ডাই : উলের সুতা দিয়ে ফুল তৈরি।

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি উলের সুতা দিয়ে ফুল তৈরি করলাম।

আসলে আমি দেখেছিলাম উলের সুতা দিয়ে প্রায় বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি করা যায়। দেখলাম আমাদের ঘরেও কয়েক কালারের উলের সুতা রয়েছে। যেগুলো আমি অনেক আগে কিনেছিলাম। ভাবলাম এগুলা দিয়ে কিছু একটা তৈরি করব যেটা আমার প্রয়োজন আসবে। তাই জন্য আমি উলের সুতা দিয়ে ফুল তৈরি করে নিলাম। আমি ঘর সাজানোতে ব্যবহার করলাম। আর ফুলগুলো তৈরি করার পর টেবিলের উপরে রাখাতে খুবই সুন্দর লাগছিল। আশা করি আপনাদের ও ভালো লাগবে।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই ডাই করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই ডাই তৈরি করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে।

20240106_115658.jpg

প্রয়োজনীয় উপকরণ

• উলের সুতা
• কাঁচি
• গাম
• স্ট্র
• স্কেল

1000058948.jpg

প্রয়োজনীয় বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি উলের সুতা নিলাম। এরপর আমি সুতাও টাকে হাতের মধ্যে পেঁচানো শুরু করি। এভাবে আমি প্রায় অনেক মোটা করে হাতের মধ্যে সুতা পেঁচিয়ে নিলাম।

20240107_182652.jpg

ধাপ - ২ :

এরপরে হাত থেকে খুলে মাঝখান বরাবর করে আরেকটা সুতা দিয়ে বেঁধে নিলাম।

20240107_182705.jpg

ধাপ - ৩ :

এরপরে আমি বেঁধে নেওয়ার পর দুই পাশে কেটে নিলাম।

20240107_182731.jpg

ধাপ - ৪ :

এরপরে একটু একটু করে ঘুরিয়ে ঘুরিয়ে কাটতে শুরু করলাম। এরপর একটা চিরুনি দিয়ে আছড়ে চিকন করে নিলাম। এভাবে আমি একটা গোল বৃত্তের মত তৈরি করে নিলাম।

20240107_182754.jpg

ধাপ - ৫ :

এরপর আমি একটা স্টক নিয়ে সোজা করে কেটে নিলাম।

20240107_182811.jpg

ধাপ - ৬ :

এরপরে স্ট্র বাঁকা করার অংশ টাকে পাতার মতো করে কেটে এরপর বাঁকা করে দিলাম।

20240107_182838.jpg

ধাপ - ৭ :

এরপর এই অংশটাকে ফুলের সাথে জোড়া লাগে নিলাম। এভাবে আমি আরো কতগুলো ফুল তৈরি করে নিলাম।

20240107_182901.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পোস্ট করা শেষ করি। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

20240106_115646.jpg

20240106_115658.jpg

20240106_115649.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীডাই
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 3 years ago 

আপনার আইডিয়া বেশ দারুন ছিল। ঘরে থাকা উলের সুতা দিয়ে চমৎকার ফুল তৈরি করেছেন। এ ধরনের ফুলগুলো দিয়ে ঘর সাজালে ঘরের সৌন্দর্য আরো বেড়ে যায়। তৈরি করার ধাপগুলো খুব সুন্দর ভাবে গুছিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন। চাইলে যে কেউ সহজেই তৈরি করে নিতে পারবে। এত সুন্দর একটি ডাই আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

চাইলে যে কেউ তৈরি করে নিতে পারবে এটা শুনে ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

প্লাস্টিকের স্ট্র ও উলের সুতা দিয়ে খুব সুন্দর ফুল তৈরি করেছেন। ফুল গুলা দেখতে খুবই অসাধারণ লাগছে আপু। অনেক দিন পর একটা ইউনিক ফুল তৈরীর পদ্ধতি সম্পর্কে জানতে পারলাম। উলের সুতা দিয়ে যে এত সুন্দর ফুল তৈরি করা যায় আগে জানতাম না । ধন্যবাদ আপু খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

আমি সব সময় ইউনিক কিছু উপস্থাপন করার চেষ্টা করি। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

সু স্বাগতম আপু।

 3 years ago 

শীতকাল আসলে উলের সুতার কাজের বিভিন্ন ধরনের জিনিস দেখা যায়।। আপনি সুতা দিয়ে ভিন্ন ধরনের একটি জিনিস তৈরি করেছেন। খুব সহজ পদ্ধতিতে ফুলের ফুল তৈরি করেছেন। যা দেখতে অনেক সুন্দর লাগছে। কালার কম্বিনেশন অনেক বেশি সুন্দর হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভ কামনা রইল।

 3 years ago 

চেষ্টা করেছি ফুলগুলো সুন্দরভাবে আপনাদের মাঝে উপস্থাপন করার। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

তুমি ঠিক বলেছ। আমাদের ঘরে এমন অনেক জিনিস রয়েছে যেগুলো দিয়ে প্রায় সময় বিভিন্ন জিনিস তৈরি করা হয়। আমি নিজেও মাঝে মাঝে অপ্রয়োজনীয় জিনিস দিয়ে কিছু তৈরি করতে পারলে ভীষণ ভালো লাগে। এই ফুলটি আমার কম্পিউটার টেবিলের উপর রেখেছি ভিশন সৌন্দর্য ফুটে উঠেছে। সবার কাছেও অনেক ভালো লেগেছে দেখতেছি। অনেক ধন্যবাদ তোমাকে এত সুন্দর ফুল তৈরি করার জন্য।

 3 years ago 

আসলেই ফুলগুলো দেখতে এখন বেশ ভালই লাগতেছে। অনেক ধন্যবাদ।

 3 years ago 

ভিন্ন ভাবে ফুল তৈরি করার দারুন পদ্ধতি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। উলের সুতা দিয়ে যে এভাবে ফুল তৈরি করা যায় সেটা আমার জানা ছিল না। আপনার এই পোষ্টের মাধ্যমে বিষয়টি আমি প্রথমবার জানতে পারলাম।

 3 years ago 

যাক আপনি যে ফুলগুলো তৈরি করা সম্পর্কে আজকে জানতে পেরেছেন এটা শুনে ভালো লাগলো
অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

বেশ কয়েক কালারের উলের সুতা দিয়ে কয়েক রকমের ফুল প্রস্তুত করেছেন দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে।
বিশেষ করে একত্রে রাখাতে সবগুলো কালার দারুনভাবে ফোকাস করছে।
প্রস্তুত প্রণালী ফটোগ্রাফির সাথে দারুন উপস্থাপনা করেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আসলেই ঠিক বলেছেন বিভিন্ন কালার দেওয়াতে বেশি ভালো লাগতেছে। অনেক ধন্যবাদ আপনাকে

 3 years ago 

আপু আপনার হাতের কাজ সব সময় অনেক ভালো লাগে আমার। আপনার কাজের সবথেকে ভালো দিক হলো, একদম পারফেক্ট হয় সবটা। ফুল গুলো একদম সত্যি কারের ফুলের মত লাগছে আমার কাছে। নানান রকমের রঙে আরো বেশি ভালো লাগছে। খুব ভালো লাগলো আপনার উপস্থাপনা টা আপু।

 3 years ago 

চেষ্টা করি যে কোন কিছু তৈরি করলে সুন্দর ভাবে উপস্থাপন করার। অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 65314.50
ETH 1903.20
USDT 1.00
SBD 0.38