ডাই : ক্লে দিয়ে ক্রিসমাস দৃশ্য তৈরি।

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি ক্লে দিয়ে ক্রিসমাস দৃশ্য তৈরি করলাম।

সত্যি বলতে আমি দেখেছি ক্লে দিয়ে বিভিন্ন ধরনের ডিজাইন করা যায়। যেহেতু এখনই ক্রিসমাস চলছে। তাই জন্য আমি ভাবলাম আমিও তৈরি করে ফেলি। আসলে এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগে। বিশেষ করে ক্রিসমাস ট্রি, বিভিন্ন ধরনের গিফট, স্নোম্যান, স্যান্টাক্লজ এইসব কিছুর ভীষণ ভালো লাগে। তাই জন্য আজকের দৃশ্যটা ও এইসব কিছু দিয়ে সাজানোর চেষ্টা করলাম। এগুলো তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তাছাড়া এই ধরনের জিনিসগুলো তৈরি করে ঘরে সাজিয়ে রাখলেও বেশ দারুন দেখায়।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই ডাই করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই ডাই তৈরি করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে।

1702723919543.jpg

প্রয়োজনীয় উপকরণ

• ক্লে
• স্টিক
• মোটা কাগজ

IMG-20231216-WA0093.jpg

প্রয়োজনীয় বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি টিয়া কালার ক্লে নিয়ে গোল করে লম্বা করে নিলাম । এরপর এটাকে ঠিক চারপাশ থেকে কেটে কেটে গাছের পাতা তৈরি করে নিলাম।

IMG-20231216-WA0081.jpg

ধাপ - ২ :

এরপরে হলুদ কালারের ক্লে দিয়ে চিকন করে ডিজাইন করে নিলাম।

IMG-20231216-WA0082.jpg

ধাপ - ৩ :

এরপরে আমি আরো কয়েকটা কালার দিয়ে ছোট ছোট বিদ্যার মত করে গাছের মধ্যে দিয়ে দিলাম।

IMG-20231216-WA0083.jpg

ধাপ - ৪ :

এরপরে আমি সাদা রংয়ের প্লে দিয়ে দুইটা বৃত্ত তৈরি করে নিলাম। একটা বড় এবং একটা ছোট। দুইটা একটার উপর একটা করে জোড়া লাগিয়ে নিলাম।

IMG-20231216-WA0092.jpg

ধাপ - ৫ :

এরপরে কালো রং দিয়ে দুইটা চোখ এবং কমলা রঙের নাক দিয়ে দিলাম।

IMG-20231216-WA0084.jpg

ধাপ - ৬ :

এরপরে লাল কালার দিয়ে এর গলায় মাফলার এবং কোথায় টুপি লাগিয়ে দিলাম।

IMG-20231216-WA0091.jpg

ধাপ - ৭ :

সাদা রং দিয়ে মাথার চারপাশে পেঁচিয়ে ডিজাইন করে নিলাম।

IMG-20231216-WA0085.jpg

ধাপ - ৮ :

এরপরে আমি তিন কালার দিয়ে তিনটা গিফট বক্সের মতো তৈরি করে নিলাম।

IMG-20231216-WA0090.jpg

ধাপ - ৯ :

এরপর চিকন করে গিফট বক্সগুলো ডিজাইন করে নিলাম।

IMG-20231216-WA0086.jpg

ধাপ - ১০ :

এরপরে গোল একটা শক্ত কাগজ দিয়ে নিলাম। এর উপরে সাদা রংয়ের প্লে দিয়ে পেঁচিয়ে নিলাম।

IMG-20231216-WA0089.jpg

ধাপ - ১১ :

এরপর এর উপরে ক্রিসমাস ট্রি এবং স্নোম্যান এর উপরে বসিয়ে দিলাম।

IMG-20231216-WA0087.jpg

ধাপ - ১২ :

এরপরে গিফট বক্স এবং কতগুলো ছোট ছোট বৃত্ত দিয়ে ডিজাইন করে নিলাম।

IMG-20231216-WA0088.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পোস্ট করা শেষ করি। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

1702723919543.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীডাই
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 3 years ago 

ক্লে দিয়ে ক্রিসমাসের অনেক সুন্দর দৃশ্য তৈরি করেছেন। এরকম অরিগামি গুলো দেখতে আমার খুব ভালো লাগে। আপনারটাও অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

এরকম অরিগ্যামি আপনার কাছে ভালো লাগে এবং আমারটাও ভালো লেগেছে শুনে আনন্দিত হয়েছি আপু।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

ওয়াও আপু আপনি আজকে আমাদের মাঝে অসাধারণভাবে ক্লে দিয়ে ক্রিসমাস দৃশ্য তৈরে শেয়ার করেছেন। একজন ক্রিয়েটিভ মানুষের কাজ দেখলে সত্যিই প্রত্যেকটা মানুষের কাছে বেশ ভালো লাগে। গোল বৃত্ত দিয়ে ডিজাইন দেখতে আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে আপু। ধন্যবাদ এত সুন্দর একটা পোস্ট তৈরি করে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

গোল বৃত্ত দিয়ে ডিজাইন দেখতে আপনার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া।

 3 years ago 

ক্লে দিয়ে ক্রিসমাস দৃশ্য তৈরি অসাধারণ হয়েছে দেখে মুগ্ধ হলাম। এতো সুন্দর ডাই পোস্ট তৈরি করে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

এই ক্রিসমাস দৃশ্য দেখে মুগ্ধ হয়েছেন শুনে ভালো লাগলো।

 3 years ago 

ক্লে দিয়ে চমৎকার একটি ক্রিসমাস দৃশ্য অংকন করেছেন। এধরনের কাজগুলো ক্রিয়েটিভ কাজের অন্তর্ভুক্ত। সত্যি বলতে এটা ভীষণ সুন্দর দেখাচ্ছে, আর স্নোম্যান ভীষণ কিউট হয়েছে। এটা সাজিয়ে রাখতে পারলে দারুন হবে। অনেক ধন্যবাদ আপু চমৎকার কাজটি উপহার দেয়ার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

স্নোম্যানটাকে দেখতে সত্যি খুব কিউট লাগছিল। হ্যাঁ এটা সাজিয়ে রাখলে খুব দারুণ লাগবে। তাই তো সাজিয়ে রেখেছি।

 3 years ago 

পলিমার ক্লে দিয়ে আপনার বানানো ক্রিসমাস উপলক্ষে ক্রিসমাস থিমে বানানো এই ডাই পোস্ট টি এক কথায় অসাধারণ হয়েছে আপু! আমি দেখে মুগ্ধ হয়ে গেলাম! যাস্ট ওয়াও! আপনি বিভিন্ন কালারের ক্লে ব্যবহার করে বেশ আকর্ষণীয় করে তুলেছেন পুরো ব্যাপারটি! অসাধারণ হয়েছে আপু। শুভকামনা রইলো।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনি আমার তৈরি করা এই ডাই পোস্ট দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন শুনেই খুশি হলাম।

 3 years ago 

ক্লে দিয়ে ক্রিসমাস দৃশ্য তৈরি দেখতে জাস্ট অসাধারন লাগতেছে। এধরনের ভিন্ন রকম ডাই প্রজেক্ট গুলো দেখলে মন এমনিতেই ভালো হয়ে যায়। বেশ দক্ষতার সাথে কাজটি ফুটিয়ে তুলেছেন। ভালো লাগলো আপু ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আসলে আমার তো তৈরি করতে করতেই মনটা ভালো হয়ে যায়। সুন্দর করে এই বিষয়টা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।

 3 years ago 

ক্লে খুব সুন্দর ক্রিসমাস দৃশ্য তৈরি করেছেন। আপু আপনি ঠিকই বলেছেন ,ক্লে দিয়ে খুব সুন্দর বিভিন্ন ধরনের ডিজাইন করা যায়। আপনার করা ক্রিসমাস দৃশ্যটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। বিভিন্ন কালার ক্লে ব্যবহার করার কারণে আরো বেশি আকর্ষণীয় লাগছে। সুন্দর একটি ডাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আসলে এটা ঠিক ক্লে ব্যবহার করার কারণে বেশি আকর্ষণীয় লাগছিল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63963.21
ETH 1857.18
USDT 1.00
SBD 0.39