপাশের সবগুলো দাগ অনুযায়ী, দুই কালারের কাপড় সেলাই করে নিলাম।
ধাপ - ৬ :
এরপর লম্বা অংশ করে আবারো চিকন করে ভাঁজ করে কাপড় সেলাই করে নিলাম।
ধাপ - ৭ :
এরপর দুই পাশে দুই কালারের কাপড় সেলাই করে বক্সের মতো তৈরি করে নিলাম।
ধাপ - ৮ :
এরপরে নেভি ব্লু কালারের কাপড় দিয়ে চারপাশের অংশে চিকন চিকন করে কুচি দেওয়া শুরু করি।
ধাপ - ৯ :
এরপর একটু একটু করে কুচি দিয়ে পুরো গোল অংশটায় সেলাই করে নিলাম।
শেষ ধাপ :
এভাবে আমি পুরো পোস্ট করা শেষ করি। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।
পোস্ট বিবরণ
| শ্রেণী | ডাই |
|---|---|
| ডিভাইস | Redmi note 9 |
| ফটোগ্রাফার | @tasonya |
| লোকেশন | ফেনী |
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।
🎀 ধন্যবাদ সবাইকে 🎀 |
|---|
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy

ঘরের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যদি নিজে নিজে তৈরি করা যায় তাহলে সত্যিই অনেক ভালো হয়। আসলে প্রয়োজনীয় জিনিস তৈরি করতেও ভীষণ ভালো লাগে। আমিও কয়েকদিন আগে জিন্স প্যান্ট দিয়ে পাপোশ তৈরি করেছিলাম। আমার কাছেও ভীষণ ভালো লেগেছিল। আজকে আপনার তৈরি করা পাপোশ অনেক ভালো লাগলো শীতের সময় পাপোশ বেশি কাজে লাগে।
আপনার পাপোশটি আমি দেখেছিলাম, অনেক সুন্দর হয়েছিল। অনেক ধন্যবাদ আপনাকে।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
বাহ পাপোস টি সুন্দর হয়েছে।অনেক কাজের একটি জিনিস তৈরি করে দেখিয়েছেন,তাও অনেক সহজ পদ্ধতিতে।এভাবে খুব সহজেই পাপোস বানানো যাবে।ধন্যবাদ কাজে লাগানো যাবে এমন একটি ডাই পোস্ট করার জন্য।
আপনার প্রশংসার পেয়ে ভীষণ ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।
https://twitter.com/TASonya5/status/1612308187428057088?t=3UYzg0gQ-BoVKdFojuebsQ&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
এরকম চটের বস্তায় উলের সুতা দিয়ে স্কুলে থাকতে প্র্যাকটিক্যালের সময় করতাম খুব ভালো লাগতো দেখতে। আপনি আজকে পাটের বস্তার উপরে কাপড় দিয়ে পাপোশ তৈরি করেছেন খুব সুন্দর লাগছে দেখতে। পাপোশটি সময় লেগেছে বানাতে মনে হয়। কারণ ছোট ছোট কাপড় গুলো লাগাতে অনেক সময় লাগার কথা। কিন্তু সবশেষে দেখতে খুব সুন্দর লাগছে। ধন্যবাদ আপু আপনাকে।
জি আপু, অনেক সময় লেগেছে । অনেক ধন্যবাদ আপনাকে।
খুব ভালো একটা জিনিস তৈরি করেছেন আপু।খুব কাজের জিনিস। নতুন নতুন জিনিস তেরি করলে নিজের কাছেও অনেক ভালো লাগে।পাপসটা দেখতে খুব সুন্দর লাগছে।অনেক ধন্যবাদ আপু সুন্দর এই পোস্ট টি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
জ্বী আপু এটা অনেক কাজের জিনিস। অনেক ধন্যবাদ আপনাকে।
আপু ঠিক বলেছেন আমরা চাইলে ঘরের নিত্যপ্রয়োজনীয় জিনিস আমরা নিজেরাই তৈরি করতে পারি। কিন্তু আমরা অলস বলে এই কাজগুলো করা হয়না। আমি অনেক আগে একটা পাপোশ বানিয়েছিলাম। আমার কাছে আপনার এই পাপোশ অনেক ভালো লেগেছে। আপনি খুব সুন্দর ভাবে এই পাপোশ তৈরি করেছেন আর পাপোশের উপরে কাপড় দিয়ে দাগ দেওয়ার জন্য দেখতে খুব সুন্দর লাগছে। ধন্যবাদ এত সুন্দর একটি ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
জ্বী আপু আসলে আমরা সবাই এখন অলস। অনেক ধন্যবাদ আপনাকে।
আপনি ঠিক বলছেন আপু আসলে আমরা অনেক অলস না হয় আমরা নিজেরা নিজের প্রয়োজনীয় জিনিস তৈরি করে নিতে পারি।আপনি খুব সুন্দর করে পাটের বস্তা নিয়ে একটি পাপোশ তৈরি করেছেন দেখতে অনেক সুন্দর হয়েছে।এভাবে সুন্দর একটি পাপোশ তৈরি করে আমাদের সাথে শেয়ার করেছেন অনেক ভালো লেগেছে ধন্যবাদ আপনাকে।
আপনার কাছে ভালো লেগেছে এটা ভীষণ উৎসাহিত হলাম। অনেক ধন্যবাদ আপনাকে।
এটা দেখে বোঝাই যাচ্ছে না যে আপনি কাপড় এবং বস্তা দিয়ে পাপোশ তৈরি করেছেন। মনে হচ্ছে বাজার থেকে কিনে এনেছেন। অনেক চমৎকার ছিল আজকের এই পাপোশটি।ধন্যবাদ আমাদের মাঝে তুলে ধরার জন্য।
চেষ্টা করছি সুন্দরভাবে তৈরি করার। অনেক ধন্যবাদ আপনাকে।