ডাই : শুভ জন্মদিন শুভ ভাইয়া । ( বিশেষ ডাই প্রজেক্ট )

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

GridArt_20231212_165457512.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি ডাই পোস্ট নিয়ে। প্রথমেই জানাই আমাদের প্রিয় @shuvo35 ভাইয়াকে জানাই জন্মদিনের অনেক শুভেচ্ছা। ভাইয়া আমাদের কমিউনিটির অন্যতম একজন। যাকে ছাড়া আমাদের প্রতি সপ্তাহের হ্যাঙআউট অসম্পূর্ণ। ভাইয়া অনেক ধৈর্য নিয়ে এই দায়িত্বটা পালন করেন। যেটা হয়তোবা আমাদের সবার জন্য সম্ভব না। আসলে ভাইয়া খুবই ভালো একজন মানুষ।

কিছুদিন আগে জেনেছিলাম আজকের দিনটা ভাইয়ের জন্মদিন। তখনই আমি ভেবে রেখেছিলাম কিছু একটা করব। এইজন্য মূলত আমি স্পেশাল ভাবে একটা ডাই প্রজেক্ট তৈরি করার সিদ্ধান্ত নিলাম। আসলে আমরা তো সরাসরি ভাবে গিফট দেওয়ার মত অবস্থাতে নেই। তার জন্য ভাবলাম কমিউনিটির সবার সাথেই গিফটটা ভাগ করে নিই। আমি মূলত খুব সুন্দর একটা কার্ড তৈরি করার চেষ্টা করেছি। আর এই কার্ডের ভিতরে বিভিন্ন ধরনের পার্ট করে ডিজাইন করেছি। এর ভেতরে অনেক বেশি কারুকাজ করে খুব সুন্দর ডিজাইন করার চেষ্টা করলাম। আশা করি গিফটটা ভাইয়ার পছন্দ হবে।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই ডাই করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই ডাই তৈরি করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে।

1702378179790.jpg

1702378179891.jpg

প্রয়োজনীয় উপকরণ

• রঙিন কাগজ
• কাঁচি
• গাম
• পেন্সিল
• স্কেল

IMG-20231212-WA0003.jpg

প্রয়োজনীয় বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি শক্ত সাদা কাগজ নিলাম। এরপর আমি কাগজটাকে তিনটা ভাগে ভাগ করে মাঝখানে ভাঁজ করে নিলাম। এরপরে উপরের অংশটা একটু কোণা করে কেটে নিলাম।

CollageMaker_20231212163159572.jpg

ধাপ - ২ :

এরপরে গোলাপি কালারের কাগজ এবং কালো কালারের কাগজ কেটে উপরের অংশে এবং ভেতরের অংশ জোড়া লাগিয়ে নিলাম।

CollageMaker_20231212163234220.jpg

ধাপ - ৩ :

এরপর আমি গোলাপি কালার দিয়ে কয়েকটা লাভ চিহ্ন কেটে নিলাম। এরপর এগুলোকে ভেতরের অংশের উপরের অংশে জোড়া লাগিয়ে নিলাম।

CollageMaker_2023121216339931.jpg

ধাপ - ৪ :

এরপরে মাঝখানের অংশটার মধ্যে গোলাপি কালার কাগজ আর এর উপরে সাদা কাগজ জোড়া লাগিয়ে নিলাম।

CollageMaker_20231212163333867.jpg

ধাপ - ৫ :

এরপরে সাদা কাগজের উপরে দাগ টেনে একটা ক্যালেন্ডার তৈরি করে নিলাম।

CollageMaker_20231212163430225.jpg

ধাপ - ৬ :

এর উপরে চিকন একটা কাগজ জোড়া লাগিয়ে এর মধ্যে একটা মার্কিং চিহ্ন লাগিয়ে দিলাম।

CollageMaker_202312121635963.jpg

ধাপ - ৭ :

এরপরে সাদা একটা কাগজকে তিনটা বাজে ভাঁজ করে নিলাম। এর উপরে গোলাপি এবং কালো কালারের কাগজ ছোট ছোট করে কেটে নিলাম।

CollageMaker_20231212163545782.jpg

ধাপ - ৮ :

এরপরে সাদা কাগজটার উপরে গোলাপি এবং কালো কাগজগুলো জোড়া লাগিয়ে নিলাম।

CollageMaker_202312121636793.jpg

ধাপ - ৯ :

এরপরে এই কাগজটাকে ভাজ করে নিচের অংশে জোড়া লাগিয়ে নিলাম।

CollageMaker_2023121216365066.jpg

ধাপ - ১০ :

এরপরে গোলাপি কালারের একটা কাগজ কেটে একপাশে জোড়া লাগিয়ে নিলাম।

CollageMaker_20231212163717728.jpg

ধাপ - ১১ :

এরপরে এর উপরে একটা গিফট বক্স কাটিং করে জোড়া লাগিয়ে নিলাম।

CollageMaker_2023121216382998.jpg

ধাপ - ১২ :

এরপরে সাদা কাগজের উপর একটা কেকের আর্ট করে, এরপর এটাকে কেটে জোড়া লাগিয়ে নিলাম।

CollageMaker_2023121216391710.jpg

ধাপ - ১৩ :

এরপর একটা কেক বানানোর জন্য কালো কাগজ এবং কাগজের উপরে সাদা কাগজ দিয়ে ডিজাইন করে কাটিং কেটে নিলাম।

CollageMaker_20231212163941370.jpg

ধাপ - ১৪ :

এটাকে একটার ভিতর একটা লাগিয়ে একটা কেক তৈরি করে নিলাম। এটাকে এর উপরের অংশে লাগিয়ে দিলাম।

CollageMaker_20231212164018997.jpg

ধাপ - ১৫ :

এরপরে অপর অংশে ও একই রকম ভাবে একটা পার্ট লাগিয়ে এর উপরে আরো কিছুটা ডিজাইন করে লাগিয়ে নিলাম। আট

CollageMaker_20231212164040895.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পোস্ট করা শেষ করি। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

1702378179790.jpg

1702378179891.jpg

1702378179770.jpg

1702378179719.jpg

1702378179750.jpg

1702378179855.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীডাই
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

আপনাদের ভালোবাসায় আমি সিক্ত।
আমি কৃতজ্ঞতাবোধ প্রকাশ করছি। 🙏☺️

 3 years ago 

সত্যি বেশ ভালো লাগলো আপনার কথাটা শুনে। অনেক ভালো থাকবেন আপনার পরিবারের সবাইকে নিয়ে। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

শুভ ভাইয়ের জন্মদিন উপলক্ষে আপনি খুব সুন্দর ভাবে জন্মদিন পালন করার সুন্দর শুভেচ্ছা বার্তা পাঠিয়ে দিয়েছেন। বেশ ভালো লাগলো ভাই আর প্রতি সুন্দর ভালোবাসা প্রদান করতে দেখে। দেখি সুযোগ পেলে আমিও চেষ্টা করব, তবে সময়ের ব্যাপার। শুভ ভাইয়ের প্রতি আমারও রইলো অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা, শুভ জন্মদিন।

 3 years ago 

অবশ্যই চেষ্টা করবেন। আপনার মন্তব্যটা পেয়ে খুব ভালো লাগলো।

 3 years ago 

শুভ ভাইয়ের জন্মদিন উপলক্ষে আপনি দারুন একটি বিশেষ ডাই প্রজেক্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন । জন্মদিন তো সবার জন্যই স্পেশাল হয়, জন্মদিনে আপনার থেকে এমন বিশেষ একটি গিফট পেয়ে শুভ ভাইয়ের নিশ্চয়ই অনেক ভালো লেগেছে। আপনি যে শুভ জন্মদিন কার্ডটি বানিয়েছেন, নিঃসন্দেহে আপনার অনেক সময় লেগেছে এবং পরিশ্রম হয়েছে। কমিউনিটির সবার প্রতি সবার এমন দৃঢ় ভালোবাসা ট আছে বলেই "আমার বাংলা ব্লগ " কমিউনিটি সবচেয়ে আলাদা ❤️।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আসলেই সবারই অনেক বেশি স্পেশাল হয় জন্মদিনটা। আপনি একেবারে ঠিক বলেছেন কথাগুলো।

 3 years ago 

প্রথমেই আমাদের সবার প্রিয় শুভ ভাইকে জানাই, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। সৃষ্টিকর্তার কাছে সব সময় দোয়া করি, ওনার জীবনের পরবর্তী সময় গুলো যেন বেশ ভালোভাবেই কাটাতে পারে। পরিবারকে নিয়ে যেন হাসিখুশি ভাবে দিন কাটাতে পারে এটাই কামনা করি। আর ওনার দীর্ঘায়ু কামনা করছি। শুভ ভাইয়ার জন্মদিন উপলক্ষে অনেক সুন্দর একটা ডাই প্রজেক্ট তৈরি করেছ তুমি যেটা খুব সুন্দর হয়েছে। পুরোটা আমার কাছে অসম্ভব ভালো লেগেছে, আশা করছি ওনারও পছন্দ হবে।

 3 years ago 

উনার জন্য তো সব সময় অনেক বেশি দোয়া এবং সবার তরফ থেকে ভালোবাসা রয়েছে।

 3 years ago 

শুভ জন্মদিন শুভ ভাই।
সত্যি বলতে ব্যস্ততার কারণে শুভ ভাইয়ের জন্মদিনের তথ্যটা জানতাম না তবে আপনার পোস্ট থেকে জানতে পারলাম যাইহোক আপনি তার জন্মদিনে দারুন কিছু উপহার তৈরি করেছেন শুভকামনা রইল আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমার কাছেও খুব ভালো লেগেছে আমার মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরে।

 3 years ago 

আপনার পোস্ট এর মাধ্যমে প্রথমে শুভ ভাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা।আপনার তৈরি করা কার্ডটি বেশ সুন্দর হয়েছে। বেশ সময় নিয়ে আপনি কার্ডটি তৈরি করেছেন।কার্ড তৈরির ধাপগুলো দেখেই তা বোঝা যাচ্ছে।সুন্দরভাবে তৈরির ধাগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

হ্যাঁ অনেক সময় নিয়ে এটি তৈরি করেছি।

 3 years ago 

প্রথমেই শুভ ভাইকে জন্মদিনের শুভেচ্ছা 🌼। আশা করছি উনার সামনের দিনগুলো ভালো কাটবে। আর শুভ ভাই আসলে পজিটিভ মাইন্ডের একজন মানুষ এজন্য আমার কাছেও ভালো লাগে! যাক, ভাইয়ার জন্মদিনে চমৎকার একটি ডাই প্রজেক্ট তৈরি করেছেন আপু 🌼

 3 years ago 

সব সময় দোয়া করি যেন উনার পরবর্তী দিনগুলো ভালো কাটে। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64085.58
ETH 1844.13
USDT 1.00
SBD 0.38