রঙিন কাগজের বুকমার্ক তৈরি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।



আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে রঙিন কাগজের একটি বুকমার্ক তৈরি শেয়ার করবো। রঙিন কাগজের বুকমার্কগুলো তৈরি করতে আমার কাছে খুবই ভালো লাগে। এজন্য যখনই সময় পাই এরকম বুকমার্ক গুলো তৈরি করার চেষ্টা করি। এগুলো তুলনামূলকভাবে কম সময়ে বানানো যায়। এখন ছেলেকে স্কুলে নিয়ে যাওয়ার কারণে খুব একটা সময় পাই না। সকালের সময়টা আগে আমি সব কাজ শেষ করে ফেলতাম। এখন ওই সময়টা আমার স্কুলেই চলে যায়। এজন্য কোন কাজই সময় করে উঠতে পারি না। তারপরও সেদিন সময় পেয়ে গিয়েছিলাম তার জন্য বুকমার্কটি তৈরি করেছিলাম। আমার কাছে খুবই ভালো লেগেছিল এর কালার কম্বিনেশন। আশা করি আপনাদেরও ভালো লাগবে।



IMG20240223192826.jpg



প্রয়োজনীয় উপকরণ:

রঙিন কাগজ

কাঁচি

আঠা



প্রথমে চার কোনা একটি কাগজ নিয়েছি। তারপর কাগজটি বামদিকে কোনাকুনি ভাঁজ করেছি।


IMG20240223191253.jpgIMG20240223191306.jpg

কাগজটির ভাঁজ খুলে ডানদিকে কোনাকুনি ভাঁজ করেছি। আবারো ভাঁজ খুলে একবার উপর থেকে নিচের দিকে এবং একবার লম্বালম্বি করে ভাঁজ করেছি। তারপর ঘুরিয়ে নিচের ছবির মত তৈরি করেছি।


IMG20240223191326.jpgIMG20240223191345.jpg
IMG20240223191358.jpgIMG20240223191427.jpg

এখন দুই পাশের দুই কোনা ভাঁজ করে উপরের দিকে উঠিয়ে দিয়েছি।


IMG20240223191443.jpgIMG20240223191500.jpg

এখন নিচের কোনাও উপরের দিকে ছোট করে ভাঁজ করে দিয়েছি।


IMG20240223191606.jpgIMG20240223191714.jpg

তারপর ভাঁজ খুলে ভিতরের দিকে ঘুরিয়ে নিচের ছবির মত করে ভাঁজ করেছি।


IMG20240223191942.jpgIMG20240223192047.jpg

এখন লাল একটি কাগজ কোনা করে কেটে দুই পাশে লাগিয়ে দিয়েছি।


IMG20240223192415.jpgIMG20240223192615.jpg

আরেকটি লাল কাগজ চারকোণা করে কেটে উপরের দিকে লাগিয়ে দিয়েছি।


IMG20240223192727.jpg


IMG20240223192803.jpg


IMG20240223192824.jpg


এভাবে আমার বুক মার্কটি তৈরি হয়ে গেলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।


ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি অর্থনীতিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা,আর্ট করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে এবং ব্লগিং করতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 2 years ago 

এখন তো দেখছি সবাই রঙিন কাগজ দিয়ে বুক মার্ক তৈরি করছে। আপনিতো দেখছি তাই করছেন। বেশ সুন্দর রঙিন একটি বুক মার্ক তৈরি করে আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা বুক মার্ক দেখে তো মুগ্ধ হলাম আপু। দারুন উপস্থাপনাও করেছেন। ধন্যবাদ এমন সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

রঙিন কাগজের বুকমার্ক তৈরি করা আমিই সবার আগে শুরু করেছিলাম। যাই হোক ধন্যবাদ আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আজকেও আপনি দারুন একটি বুকমার্ক তৈরি করেছেন।রঙিন কাগজের বানানো বুকমার্ক খুব সুন্দর ভাবে গুছিয়ে প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন । অনেক ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে সুন্দর এই ডাই পোস্ট টা শেয়ার করার জন্য।

 2 years ago 

ধাপগুলো গুছিয়ে উপস্থাপনের চেষ্টা করি। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে অসাধারণ সুন্দর একটি বুক মার্ক তৈরি করেছেন আপু দেখতে আমার কাছে খুবই সুন্দর লাগছে। কাগজের ভাঁজে কিভাবে চমৎকার বুকমার্ক তৈরি করতে হয় সেটা পর্যায়ক্রমে আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

বুকমার্ক তৈরি করতে আমার কাছে ভালোই লাগে এ জন্য মাঝে মাঝে তৈরি করি। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনি আজকে রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর একটি বুকমার্ক তৈরি করছেন। আমার কাছে রঙিন কাগজের প্রতিটা জিনিস খুবই ভালো লাগে। আপনি দারুণ ভাবে রঙিন কাগজের বুকমার্ক তৈরি করার ধাপ গুলো উপস্থাপন করছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আমার কাছে ও রঙিন কাগজের জিনিসগুলো খুবই ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য।

 2 years ago 

রঙ্গিন কাগজ দিয়ে তৈরি করা এরকম নিত্যনতুন জিনিসগুলো করতে ভীষণ ভালো লাগে। তবে এগুলো তৈরীর ক্ষেত্রে বিশেষ সর্তকতা অবলম্বন করতে হয়। বিশেষ করে মাপ এবং ভাজ দেওয়ার দিক টি। আপনি কিন্তু দারুণ দক্ষতার মধ্য দিয়ে সুন্দর একটি বুকমার্ক তৈরি করেছেন। রঙ্গিন কাগজ দিয়ে এরকম বুকমার্ক গুলি তৈরি করলে দেখতেও সম্ভব ভালো লাগে। আপনার তৈরি করা বুকমার্ক টিও চমৎকার হয়েছে। এরকম চমৎকার একটি বুকমার্ক তৈরি করা ধাপে ধাপে বর্ণনা করে আমাদের শেখানোর জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া এগুলোর মাপ এবং ভাঁজ ঠিকমতো না হলে সুন্দর হয় না। যাই হোক ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে যে কোন ফুল বা যে কোন ধরনের জিনিস আমার কাছে দেখতে অনেক ভালো লাগে। রঙিন কাগজ দিয়ে অসাধারণ একটি বুকমার্ক তৈরি করেছেন যা দেখতে আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনার এই বুকমার্ক তৈরি করার ক্রিয়াটি আমার কাছে অসাধারণ লেগেছে। এমন সব নিত্যনতুন পোস্ট দেখতে আমার সত্যি অনেক ভালো লাগে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আসলেই আপু রঙিন কাগজের ফুল গুলো দেখতে খুব সুন্দর লাগে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago (edited)

রঙিন কাগজের বুকমার্কটি দেখতে চমৎকার হয়েছে আপু।আসলে এ ধরনের কাজ গুলো সময় নিয়ে বসতে হয়।বাইরে বের হলে আসলে কোন কাজ ই ঠিকঠাক মতো করা হয়ে উঠে না।সেদিন সময় পেয়ে খুব সুন্দর একটি বুকমার্ক তৈরি করলেন। কালার কম্বিনেশন সত্যি ই দারুন লেগেছে।ধন্যবাদ আপু সুন্দর এই ডাই পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন আপু এ ধরনের কাজগুলো অনেক সময় নিয়ে করতে হয়। কিন্তু সময়ের অভাবে করাই হয় না। যাই হোক ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

কাগজের তৈরি যে কোন কিছুই দেখতে খুব ভালো লাগ। চমৎকার সুন্দর করে কাগজ ভাজে ফেলেও কেটে বুক মার্ক তৈরি করেছেন।চমৎকার লাগছে। ধাপে ধাপে বুকমার্ক তৈরি পদ্ধতি গুছিয়ে আমাদের সঙ্গে ভাগ করে নিয়েছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি বুকমার্ক বানিয়ে আমাদের সঙ্গে ভাগ করে নেয়ার জন্য।

 2 years ago 

আমার কাছেও কাগজের তৈরি যে কোন জিনিস দেখতে খুব ভালো লাগে। যাই হোক ধন্যবাদ গঠনমূলক মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 64721.82
ETH 1871.10
USDT 1.00
SBD 0.39