ডাই : রঙিন কাগজ দিয়ে মিনি দোতলা বেড তৈরি।

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG_20240217_235642.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি রঙিন কাগজ দিয়ে মিনি দোতলা বেড তৈরি করলাম।

পুতুলের এরকম বেড গুলো খেলনা হিসেবে এখন অনেক পাওয়া যায়। আমার দেখা যায় ছোট বাচ্চাদেরও এরকম বেড রয়েছে। সেজন্য ভাবলাম আমিও এরকম একটা ছোট্ট বেড তৈরি করি কাগজ দিয়ে। কাগজের তৈরি জিনিসগুলো এত বেশি সুন্দর লাগে কি বলবো। যদিও এই বেড তৈরি করতে অনেক বেশি সময় লেগেছে। কারণ এখানে আলাদা আলাদা ভাবে চারটা বেড তৈরি করে তারপর সেগুলোকে সেটিংস করতে হয়েছে। তবে আমার কাছে সময় লাগলেও কাজ করার পরে, যখন সুন্দর কিছু দেখি খুবই ভালো লাগে। তখন আর বেশি সময় কিংবা বেশি পরিশ্রমের আফসোস থাকে না। যেকোনো কাজের উপস্থাপনটাই আমার কাছে সব থেকে বড় প্রাধান্য। আশা করি আপনাদেরও ভালো লাগবে।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই ডাই করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই ডাই তৈরি করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে।

IMG-20240216-WA0009.jpg

প্রয়োজনীয় উপকরণ

• রঙিন কাগজ
• কাঁচি
• গাম
• পেন্সিল
• স্কেল

IMG-20240216-WA0007.jpg

প্রয়োজনীয় বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি রঙিন কাগজ নিলাম। এরপর আমি মাঝখান বরাবর করে একটা ভাঁজ দিয়ে এরপর আবারো আরেকটা ভাঁজ দিয়ে দিলাম।

IMG-20240216-WA0013.jpg

ধাপ - ২ :

এরপর নিচের অংশটাকে কোনা করে ভাঁজ করে সমান করে নিলাম।

IMG-20240216-WA0014.jpg

ধাপ - ৩ :

এরপর এই পাশটাকে অপরপিট করে উঠিয়ে দেখব একটা বেডের মতো তৈরি হয়ে গেছে।

IMG-20240216-WA0015.jpg

ধাপ - ৪ :

একই রকম ভাবে আমি চারটা বেড তৈরি করে নিলাম।

IMG-20240216-WA0023.jpg

ধাপ - ৫ :

এরপর আমি একটা বেডের ভেতরের অংশের আরেকটা বেড ঢুকিয়ে একটা তৈরি করে নিলাম। এভাবে আমি চারটা বেডকে দুইটা তৈরি করে নিলাম।

IMG-20240216-WA0022.jpg

ধাপ - ৬ :

এরপর আমি ছোট ছোট দুইটা কাঠির মধ্যে চারকোনা লাগিয়ে একটার উপর একটা জোড়া লাগিয়ে নিলাম।

IMG-20240216-WA0021.jpg

ধাপ - ৭ :

এরপরে আমি চিকন করে একটা কাগজ ভাঁজ করে মাঝখানের অংশে গাম দিয়ে জোড়া লাগিয়ে নিলাম। এরপর ছোট ছোট করে কেটে লম্বা একটার মধ্যে জোড়া লাগিয়ে নিয়েছি।

IMG-20240216-WA0016.jpg

ধাপ - ৮ :

এভাবে করে উপরের দুই পাশে জোড়া লাগিয়ে নিলাম।

IMG-20240216-WA0020.jpg

ধাপ - ৯ :

এরপরে নিচের অংশে এবং পিছনের অংশ একই রকম ভাবে জোড়া লাগিয়ে নিয়েছি।

IMG-20240216-WA0019.jpg

ধাপ - ১০ :

এরপরে আমি দোতালা বেডে ওঠার জন্য একই রকম ভাবে একটা মই তৈরি করে নিলাম।

IMG-20240216-WA0017.jpg

ধাপ - ১১ :

এরপর হলুদ কাগজ কেটে কয়েকটা হার্ট সেপ কেটে নিলাম। এরপর এই কেটে নেওয়া অংশগুলোকে দুইপাশের অংশে জোড়া লাগিয়ে নিলাম।

IMG-20240216-WA0018.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পোস্ট করা শেষ করি। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG-20240216-WA0005.jpg

IMG-20240216-WA0012.jpg

IMG-20240216-WA0009.jpg

IMG-20240216-WA0004.jpg

IMG-20240216-WA0011.jpg

IMG-20240216-WA0010.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীডাই
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 2 years ago 

আপনি খুবই সুন্দর ভাবে রঙিন কাগজ দিয়ে মিনি দোতলা বেড তৈরি করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম। বিশেষ করে পুতুল এবং ফুলের ব্যাবহার আমার কাছে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ এতো সুন্দর পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

পুতুল এবং ফুলের ব্যবহার আপনার কাছে বেশি ভালো লেগেছে শুনে ভালো লাগলো।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে মিনি দোতলা বেড তৈরি খুবি সুন্দর হয়েছে। আপনি অনেক সময় নিয়ে এই বেড তৈরি করেছেন। আপনার আজকের কাগজ দিয়ে বেড তৈরি ধাপ গুলো দেখে অনেক ভালো লাগছে। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

চেষ্টা করেছি সুন্দর করে এই বেড গুলো তৈরি করার জন্য।

 2 years ago 

আপনি আজ আমাদের মাঝে রঙিন কাগজ দিয়ে মিনি দোতলা বেড তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি আজকের অরিগ্যামিটি দেখে আমি জাস্ট মুগ্ধ হয়ে গেলাম। আপনি সবসময়ই আমাদের মাঝে দারুণ দারুণ পোস্ট নিয়ে হাজির হন। আজকের পোস্টটিও আমার কাছে খুবই ভালো লেগেছে। গুছিয়ে এত সুন্দর ভাবে উপস্থাপনা করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

আমার তৈরি করা দোতলা মিলি বেডের অরিগ্যামি দেখে আপনি মুগ্ধ হয়েছেন শুনেই ভালো লাগলো।

 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে মিনি দোতলা বাড়ি তৈরি করেছেন দেখতে অনেক চমৎকার হয়েছে।অনেক সুন্দর ভাবে প্রতিটি পদক্ষেপ আমাদের মাঝে তুলে ধরেছে। আপনার ক্রিয়েটিভি ও সৃজনশীলতার মাধ্যমে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

চেষ্টা করেছি ক্রিয়েটিভিটি এবং সৃজনশীলতাকে কাজে লাগিয়ে এটা করার।

 2 years ago 

মিনি দোতলা বেড তৈরি দেখে মুগ্ধ হয়ে গেলাম। পুতুল টি দেওয়ার কারনে দেখতে অসাধারন লাগতেছে আপু। আশাকরি আপনার মেয়ে এটা পেয়ে ভীষণ খুশি হয়েছে। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আসলে পুতুলটা দেওয়ার কারণে আরো সুন্দর লাগছিল দেখতে। আসলে আমি আমার মেয়েকে বলেছি এটা সাজিয়ে রাখবো। তাই সেও দিয়েছে সাজিয়ে রাখার জন্য।

 2 years ago 

আজকাল অনেক বাসায় এ ধরনের দোতলা বেড ব্যবহার করতে দেখা যায়। দেখতে বেশ সুন্দর লাগে। আপনি কাগজ দিয়ে সেই ধরনের বেড তৈরি করেছেন। দেখতে বেশ সুন্দর হয়েছে। যদিও এ ধরনের কাজ করতে সময় লাগে। কিন্তু করার পর বেশ ভালো লাগে। পুতুলের জন্য বেশ সুন্দর হবে। বাচ্চারাও বেশ খুশি হবে এ ধরনের বেড পেলে। ধন্যবাদ ব্লগটি শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন এই ধরনের কাজ করতে সময় লাগে, কিন্তু শেষে দেখতে অনেক ভালো লাগে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

ছোট ছোট বাচ্চাদের কাছে এরকম দোতলা বেড দেখা যায়,এবং তারা এই দোতলা বেডের সাথে পুতুল নিয়ে খেলাধুলা করে। দারুন একটা দোতলা বেড তৈরি করেছেন রঙিন কাগজ দিয়ে দেখে মুগ্ধ হলাম। শুরু থেকে শেষ পর্যন্ত আপনি খুবই চমৎকার ভাবে আমাদের মাঝে প্রতিটি ধাপ তুলে ধরেছেন বোঝাই যাচ্ছে অনেকটা সময় নিয়ে আপনি এটা তৈরি করেছেন। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে চমৎকারভাবে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ঠিক বলেছেন ছোট ছোট বাচ্চাদের কাছে এই বেড গুলো দেখা যায়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63947.25
ETH 1846.06
USDT 1.00
SBD 0.38